Amra Cumilla

Amra Cumilla This is our only address

14/12/2021

৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ
যা বদলে দেবে আপনার জীবন -
১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর থেকে মাগরিব এবং
গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত।
২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।
৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।
৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।
৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।
৬। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।
৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন।
৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
৯। টয়লেটে থুথু ফেলবেন না।
১০। কয়লা দিয়ে দাঁত মাজবেন না।
১১। প্যান্ট, ট্রাউজার, পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।
১২। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।
প্রয়োজনে বাতাস করতে পারেন।
১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।
১৫। ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।
১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!
১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।
১৯। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।
২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না ।
২১। বন্ধুদের সন্দেহ করবেন না।
২২। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়।
২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।
২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।
২৫। একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।
২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার!
২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।
২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।
২৯। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।
৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।
৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।
৩২। ভালো কিছুতে সহযোগিতা করুন।
৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।
৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।
৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।
৩৬। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন।
৩৭। বেশি ঘুমাবেন না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে।
৩৮। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হোন। আস্তাগফিরুল্লাহ পড়ুন!
৩৯। অন্ধকারে কিছু খাবেন না।
৪০। মুখ ভর্তি করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলো মেনে চলার তাওফীক দান করুক। (আমীন)

23/10/2021
 #কুমিল্লার_সমাচার....জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার "অসমাপ্ত আত্মজীবনী" বইয়ে লিখেছেন, "হাজী গিয়াসউদ্দ...
22/10/2021

#কুমিল্লার_সমাচার....

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার "অসমাপ্ত আত্মজীবনী" বইয়ে লিখেছেন, "হাজী গিয়াসউদ্দিন" নামে একজন বন্ধু ছিল আমার। তাঁর বাড়ি কুমিল্লায়। যখন আর কোথাও টাকা জোগাড় করতে পারি নাই, তখন তার কাছে গেলে কখনও আমাকে খালি হাতে ফিরে আসতে হয় নাই।"

হ্যাঁ আমার বাড়ি কুমিল্লা। আপনারা কুমিল্লার নাম বললে শুধু মোশতাককেই চিনেন! কিন্তু আপনারা কি জানেন, তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক পরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার জোরালো দাবি যে ধীরেন্দ্রনাথ দত্ত উত্থাপন করেছিলেন তার বাড়ি এই কুমিল্লায়। এমনকি পরবর্তীতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনে দিতে অগ্রণী ভূমিকা রেখেছে কুমিল্লারই দুইজন সন্তান। বঙ্গবন্ধু হত্যা মামলার ইনডেমিনিটি বাতিল বিল সংসদে প্রথম তুলেন কুমিল্লার আব্দুল মতিন খসরু।

বঙ্গবন্ধুর খুনিদের আপিল খারিজ করে মৃত্যুদন্ডের আদেশ দেন তখনকার প্রধান বিচারপতি কুমিল্লার (তফাজ্জল ইসলাম)।
বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী কুমিল্লার সিরাজুল হক।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বাদী পক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। আপনি জেনে অবাক হবেন, যে জাতীয় পতাকাকে আমরা দাঁড়িয়ে সম্মান করি আমাদের অতি প্রিয় এই লাল-সবুজ পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাসের বাড়িও এই কুমিল্লায়।

কুমিল্লার মানুষ বেঈমান তাই মহান মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশে মোট ১১ টি সেক্টর থাকলেও শুধু কুমিল্লাতেই ছিলো ২ টি সেক্টর! রক্তে বেইমানী ছিলো বলেই কি কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র আবু জাহিদ মুক্তিযুদ্ধে দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছিল! এরকম আরো সহস্রাধিক শহীদ শায়িত রয়েছেন কুমিল্লার মাটিতে যারা হয়তো আপনাদের কাছ থেকে 'বিশ্বাসঘাতক' উপাধি পাওয়ার জন্যই শহীদ হয়েছিলেন।

🌸 "জননী সহসিকা" বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা-কবি "একাত্তরের ডায়রি"-এর রচিয়তা কবি সুফিয়া কামালের বাড়ি কুমিল্লা।
বৃটিশ ভারতে একমাত্র নারী হিসেবে " নওয়াব" খেতাবপ্রাপ্ত নওয়াব ফয়জুন্নেসার বাড়ি কুমিল্লা।
প্রধানন্ত্রীর কার্যালয়ের বর্তমান মুখ্য সচিব ও ছাত্রলীগের দলীয় সঙ্গীতের রচিয়তা ড. কামাল আব্দুল নাসের চৌধুরীরর বাড়ি কুমিল্লা।

এই কুমিল্লা সুর সম্রাট শচীন দেব বর্মণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আখতার হামিদ খান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মৃতিধন্য। যদি আপনারা এভাবে গালিগালাজ করেন তাহলে তাদেরকেও অসম্মান করা হয়।

