ITCare 24

ITCare 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ITCare 24, Dhaka.

ডিজিটাল স্টুডিওর কাজ, অনলাইনের সকল আবেদন, জমির খাজনা-খারিজের কাজ, টি-শার্ট, মগ প্রিন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সকল অনলাইনের কাজ, ফটোকপি, মডেলিং ছবি তোলা, কম্পিউটার ট্রেইনিং করানো হয়। এছাড়াও অনলাইনের যাবতীয় কাজ করা হয়।

পরবর্তী ধাপ 👉স্থানীয় সরকার কর- দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা। স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেড এ সংশ্লিষ্ট দপ্তরের হিসাব ...
05/03/2025

পরবর্তী ধাপ 👉স্থানীয় সরকার কর- দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা। স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেড এ সংশ্লিষ্ট দপ্তরের হিসাব নম্বরে পে-অর্ডারের মাধ্যমে জমা করতে হবে।
👉উৎস কর (53H)– ক) জেলা সদরের পৌরসভা ব্যতীত অন্যান্য পৌরসভার ক্ষেত্রে দলিল মূল্যের উপর ২% টাকা। খ) অন্যান্য এলাকার জন্য দলিল মূল্যের উপর ১% টাকা। এলাকা ও অবস্থান ভেদে জমির দলিল খরচ ভিন্ন হয়ে থাকে।
👉নিম্মে একটি উদাহরনের মাধ্যমে সহজেই আমরা বের করতে পারবো একটি দলিল রেজিস্ট্রি ফি কত।
👉যেমন কোন মৌজার ২০ শতাংশ জমির বিক্রিত দলিল মূল্য ৫,০০,০০০/- টাকা । তাহলে আমরা নিম্মোক্ত হিসাবের মাধ্যমে উক্ত জমির দলিল রেজিস্ট্রি খরচ বা ফি বের করতে পারি।
👉রেজিস্ট্রি ফিঃ ৫,০০,০০০/-এর ১%=৫০০০/- টাকা।
👉স্ট্যাম্প শুল্ক ফিঃ ৫,০০,০০০/-এর ১.৫%=৭৫০০/- টাকা।
👉স্থানীয় সরকার ফিঃ ৫০০০০০/- এর ৩%=১৫০০০/- টাকা।
👉উৎস কর ফিঃ ৫০০০০০/- এর ১%=৫০০০/-টাকা(ইউনিয়ন এলাকার জন্য) এবং পৌরসভা এলাকার জন্য ৫০০০০০/- এর ২%=১০০০০/- টাকা।
👉অন্যান্য ফি সমূহ-
হলফনামা- ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা।
👉ই-ফি- ১০০/- টাকা।
এন.ফি-প্রতি প্রতি পৃষ্ঠায় বাংলা ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ ১৬ টাকা৷ প্রতি পৃষ্ঠায় ইংরেজি ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ ২৪ টাকা।
👉এন.এন. ফি(নকল নবীশগনের পারিশ্রমিক)- প্রতি পৃষ্ঠায় বাংলা ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ এর জন্য ২৪ টাকা ৷ প্রতি পৃষ্ঠায় ইংরেজি ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ ৩৬ টাকা।
👉নোটিশ ফি- সম্পত্তি হস্তান্তরের নোটিশ আবেদন পত্রের জন্য কোর্ট ফি ১০/- টাকা।

(বিঃদ্রঃ- এন ফি এবং ই ফি রেজিস্ট্রিশন ফি এর সাথে পে অর্ডারের মাধ্যমে ১৪২২২০১ নং কোড ব্যবহার করে স্থানীয় সোনালী ব্যাংকে জমা প্রদান করতে হবে ৷ এবং এন,এন ফি রেজিস্ট্রি অফিসে নগদে জমা প্রদান করতে হবে)

তথ্য সংগৃহীত

বাড়ি ভাড়া চুক্তিপত্র বা চুক্তি নামা (নমুনা)১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, বাড়িভাড়ার চুক্তি ৩০০ টাকার নন...
04/03/2025

বাড়ি ভাড়া চুক্তিপত্র বা চুক্তি নামা (নমুনা)

