House of Marketing

House of Marketing House of Marketing is a marketing thought leader that gives you deep & core insights into the market.

শুভ নববর্ষ ১৪৩৩ 🎉নতুন সুরে, নতুন গানেবৈশাখী উৎসবের আমেজ ছুঁয়ে যাক সবার প্রাণে।
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🎉

নতুন সুরে, নতুন গানে
বৈশাখী উৎসবের আমেজ ছুঁয়ে যাক সবার প্রাণে।

সত্য প্রকাশের স্বাধীনতাই হোক একটি সুন্দর সমাজ গড়ার সবচেয়ে বড় হাতিয়ার। মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহিদদের প্রতি বিনম্র ...
25/03/2026

সত্য প্রকাশের স্বাধীনতাই হোক একটি সুন্দর সমাজ গড়ার সবচেয়ে বড় হাতিয়ার। মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 🇧🇩📰

ঈদের এই স্নিগ্ধ ও সুন্দরতম দিনে আপনার চারপাশ ভরে উঠুক হাসির কলরবে, আর হৃদয় মেতে থাকুক অনাবিল উচ্ছ্বাসে।
20/03/2026

ঈদের এই স্নিগ্ধ ও সুন্দরতম দিনে আপনার চারপাশ ভরে উঠুক হাসির কলরবে, আর হৃদয় মেতে থাকুক অনাবিল উচ্ছ্বাসে।

মহিমান্বিত এক মুক্তির রজনী। ক্ষমা আর অসীম রহমতের এই পবিত্র রাতে পরিশুদ্ধ হোক আমাদের প্রতিটি আত্মা, কবুল হোক সব না-বলা প্...
16/03/2026

মহিমান্বিত এক মুক্তির রজনী। ক্ষমা আর অসীম রহমতের এই পবিত্র রাতে পরিশুদ্ধ হোক আমাদের প্রতিটি আত্মা, কবুল হোক সব না-বলা প্রার্থনা।

#শবেকদর #লাইলাতুলকদর #ঈদ২০২৬

হাতে হাত মিলিয়ে যেতে হবে বহুদূর, তাই দরকার নারীর সুশিক্ষা, সম্মান, আর নিরাপত্তা সুমধুর।
07/03/2026

হাতে হাত মিলিয়ে যেতে হবে বহুদূর, তাই দরকার নারীর সুশিক্ষা, সম্মান, আর নিরাপত্তা সুমধুর।

নোটিশ! 📢অনিবার্য কারণবশত হাউজ অব মার্কেটিং (HOM)-এর সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমাদের সার্ভিস পুনরায় ...
04/03/2026

নোটিশ! 📢

অনিবার্য কারণবশত হাউজ অব মার্কেটিং (HOM)-এর সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমাদের সার্ভিস পুনরায় চালু হওয়া মাত্রই আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে।

আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ।

-টিম হাউজ অব মার্কেটিং

শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের ...
26/02/2026

শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের ফলে ১ হাজার ৫৫০ কোটি টাকা এ মওকুফের আওতাভুক্ত হবে। এতে প্রায় ১২ লাখ কৃষক লাভবান হবেন।

বৃহস্পতিবার মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩.৪৯ শতাংশে দাঁড়িয়েছে। টানা তৃতীয় বছরের মতো প্রবৃদ্ধি কমল, যা করোন...
26/02/2026

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩.৪৯ শতাংশে দাঁড়িয়েছে। টানা তৃতীয় বছরের মতো প্রবৃদ্ধি কমল, যা করোনা-পরবর্তী পুনরুদ্ধার সময়ের মধ্যে সর্বনিম্ন।

আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের ওয়েবসাইটে জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত অর্থবছরের প্রবৃদ্ধির হার সাময়িক হিসাবের তুলনায় ৪৮ বেসিস পয়েন্ট কমেছে।

সাম্প্রতিক প্রবণতা অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭.১০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫.৭৮ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে আরো কমে ৪.২২ শতাংশে দাঁড়ায়। সর্বশেষ হিসাব টানা তিন বছর ধরে প্রবৃদ্ধির ধারাবাহিক নিম্নমুখী অবস্থার ইঙ্গিত দেয়।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে করোনা মহামারির সময়ে প্রবৃদ্ধির হার ৩.৪৫ শতাংশে নেমে এসেছিল।

চূড়ান্ত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৪৫৬ বিলিয়ন ডলার। টানা দুই বছর কমার পর মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ ডলারে উন্নীত হয়েছে।

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসডিএফ) বাংলাদেশ সহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এছাড়...
26/02/2026

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসডিএফ) বাংলাদেশ সহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এছাড়া ১৬টি দেশের নির্দিষ্ট প্রদেশ ও শহরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এসডিএফ জানিয়েছে, এই পদক্ষেপ জনস্বাস্থ্য রক্ষা এবং দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা মান জোরদার করার জন্য নেয়া সতর্কতামূলক ব্যবস্থা। বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই নিষেধাজ্ঞার তালিকাটি সময়ের সঙ্গে সঙ্গে পর্যালোচনা করা হবে।

পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় থাকা ৪০টি দেশ হলো- আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, বাংলাদেশ, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মায়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট এবং মন্টিনিগ্রো।

আংশিক নিষেধাজ্ঞার মধ্যে আছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিছু প্রদেশ ও শহর।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। এক প্রজ্ঞাপনে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত জানিয়...
25/02/2026

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। এক প্রজ্ঞাপনে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। মো. মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ)। তিনি নারায়ণগঞ্জে অবস্থিত হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক।

মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে তিনি আইসিএমএবি থেকে হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি এফসিএমএ লাভ করেন।

তিনি একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী। তৈরি পোশাক ছাড়াও আবাসন খাতে তাঁর ব্যবসা রয়েছে। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে আর্থিক খাতে সুশাসন নিয়ে কাজ করছেন। বিশেষ করে করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজের অভিজ্ঞতা আছে তাঁর।

মোস্তাকুর রহমান বিজিএমইএ, রিহ্যাব, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), এবং ঢাকা চেম্বারের সদস্য। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

একুশের চেতনা জাগুক প্রতিটি শব্দে,প্রেরণা হয়ে থাকুক ন্যায়ের পথে এগিয়ে চলার প্রতিটি পদক্ষেপে।সকল ভাষা শহীদদের প্রতি জানাই ...
20/02/2026

একুশের চেতনা জাগুক প্রতিটি শব্দে,
প্রেরণা হয়ে থাকুক ন্যায়ের পথে এগিয়ে চলার প্রতিটি পদক্ষেপে।

সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

𝐑𝐚𝐦𝐚𝐝𝐚𝐧 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤! 🌙May this holy month inspire kindness, deepen compassion, and fill your days with peace and countless b...
18/02/2026

𝐑𝐚𝐦𝐚𝐝𝐚𝐧 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤! 🌙
May this holy month inspire kindness, deepen compassion, and fill your days with peace and countless blessings. ✨

Address

1st Floor, House: 313, Avenue: 4, Road No: 4, Mirpur DOHS
Dhaka
1216

Telephone

+8809638079070

Website

Alerts

Be the first to know and let us send you an email when House of Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to House of Marketing:

Share