🌸 কুমিল্লায়ই আছে দেশের একমাত্র "প্রত্নতাত্ত্বিক জাদুঘর", কুমিল্লায়ই আছে "শালবনবিহার", "আনন্দবিহার",
একমাত্র কুমিল্লায়ই আছে বিখ্যাত "কুমিল্লার রসমালাই" যার নাম শোনা মাত্র জিবে জল আসে। একমাত্র কুমিল্লায়ই আছে "কুমিল্লার খাদি" কাপড়, যা সারা বিশ্বে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়।
"কুমিল্লার শীতল পাটি" আর "দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধির ক্ষেত্রের" কথা না-ই বা বললাম।
একমাত্র কুমিল্লা জেলাই চট্টগ্রাম বিভাগের অধীনে থেকেও এই বিভাগীয় শিক্ষা বোর্ড ছাড়াও নিজের আলাদা "
কুমিল্লা শিক্ষা বোর্ড" নামে শিক্ষা বোর্ড আছে। বাংলাদেশে এমন নজির কোনো জেলায় নেই।

#বিশেষ_দ্রষ্টব্যঃ মনে রাখবেন "ব্যক্তি-জীবন" আর "রাজনৈতিক- জীবন" সম্পূর্ণ আলাদা বিষয়।

🌸 আমি কুমিল্লার ছেলে, আমি বাঙালী,
বাংলাদেশ আমার দেশ;
ভালবাসায় কুমিল্লা
এটাই আমার শিকড়, এটাই আমার গর্ব, এটাই আমার পরিচয়।

কুমিল্লাকে জানুনঃ কেন কুমিল্লা নামেই বিভাগ চাই ======================🌍 আজ থেকে প্রায় ২৩০ বছর আগে ১৭৯০ সালে কুমিল্লা জেলা...
22/10/2021

কুমিল্লাকে জানুনঃ কেন কুমিল্লা নামেই বিভাগ চাই
======================
🌍 আজ থেকে প্রায় ২৩০ বছর আগে ১৭৯০ সালে কুমিল্লা জেলা হিসেবে আত্নপ্রকাশ করে। তখন এর নাম ছিল ত্রিপুরা। বলাবাহুল্য তখন কিন্তু খন্দকার মোশতাকের জন্মই হয়নি।

🌍 ১৯৬০ সালে তৎকালীন ত্রিপুরা জেলার নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়।

🔳 মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা ২ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল যার নেতৃত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং এটিএম হায়দার।

🔳আজকে আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি তার রুপকার কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কুমিল্লারই সন্তান।

🔳সারা বাংলাদেশে আজকে যে গ্যাস সাপ্লাই হচ্ছে সে গ্যাস তথা বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের মূল স্থাপনা ও গ্যাস ফিল্ড কুমিল্লাতেই অবস্থিত।

🔳শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা একটি প্রাচীন ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ জেলা। এখানকার রসমালাই, খাদি শিল্প, তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎ শিল্প, কারুশিল্প ও শীতল পাটি পৃথিবীব্যাপী বিখ্যাত।

🔳কুমিল্লায় অনেক দর্শনীয় স্থান রযেছে। তন্মধ্যে শালবন বিহার, লালমাই পাহাড়, রাজেশপুর ইকো পার্ক, ময়নামতি ওয়্যার সেমিট্রি, নজরুল ইনস্টিটিউট, চন্ডীমুড়া, কুটিলা মুড়া, রুপবান মুড়া, সেনানিবাস, রেল স্টেশন, ধর্মসাগর, জগন্নাথ দিঘী, বীরচন্দ্র গণপাঠাগার, ক্যাডেট কলেজ, ভিক্টোরিয়া কলেজ, ফয়জুন্নেছা স্কুল ও জুরানপুর শিক্ষা কমপ্লেক্স উল্লেখযোগ্য।

🔳দেশের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনার কেন্দ্রস্থল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সদর দপ্তর কুমিল্লাতেই। বাংলাদেশে নারী শিক্ষার অগ্রদূত দক্ষিণ এশিয়ার একমাত্র নওয়াব উপাধিপ্রাপ্ত নারী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর জন্মস্থান কুমিল্লা।

🔳ফি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের ৮০% মেধাস্থান অধিকারি কুমিল্লার সন্তানরাই। এছাড়াও ঢাকা শিক্ষা বোর্ডের সকল নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানের টপলিষ্টে থাকা শিক্ষার্থীরা কিন্তু কুমিল্লারই সন্তান।

🔳জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও লোক সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনের বাড়ি কুমিল্লা।

🔳জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স প্রেরণের দেশে টানা ১৩ বার শীর্ষ স্থান দখল করেছে কুমিল্লা জেলা যা সারা পৃথিবীতে একটি বিরল রেকর্ড। (সূত্রঃ দৈনিক ইত্তেফাক, ১০ ফেব্রুয়ারী ২০১৮)

🔳ঐতিহাসিক নালন্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, বৌদ্ধ পন্ডিত ও দার্শনিক শীলভদ্রের জন্ম কুমিল্লার চান্দিনায়। কুমিল্লায় ইসলাম প্রচারকারী আওলিয়া অলিমান দেওয়ান শাহের বাড়ি, রয়েছে বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানের বাস ভবন। ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গণি তো কুমিল্লারই সন্তান।

