এক এর ভিতর সব

এক এর ভিতর সব Shobar like, comment ,share, follow and dowa er asha korchi!!!

আমাদের বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। তা...
10/10/2024

আমাদের বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য।
তাই আপনাদের জন্য দিয়ে দিলাম কয়েকটি জিভে জল আনা ভর্তার রেসিপি! 😊😊
(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)

🟩 বেগুন ভর্তা

উপকরন
বেগুন- ১টি
কাঁচামরিচ কুঁচি- ২ চা চামচ
পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ
ধনেপাতা কুঁচি- ১ টেবিল চামচ
লবণ- পরিমাণমতো
সরিষার তেল- সামান্য

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে চুলা জ্বালিয়ে একটা তাওয়ার ওপর ধুয়ে রাখা আস্ত বেগুন দিয়ে দিন। বেগুনের গায়ে কাঁটা চামচ দিয়ে কয়েকটি ছিদ্র করে দিতে হবে।

মাঝারী আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটি পুড়িয়ে নিন। একটু সময় নিয়ে পোড়াতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে।

ভালোভাবে পোড়ানো হয়ে গেলে কালো হয়ে যাওয়া খোসা ফেলে দিন। তারপর বেগুনের সাথে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি, সরিষার তেল ও লবণ দিয়ে ভর্তা মাখিয়ে নিন। ব্যস, বেগুন ভর্তা রেডি হয়ে গেলো!

🟩 পেঁপে ভর্তা

উপকরণঃ
কাঁচা পেঁপে- ২৫০ গ্রাম
কাঁচামরিচ- ৩টি
পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ
সরিষার তেল- ২ চা চামচ
কালোজিরা– ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে পেঁপে চাক চাক করে কেটে সেদ্ধ করে নিন অথবা ভাপিয়ে নিন।

তারপর অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে তাতে কালোজিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি ও মরিচ হালকা করে ভেজে নিন।

এবার তাতে পেঁপে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন এবং লবণ দিয়ে দিন। ঘুঁটনি দিয়ে পেঁপে ম্যাশড করে ফেলুন। ব্যস, মজাদার পেঁপে ভর্তা রেডি!

🟩 লাউপাতার ভর্তা

উপকরণঃ
লাউপাতা- ৬টি
রসুন- ৪ কোঁয়া
শুকনো মরিচ- ২টি
সরিষা- ১ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে লাউপাতাগুলো লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন।

এবার শুকনো প্যানে টেলে নেওয়া রসুন ও মরিচের সাথে সামান্য সরিষা দিয়ে লাউপাতাগুলো পাটাতে বেটে নিন। সুস্বাদু লাউপাতা ভর্তা তৈরি হয়ে গেলো!

🟩 ঢেঁড়স ভর্তা

উপকরণঃ
ঢেঁড়স- ৫টি
কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ
পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ
লবণ- পরিমাণমতো
সরিষার তেল- সামান্য

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে ঢেঁড়স সেদ্ধ করে নিয়ে তাতে মরিচ, পেঁয়াজ, লবণ ও সরিষার তেল মিশিয়ে হাত দিয়েই মাখিয়ে ফেলুন। খুব সহজেই এবং অল্প সময়ে ঢেঁড়স ভর্তা তৈরি হয়ে গেলো।

🟩 শিম ভর্তা

উপকরণঃ
শিম- ২৫০ গ্রাম
রসুন কুঁচি- ৩ চা চামচ
কাঁচামরিচ কুঁচি- ২ চা চামচ
পেঁয়াজ কুঁচি- ৩ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
সরিষার তেল- সামান্য

প্রস্তুত প্রণালীঃ
সরিষার তেল দিয়ে শিমগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিন। সাথে লবণও দিয়ে দিতে হবে।

এবার সেই তেলে পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি ও কাঁচামরিচ কুঁচি দিয়ে দিন।

সবকিছু একসাথে ভাজা হয়ে গেলে ব্লেন্ডার অথবা পাটাতে বেটে নিয়ে ভর্তা বানিয়ে নিন।

🌺পাচটি পাস্তা রেসিপি:১.হোয়াইট সস পাস্তাপ্রয়োজনীয় উপকরনঃ ★৩ কাপ পাস্তা★পানি - ২ কাপ★পরিমাণ মত তেল★২ টেবিল চামচ বাটার★স্বা...
10/10/2024

