Sazal's Studio

Sazal's Studio Author, Editor & Graphic Designer. Send message to book an appointment. TIA.

ওসিডি না থাকলে ভালো গ্রাফিক ডিজাইনার হওয়া যায় না। 🙃
11/05/2026

ওসিডি না থাকলে ভালো গ্রাফিক ডিজাইনার হওয়া যায় না। 🙃

আগস্ট মাস৷ দেশের পাশাপাশি মনটাও ছিল অশান্ত ও বিষণ্ণ। সেই সময় শীতের মিষ্টি রোদের মতো ইনবক্সে ভেসে এলো একটি মেসেজ। ❝আসসালা...
25/10/2024

আগস্ট মাস৷ দেশের পাশাপাশি মনটাও ছিল অশান্ত ও বিষণ্ণ। সেই সময় শীতের মিষ্টি রোদের মতো ইনবক্সে ভেসে এলো একটি মেসেজ।

❝আসসালামু আলাইকুম ভাইয়া৷ আমি Books & Anika থেকে আনিকা বলছি৷

বর্ষার ষোলআনা উসুলে সেই যে অসুস্থ হয়েছি এখনো ঠিক হইনি৷ টেবিলটা এলোমেলো৷ কিছুই করতে ইচ্ছে করছিলো না৷

খারাপ সময়ে আপনার বইটা আমায় সঙ্গ দিলো৷ কৃতজ্ঞতা এত সুন্দর লেখার জন্য❞

সাথে পরিশ্রমসাধ্য আয়োজন করে তোলা চমৎকার সব ছবি।

তাকে অসংখ্য ধন্যবাদ। তার পেজটা ফলো করতে পারেন। তার লেখা ও ফটোগ্রাফি— দুটোই মুগ্ধ করবে। 😇

লেখালেখিতে আবার ফেরা দরকার এবার। 😐

—রবীন্দ্রনাথ ঠাকুর কেন সাহিত্যে নোবেল পেয়েছিলেন?—গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য।—উঁহু। হয়নি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনুবা...
17/10/2024

—রবীন্দ্রনাথ ঠাকুর কেন সাহিত্যে নোবেল পেয়েছিলেন?
—গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য।
—উঁহু। হয়নি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনুবাদের জন্য।

এই প্রশ্নোত্তর মোটামুটি সবাই জানেন। কিন্তু যেটা অনেকেই জানেন না, সেটা হলো, নোবেল কখনও নির্দিষ্ট কোনো বইয়ের ওপর দেওয়া হয় না। দেওয়া হয় সাহিত্যে তার সামগ্রিক অবদানের জন্য। এই যেমন, রবীন্দ্রনাথ ঠাকুরের বেলায় বলা হয়েছে, “তাঁর অত্যন্ত সংবেদনশীল, নতুন এবং সুন্দর কবিতার জন্য, যার মাধ্যমে তিনি অসাধারণ দক্ষতার সাথে তাঁর কাব্যিক চিন্তাধারাকে, নিজস্ব ইংরেজি শব্দে প্রকাশ করে, পাশ্চাত্যের সাহিত্যের অংশ করে তুলেছেন।”

এখানে কোথাও তার কোনো নির্দিষ্ট বইয়ের কথা বলা হয়নি। কারও ব্যাপারেই বলা হয় না। কারণ, একটা বই একজন লেখকের পরিচায়ক নয়।

এবারের সাহিত্যে নোবেল পাওয়া হান কাংয়ের ব্যাপারে বলা হয়, “গভীর কাব্যিক গদ্যের মধ্য দিয়ে মানব জীবনের ভঙ্গুরতা ও স্মৃতির গহীনে বয়ে বেড়ানো বিবিধ ঐতিহাসিক ভীতির চিত্রায়ণে।”

নোবেল কমিটির কেউ বলেনি “দ্য ভেজিটারিয়ান”-এর জন্য পেয়েছেন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমরা প্রায়শই নোবেল পুরস্কারকে কোনো একটি নির্দিষ্ট বইয়ের সাথে সংযুক্ত করে ফেলি। এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থায়, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রেও এই ভুল ধারণা প্রতিফলিত হয়।

হায় সেলুকাস!