১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, বাড়িভাড়ার চুক্তি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে করতে হবে এবং প্রয়োজনে নিবন্ধন করে নেওয়া যেতে পারে। পাসপোর্ট আবেদনের জন্য চুক্তি পত্র নিবন্ধিত না হলেও হবে। চুক্তিপত্রে অগ্রীম প্রদান, ভাড়া, বিভিন্ন বিলের দায়িত্ব, বাড়ি ছাড়ার নোটিশ সহ বিভিন্ন বিষয় স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে। নাগরিক সহায়তার উদ্দেশ্যে বাড়িভাড়ার একটি নমুনা চুক্তি পত্র দেওয়া হলো। এতে নাগরিকগণ উপকৃত হবেন ও বাড়িভাড়া চুক্তিতে কি কি শর্ত উল্লেখ থাকবে সেই সম্পর্কে ধারণা পাবেন।
শুধু স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করলে বাড়িভাড়া চুক্তিপত্র প্রয়োজন হবে না। তবে যাঁদের নিজস্ব মালিকানাধীন স্থায়ী ঠিকানা নেই, ওনাদেরকে অবশ্যই ভূমিহীন প্রত্যয়ন পত্রের দ্বারা আবেদন করতে হবে। এবং বর্তমান বাড়িভাড়ার চুক্তিপত্র এবং ভাড়াটিয়া নিবন্ধন ফরম সাথে রাখা উত্তম।
অস্থায়ী বা বর্তমান ঠিকানায় ভাড়া বাসার ঠিকানা দেওয়া হলে - পাসপোর্ট কার্যালয়ে আবেদন জমা দেওয়ার সময় অথবা পুলিশ ভেরিফিকেশনে বাড়িভাড়া চুক্তি পত্র ও ভাড়াটিয়া নিবন্ধন ফরম দেখতে চাইলে দেখাতে হবে। দেখাতে না পারলে আবেদন ফিরিয়ে দেওয়ার বা পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ রিপোর্ট দেওয়ার সম্ভাবনা অধিক।
উল্লেখ্য - এটি নমুনা ও শুধুমাত্র ধারণা প্রদানের জন্য সহায়ক পোষ্ট বিধায় ইচ্ছাকৃত ভাবে ত্রুটিপূর্ণ। চুক্তিপত্র নির্ভুল ভাবে করতে অবশ্যই নোটারী পাবলিক বা বিজ্ঞ আইনজীবীর সহায়তা গ্রহণ করুন। মূল চুক্তি নামা অবশ্যই স্ট্যাম্পে লিখতে হবে এবং প্রিন্ট করা সাধারণ কাগজে হবে না।

যেকোন বিষয়ে প্রশ্ন/পরামর্শ/অভিযোগ থাকলে নিশ্চিন্তে মেসেজ পাঠাবেন।

# # #ভাড়াটিয়া #বাড়িভাড়া #চুক্তি #চুক্তিপত্র #চুক্তিনামা

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি সম্পন্ন করা হবে। ভর্তি আবেদন ২১ জ...
02/02/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি সম্পন্ন করা হবে।
ভর্তি আবেদন ২১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি।
ভর্তি পরীক্ষা ৩ মে ২০২৫।

আশা এনজিও - দিনাজপুর (বিরামপুর) ✨📢 জুনিয়র লোন অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি🗓️ আবেদন শুরু: ২১/০১/২৫⏳ শেষ তারিখ: ৩০/০১/...
28/01/2025

আশা এনজিও - দিনাজপুর (বিরামপুর) ✨
📢 জুনিয়র লোন অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি

🗓️ আবেদন শুরু: ২১/০১/২৫
⏳ শেষ তারিখ: ৩০/০১/২৫
👥 শূন্যপদের সংখ্যা: ১০ জন
📬 আবেদন জমার স্থান: সরাসরি দিনাজপুর ডিভিশনে

👉 দেরি না করে আবেদন করুন! ✅
🎯 আপনার ক্যারিয়ার শুরু হোক নতুন উদ্যমে! 🌟
See less

লোন অফিসার পদে আশা এনজিও বিশাল নিয়োগ ২০২৫ | ASA NGO Job Circular 2025। ASA job circularআসা এনজিও চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ ...
28/01/2025

