10/05/2021
কথায় আছে,
"যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন"
তা ঐদিন, সন্ধ্যা বেলায় হালিম ভোজন করতে গেলাম, আর এলাকার হাই লেভেলের বিখ্যাত মুরুব্বি এবং তার মেয়ের সাথে দেখা, তারাও হালিম কিনতে এসেছে একই দোকানে...
তা আমার টা নেয়া শেষ, আমি একটু সাইডে কিছু অন্য জিনিস কিনলাম, তা এই মুরুব্বির কাজ একটু আগ বাড়িয়ে নাক টাকে গলানো
যেমন কথা তেমন কাজ, উনিও হালিম কিনে সাইডে এসে আমার সাথে বোরহানির বোতল টা নিলেন আর আমার দিকে তাকিয়েই আবার কেমন জানি করলেন,
বুঝলাম, এখনি শুরু হবে বয়ান দেয়া..
কি বাবা, গাল এবং শরীরের এই অবস্থা কেন তোমার?
আর চোখ এতো ভেতরে কেন, দেখিত চশমা খুলো,
নিজেই হাত বাড়ালেন খোলার জন্য..
তা খুলতে খুলতেই শুরু...
এইজে আজকালকার বাচ্চা পোলাপাইন দের এই এক অবস্থা,
রাত জাগনা, এই সেই আরও অনেক বয়ান...
তা বললাম, কাকা রমজান মাস একটু প্রেশার কাজের এই আরকি আর ল্যাপটপে চোখ একটু ভালোই আটকে রাখে তাই হয়তোবা...
এরপরের কিছু কথপোকথনঃ
কাকাঃ তুমি কি CSE পড়..?
আমিঃ না কাকা
কাকাঃ তাইলে কি কর রাত জেগে কম্পিউটারে
আমিঃ ডিজিটাল ব্রান্ডিং
২ গাল টানায়ে এক হাসি দিলো, যেন দাম টা দিলোই না উল্টো পচাইলো এমনটা...
তা কথায় কথায়, বাড়ির কাছাকাছি এসে বললেন এইযে, আমার ছোট এই মেয়েটাও রাত জাগা শুরু, কি জানি কি অনলাইনে শপিং খুলসে, এডি নিয়া থাকে সারাদিন...
কথায় আসি একটু, তার মেয়ে এবার ইউনিভার্সিটি ২য় ইয়ারে, সে অনলাইনে বিজনেস চালু করেছে,
সে বিজনেস করে মাসে ইনকাম করছে ১১/১৫ হাজার টাকা,
আর তার বিজনেসের পুরো ব্রান্ড ডেভলপমেন্ট নিয়ে কাজ করা সেই আম-পাবলিক আর কেওনা এই আমিই...
একটা বিজনেসের ফ্রন্ট লাইন সবাই দেখে, ভেতরের গল্পটা অজানাই থাকে....
কাকার কথায়, আমি কিছু না বললেও তার কথাতেই উত্তর টা উঠে আসে...
আমাদের দেশে সৃজনশীলতাকে মেধা বিকাশের মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়। আর এজন্যই মানুষ সর্বদা কাজ করে চলেছে সৃজনশীলতাকে বিকাশ করার জন্য। আর সৃজনশীলতাকে বিকাশ করে নতুন উদ্যমে কাজ করার জন্য প্রয়োজন হচ্ছে স্বপ্ন দেখার। তবে যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, তাদের ক্ষেত্রে হয়তো স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। স্বপ্ন হতে হবে নিজের তৈরি করা। আর সেই স্বপ্নকে পূরণ করার হাতিয়ার নিজেকেই বুনতে হবে।
একবার ভেবে দেখুন তো, ব্যবসায়ী আর উদ্যোক্তা দুটি কি এক জিনিস? উত্তরে আপনাকে জানানো হবে," না "।
ব্যবসায়ীর উদ্দেশ্য হচ্ছে কেবল উপার্জন করা। শুধু একজন উদ্যোক্তা ই জানে আসলে মানুষ কি চায়। বিক্রেতা এবং ভোক্তার মনের মিলন এবং চারচক্ষুর মিলনের মাধ্যমেই একজন উদ্যোক্তার উদ্দেশ্য সফল হয়। একজন ব্যবসায়ী যখন উপার্জিত অর্থ দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, একজন উদ্যোক্তা তখনই চিন্তায় মেতে ওঠে। আর এই চিন্তা করতে করতে হয়তো অনেক রাত নির্ঘুম কাটাতে হয়। কিন্তু একজন উদ্যোক্তার প্রধান উদ্দেশ্য হচ্ছে, ভোক্তার অধিকার নিশ্চিত করা।
ঠিক যেমন Glorious Bangladesh Branding Agency সর্বদা নিজেদের ভোক্তাদের ব্যাপারে ভাবে। প্রতিষ্ঠান আপনার, দায়িত্ব আমাদের।
আপনার স্বপ্ন বুননের সঙ্গী হতে চাই আমরা।
আর, হ্যাঁ হালিমটা বেশ ভালো ছিলো, কেননা ঐটা Radhuni হালিম ছিলো বলে...
যার গন্ধে আর টেস্ট বরাবরই সেরা....