Sultana Liza

Sultana Liza Hi! I'm Sultana Liza a website designer & business owner. Designing a website is not only my profess

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটি বহুমুখী সেরা থিমআমরা সাধারণত ওয়ার্ডপ্রেসে  (WordPress)  ব্লগ, পোর্টফোলিও এবং ই-কমার্স...
20/05/2022

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটি বহুমুখী সেরা থিম

আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসে (WordPress) ব্লগ, পোর্টফোলিও এবং ই-কমার্স ওয়েবসাইটের জন্য বিভিন্ন থিম ব্যবহার করে থাকি। আজ আমরা একটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে আলোচনা করব।

OceanWP হল একটি বিনামূল্যের ওয়ার্ডপ্রেস থিম যা ইউজার ফ্রেন্ডলি এবং Elementor বা Divi-এর মতো পেজ বিল্ডার ফ্রেমওয়ার্কের অংশ হিসাবে ব্যবহার করা যেতে পারে। মোবাইল এবং ট্যাবলেট সেটিংস পরিচালনা না করে এবং কোন ধরনের কোডিং ছাড়াই এ থিমটি খুব সহজেই কাস্টমাইজ করে নেয়া যায়। এতে রয়েছে অনেক প্রয়োজনীয় ফিচার এবং এটি খুবই দ্রুত কাজ করে। মূল থিমটি বিনামূল্যে ওয়ার্ডপ্রেসের ডেশবোর্ড থেকে খুব সহজেই ইন্সটল করা যায়। প্রো-ভার্সন অন্যান্য প্রিমিয়াম থিমের মতই কিনে নিতে হয়।

OceanWP মাল্টি-পারপাস এবং আধুনিক ডিজাইনের একটি ওয়ার্ডপ্রেস থিম যা প্রতিক্রিয়াশীল এবং একাধিক ভাষা সমর্থন করতে পারে। এটি WooCommerce এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি থিম যা হাল্কা, গতিসম্পন্ন এবং ব্যবসার বিক্রয় বাড়ানোর জন্য যা যা প্রয়োজন সবই আছে, কম খরচে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির জন্যে OceanWP অতুলনীয়।

এটি একটি রেস্পন্সিভ থিম এবং মোবাইল ফ্রেন্ডলিও। এটি এলিমেন্টর (Elementor) পেজ বিল্ডারের সাথে খুব সহজেই মানিয়ে যায়। তাছাড়াও রয়েছে এর Ocean Extra নামে নিজস্ব পেজ বিল্ডার। যা
OceanWP-তে অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করে যেমন উইজেট, মেটাবক্স, কাস্টমাইজার বিভাগ সক্রিয়/নিষ্ক্রিয়, থিমের স্ক্রিপ্ট এবং শৈলী সক্রিয়/অক্ষম, আমদানি/রপ্তানি এবং প্রিমিয়াম এক্সটেনশন সক্রিয় করতে একটি প্যানেল। OceanWP থিম ইনস্টল করার পাশাপাশি এই প্লাগিনটিও ইন্সটল করে নিতে হয় কাজের সুবিধার জন্যে।

প্রথমে ওয়ার্ডপ্রেস সাইটের ডেশবোর্ডে সাইন ইন করতে হবে, এবং এপিয়ারেন্স অপশন থেকে থিম এ গিয়ে এড নিউ অপশনে ক্লিক করে তারপর আপলোড থিম এ ক্লিক করে কম্পিউটার ফাইল থেকে ডাউনলোড করা OceanWP ZIP ফোল্ডারটির উপর ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। থিম সফলভাবে ইনস্টল হয়ে গেলে এক্টিভ করে নিতে হবে৷ কিংবা এড নিউ অপশন থেকে অনুসন্ধান বারে OceanWP টাইপ করে সার্চ বারে মাউস ক্লিক / কম্পিউটারের এন্টার বাটন চাপতে হবে। আর এভাবে OceanWP থিম ইনস্টল ও এক্টিভ করুন ।

OceanWP ডেমো আমদানি করার জন্যে প্রথমে যে ডেমোটি ইম্পোর্ট করতে হবে তার সাথে সাথে প্রয়োজনীয় প্লাগইনগুলি ইন্সটল করে এক্টিভ করতে হবে৷ প্রথমে থিম প্যানেল থেকে < ডেমো ট্যাবে গিয়ে পছন্দনীয় ডেমো ইনস্টল করতে হবে। পছন্দনীয় ডেমোতে ক্লিক করলে একটি পপআপ আসবে। আর এভাবেই পছন্দমত ডেমো ও প্রয়োজনীয় প্লাগিন ইন্সটল করে নিতে হবে।

এই থিমের সাহায্যে ওয়েবসাইটের পৃষ্ঠাগুলির শীর্ষে একটি নজরকাড়া শিরোনাম সংযুক্ত করা যায়। এছাড়াও এর একটি গুরুত্বপূর্ণ বৈশিট্য হলো স্টিকি হেডার। এর নিজস্ব আরো অনেক ফিচার রয়েছে যা দ্বারা খুব সহজেই থিমটিকে কাস্টোমাইজ করা সম্ভব।

এলিমেন্টর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডারঃELEMENTOR (এলিমেন্টর) হল ওয়ার্ডপ্রেসের জন্য অতি জনপ্রিয় একটি ওয়েবসাইট বিল্ডিং প...
17/05/2022

