Shimul Sarker

Shimul Sarker Digital Marketing is all I know about!

16/08/2021
Grow Your Business With MarketingOMedia ⬆️
22/06/2021

Grow Your Business With MarketingOMedia ⬆️

Do you know?
9 out of 10 startup businesses collapse in the starting year? Despite having a unique business idea, many entrepreneurs can’t survive in the market for lack of marketing knowledge. Oppositely stupid stuff may get sales, and crazy business ideas eventually work just because of a clever marketing plan. So marketing is the secret of every successful business.

Hey folks,
Do you have a unique startup idea?
But don’t know how to start or grow your business?
Hold on! Take a break and rely on…“MarketingOMedia”- Your Online Marketing Strategist!

We are a group of digital marketers, web developers, and copywriters. Our goal is to grow up your business with an all-in-one marketing solution. It starts with essential marketing elements like website and content and ends up with advanced marketing campaigns includes SEO, Social Media Management, Google Ad, Facebook ad, and Email Marketing.

Why us?

1. Ensure the highest ROI (return on investment)
2. Offer an all-in-one marketing solution
3. Free marketing consultancy and stand by support
4. 360-degree efficient marketing strategy
5. Quality focused service
6. Holistic approach and data-driven marketing plan
7. 100% client satisfaction

Our Services

1. Web Design and Development
2. Copywriting and Content Creation
3. Social Media Marketing & Outreach
4. Search Engine Optimization
5. Graphics Design

08/05/2021

Optimize your marketing with MarketingOMedia 🔥

You reap what you sow! 🙂
05/05/2021

You reap what you sow! 🙂

💁‍♂️কেন হায়ার করবেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি?

আপনি যদি আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি সম্পর্কিত আগের পোস্ট টি পড়ে না থাকেন (https://www.facebook.com/109880727530985/posts/262408255611564/)
তবে পড়ে আসুন। গত পোস্টে আমরা জেনেছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি কি। আজকে জানবো, মানুষ কেনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি হায়ার করে এবং আপনার ও কি এমন এজেন্সি হায়ার করা প্রয়োজন?

প্রথমে জানা দরকার, মানুষ কখন একটা এজেন্সি হায়ার করে!

উত্তর হচ্ছে, যখন তার প্রতিষ্ঠান কোন একটা বিশেষ কাজ করার সক্ষমতা না রাখে । আমরা একটা নতুন স্টার্ট আপ বিজনেসের কথা চিন্তা করি। ধরে নিলাম আপনার একটা হ্যান্ড পেইন্টেড পাঞ্জাবির ব্যবসা আছে। একটা স্টার্ট আপ ব্যবসা শুরু হয় সীমিত পরিসরে, ২/৩ মানুষ নিয়ে। এখন আপনি ২/৩ জন নিয়ে ক্রেতা সামলাবেন নাকি প্রোডাকশোনে মন দিবেন? আপনার/আপনাদের যে বিষয়ে দক্ষতা আছে অবশ্যই সেই কাজে মন দিবেন। তাহলে যে কাজে দক্ষতা নেই সে কাজ কে করবে? তখনই উঠে এজেন্সি হায়ার করার কথা।

ধরে নিলাম, আপনি আপনার ব্যাবসার প্রোডাকশন এবং কাস্টোমার হ্যান্ডেলের ক্ষমতা রাখেন। এখন যদি আপনি মার্কেটিং ও করতে চান তাহলে প্রোডাকশনে আপনার সক্ষমতা কমে যাবে। এছাড়া, অভিজ্ঞতার অভাবে আপনি মার্কেটিং থেকে এক্সপেক্টেড রেসাল্ট না ও পেতে পারেন। এতে অনেক সময় ও টাকা নস্ট হবে। এর জন্যই আপনার প্রয়োজন ডিজিটাল মার্কেটিং এজেন্সি হায়ার করা।

কখন আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি হায়ার করবেন?
আপনার যদি স্টার্ট আপ বিজনেস হয় বা ফুলটাইম মার্কেটিং টিম এপয়েন্ট করার সক্ষমতা না থাকে তবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি হায়ার করুন।
(সমাপ্ত)

www.marketingomedia.com


Hmmmm... 🤔
04/05/2021

Hmmmm... 🤔

🔰ডিজিটাল মার্কেটিং এজেন্সি কি?