🌺পাচটি পাস্তা রেসিপি:

১.হোয়াইট সস পাস্তা
প্রয়োজনীয় উপকরনঃ
★৩ কাপ পাস্তা
★পানি - ২ কাপ
★পরিমাণ মত তেল
★২ টেবিল চামচ বাটার
★স্বাদ মত লবণ
★১ টা পেঁয়াজ
★১ টা ক্যাপ্সিকাম
★১ টা গাজর
★১ টা টমেটো
★১ চা চামচ চিলি ফ্লেক্স
★১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
★২ টেবিল চামচ ময়দা
★১ কাপ দুধ

প্রস্তুত প্রনালীঃ
১. প্রথমে গ্যাস জ্বালিয়ে ২কাপ পানি বসিয়ে তাতে নুন আর সামান্য তেল দিতে হবে আর জল হালকা গরম হলে পাস্তা দিয়ে সেদ্ধ করে নিতে হবে ।এবার কড়াই তে কেটে রাখা পেঁয়াজ,টমেটো,গাজর আর ক্যাপ্সিকাম হালকা করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে।

২. এবার কড়াইতে দু টেবিল চামচ বাটার দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে নাড়াতে হবে হাতার সাহায্যে,এবার তাতে অল্প অল্প করে ১ কাপ দুধ ঢেলে ঢেলে হোয়াইট সস বানাতে হবে,একদম গোটা গোটা ময়দা যেনো না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৩. ওই সসে গোলমরিচ গুঁড়ো ও চিলি ফ্লেকেশ দিয়ে আবার হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে আর ভেজে রাখা সবজি গুলো ও দিয়ে আর পাস্তা দিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে সস এর সঙ্গে মিশে যায় পাস্তা।

৪. তৈরি হয়ে গেল পুষ্টিকর হোয়াইট সস পাস্তা এবার গরম গরম পরিবেশন করুন।

২.হট পাস্তা
প্রয়োজনীয় উপকরণঃ
★২ কাপ পাস্তা
★হাফ কাপ পিয়াজ কুচি
★৩ টে চামচ টমেটো কুচি
★১ টে চামচ ম্যাজিক মসলা
★হাফ চা চামচ পাঁচফোড়ন
★২ টে চামচ হট টমেটো সস
★২ টে চামচ স্পাইসি সস
★৩-৪ টা কাচামরিচ বা শুকনা মরিচ কুচি
★পরিমান মত লবন
★২ টে চামচ রান্নার তেল

প্রস্তুত প্রনালীঃ
১. প্রথমে ৩ কাপ পানি পাতিল এ নিয়ে চুলায় বসিয়ে ফুটিয়ে নিব, এবার ফুটন্ত পানিতে পাস্তা দিয়ে ৩-৪ মিনিট জ্বাল করে সিদ্ধ করে নিব, দ্যান চালুনিতে নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দিব।

২. চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে তাতে পিয়াজ কুচি দিয়ে ভেজে নিব, এবার এতে টমেটো আর লবন দিয়ে নেড়েছেড়ে ১ মিনিট রান্না করে নিব,

৩. তারপর এতে পাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, তাতে ম্যাজিক মসলা আর পাঁচফোড়ন দিয়ে মিশিয়ে নিব,

৪.এতে টমেটো সস আর স্পাইসি সস ও কাচামরিচ দিয়ে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে কম আচে ২ মিনিট রান্না করে নিব,,

৫. তারপর গরম গরম পরিবেশন করব দারুন স্বাদের স্পাইসি পাস্তা।।।

৩.এগ/ডিম পাস্তা
প্রয়োজনীয় উপকরনঃ
১. ময়দা - ১ কাপ
২. লবন - পরিমানমত
৩. মুরগির ডিম - ১ টি
৪. মুরগির মাংস - ১০০ গ্রাম
৫. রসুন বাটা - ২ চা চা.
৬. সাদা দই - ২ কাপ
৭. পেয়াজ কুচি - ২ টে চা.
৮. গোলমরিচ গুড়া - ১/৪ চা চা.
৯. পুদিনা কুচি - ২ টে চা.
১০. ধনেপাতার কুচি - ১ টে. চা.