🔳ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা প্রতিভা ভদ্র, তারিনী প্রসন্ন মজুমদার, শৈলেন্দ্র চন্দ্র, মাখন দাস গুপ্ত ও ত্রিপুরা সেন গুপ্তরা কিন্তু কুমিল্লারই বীর সন্তান।

🔳বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও গল্পকার এবং নাট্যকার বুদ্ধদেব বসুর জন্ম ঐতিহ্যবাহী কুমিল্লায়।

🔳বীর মুক্তিযোদ্ধা জনাব আ.ক.ম বাহা উদ্দিন বাহার, জনাব লোটাস কামাল, উপমহাদেশের প্রখ্যাত ডাক্তার জনাব প্রাণ গোপাল দত্ত কুমিল্লারই সন্তান।

🔳মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী ও মুক্তিযুদ্ধের উপর প্রথম বই 'মুক্তিযুদ্ধের নয় মাস' এর রচয়িতা মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলি ভূইয়ার জন্মস্থান কুমিল্লাতেই।

🔳কুমিল্লার বীর সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত যখন ১৮৮৬ সালের ২৫ আগষ্ট ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলা ভাষার প্রস্তাব দেন তখন কিন্তু খন্দকার মোশতাকের জন্মই হয়নি।

🌿🥀 আমরা কুমিল্লার সন্তান, কুমিল্লা আমাদের ইতিহাস ও ঐতিহ্য। একবার আমাদের বানান পরিবর্তন করা হয়েছে। তারপর ময়নামতি, লালমাই, মেঘনা প্রভৃতি নামে বিভাগ প্রস্তাব করা হয়েছে। আমরা আশাহত হলেও নিরাশ হইনি। দুয়েকজন মানুষের কর্মকান্ডে ৫০ লক্ষ মানুষ ভাগ্য বঞ্চিত হতে পারেনা। মানুষের দোষ হতে পারে, মাটির কোনো দোষ নেই৷ কুমিল্লা আমাদের মা। আমরা মায়ের নামেই বিভাগ চাই। মায়ের সন্তানরা (মেঘনা, লালমাই ইত্যাদি) মায়ের কাছে গৌণ। আমরা কুমিল্লার সন্তান হিসেবেই গর্ববোধ করি ♥️

লিখা ✍️ তোফাজ্জল হোসেন ব্রো‌ ধন্যবাদ ভাই।

13/10/2021

কুমিল্লায় পুজা মন্ডবে পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সরকারকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সকল মুসলিম জনতাকে আহবান জানাচ্ছি। আশাকরি সরকার এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিবেন।

আমাদের প্রাণপ্রিয় কুমিল্লার সবার পরিচিত জায়গা খুব মিস করি
26/08/2021

আমাদের প্রাণপ্রিয় কুমিল্লার সবার পরিচিত জায়গা খুব মিস করি

15/06/2021

'ব্রাহ্মণপাড়া আইনশৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত'
"সদর এলাকার সড়কে কোন যানবাহন পাকিং করা যাবে না"

স্টাফ রিপোর্টার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর এলাকায় যত্রতত্র বিভিন্ন স্থানে গাড়ি পার্কিং ও সড়কে যাত্রী উঠানামা নিষিদ্ধ ঘোষনা করেছে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি। এছারা উপজেলায় ফসলি জমি রক্ষার্থে এবং ড্রেজার মিশিন বন্ধ করাসহ যানজট নিরসন এবং বাল্য বিবাহ প্রতিরোধে রবিবার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের উদ্যেগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহের। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মহিউদ্দিন মুবিন, সিদলাই আমির হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহাম্মদ, মালাপাড়া ইউপি চেয়ারম্যান এ কে এম আজাদ ভূইয়া, শশিদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, ইদ্রিস মিয়া মাস্টার, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, ব্রাহ্মণপাড়া বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হোসেন দুলাল, সাধাণ সম্পাদক মোরশেদ আলম ভূইয়া, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার কমিটির সাধারন সম্পাদক কাজল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এ সময় বক্তারা বলেন, ড্রেজারের কারণে উপজেলার ফসলী জমি উজার হচ্ছে। ব্রাহ্মণপাড়া উপজেলায় বাল্যবিবাহ ভয়াবহ আকার ধারণ করেছে তা অচিরেই নিয়ন্ত্রণে আনতে হবে। এছাড়া মাদক ও ইভটিজিং এর প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।

https://www.facebook.com/107747598136963/posts/113507747560948/
12/05/2021

https://www.facebook.com/107747598136963/posts/113507747560948/

আসসালামু আলাইকুম
আমাদের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার প্রাণপ্রিয় শশীদল গ্রামের অসহায় ও গরীব মানুষদের জন্য মানবিক শশীদল এখন থেকে কাজ করবে , তাদেরকে সাহায্য সহযোগিতা করাই একমাত্র উদ্দেশ্য মানবিক শশীদলের।
আমরা মানবিক শশীদল গ্রামের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

Address

Middle Paik Para, Mirpur 1
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amra Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share