গত দুই পোস্টে আমরা আলোচনা করেছি এজেন্সি নিয়ে।
✔️এজেন্সি পর্ব-১ (https://www.facebook.com/marketingomediabd/photos/a.146439793875078/261043849081338/)
✔️এজেন্সি পর্ব-২ (https://www.facebook.com/marketingomediabd/photos/a.146439793875078/261610525691337/)

আজকে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং এজেন্সি কি।

ডিজিটাল মার্কেটিং এজেন্সি হলো এমন এক প্রতিষ্ঠান যা আপনার কম্পানি বা ব্র্যান্ডের মার্কেটিং প্ল্যান তৈরী ও হ্যান্ডেল করে এবং প্রচলিত ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে (গুগল, ফেসবুক ইত্যাদি) মার্কেটিং ক্যাম্পেইন চালায়। এছাড়া, আপনার ব্যবসাকে ব্র্যান্ডে পরিনত করার জন্য যাবতীয় রিসোর্স ডেলিভার করা ও ডিজিটাল মার্কেটিং এজেন্সির কাজ।

ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলো সাধারণত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি সার্ভিস দিয়ে থাকে। এছাড়া কিছু কিছু এজেন্সি প্রয়োজনীয় মার্কেটিং রিসোর্স যেমন ওয়েব ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, কপিরাইটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি সাপোর্ট দিয়ে থাকে।
(চলবে).........

🇧🇩

Why do you need dalal? 🔥
03/05/2021

Why do you need dalal? 🔥

⚠️এজেন্সি? মানে দালালি ব্যবসা? (পর্ব-২)⚠️

গত পর্বে আমরা এজেন্সি মানে কি জেনেছি এবং প্রচলিত ভুল ধারণা থেকে বের হয়ে এজেন্সি সম্পর্কে নতুন ধারনা পেয়েছি। আজকের পর্বে আমরা জানবো, একটা এজেন্সির প্রয়োজনীয়তা কি?
যদি আপনি প্রথম পর্ব মিস করে থাকেন-
https://www.facebook.com/109880727530985/posts/261043999081323/?app=fbl

ধরুন, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। আপনি আপনার সার্ভিস সবার কাছে জনপ্রিয় করার জন্য একটা ওয়েবসাইট বানাতে চান। এখন, এই সমস্যার দুইটা আলাদা সমাধান আছে।

প্রথমত, আপনি চাইলে টাকা খরচ করে, ৩ মাস ট্রেনিং করে ওয়েবসাইট বানানো শিখে, তারপর নিজের ওয়েবসাইট নিজেই বানাতে পারেন। কিন্তু, এতে আপনার অনেকটা সময় এবং শ্রম নষ্ট হবে যা টাকার অংকে হিসাব করলে একটা ওয়েবসাইটের চেয়ে অনেক মূল্যবান।

২য়ত, আপনি যদি একই কাজ কোন ওয়েব ডিজাইনিং এজেন্সির দ্বারা করান, তাহলে তারা কাজটা ৭-১৫ দিনের মধ্যেই সম্পন্ন করতে পারবে। অবশ্যই আপনার কিছু টাকা খরচ হবে, তবে, আপনার অনেক মূল্যবান সময় বেচে যাবে।

আপনার কাছে কোন সমাধান টা সহজ মনে হচ্ছে? অবশ্যই ২য় টা। কারন, একটা এজেন্সি আপনার প্রচুর মূল্যবান সময় বাচিয়ে দিয়েছে। আর সময় মানেই তো টাকা। তাই না?

আশা করি, এজেন্সির প্রয়োজনীয়তা আপনি বুঝতে পেরেছেন!

(সমাপ্ত)




www.marketingomedia.com

Eliminate your misconception about agencies! 🔥
02/05/2021

Eliminate your misconception about agencies! 🔥

⭕এজেন্সি? মানে দালালি ব্যবসা? (পর্ব-১)🔥

দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশে এজেন্ট বা দালাল শব্দটি খুব খারাপভাবে নেওয়া হয়। এজেন্ট মানেই ঘুষ আর টাকা মারার ধান্ধা। ইনসুরেন্স এজেন্ট দেখে বিরক্ত হয়ে পালান নি এমন মানুষ হয়তো খুজে পাওয়া মুশকিল।তবে একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলেই পাবেন এজেন্সি নিয়ে এক ভিন্ন ধরনের অভারভিউ।

প্রকৃতপক্ষে, এজেন্সি বলতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা তৃতীয় পক্ষ হিসেবে কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করে থাকে। সহজ ভাবে বললে, আপনার প্রতিষ্ঠানের কোন কাজ সম্পন্ন করার জন্য যদি প্রতিষ্ঠানের বাইরের তৃতীয় কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে হায়ার করেন তাহলে ঐ তৃতীয় প্রতিষ্ঠান বা ব্যাক্তি হবে একটা এজেন্সি।