লোন অফিসার পদে আশা এনজিও বিশাল নিয়োগ ২০২৫ | ASA NGO Job Circular 2025। ASA job circular
আসা এনজিও চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ 🔥
আপনার ক্যারিয়ার গড়তে চান? আসা এনজিও নিয়ে এলো নতুন চাকরির সুযোগ! ✨
চাকরির বিবরণ:
📌 পদের নাম: জুনিয়র লোন অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি, ডিস্ট্রিক্ট ম্যানেজার ট্রেইনি, রিজিওনাল ম্যানেজার ট্রেইনি
📌 শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (MBA/ Economics/ Development Studies/ Public Administration)
📌 বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর
📌 বেতন: ৪২,৬০০ টাকা থেকে ৫৭,৯০০ টাকা
📅 আবেদন শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারী ২০২৫
🌐 আবেদন করুন: jobs.asabd.org অথবা www.bdjobs.com
👉 বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন এবং সাবস্ক্রাইব করুন!
🔔 চাকরির আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন M K Computer BD চ্যানেল।
#আসা_এনজিও #চাকরির_বিজ্ঞপ্তি #সরকারি_চাকরি #আশা

Bdjobs.com is one of the most trusted online source for job opportunities. Apply for your desired job, get career advice and improve your skill through trainning

সর্বশেষ প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা এখানে প্রকাশিত হয় প্রতি শুক্রবার সকালের মধ্যে। সর্বশেষ প্রকাশিত এই সপ্তাহে...
12/01/2025

সর্বশেষ প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা এখানে প্রকাশিত হয় প্রতি শুক্রবার সকালের মধ্যে। সর্বশেষ প্রকাশিত এই সপ্তাহের চাকরির খবর পত্রিকা।
Saptahik Chakrir Khobor 10 January 2025

সেবাসমূহ পেতে দ্রুত আউটলেটে যোগাযোগ করুন। অথবা ইনবক্স করুন।
07/01/2025

সেবাসমূহ পেতে দ্রুত আউটলেটে যোগাযোগ করুন। অথবা ইনবক্স করুন।

তথ্যপ্রযুক্তির এই সময়ে  কম্পিউটার শিক্ষার বিকল্প নেই।কেন আমাদের প্রত্যাহিক জীবনে কম্পিউটার শেখা জরুরি তা পয়েন্ট আকারে নি...
06/01/2025

তথ্যপ্রযুক্তির এই সময়ে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই।

কেন আমাদের প্রত্যাহিক জীবনে কম্পিউটার শেখা জরুরি তা পয়েন্ট আকারে নিচের পোস্টে তুলে ধরা হলো।

* কম্পিউটারের মৌলিক দক্ষতা অর্জন ও একই সঙ্গে চাকরিতে ভালো করার জন্য আবশ্যকীয়।
* কম্পিউটারের বিভিন্ন শাখা এবং ক্ষেত্রগুলো বিস্তৃতভাবে ব্যবহার করাও কম্পিউটার শিক্ষা।
* নতুন দক্ষতা ও কার্যক্ষমতাগুলো শিখতে সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি হলো ইন্টারনেট আছে এমন কম্পিউটার।
* জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার মানুষের কাছে নির্দিষ্ট ও প্রয়োজনীয় হাতিয়ার বলে ভালোভাবে ও নিজের জন্য শেখার কোনো বিকল্প নেই।
* মানবজাতির টিকে ও ভালোভাবে বেঁচে থাকার প্রতিটি আধুনিক উপায় যেমন ওষুধ, শিল্পকারখানা পরিচালনা, উড়োজাহাজ শিল্প, বিভিন্ন প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের হিসাবরক্ষণ, আয়ের পথ, শিক্ষা উপকরণ হিসেবে এটির ব্যাপক ব্যবহার হয়।
* শিক্ষা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার অল রাউন্ডারের ভূমিকা রাখে।
* আজকের দিনে প্রতিটি শিশুর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক লেখাপড়ার শুরু থেকে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার হচ্ছে সারা দেশে। এমনকি বিদ্যালয়ের শিক্ষাক্রমেও কম্পিউটার বাধ্যতামূলক হয়েছে।
* শেখানো ও শেখার অবিরাম, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক কার্যক্রমে বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটিতেই উন্নতি করা যায় এমন প্রক্রিয়ায় কম্পিউটার শেখানো হয় যার মাধ্যমে শিক্ষক, ছাত্র, প্রতিষ্ঠান ও ব্যক্তি লাভবান হচ্ছেন।
* কম্পিউটারের অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তিগত সুবিধা এমনকি বিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত তাদের ছাত্রছাত্রীদের নিখুঁত শিক্ষা প্রদানে নিয়ে আসছেন। তারা মাল্টিমিডিয়া ক্লাসরুমে আসছেন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষেও থাকছে এখন সাউন্ড প্রজেক্টরগুলো।
* মাল্টিমিডিয়া (স্লাইড অ্যান্ড সাউন্ড) প্রেজেন্টেশন’-এর মাধ্যমে সহজে পড়া শেখানো যায়।

