25/06/2022
আসসালামু আলাইকুম,
আশাকরি সকলে ভালো আছে। আপনাদের সকলকে সাকসেস বিজ্ ফ্যামিলি এর পক্ষ থেকে প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা প্রত্যেকেই কিছু না কিছু কর্মের সাথে জড়িত। সেটা হতেপারে ব্যবসায়, হতে পারে চাকরি কোথায়, হতে পারে ফ্রিল্যান্সিং। আমরা যে যাই করি না কেন আমাদেরকে অবশ্যই একটি লক্ষ্য নিয়েই এগিয়ে চলতে হয় এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে পরিপূর্ন সফলতা সাথে এগিয়ে নেওয়ার জন্য আমরা কিছু সূত্র বা নিজের তৈরি কিছু চিন্তা ভাবনা নিয়ে এগোতে থাকি অথচ অনেক ক্ষেত্রে আমাদের সকল চিন্তা ভাবনা বিলীন হয়ে যায় অতএব শুধু চিন্তা ভাবনা নয় সফলতা অর্জনের জন্য কিছু সূত্র রয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে মেনে সময় মত নিজেকে পরিচালিত করতে পারি নিজের কাজকে তার সঠিক সময় সঠিক ব্যবহার সঠিক মার্কেটিং এর মাধ্যমে এগিয়ে নিতে পারি তাহলেই আসলে আমরা মেয়েদেরকে সফল করে গড়ে তুলতে পারবো জন্য আজকে আমরা কিছু সফলতার সূত্র নিয়ে কথা বলতে যাচ্ছি।
নিম্নে আমাদের সফলতা অর্জনের সূত্রগুলো বর্ণনা করা হলো:
সফলতা অর্জন করার ১৬ টি সূত্রঃ শেয়ার করলাম আজ। আশা করি আপনাদের কাজে লাগবে।
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায়
যাবেন তা নির্ভর করবে একমাত্র আপনার উপর এখন আপনি কি ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।
২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর
পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।
৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর
যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে-
হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে। এতসব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে ; কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটেনা, সে নিজের পায়ে ভর করেই দৌঁড়ায়।
আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে, কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার? পৃথিবীটা অনেক নিষ্টুর। এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে। কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দিবেনা। অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবেনা। এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে, কারণ সাকসেস হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ, এভাবে ১০ ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করলেও আপনার সমস্যা কিসের!
পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে, কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না, বরং আল্টিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়। শচীন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে, তাতে কার কি আসে; বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চায়বে। মেসির পায়ে কত মিনিট বল ছিলো, কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন এসব দেখতে চায় না অডিয়েন্স। আল্টিমেটলি দিনশেষে অডিয়েন্স এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে।
বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিলো। এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন, তবে আপনি একটা গর্ত করতে পারবেন। আরেকটু বেশি খনন করলে একটা পুকুর হবে। আরো বেশি খনন করলে বিশাল দিঘী হয়ে যাবে। আপনি যা খুশি করতে পারবেন। বিধাতা আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে; কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘী বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর।
আপনার জীবন পরিবর্তন করতে হলে, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে ।
৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপুর্ন কারণ কোন
কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার
সম্পর্কে একটা ধারণা হয়ে যায়।
( We never get a
2nd chance to make the first impression.)
৫. আপনি কি অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।
৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।
৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয় কারণ
প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ন-মূল্য
হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।
৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।
৯. যে সবকিছু তৈরী পাওয়ার জন্য তৈরী, সে
জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ
উভয়ের দিনই ২৪ ঘন্টায়।
১০. NO মানে একেবারে না নয়। NO = Next
Opportunity.
১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।
১২. জয়ী হতে হলে কি কি করতে হবে
বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়।
১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন,
এখনও তাই পাবেন।
১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন
ঘটনা না।
১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করবে...
১৬.আপনি কি জানেন,সফল মানুষগুলোর কমন গুন কোনটি?
তারা মানুষ কে অনুপ্রাণিত করতে ভালোবাসেন।
আ মি সব সময় শিখতে ভালোবাসি। আর জানতে ভালোবাসি।
অসংখ্য ধন্যবাদ সবাই কে
Adv. A. K. Mahfuj Morshed (Abir)