যেমন ধরুন, আপনি একটা সফটওয়ার কম্পানি তে চাকরি করছেন। আপনার কোম্পানির অফিস সুন্দর ভাবে সাজানোর জন্য একজন ইন্টিরিয়র ডিজাইনার হায়ার করা হলো। তাহলে ঐ ইন্টিরিয়র ডিজাইনার হলো একজন এজেন্সি।
(চলবে)..........➡️




www.marketingomedia.com

This blogger is a genuine fan of the "Fifty Shades of Grey" 😂
02/05/2021

This blogger is a genuine fan of the "Fifty Shades of Grey" 😂

🔴ফিফটি’ন শেডস অফ ডিজিটাল মার্কেটিং

🔰ডিজিটাল মার্কেটিং এর ১৫ টি কমন টার্ম নিয়ে আজকের আয়োজন।

১।কি?
মার্কেটিং বা বাজারজাতকরন মানেই হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে ক্রেতা সাধারনের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার পদ্ধতি। অর্থাৎ, একটা প্রোডাক্ট বা সার্ভিসের উৎপাদন থেকে শুরু করে বিক্রয়ের আগ পর্যন্ত প্রসেস কে বলা হয় মার্কেটিং। ডিজিটাল মিডিয়া তে (গুগল, ফেসবুক ইত্যাদি) মার্কেটিং করা মানেই ডিজিটাল মার্কেটিং।

২।কেন?
কেন নয়? সারা বিশ্বে ৪ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তার মধ্যে প্রায় সাড়ে ৩ বিলিয়নের ফেসবুক প্রোফাইল আছে। ঘরে বসেই আপনার টার্গেটেড কাস্টোমারকে খুজে বের করায় ডিজিটাল মার্কেটিং এর বিকল্প নেই।

৩।টার্গেট কাস্টমার কি?
কোন প্রোডাক্ট বা সার্ভিসই সার্বজনীন নয়। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাম্ভাব্য কনজ্যুমারই হচ্ছে আপনার টার্গেটেড কাস্টোমার।

৪।কন্টেন্ট কি?
কন্টেন্ট হচ্ছে কোন প্রোডাক্ট বা সার্ভিসের রিটেন বা গ্রাফিকাল রিপ্রেজেনটেশন। কন্টেন্ট ওয়েবসাইটের ব্লগ অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে।

৫। রিচ কি?
আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর কন্টেন্ট আপনার টার্গেটেড কাস্টমার এর কাছে পৌঁছানোর নাম রিচ।

৬। ভিসিবিলিটি কি?
আপনার ব্যবসা বা কোম্পানির অনলাইন প্রেজেন্সই হচ্ছে ভিসিবিলিটি।

৭।এনগেজমেন্ট কি?
এনগেজমেন্ট হচ্ছে একটা পোস্টে ক্লিক, রিয়েক্ট ,একশন এবং কমেন্টের সংখ্যা।

৮। কন্টেন্ট মার্কেটিং কি?
আপনার ওয়েবসাইটের কন্টেন্ট সোশ্যাল মিডিয়া বা ইমেইলের মাধ্যমে অডিয়েন্সের কাছে পৌছে দেওয়া এবং পড়ার জন্য কনভিন্স করাই হচ্ছে কনটেন্ট মার্কেটিং।

৯। আউটরিচ কি?
আপনার কোম্পানির ওয়েবসাইট বা ফেসবুক পেইজ এর বাইরের অডিয়েন্স কে টার্গেট করে এড রান করা কে বলে আউটরিচ।

১০। লিড কি?
লিড হচ্ছে আপনার পটেনশিয়াল কাস্টোমারের পারচেজ পূর্ববর্তী একটা একশন। এটি হতে পারেএকটা ইমেইল, একটা ফোন কল বা একটা মেসেজ।

১১। একশন কি?
পটেনশিয়াল কাস্টোমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসে ইন্টারেস্টেড হইয়ে যে পদক্ষেপ নেয় সেটিই একশন। হতে পারে সেটি পারচেজ বা নিউজলেটারে সাবস্ক্রিপশন।

১২। বুস্টিং কি?
একশ্রেণীর বিশেষ কাস্টমার টার্গেট করে পেইড এড ক্যাম্পেইন চালানোর নাম বুস্টিং।

১৩। রিটার্গেটিং কি?
আপনার পুর্ববর্তী কাস্টোমার, অডিয়েন্স বা লিডকে টার্গেট করে পুনরায় এড ক্যাম্পেইন চালানোকে রিটার্গেটিং বলে।

১৪। এসইও কি?
এসইও হচ্ছে একটা কন্টেন্ট বা ওয়েবপেইজে এমন সব কৌশল প্রয়োগ করা যার ফলে সেই কন্টেন্ট বা পেইজ নির্দিষ্ট এক বা একাধিক কিওয়ার্ডের জন্য গুগলের সার্চ রেসাল্টে শো করবে।

১৫। এসএমএম কি?
এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রচলিত সোশ্যাল মিডিয়া সাইটে প্রমোট করা।




©️ www.marketingomedia.com

Address

Nawabgonj
Dhaka
1320

Alerts

Be the first to know and let us send you an email when Shimul Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shimul Sarker:

Share