দেশচিত্র / Deshchitro.com

দেশচিত্র / Deshchitro.com সত্য প্রকাশে আমরা আপোষহীন..
(1)

মাদারীপুরের শিবচর উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করার অভিযোগে বন্দর খোলায় অবস্থিত পপুলার আইসক্রিম ...
17/06/2026

মাদারীপুরের শিবচর উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করার অভিযোগে বন্দর খোলায় অবস্থিত পপুলার আইসক্রিম নামের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বন্দরখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

17/06/2026

মুসা নামের ১৬ বছর বয়সী এক কিশোরকে বাড়ির পাশে নিয়ে অপহরনের চেষ্টা ও তাকে মারধরের ঘটনা ঘটেছে মাদারীপুরের শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায়। মুসার বাবা সোহেল আহমেদ একজন ইতালি প্রবাসী। অসুস্থ মুসার দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন৷ বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি।

15/06/2026

মাদারীপুরের ঝিকর হাটিতে ব্যক্তিগত আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। একাধিক বাড়িঘর ভাংচুর ও শতাধিক কক'টেল বিস্ফোরন।

08/06/2026

শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নে আরাফাত বয়াতী নামক এক ব্যক্তিকে মা'রার অভিযোগে তার স্ত্রীর করা মামলায় আসামী করা হয়েছে একাধিক ব্যক্তিকে। কিন্তু অভিযুক্ত ব্যক্তিবর্গ নিজেদের নির্দোষ বলে দাবী করে আজ বিকালে এক সংবাদ সম্মেলন করেন। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা..

06/06/2026

স্থানীয় যুব ও প্রবাসী সমাজের উদ্যোগে শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গ্রামীন রাস্তার দুই পাশে স্থাপন করা হয়েছে ১৪০ টি সোলার লাইট। জনমনে বইছে স্বস্তির সুবাতাস..

06/06/2026

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও ভক্তদের ভালোবাসায় বিশ্বকাপের আমেজে রঙিন বাংলাদেশ। ভালোবাসার বহিঃ প্রকাশের প্রত্যয়ে চলছে শিবচর উপজেলার মোল্লাকান্দি- মির্জাকান্দি গ্রামের কিলোমিটার ব্যাপী পতাকা সজ্জা।

মাদারীপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে র‍্যাব...
05/06/2026

মাদারীপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে র‍্যাব-৮ মাদারীপুর ও শিবচর থানা পুলিশের যৌথ অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মুন্না কাজীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মুন্না কাজীর বিরুদ্ধে শিবচর থানায় ২টি মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন থানায় আরও ৬টি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

02/06/2026

শিবচর উপজেলার শেখপুর এলাকার বাস স্ট্যান্ড এর একটি দোকান থেকে ১শত লিচু কেনেন এক ভদ্র মহিলা। বাসায় গিয়ে দেখেন ৩০ টি লিচু কম এবং অর্ধেক লিচু পচা। ফিরে এসে প্রতিবাদ করেন ওই ক্রেতা। দেখুন বিস্তারিত..

02/06/2026

আজ বিকেলে বহেরাতলা দঃ ইউনিয়নে মাদ'ক বিরোধী এক জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।

31/05/2026

শিবচরের বাশকান্দি ইউনিয়নে মত বিনিময় করছেন মাদারীপুর-১ আসনের সাংসদ সাইদ আহমেদ হানজালা..

Address

42/A/2 Hatkhola Road, Tikatuly (Firoza Tower/Suite 212)
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when দেশচিত্র / Deshchitro.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share