26/09/2021
সেল্ফ একটি বিজনেস প্লাটফর্ম। এখানে বিজনেস করে ইনকাম করার জন্য প্রতিনিয়ত নবীন প্রবীণ অনেকেই যুক্ত হচ্ছেন। যুক্ত হওয়ার পর অনেকে সেল্ফ এর বিজনেস কন্সেপ্ট আয়ত্ত করে নিয়ে নিয়মিত ইনকাম করে ঘরে তুলছেন। আবার অনেকে বিজনেস কন্সেপ্ট ভালোভাবে না বুঝে ইনকাম নিয়ে নিজে যেমন হতাশায় পড়েন, এমনকি কখনো কখনো অন্যদেরও মিসগাইড করে বসেন।
মূলত, সেল্ফ থেকে আসলে কিভাবে ইনকাম করা যায়, এই ইনকাম এর সোর্স আদৌ কতটা অথেনটিক, এই সোর্স গুলো কাজে লাগিয়ে আদৌ পর্যাপ্ত ইনকাম করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেকে কনফিউজড।
প্রথমত, বুঝতে হবে, সেল্ফ বাজারে প্রচলিত অন্য ১০ টি প্রতিষ্ঠান এর মতো নয়। এটি সম্পূর্ণ অথেনটিক, নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত একটি প্লাটফর্ম। এখানে অন্যান্য কোম্পানির মতো শুধুমাত্র আইডি কিনে কিংবা গেম্বলিং করে ইনকাম করার সুযোগ নেই। ১মিনিট বিজ্ঞাপন দেখে ৫ টাকা ইনকাম করার মতো কিংবা অস্বাভাবিক ডিস্কাউন্টে সাইক্লোন অফারের মতো লোভনীয় এবং ফেইক ইনকাম করার মতো সুযোগও এখানে নেই। বরং একটি অথেনটিক প্লাটফর্ম হিসেবে একজন ব্যক্তি ১ এর অধিক আইডি খোলাও এখানে দণ্ডনীয় অপরাধ।
কিন্তু সাধারণ মানুষ এ ধরনের শ্রম ও দক্ষতা বিহীন শর্টকাট পদ্ধতিতে টাকা আয় করতে বেশি পছন্দ করেন। ফলে যা হবার তাই হয়। শেষ পর্যন্ত সব হারিয়ে পথে বসেন।
আবার অনেকে সেল্ফে কে অন্য ১০ টি কোম্পানির সাথে গুলিয়ে ফেলেন। এমনকি তারা মনে করেন, শুধুমাত্র আইডি করে ইনকাম করা ছাড়া এখান থেকে ইনকাম এর অন্য কোনো ওয়ে নেই। এটা আসলে তাদের জানার অভাব। তাই বিষয়টি ক্লিয়ার করার প্রয়োজন বোধ করছি।
সেল্ফ থেকে ইনকাম করার বেশ কিছু পদ্ধতি আছে। আপনি আপনার দক্ষতা অনুযায়ী যে কোনো এক বা একাধিক পদ্ধতিতে আপনার ইনকাম কিংবা আপনার অধীনস্থ মেম্বারদের ইনকাম নিশ্চিত করতে পারেন।
যেমন-
১. বিজনেস মেম্বার বাড়িয়ে ইনকামঃ
কেউ কেউ আবার বিজনেস মেম্বার বাড়িয়ে ইনকাম করাটাকে অন্য চোখে দেখেন। ভাই, এখানে বিজনেস মেম্বার বাড়িয়ে ইনকাম করাতে কোনো দোষের কিছু নেই। কারণ আপনি একজনকে একটা সঠিক প্লাটফর্মে বিজনেস করার সুযোগ করে দিচ্ছেন। তাকে সাপোর্ট দিচ্ছেন। তার ইনকাম নিশ্চিত করার মাধ্যমে আপনার ইনকাম নিশ্চিত করার জন্য কাজ করছেন। এখানে দোষ হবে কেনো? দোষ হবে তখন, যখন আপনি একজনকে বিজনেস একাউন্ট করিয়ে দেওয়ার পর তার আর খোঁজ খবর রাখেন না। তাছাড়া এখানে বিজনেস একাউন্ট করিয়েই ইনকাম করতে হবে, আর কোনো উপায় নেই,