mirrorofbd.com

mirrorofbd.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from mirrorofbd.com, Advertising agency, Dhaka.

14/01/2026
আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয়দিন।আজ পৌষ মাসের ৩০ তারিখ। পৌষের বিদায় বেলায় শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া...
14/01/2026

আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয়দিন।
আজ পৌষ মাসের ৩০ তারিখ। পৌষের বিদায় বেলায় শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর সঙ্গে পড়তে পারে কুয়াশা।
এই শৈত্যপ্রবাহ ২-৩ দিন স্থায়ী হতে পারে।

এনইআইআর চালুর পরে 'ক্লোন ফোন' নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে! নেটওয়ার্কে বর্তমানে লক্ষ লক্ষ ভুয়া IMEI নম্বর রয়েছে। যেমন...
03/01/2026

এনইআইআর চালুর পরে 'ক্লোন ফোন' নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে!

নেটওয়ার্কে বর্তমানে লক্ষ লক্ষ ভুয়া IMEI নম্বর রয়েছে। যেমন “1111111111111”, “0000000000000”, “9999999999999” এবং এ ধরনের অনুরূপ প্যাটার্ন। তবে এই পর্যায়ে আমরা এসব IMEI ব্লক করছি না।

লক্ষ লক্ষ নাগরিক এসব নিম্নমানের নকল ফোন ব্যবহার করছেন। এসব ফোনের রেডিয়েশন টেস্ট, Specific Absorption Rate (SAR) Testing সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা টেস্ট হয়নি কখনও। চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কে ব্যাপকভাবে সচল এসব ফোন ছড়িয়ে রয়েছে। জনজীবনে অসুবিধা তৈরি হয় এমন কোনো পদক্ষেপে সরকার যাবে না। এসব ফোন বন্ধ করা হবে না, গ্রে হিসেবে ট্যাগ করা হবে।

বিগত ১০ বছরের সর্বমোট সংখ্যা হিসেবে, শুধুমাত্র একটি আইএমইআই নাম্বার 99999999999999 এ পাওয়া গেছে ৩ কোটি ৯১ লক্ষ ২২ হাজার ৫৩৪টি। বিভিন্ন কম্বিনেশন (Document ID+MSISDN+IMEI)। স্মার্টফোনের পাশাপাশি এ ধরনের IMEI বিভিন্ন IOT ডিভাইসেরও হতে পারে। যদিও অপারেটর মোবাইল ডিভাইস, সিম সংযুক্ত ডিভাইস এবং IOT ডিভাইসের IMEI আলাদা করতে পারে না। যেমন হতে পারে, CCTV বা এ ধরনের ডিভাইস হয়ত একই IMEI নম্বরে আনা হয়েছে। আমরা বৈধভাবে আমদানি করা IOT ডিভাইস গুলোকে আলাদাভাবে ট্যাগের কাজ শুরু করেছি।

শীর্ষ কিছু আইএমইআই নম্বরের একটা তালিকা তৈরি করে দেখা যাচ্ছে যে, সাড়ে ১৯ লাখ ডিভাইসের আইএমইআই নাম্বার হচ্ছে 440015202000; যেগুলো ডুপ্লিকেট হিসাবে আনা হয়েছে। এভাবে-

35227301738634 নাম্বারে সাড়ে সতেরো লাখ
35275101952326 নাম্বারে সোয়া পনেরো লাখ
শুধুমাত্র ১ ডিজিটের শূন্য IMEI নাম্বারে আছে ৫ লাখ ৮৬ হাজার ৩৩১টি।

নীচের সংখ্যাগুলো খেয়াল করলে ১ লক্ষের উপর নেটওয়ার্কে সচল আছে এরকম ফেক এবং ডুপ্লিকেট IMEI দেখলে আপনি নিজেই চমকে উঠবেন।

440015202000 -> 1949088
35227301738634 -> 1758848
35275101952326 -> 1523571
0 -> 586331
35464802000025 -> 539648
35868800000015 -> 532867
86740002031661 -> 463017
86740002031662 -> 413814
13579024681122 -> 276907
35210801000230 -> 213789
15151515151515 -> 210037
35975900251493 -> 194782
35868800009385 -> 190393
35505002098451 -> 168560
35945478498188 -> 158556
35464802000000 -> 150546
35391902568013 -> 147065
35973800955340 -> 127184
35325905457468 -> 126596
35968800000015 -> 124440
35827311738634 -> 114781
35448501567207 -> 114671
86301402000005 -> 106314
35411208064429 -> 103281

অনুমান করেছি যে ক্লোন ও নকল ফোনের ছড়াছড়ি আছে, তবে বুঝতে পারিনি ভয়াবহতা এতটা গভীর।

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের একটি প্রতিবেদন মতে, ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অনিবন্ধিত ডিভাইসে। বিটিআরসি ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর যৌথ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে e-KYC জালিয়াতির ৮৫ শতাংশ ঘটেছিল অবৈধ ফোন, কিংবা পুনঃপ্রোগ্রাম করা হ্যান্ডসেট ব্যবহার করে। ২০২৩ সালে ১,৮ লাখ ফোন চুরির রিপোর্ট হয় (রিপোর্ট হয়নি এমন সংখ্যা আছে আরও কয়েক লক্ষ), এসব ফোনের অধিকাংশই উদ্ধার করা যায়নি।

বাংলাদেশের নাগরিকদের কাছে এভাবে আন-অফিশিয়াল নতুন ফোনের নামে নকল ফোন বিক্রি করা হয়েছে, এমন প্রতারণা অভাবনীয়, নজিরবিহীন। এই চক্রের লাগাম টানা জরুরি।

03/01/2026

Russia requested this week that the United States end its pursuit of the vessel, which was intercepted in the Caribbean on its way to pick up oil in Venezuela.

02/01/2026

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when mirrorofbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share