17/07/2026
ফেসবুকে সেল নাই, মার্কেটার ভালো না, এজেন্সি পাল্টাই তাইলে সেল আসবে…
এইগুলা বাদ দেন ভাই।
আগে দেশের অবস্থা বুঝেন।
খেয়াল করছেন? দেশের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো ৫০%, ৬০%, এমনকি ৭০% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। তবুও প্রত্যাশা অনুযায়ী সেল হচ্ছে না। কারণ সমস্যা শুধু মার্কেটিং না, সমস্যা মানুষের কেনাকাটার সক্ষমতায়। সাম্প্রতিক সময়ে বড় রিটেইলাররাও দুর্বল ফুটফল আর কম বিক্রির কথা বলছে।
রিয়েল এস্টেটের অবস্থা দেখেন।
সুপার শপগুলোর খোঁজ নেন।
আগে যেখানে সারাদিন মানুষ থাকত, এখন অনেক জায়গায় রাতে কিছুটা সেল হচ্ছে, দিনের বেলায় দোকান ফাঁকা।
কেন এমন হচ্ছে?
কারণ মানুষের হাতে টাকা আগের মতো ঘুরছে না।
গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে। খাবারের দাম কিছুটা কমলেও বাসা ভাড়া, পরিবহন, ইউটিলিটি, চিকিৎসা, শিক্ষা সহ নন-ফুড খরচ এখনো অনেক বেশি। ফলে মানুষ এখন আগে প্রয়োজন, পরে শখের কেনাকাটা করছে।
আরেকটা বিষয় বুঝতে হবে।
সবাই আপনার কাস্টমার না।
দেশের কিছু মানুষের কাছে এখনো টাকা আছে। কিন্তু সেই মানুষগুলো কি আপনার ব্র্যান্ডের জন্য সঠিক কাস্টমার?
আপনার প্রোডাক্ট কি তাদের সমস্যার সমাধান করছে?
আপনি কি তাদের সামনে নিয়মিত পৌঁছাতে পারছেন?
আর সেই মার্কেটের সাইজটা কত?
এই প্রশ্নগুলোর উত্তর না জেনে শুধু অ্যাড বাজেট বাড়ালে বা এজেন্সি পাল্টালে খুব বেশি কিছু পরিবর্তন হবে না।
এই সময়ে মার্কেটিংয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক পজিশনিং।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যাশ ফ্লো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউনিট ইকোনমিক্স।
অনেক ব্যবসা লাভ দেখায়, কিন্তু ক্যাশ ফ্লো শেষ হয়ে যাওয়ার কারণে টিকে থাকতে পারে না।
এই সময়ে গ্রোথের চেয়ে সারভাইভাল বেশি গুরুত্বপূর্ণ।
অপারেটিং কস্ট কমান।
ফিক্সড কস্ট কমান।
অপ্রয়োজনীয় অফিস, অপ্রয়োজনীয় টিম, পার্সোনাল গাড়ি, শো-অফ, এগুলা কিছুদিনের জন্য বাদ দেন।
ক্যাশ হাতে রাখেন।
ইনভেন্টরি দ্রুত ঘুরান।
যেখানে ROI পরিষ্কার না, সেখানে খরচ বন্ধ করেন।
প্রতিটা টাকা এমন জায়গায় খরচ করেন, যেটা ভবিষ্যতে আরও টাকা এনে দিতে পারে।
মনে রাখবেন,
কঠিন সময়ে সবচেয়ে বড় প্রতিযোগিতা হয় না মার্কেটিংয়ে।
হয় ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে।
যে ব্যবসা ক্যাশ বাঁচিয়ে রাখতে পারবে, সেই ব্যবসাই আগামী বুমের সময় সবচেয়ে বড় সুবিধা পাবে।
সময় খারাপ।
কিন্তু খারাপ সময় চিরদিন থাকে না।
মার্কেট আবার ঘুরে দাঁড়াবে।
সেদিন যারা ধৈর্য ধরে টিকে থাকবে, সিস্টেম ঠিক রাখবে, কাস্টমার ধরে রাখবে, তারাই সবচেয়ে বেশি লাভ করবে।
ব্যবসায় লস যেমন আছে, লাভও আছে।
শুধু ধৈর্য নিয়ে, হিসাব করে, স্ট্র্যাটেজিকভাবে লেগে থাকতে হবে।