এছাড়াও জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের প্রয়োজনীয়তা রয়েছে।

বিস্তারিত জানতে ট্রেনিং ইন্সটিটিউট এ যোগাযোগ করুন।

সর্বশেষ প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা এখানে প্রকাশিত হয় প্রতি শুক্রবার সকালের মধ্যে। সর্বশেষ প্রকাশিত এই সপ্তাহে...
04/01/2025

সর্বশেষ প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা এখানে প্রকাশিত হয় প্রতি শুক্রবার সকালের মধ্যে। সর্বশেষ প্রকাশিত এই সপ্তাহের চাকরির খবর পত্রিকা।
Saptahik Chakrir Khobor 03 January 2025

২১ তারিখ থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন। কে কোন জেলা থেকে আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (  ৩.০ পয়ে...
24/12/2024

২১ তারিখ থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন।
কে কোন জেলা থেকে আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ( ৩.০ পয়েন্ট)
বয়স: ১৭-২০
আবেদন সময়সীমা: ২১ ডিসেম্বর - ৩১ জানুয়ারী ২০২৫।
উচ্চতা নিয়ে একটি সুখবর আছে :
ছেলেদের ৫ ফিট ৫ ইঞ্চি, মেয়েদের ৫ ফিট ১ ইঞ্চি।
সেনাবাহিনী'তে আবেদন করতে প্রয়োজনীয় তথ্য :
১/ জন্ম নিবন্ধন সনদ, এনআইডি থাকলে সেটি সংযুক্ত করুন।
২/ পিতা মাতার এনআইডি নাম্বার।
৩/ এসএসসি রোল রেজিষ্ট্রেশন নাম্বার।
৪/ সদ্য তোলা প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৫/ একটি সচল ফোন নাম্বার।
৬/স্থানীয় ও বর্তমান ঠিকানা।
৭/ কোঠা থাকলে তার তথ্য।
সব তথ্য সঠিকভাবে সংগ্রহ করে আবেদন সঠিকভাবে করতে কম টাকায় করতে ইনবক্স করুন। অথবা সরাসরি যোগাযোগ করুন।
ধন্যবাদ -

মানসম্মত কম্পোজ সেবা পেতে দ্রুতই যোগাযোগ করুন।
20/12/2024

মানসম্মত কম্পোজ সেবা পেতে দ্রুতই যোগাযোগ করুন।

ডিজিটাল স্টুডিওর কাজ, অনলাইনের সকল আবেদন, জমির খাজনা-খারিজের কাজ, টি-শার্ট, মগ প্রিন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সকল অ...
18/12/2024

ডিজিটাল স্টুডিওর কাজ, অনলাইনের সকল আবেদন, জমির খাজনা-খারিজের কাজ, টি-শার্ট, মগ প্রিন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সকল অনলাইনের কাজ, ফটোকপি, মডেলিং ছবি তোলা, কম্পিউটার ট্রেইনিং করানো হয়। এছাড়াও অনলাইনের যাবতীয় কাজ করা হয়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ITCare 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ITCare 24:

Share