Ek Desh Ek Rate

Ek Desh Ek Rate We are provide best internet service in your area.

07/05/2026
28/12/2021

অভিনন্দন!!
বাংলাদেশ ২০২৩ সালের জন্য (24th SATRC) দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত।

28/12/2021

বাংলাদেশ ২০২৩ সালের জন্য (24th SATRC)দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত
ঢাকা, ৩ নভেম্বর ২০২১:
এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (APT) এর তত্ত্বাবধানে দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিল (SATRC) এর ২২তম সভা ১-৩ নভেম্বর, ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় SATRC-ভুক্ত ৯টি দেশ যথাক্রমে-বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইরান-এর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং APT-এর সেক্রেটারি জেনারেল ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভার বিভিন্ন সেশনে বাংলাদেশের পক্ষে বিটিআরসি'র চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার-এর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার SATRC Action Plan Phase VII, ২০২১-২০২৩ মেয়াদের জন্য APT'র Strategic Plan এবং ২০২২-২৩ বর্ষের জন্য গৃহীত SATRC Action Plan Phase VIII বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ও Regulators’ Roundtable-এ নীতিনির্ধারণী বক্তব্য প্রদান করেন।
কাউন্সিল এর দ্বিতীয় দিন SATRC এর ভবিষ্যত কার্যক্রম নির্ধারণে অনুষ্ঠিত Head of Regulators' Meeting-এ আগামী ২০২৩ সালের South Asian Telecommunication Regulators' Council (SATRC-23) সভা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়াসহ বাংলাদেশ বর্তমান মেয়াদে SATRC-এর ভাইস-চেয়ারম্যান এবং ২০২৩ মেয়াদে বিটিআরসি’র চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার-কে SATRC এর চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এছাড়া উক্ত সভায় ২০২২ সালে SATRC - Working Group on Policy, Regulation and Services এর সভা বাংলাদেশে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ এই Working Group এ পুনরায় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়।
দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিল (SATRC)-তে বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়া, কাউন্সিলভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশে Digitalization তথা টেলিযোগাযোগ খাতে যে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে, এটা তারই স্বীকৃতি।

BTRC's Inspection in Mymensing.Illegal Optical fibre Transmission Network marked. Google and Facebook Cache Servers seiz...
28/12/2021

BTRC's Inspection in Mymensing.
Illegal Optical fibre Transmission Network marked. Google and Facebook Cache Servers seized.
ময়মনসিংহ জেলায় আইএসপি প্রতিষ্ঠানে বিটিআরসি’র সরেজমিন পরিদর্শনে অবৈধ অপ্টিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক চিহ্নিত এবং অবৈধ গুগল ও ফেইসবুক ক্যাশ (Cache) সার্ভার জব্দ।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর একটি পরিদর্শন দল অদ্য ২৫-১১-২০২১ খ্রিঃ তারিখে জোনাল আইএসপি প্রতিষ্ঠান মিলেনিয়াম কম্পিউটারস্ এন্ড নেটওয়ার্কিং এর কয়েকটি অফিসসহ ময়মনসিংহ জেলার কয়েকটি স্থানে সরেজমিনে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।
উক্ত পরিদর্শনে মিলেনিয়াম কম্পিউটারস্ এন্ড নেটওয়ার্কিং কর্তৃক ময়মনসিংহ জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় অবৈধ অপ্টিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপন ও তা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
পরবর্তীতে বিটিআরসি’র পরিদর্শন দল ময়মনসিংহ শহরে অবস্থিত মিলেনিয়াম কম্পিউটারস্ এন্ড নেটওয়ার্কিং সহ অপর একটি জোনাল আইএসপি প্রতিষ্ঠান অনিক কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং এর নেটওয়ার্ক অপারেশন সেন্টারে সরেজমিনে পরিদর্শন করে।
উক্ত পরিদর্শন কার্যক্রমে আইএসপি প্রতিষ্ঠানদ্বয় কর্তৃক বিটিআরসি হতে অনুমোদন বিহীন অবৈধ গুগল ও ফেইসবুক ক্যাশ (Cache) সার্ভার ব্যবহারসহ সংশ্লিষ্ট লাইসেন্স ও গাইডলাইনের শর্তাবলী তথা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান ভঙ্গের প্রমাণ পাওয়া যায়।
বিটিআরসি’র পরিদর্শন দল বর্ণিত আইএসপি প্রতিষ্ঠানদ্বয় হতে অবৈধ ০৬ (ছয়) টি গুগল ক্যাশ (Cache) সার্ভার ও ০৩ (তিন) টি ফেইসবুক ক্যাশ (Cache) সার্ভার জব্দ করে। প্রতিষ্ঠানদ্বয়ের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ek Desh Ek Rate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ek Desh Ek Rate:

Share