Curve Maker

Curve Maker Curve Maker is a sale oriented digital marketing agency helping business fix and scale up their sales growth curve.

22/07/2022
সামনে ঈদ, সবাই চেষ্টা করছেন ঈদ উপলক্ষে সর্বোচ্চ সেল নিশ্চিত করতে। এজন্য অনেকেই ফেসবুকে এড দিচ্ছেন বা বুস্ট করছেন। কিন্তু...
15/06/2022

সামনে ঈদ, সবাই চেষ্টা করছেন ঈদ উপলক্ষে সর্বোচ্চ সেল নিশ্চিত করতে। এজন্য অনেকেই ফেসবুকে এড দিচ্ছেন বা বুস্ট করছেন।
কিন্তু মাঝে মাঝে মনে হয় না অন্যদের এড অনেক কাজ করছে, আপনারেটা করছে না ?

ঠিক আছে, নিরুৎসাহিত হবেন না । কিছু টিপস দিয়ে যাচ্ছিঃ

১. স্পষ্ট লক্ষ্য সেট করুন
দুর্ভাগ্যবশত, অনেক ব্যবসায়ী যখন তাদের প্রচারাভিযান চালায় তখন কোন লক্ষ্য নির্ধারণ করে রাখে না আবার তাদের আগের সফলতার বিষয়গুলোও বিবেচনায় আনেন না । যারফলে তারা কাঙ্ক্ষিত লক্ষার্জনে করতে ব্যর্থ হন । আপনি যখন আপনার প্রতিষ্ঠানের সাফল্য কেমন তা জানবেন, তখন কিন্তু কী কাজ করছেন এবং কী নয় তা দেখা আরও সহজ হয়ে উঠবে ।

বর্তমানে হটেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ধরা পড়া সহজ, সেজন্য আপনাকে আপনার লক্ষ্য মনে রাখতে হবে ।

উদাহরণস্বরূপ, যদি আপনার একটি B2B ব্যবসা থাকে, তাহলে আপনার ভবিষ্যতের ক্লায়েন্টদের কাছে পৌঁছানোর জন্য TikTok মার্কেটিং কোন কাজে আসবে না ।

২. আপনি কাকে লক্ষ্য করছেন তা নির্ধারণ করুন

শুরুর জন্য, আপনার নিজেকে জিজ্ঞাসা করা উচিত: কে আমার আদর্শ গ্রাহক? অনেক সময় আপনি মনে করেন যে আপনি আপনার সঠিক টার্গেট অডিয়েন্স জানেন কিন্তু এটি জানার জন্য আপনার কাছে খুব কম ডেটা আছে ।

আপনি সঠিক টার্গেট অডিয়েন্স শনাক্ত করার ডেটা সংগ্রহ করার খরচকে অপ্রয়োজনীয় খরচ বলে মনে করেন । কিন্তু একবার আপনি সঠিক টার্গেট অডিয়েন্স কে তা জেনে গেলে, আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন এবং আপনার অ্যাড ক্যাম্পেইনকে সুপারচার্জ করতে একই রকম দর্শক তৈরি করতে পারেন। এগুলি উভয়ই একটি মূল দর্শকের ভিত্তির উপর নির্মিত — যারা আপনার কাছ থেকে কিছু কেনার সম্ভাবনা বেশি ।

৩. একাধিক বিজ্ঞাপন বিন্যাস এবং প্রকারগুলি ব্যবহার করুন

সফল বিজ্ঞাপন প্রচারাভিযান খুব কমই একটি একক বিজ্ঞাপনে নির্মিত হয় । পরিবর্তে, আপনাকে প্রতিটি বিজ্ঞাপনের প্রকারের জন্য একাধিক ফর্ম্যাট তৈরি করতে হবে এবং গ্রাহকের যাত্রায় আপনি কার কাছে পৌঁছাচ্ছেন তা ম্যাপ করতে হবে।

৪. সঠিক CTA (Call to Action) নির্বাচন করুন

আপনার চালানো প্রতিটি বিজ্ঞাপনে আপনার গ্রাহককে কানেক্ট করতে হবে । তাদের জন্য এটিতে কী রয়েছে তা আপনাকে ভাবতে হবে। আপনি যদি তাদের জন্য কোনো সমস্যা সমাধান না করেন বা কোনোভাবে তাদের পছন্দের উপর গুরত্ব না দেন, তাহলে আশা করবেন না যে তারা আপনার বিজ্ঞাপনে ক্লিক করবে বা আপনার নিউজলেটারের জন্য সাইন আপ করবে বা এমনকি আপনার কাছ থেকে কিনবে।

আপনার দর্শকদের সাথে এমনভাবে কথা বলুন যেন তারা সত্যিকারের মানুষ এবং একটি পরিষ্কার CTA ব্যবহার করুন। এতে কানেক্টিভিটি বাড়বে ।

৫. পণ্য মান ও বৃদ্ধির পরিমান সম্পর্কে নিশ্চিত থাকুন

আপনার যদি একটি দুর্দান্ত পণ্য থাকে তবে আপনার এটির বেশি বিক্রি করে খুশি হওয়া উচিত। তবে শুধুমাত্র একটি দুর্দান্ত পণ্য থাকাই যথেষ্ট নয় - আপনাকে আরও নিশ্চিত হতে হবে যে আপনি বর্ধিত বিক্রয়ের পরিমাণ গ্রহন করার জন্য প্রস্তুতুতি আছে কিনা ।