প্রস্তুত প্রনালীঃ
পাস্তা তৈরি ____
ময়দার সাথে লবন ও ডিম মিশিয়ে আধা কাপ পানিয়ে দিয়ে ১০ মিনিট মাখতে হবে।খামির ১ ঘন্টা ঢেকে রাখো। ২ থেকে ৩ টা রুটি বেল। প্রত্যেক টা রুটি ১/২ সে.মি. চওড়া করে টুকরা করো। টুকরাগুলোর উপরে বেশি করে ময়দা ছিটিয়ে রাখো যেনো একটার সাথে আরেক টা না লেগে যায়। ময়দা ঝেরে ফেলে পাসতা ফুটানো পানিতে ৩ থেকে ৪ মিনিট সিদ্ধ কর। পানি ঝারাও। পাসতা ঘরে তৈরি না করেও কিনতে পাওয়া যায়।

পাস্তা রান্নার পদ্ধতিঃ
১. একটি মুরগির সিনার মাংস অথবা রান, ডানা, নেও এমন আন্দাজে লবন, পানি দিয়ে সিদ্ধ করো যেনো মাংস সিদ্ধ হয় এবং পানি টেনে অল্প থাকে। হাড় থেকে মাংস ছোট লম্বা লম্বা টুকরো করে ছারাও।হাড়ির সিদ্ধ করা পানিতে মাংস নিয়ে নেড়ে চেড়ে নামাই নাও। এতে মাংস নরম হবে এবং চকচকে দেখাবে।
২. লবন, রসুন , অর্ধেক গোলমরিচ ও পুদিনাপাতা দিয়ে দই ভালো করে ফেটে দই এর সাথে পাস্তা মিশাও।
৩. একটি ছাড়ানো পাত্রে পাতাসহ দই নাও। উপরে মুরগির মাংস ছরিয়ে দাও। গোলমরিচ, পিয়াজ কুচি, পুদিনাপাতার কুচি ও ধনে পাতার কুচির ছিটিয়ে দাও।

কিমার পাস্তাঃউপরের রেসিপিতে মুরগির মাংসের পরিবর্তে আধা কাপ বা ১০০ গ্রাম কিমা নাও। কিমা লবন, গোলমরিচো ১ চা চা. তেল দিয়ে সিদ্ধ কর। পানি শুকিয়ে গেলে নামাও দই মিশানো পাসতার উপরে কিমা, পিয়াজ, ধনেপাতার কুচি পুদিনাপাতার কুচি ছিটিয়ে দাও।

৪.সসেজ পাস্তা
প্রয়োজনীয় উপকরনঃ
★১ প্যাকেট পাস্তা
★পরিমাণ মতো সসেজ (ছোট ও গোল করে কেটে নিতে হবে)
★২-৩ চা চামচ চিলি ফ্লেক্স
★২ চা চামচ পার্সলে গুঁড়া
★৩-৪টি ডিমের কুসুম
★ ডিমের সাদা অংশ
★১ কাপ পারমেসান চিজ (কুচি অথবা গ্রেটেড
★৩ টি পেঁয়াজ কুচি
★২ টি রসুন কোয়া কুচি
★স্বাদ অনুযায়ী লবণ
★প্রয়োজন অনুযায়ী তেল
★১.৫ চা চামচ কালো গোল মরিচ গুঁড়া

প্রস্তুত প্রনালীঃ
১. একটি সসপ্যানে পানি ও লবণ দিয়ে এবং যখন পানি পুরো ফুটে যাবে তখন পাস্তা ঢেলে দিন । মাঝে মাঝে নেড়ে দিন যাতে এটি নীচে আটকে না যায়। আল দেন্তে থেকে এক মিনিট কম সময়ে এটাকে রান্না করুন এরপর নামিয়ে ফেলুন ।

২. এদিকে কড়াইতে তেল গরম করে কাটা রসুন এবং কাটা পেঁয়াজ কুচি দিন। তারপরে আপনার সসেজের টুকরোগুলি যোগ করুন এবং ১-২ মিনিটের জন্য ভাজুন এবং তারপরে সামান্য লবণ, লাল মরিচের ফ্লেক্স এবং পার্সলে যোগ করুন। তারপরে সসেজ এর রঙটি খানিকটা পরিবর্তন হওয়া পর্যন্ত কয়েক মিনিট নাড়ুন।

৩. একটি বাটি নিন এবং আপনার ডিমের কুসুম এবং ডিম যুক্ত করুন এবং গ্রেটড পারমেসান, কালো মরিচ যোগ করুন এবং এটি ভালভাবে মিশিয়ে নিন।

