20/10/2024
কোন একটা ইতিহাস আর একটা ইতিহাসকে ঢেকে ফেলার জন্য জন্ম হয় না।
৫২, ৪৭ কে ঢাকেনি, ৬৯ ৫২কে ঢাকেনি, ৭১ ৬৯কে ঢাকেনি, ৯০ ৭১কে ঢাকেনি। তাই ২৪ অন্য কোন ইতিহাস কে ঢাকতে জন্মায়নি। প্রতিটা ইতিহাস স্বতন্ত্র ভূমিকায় মাথা উচু করে কথা বলে।
যারা মনে করে ২৪ এর ইতিহাস ৭১ কে ছোট করেছে তারা নিজের স্বার্থের জন্য জনগনকে বিভ্রান্ত করতে ব্যস্ত হয়েছে। সকল জাতীয় ইতিহাসের মালিক দেশ ও দেশের জনগন, কোন দল বা ব্যক্তি এর মালিক হতে পারেনা।