এলিমেন্টর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডারঃ

ELEMENTOR (এলিমেন্টর) হল ওয়ার্ডপ্রেসের জন্য অতি জনপ্রিয় একটি ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম, যা ওয়েবসাইট নির্মাতাদেরকে কোন ধরনের কোডিং ছাড়াই একটি পেশাদার, নিখুঁত ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে। যা আপনি ব্যবহার করতে পারেন আপনার ক্লায়েন্টদের জন্য বা আপনার ব্যবসার উদ্দ্যেশ্যে। সারা বিশ্বজুড়ে ওয়েব নির্মাতাদের জন্যে এটি একটি বহুল ব্যবহৃত প্লাগিন যা ব্যবহার করে ব্যতিক্রমী ওয়েবসাইট তৈরি করা যায় অতি সহজেই।

এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে খুব সহজেই শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ, অর্থাৎ মাউসের মাধ্যমে ক্লিক করে করেই একটি চমৎকার ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাধারণভাবেই আপনাকে একটি পেজ তৈরি করে নিতে হবে, অতঃপর এই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে মাউস ক্লিকের মাধ্যমেই সুন্দর ডিজাইন করে নিতে পারবেন আপনার পছন্দ মত।

এই পেজ বিল্ডারের একটি মজার বিষয় হল, পেজ তৈরির সময় এর ফিচারগুলো আপনি লাইভ দেখে দেখেই এডিট করতে পারবেন এবং কোন ডিজাইন পছন্দ না হলে সাথে সাথেই তা রিমুভ করে আপনি নতুন ডিজাইন করে নিতে পারেন।

সর্বোপরি আপনি একজন ডেভেলপার না হয়েই নিজের পছন্দ মত ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কোন ধরনের টেকনিক্যাল সাপোর্ট আপনার প্রয়োজনই হবে না। কেননা কোন ধরনের কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরির সব ধরনের ফিচার আপনি এই বিল্ডারে পাবেন।

Elementor এর সাহায্যে আপনি প্রতিটি উপাদানের ব্যবধান, অবস্থান, প্যাডিং, এবং মার্জিন ঠিক যেমন আপনি চান ঠিক সেভাবেই করতে পারবেন। বক্স শ্যাডো, ব্যাকগ্রাউন্ড ওভারল, হোভার ইফেক্ট, হেডলাইন ইফেক্টস, অ্যানিমেশন, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডস, সিএসএস ট্রান্সফর্ম, মাস্ক অপশন, শেপ ডিভাইডার, কামিং সূন মোড এবং আরও অনেক কিছুর মত 40 টিরও বেশি উইজেট এবং ফিচার দিয়ে আপনার ওয়েবসাইটের ডিজাইনকে আকর্ষণীয় করে তুলতে পারবেন।

এছাড়াও আপনার মূল্যবান সময় বাঁচাতে এতে রয়েছে বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট, ব্লক, হোমপেজ, সার্ভিস পেজ ইত্যাদি। আপনার ওয়েবসাইটে একক পৃষ্ঠা, ব্লক বা পপআপ টেমপ্লেট আমদানি করতে লাইব্রেরি ব্যবহার করুন। এছাড়াও আপনি আপনার নিজস্ব টেমপ্লেট তৈরি এবং রপ্তানি করতে পারেন এবং পুনরায় ব্যবহারযোগ্য ওয়েবসাইট ব্লুপ্রিন্ট তৈরি করতে এবং আপনার ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে অন্য ওয়েবসাইটে আমদানি করতে পারেন।

সর্বোপরি, ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর একটি পরিবেশবান্ধব পেজ বিল্ডার যা গুগল সার্চে রেংকিং পেতে ও সহযোগিতা করবে। আপনি আপনার ওয়েবসাইটের প্রয়োজনীয় বিষয়বস্তু ও তথ্য প্রতিটি ডিভাইসের জন্যে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার ওয়েবসাইটটি ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, ওয়াইড স্ক্রীন এবং অন্যান্য ডিভাইসে রেসপন্সিভ করে উপস্থাপন করতে পারেন।

এতে রয়েছে গ্লোবাল ফন্ট ও কালার ব্যবহারের সুবিধা যা আপনার কাজের গতিকে আরো ত্বরান্বিত করে। এছাড়াও মিডিয়া ফাইল এর মাধ্যমে সহজেই ডেক্সটপ থেকে ছবি আপ্লোড এর সুবিধা। তাছাড়া এলিমেন্টর প্রো দিচ্ছে ডায়নামিকভাবে কন্টেন্ট তৈরির সুবিধা। এতে রয়েছে HTML 5 শব্দার্থিক, সম্পূর্ণ কীবোর্ড নেভিগেশন মেনু, বৈশিষ্ট্যগুলির চলমান অ্যাক্সেসিবিলিটি উন্নতি, উইজেট এবং আরও অনেক অ্যাডনস যাতে প্রতিনিয়ত যোগ হয় নতুন নতুন ফিচার যা আপনাকে দক্ষ ও সক্ষম করে তুলতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এলিমেন্টর বিল্ডার দিয়ে তৈরি ওয়েবসাইট সহজেই অপ্টিমাইজ করার মাধ্যমে CSS এবং JS ফাইলগুলি হ্রাস করে লোডিং সময় কমিয়ে আনা যায় যা Google অনুসন্ধানে ভাল র‍্যাঙ্ক করে।
পরিশেষে বলা যায়, আপনি এ ক্ষেত্রে বিশেষভাবে দক্ষ হয়ে থাকলে নিজেই এর মাধ্যমে সেবা প্রদানে প্রচার করতে পারেন নয়তো কোন বিশেষজ্ঞকে বেছে নিতে পারেন আপনার ব্যবসাকে সমৃদ্ধ করার জন্যে।

Address

Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Sultana Liza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sultana Liza:

Share

Category