৪. পাস্তা রান্না হয়ে গেলে কমপক্ষে এক কাপ পাস্তার পানি সংরক্ষণ করুন। পাস্তা রান্না হয়ে গেলে এবং সসেজ হয়ে গেলে সসেজ প্যানে পাস্তা যুক্ত করে মিশিয়ে নিন। এটিকে একটু মসৃণ করতে আপনি একটু পাস্তার পানি যোগ করতে পারেন।

৫. সবকিছু ভালভাবে মিশিয়ে চুলা বন্ধ করুন। 2 মিনিট পরে পাস্তাতে ডিম এবং পনিরের মিশ্রণটি দিন। ডিমের মিশ্রণটি ঘন হয়ে গেলে আপনি একটি সামান্য পাস্তা জল যোগ করতে পারেন এবং যুক্ত করার আগে এটি ভালভাবে আরেকবার মিশিয়ে নিতে পারেন।

৬. সবকিছু ভালভাবে মিশিয়ে এবার পরিবেশন করুন।

৫.চিলি টমেটো পাস্তা।
প্রয়োজনীয় উপকরনঃ
★১ প্যাকেট পাস্তা
★৪ টেবিল চামচ পাস্তা সস / টমেটো পেস্ট
★১ টেবিল চামচ মাখন / তেল/বাটার
★১ কোয়া - রসুন কুচি -
★স্বাদ অনুযায়ী লবণ
★স্বাদ অনুযায়ী গোলমরিচ গুড়াঁ
★হাফ চা চামচ অরিগ্যানো
★হাফ চা চামচ চিলি ফ্লেক্স
★হাফ চা চামচ পার্সলে
★প্রয়োজন অনুযায়ী মজারেলা চিজ
★৫-৬ টা ব্ল্যাক অলিভ

প্রস্তুত প্রনালীঃ
১. একটি বড় হাঁড়িতে পানি গরম করে তাতে অল্প তেল ও লবণ দিয়ে পাস্তা ১০-১২ মিনিট সিদ্ধ করে নিতে হবে৷⠀⠀

২. পাস্তা সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে একটি ছাকনিতে ঢেলে পানি ঝড়িয়ে নিতে হবে৷ ⠀

৩. একটি ফ্রাইং প্যানে মাখন/তেল গরম হয়ে এলে তাতে রসুন কুচি হালকা ভেজে নিতে হবে।

৪. এরপর পাস্তা সস ঢেলে হালকা লবণ, গোলমরিচ গুড়াঁ, অরিগানো, চিলি ফ্লেক্স ও পার্সলি ছিটিয়ে কিছু সময় নাড়তে হবে৷

৫. এরপর পাস্তাটি ঢেলে দিয়ে কিছু সময় নেড়ে নিতে হবে৷

৬. ২-৩ মিনিট হালকা নেড়ে চুলা থেকে নামিয়ে ⠀
মজারেলা চীজ ছিটিয়ে উপরে ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিন৷

৭. গরম পাস্তা পরিবেশন করুন৷

❤️সহজ মেয়োনিজের চারটি ভিন্ন ভিন্ন রেসিপি ❤️কাচা ডিম ছারাও পারবেন মেয়োনিজ বানাতে।❤️সিদ্ধ ডিমের মেয়োনিজ❤️প্রয়োজনীয় উপকরনঃ ...
03/10/2024

❤️সহজ মেয়োনিজের চারটি ভিন্ন ভিন্ন রেসিপি ❤️
কাচা ডিম ছারাও পারবেন মেয়োনিজ বানাতে।

❤️সিদ্ধ ডিমের মেয়োনিজ❤️
প্রয়োজনীয় উপকরনঃ
১. সিদ্ধ ডিম ২ টি খোসা ছাড়িয়ে নিবো
২. ২ চা চামচ (Tea spoon) গুঁড়ো দুধ
৩. ১ চা চামচ লেবুর রস
৪. ১ চা চামচ ভিনেগার
৫. ১.৫ চা চামচ চিনি
৬. ১/২ চা চামচ লবন
৭. ১/২ চা চামচ গোল মরিচের গুঁড়ো
৮. দুই চা চামচ সয়াবিন তেল।

