31/05/2025
ইউআই ডিজাইনে কর্নার রেডিয়াস ব্যবহারের নিয়ম। 👇👇
ইউআই ডিজাইনের যেমন কার্ড, বক্স, বাটন, মডেল, ড্রপডাউন ইত্যাদি অথবা অন্য যে উপাদানগুলো রয়েছে সেগুলোতে যদি আমরা ভেতরের এবং বাইরের শেপ ব্যবহার করি তখন কর্নার রেডিয়াস ব্যবহার করে থাকি।
কিন্ত কিভাবে ভেতরের এবং বাইরের শেপের কর্নার রেডিয়াস ব্যবহার করতে হয় প্রপারলি সেটা নিয়ে রয়েছে অনেকের মধ্য সন্দেহ। এর জন্য আপনারা চাইলে একটা ফমুর্লা ব্যবহার করতে পারেন।
Outer Corner radius = Inner corner radius + Padding
অথবা
Outer corner radius – Padding = Inner corner radius
ফমুর্লাটা দেখলেন ভালো কথা আপনার কাছে হয়তো বিষটা ক্লিয়ার নাও হতে পারে । এইজন্য আপনি যেন সহজেই বুঝতে পারেন সেজন্য আমি পোস্টে একটা ছবি ব্যবহার করেছি সেটা ভালোভাবে দেখুন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপরটা।
নোটঃ এই ফমুর্লা যে সবসময় কাজ করবে তা ঠিকনা। কোথাও আপনি কর্নার রেডিয়াস ব্যবহার করলেন এই ফমুর্লা মাধ্যমে কিন্ত সেটা চোখে দেখতে ভালো নাও লাগতে পারে, আরামদায়ক না হতে পারে তখন আপনাকে নিজ থেকে সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে ভেতরের এবং বাইরের শেপের কর্নার রেডিয়াস ব্যবহার করলে ভালো লাগবে, আরামদায়ক হবে।