মোটিভেশনাল কথা একারণেই মাথায় নেওয়া ভয়ংকরী!হান কাং প্রথম বই (যেটা মূলত গল্প সংকলন) লিখেন ২৫ বছর বয়সে ১৯৯৩ সালে। আর যেটার*...
16/10/2024

মোটিভেশনাল কথা একারণেই মাথায় নেওয়া ভয়ংকরী!
হান কাং প্রথম বই (যেটা মূলত গল্প সংকলন) লিখেন ২৫ বছর বয়সে ১৯৯৩ সালে। আর যেটার* জন্য নোবেল পেলেন সেটা লিখেছেন ২০০৭ সালে। সেটা অনূদিত হয়েছে ২০১৫-তে। বুকার পেল ২০১৬-তে। এরপর নোবেল পেল এই ২০২৪-এ। অনেক দীর্ঘ রাস্তা। অথচ এমনভাবে এই পোস্ট লেখা হয়েছে, যেন আপনি উনি লেখা শুরু করেছেন আর নোবেল পেয়ে গেছেন! 🤣

*আর সবচেয়ে মজার ব্যাপার, নির্দিষ্ট কোনো বইয়ের জন্য কখনও নোবেল দেওয়া হয় না। দেওয়া হয় তার পুরো সাহিত্যকর্মের ওপর ভিত্তি করে। তারপরও আমরা বেশিরভাগই নির্দিষ্ট কোনো বইয়ের নাম উল্লেখ করি। যেটা আসলে ভুল।

তাই, মাথায় রাখবেন, মোটিভেশনাল লেখক আর তার কথা দুটোই সুগারকোটেড। শুয়ে-বসে উন্নতি করতে চাইলে এটার বিকল্প নেই। 🙃


আমি যেতে না পারলেও কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিল “এক পাতার গল্প”। এই ছবিটা এই বইয়েরই পিয়েল ভাইয়ের রিভিউয়ের কমেন্টে পেয়েছিলাম। আইড...
14/10/2024

আমি যেতে না পারলেও কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিল “এক পাতার গল্প”।


এই ছবিটা এই বইয়েরই পিয়েল ভাইয়ের রিভিউয়ের কমেন্টে পেয়েছিলাম। আইডিটা সম্ভবত ডিএক্টিভ। তাই ফ.ক্রে আপাতত উহ্য থাক।

যে যাত্রা শুরু হয়েছিল Shariful Hasan ভাইয়ের ❝সাম্ভালা❞-এর মাধ্যমে সেই পথে আরেকজন অভিযাত্রী হিসেবে যুক্ত হচ্ছে আমাদের Ria...
14/05/2024

যে যাত্রা শুরু হয়েছিল Shariful Hasan ভাইয়ের ❝সাম্ভালা❞-এর মাধ্যমে সেই পথে আরেকজন অভিযাত্রী হিসেবে যুক্ত হচ্ছে আমাদের Riajul Islam Xulian ভাইয়ের ❝আশিয়ানী❞।

আমাদের বিশ্বখ্যাত অনেক বই-ই বিশ্বদরবারে ইতোমধ্যে ভিন্ন ভাষায় বিচরণ করছেন সগর্বে, কিন্তু একদম কাছের মানুষদের এমন গর্বে গর্বিত হবার আনন্দ একেবারেই আলাদা। 😇