প্রণালি:
প্রথম ৬ টি উপকরণ ভালো করে ১ মিনিট ব্লেন্ড করে নিবো, তারপর বাকি ২ টি উপকরণ দিয়ে আবার ব্লেন্ড করে নিবো ৩০ সেকেন্ড। ব্যাস হয়ে গেলো সুস্বাদু মেয়োনিজ।

❤️কাচা ডিমে মেয়োনিজ❤️
প্রয়োজনীয় উপকরনঃ
১. ডিম ১টি
২. গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ
৩. লেবুর রস ১ টেবিল চামচ
৪. সাদা ভিনেগার ১ চামচ
৫. চিনি ২ চা চামচ
৬. লবণ ১/৪ চা চামচ
৭. সয়াবিন তেল ১ কাপ

বানানোর পদ্ধতিঃ
**প্রথমে আমাদের একটি ব্লেন্ডার নিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার ছাড়া হ্যান্ড ব্লেন্ডার, এগ বিটার দিয়েও করতে পারেন তবে তাতে সময়টা বেশি লাগবে।

**এরপর তাতে তেল বাদে বাকি সবকিছু উপকরণ দিয়ে দেব। এরপর এক কাপ তেল ৪ বা ৫ বার দিয়ে ব্যালেন্ড করে নিব ২৫ থেকে ৩০ সেকেন্ড করে।
**পারফেক্ট মেয়োনিজ পেয়ে গেলেন।

❤️ডিম ছারা গার্লিক মেয়োনিজ❤️
প্রয়োজনীয় উপকরণঃ
১. দুধ – ১/৪ কাপ
২. গুড়া দুধ – ১টেবিল চামচ
৩. ভিনেগার – ১ টেবিল চামচ
৪. লেবুর রস – ১ চা চামচ
৫. তেল – ১/৩ কাপ
৬.লবন – সামান্য
৭. চিনি – স্বাদ অনুযায়ী (আমি ১.৫ চা চামচ দিয়েছিলাম )
৮. গোল মরিচ গুড়া – ১ -২ চিমটি
৯. বড় রসুনের একটা কোয়া।
-->>>রসুনের ফ্লেভার পছন্দ না হলে স্কিপ করতে পারেন।

বানাবেন যেভাবেঃ
**দুধ জ্বাল দিয়ে সামান্য ঘন করে ফ্রিজে রেখে দিন
**তেল প্যানে দিয়ে হালকা করে গরম করে নিন।
**ঠাণ্ডা করে ব্যাবহার করুন ।
**ঠাণ্ডা দুধ এর সাথে সব উপকরন এক সাথে দিয়ে ব্লেন্ড করুন ।
**তেল দুইবারে দিলে ভাল হয় । একবারে দিলেও সমস্যা নেই ।
**১-২ মিনিটের মধ্যেই ক্রিম টাইপের হয়ে যাবে ।
**বেশি ব্লেন্ড করলে আবার লিকুইড ভাব চলে আসসতে পারে তাই ঘন হলেই ব্লেন্ড করা বন্ধ করে দিন ।
**মেয়োনিজ ঘন না হলে আরো সামান্য তেল এড করতে পারেন । তবে আমার এতটুকুতেই হয়ে গিয়েছিল ।

❤️তন্দুরি মেয়োনিজ❤️
প্রয়োজন উপকরনঃ
**হাফ কাপ দুধ
**২ চামচ লাল লঙ্কার গুঁড়ো
**হাফ টেবিল চামচ চিনি
**স্বাদমত নুন
**২চা চামচ আদা পাউডার
**২চা চামচ রসুন পাউডার
**আদা ও রসুনের গুড়া না থাকলে কাচা টাও দিতে পারেন তবে স্মেল সহ্য হলে।
**হাফ চা চামচ ভিনেগার
**হাফ চা চামচ এলাচ গুঁড়ো
**হাফ চা চামচ গরম মশলা
**তেল হাফ কাপ

বানানোর পদ্ধতিঃ
১. দুধ গরম করে সেটা ব্লেন্ড করে তাতে তেক বাদে সকল উপাদান দিয়ে ব্লেন্ড করে নিন।
২. এর পর দুই বা তিন ভাগে অল্প অল্প করে তেল দিয়ে একটা ক্রিমি ভাব নিয়ে আসুন।

12/07/2024

🙂

12/07/2024

🙂🙂

right!
30/05/2024

right!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when এক এর ভিতর সব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share