27/07/2025
আপনার অ্যাড ভিডিওর ভিউ তো আসছে, কিন্তু কনভার্সন নেই?
বা হয়তো অনেক মানুষ দেখছে, কিন্তু কেউ ক্লিকই করছে না?
👉 তাহলে একটা জায়গা আপনি স্কিপ করে গেছেন — Hook Rate
Hook Rate মানে আপনার ভিডিওর প্রথম ৩–৫ সেকেন্ডে কতজন থেমে ভিডিওটা দেখতে শুরু করলো।
ফেসবুক বা ইনস্টাগ্রামে মানুষ যখন স্ক্রল করে, তখন তাদের হাতে সময় থাকে কয়েক সেকেন্ড—
আপনার ভিডিও কি সেই সময়ের মধ্যেই “attention grab” করতে পারছে?
না পারলে তারা স্ক্রল করে চলে যাবে…
অর্থাৎ — ভিডিও তে বাজেট যাবে, কিন্তু কেউ দেখবেই না।
🎯 এই কারণেই অনেক সময় আপনার ক্যাম্পেইন একদম ঠিক থাকার পরেও রেজাল্ট আসে না।
Hook Rate খারাপ হলে:
✔️ CPC বেড়ে যায়
✔️ CTR কমে যায়
✔️ ROAS একদম নিচে নেমে আসে
Hook Rate ভালো হলে:
✔️ Ad cost কমে
✔️ মানুষ থামে, দেখে, ক্লিক করে
✔️ Sales বাড়ে, ROI বেড়ে যায়
তাই ভিডিও বানানোর সময় শুধু “creative সুন্দর হোক” এটা ভাবলেই হবে না।
প্রথম ৩ সেকেন্ডে আপনি কী বলছেন, কী দেখাচ্ছেন – সেটা বুঝেই বানাতে হবে।
কারণ আজকের দিনটা attention এর যুদ্ধ —
যে প্রথমেই থামাতে পারবে, সেই জিতবে।
আপনি যদি এডস রান করেন, পরের বার ভিডিও বানানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন –
"এই ভিডিওর শুরুতে মানুষ থামবে কেন?"
এই একটুখানি প্রশ্ন আপনার ক্যাম্পেইনের পুরো গেমটাই চেঞ্জ করে দিতে পারে। 💥
📌 Hook Rate কিভাবে চেক করতে হয় এটা নিয়ে আমার একটা শর্ট ভিডিও আছে। কমেন্টে লিংক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন।👇