ভালো ভালো আরও বই বিশ্বদরবারে সবার কাছে পৌঁছে যাক। 🤗

05/05/2024

আমাদের দেশের প্রকাশনা শিল্পের সিংহভাগ মানুষই অপেশাদার। কিন্তু কেন? কারণ এদেশের—

লেখকরা শখে লেখে। 😀

প্রকাশক শখে প্রকাশ করে। 😄

পাঠকরা শখে কেনে। 😁

তিনজনই আবার চেষ্টা করে সাহিত্য উদ্ধার করতে। 😆

কেমনে হবে আমাদের দিয়ে? 🙂

[এই যেমন আমাকেই দেখেন, পাঠকদের এত চাহিদা সত্ত্বেও চার বছরেও শবশিঙা শেষ করতে পারি নাই। 🙃 ]

প্রচ্ছদশিল্পে বাংলাদেশ কতটা সমৃদ্ধ? কাঙ্ক্ষিত প্রচ্ছদ কি শেষপর্যন্ত ছাপা হয়?মোস্তাফিজ: বাংলাদেশে কাইয়ুম চৌধুরী, কাজী হা...
30/04/2024

প্রচ্ছদশিল্পে বাংলাদেশ কতটা সমৃদ্ধ? কাঙ্ক্ষিত প্রচ্ছদ কি শেষপর্যন্ত ছাপা হয়?

মোস্তাফিজ: বাংলাদেশে কাইয়ুম চৌধুরী, কাজী হাসান হাবিব, আবুল বারক আলভী, রফিকুন নবী, আফজাল হোসেন, ধ্রুব এষের মতো বড় শিল্পীদের হাতে অনেক ভালো প্রচ্ছদ হয়েছে। এখনও তরুণদের হাতে ভালো প্রচ্ছদ হচ্ছে। কিন্তু ধোঁয়াশাটা তৈরি হয়েছে ঐ প্রযুক্তিকে হজম করতে না পারার কারণে। যিনি মাউস ধরতে জানেন তিনিও এখন প্রচ্ছদশিল্পী। লেখক-প্রকাশক-কবি সবাই প্রচ্ছদশিল্পী। এত ধোঁয়ার ভেতরে সত্যিকার কাজ চাপা পড়ে যাচ্ছে। মুদ্রণ ব্যবস্থার আধুনিকায়নে আমাদের দেশে প্রচ্ছদ খুব ভালো ছাপা হয়। কিন্তু পাণ্ডুলিপি অনুযায়ী কাঙ্ক্ষিত প্রচ্ছদ আমরা শেষ পর্যন্ত ছাপতে পারছি না হয়তো!

[সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছিল বেঙ্গলবুকস নিবেদিত “সাড়ে তিন দিনের পত্রিকা”-এর ২য় বর্ষের ৩য় সংখ্যায়। বইমেলা থেকে সরাসরি সংগ্রহ করেছিলাম। তাই প্রাপ্তিস্থান সমন্ধে নিশ্চিত বলতে পারছি না।]

আমি কিন্তু  #শবশিঙা লেখতেছি... 🥹
26/03/2024

আমি কিন্তু #শবশিঙা লেখতেছি... 🥹

কিছু কিছু প্রচ্ছদ বানানোর পেছনে এত এত গল্প জমে যায় যে সেগুলো দিয়েই যেন আস্ত একটা বই লেখা যায়। 😅নিমগ্ন দুপুর আপুর লেখা “দ...
09/03/2024

কিছু কিছু প্রচ্ছদ বানানোর পেছনে এত এত গল্প জমে যায় যে সেগুলো দিয়েই যেন আস্ত একটা বই লেখা যায়। 😅

নিমগ্ন দুপুর আপুর লেখা “দ্য ডার্ক লাইট” বইটির জন্য করা প্রচ্ছদটি তেমনই একটি। 😄

ইয়াং এডাল্ট ডার্ক ফ্যান্টাসি ঘরানার এই বইটি প্রকাশিত হয়েছে Panjeree Publications Ltd. থেকে। 😊

আশা করি, ফ্যান্টাসিপ্রিয় পাঠকদের কাছে বইটি ভালো লাগবে। 😇

📸 ছবি কৃতজ্ঞতা: Zara Afreen

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sazal's Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sazal's Studio:

Share