যদি আপনার ব্যবসা বর্ধিত বিক্রয়ের জন্য প্রস্তুত না হয়, তবে এটি বৃদ্ধি পরিচালনা করতে সক্ষম হওয়ার জন্য আপনাকে কী ঘটতে হবে তা নিয়ে ভাবতে হবে। আপনার পণ্যটি শারীরিক বা ডিজিটাল কিনা তার উপর নির্ভর করে, আপনি আপনার ওয়েবসাইটে বর্ধিত ট্রাফিক এবং বিক্রয়ের জন্য প্রস্তুত তা নিশ্চিত করতে আপনার বিভিন্ন কৌশলের প্রয়োজন হতে পারে।

৬. আপনার বাজেট খুব কম সেট করবেন না

আপনি যদি খুব কম বাজেট দিয়ে শুরু করেন এবং আপনার বিজ্ঞাপন প্রচারাভিযানকে প্রয়োজনের তুলনায় কম অর্থ দিয়ে স্কেল করার চেষ্টা করেন, তাহলে আপনি কোনো ইতিবাচক ফলাফল দেখতে পাবেন না।
প্রকৃতপক্ষে, Google বা Facebook এড এ যদি আপনার দৈনিক বাজেট খুব কম হয় এবং আপনার পছন্দসই ফলাফলে পৌঁছানোর জন্য যথেষ্ট না হয় (অথবা অন্তত গড় CPA-তে পৌঁছান), তাহলে আপনার এডে পর্যাপ্ত ডেটা এবং রিচ পাবে না । তাই আশানরুপ ফলাফল পেতে ঠিকঠাক বাজেট সেট করে এড রান করুন ।

ফেসবুক এড এর ক্ষেত্রে সেরা ফলাফল পেতে প্রয়োজন সঠিক স্ট্রাটেজি, আকর্ষনীয় কন্টেন্ট, নিখুত টার্গেটিং এবং নিয়মিত এনালাইসিস ও...
15/06/2022

ফেসবুক এড এর ক্ষেত্রে সেরা ফলাফল পেতে প্রয়োজন সঠিক স্ট্রাটেজি, আকর্ষনীয় কন্টেন্ট, নিখুত টার্গেটিং এবং নিয়মিত এনালাইসিস ও রিকারেকশন।

আপনি যে এজেন্সী বা মার্কেটার এর মাধ্যমে এড রান করাচ্ছেন তিনি বা তারা যদি এই বিষয়গুলোতে ভালভাবে কাজ না করেন তাহলে কিন্তু আপনার সেল কুপোকাত হবার সম্ভাবনাই বেশি।

ইদানীং অনেকেই অভিযোগ করছেন ফেসবুক এড এর রিচ ও এডের মাধ্যমে সেলস কমে যাচ্ছে।

আসলে রিচ কমে যায়নি, খরচ বেড়ে গিয়েছে। ফেসবুক অটোমেটিক বিডিং প্রসেস এ কস্ট ক্যালকুলেট করে।

সহজ করে বলতে গেলে একটা নির্দিস্ট প্রোডাক্ট সেগমেন্ট এ নির্দিস্ট টার্গেট গ্রুপের জন্য যত বেশি এড রান হবে তত বেশি কম্পিটিশন এর ভিত্তিতে খরচ বাড়তে থাকবে।

এক্ষেত্রে খরচ কমিয়ে নিয়ে আসার জন্য বেশ কয়েকটা দিকে মনযোগ দিতে হবে।

১) কোয়ালিটি র‍্যাংকিং, এনগেজমেন্ট র‍্যাংকিং ও কনভার্শন র‍্যাংকিং। (তিনটাই এভোব এভারেজ হলে ভাল হয়)

২) এক্যুরেসি (ব্লু ওশন টার্গেটিং স্ট্রাটেজি ধরে কাজ করা )

৩) ফ্রিক্যুয়েন্সি (একজন একটা এড কতবার দেখবে সেটা কন্ট্রোল করা)

৪) ভিজ্যুয়াল ( ধা চকচকা ও চোখে লেগে থাকার মতো ডিজাইনের বিকল্প নেই সেটা গ্রাফিক্স হোক আর ভিডিও ই হোক)

৫) উইনিং প্রপোজাল (আপনার কম্পিটিটরদের তুলনায় আপনার পজিশনিং ও প্রপোজাল অবশ্যই ভাল হতে হবে।)

৬) দ্রুত ও যথাযথ কমিউনিকেশন (এত খরচ করে একজনকে আপনার এড এর দেখাচ্ছেন, উনি কমেন্ট বা ম্যাসেজ করলে আপনার উচিত সাথে সাথে উনাকে উত্তর দিয়ে উনাকে কনভেন্স করে সেলস ক্লোজ করা)

৭) নিশ্ছিদ্র সেলস ফানেল (কাস্টমার এট্রাকশন থেকে শুরু করে সেলস ক্লোজি পর্যন্ত প্রতিটি ধাপে ঝরে পড়ার হার কমিয়ে আনার ব্যাপারে সর্বোচ্চ সচেস্ট হতে হবে।)

আপনি যদি মনে করেন এই ৭ টি বিষয়ের কোনটিতে আপনার সহযোগিতা প্রয়োজন, তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট আপনার সাথে আলোচনা করে আপনার পণ্য বা সেল বিক্রয় বৃদ্ধিতে সহযোগিতা করবেন।

আধুনিক মার্কেটিং যতটা না মার্কেটিং তার চেয়ে বেশি যুদ্ধ। কে কার মার্কেট শেয়ার দখল করবে, কে কত আকর্ষনীয় অফার মাথা নষ্ট করা...
14/06/2022

আধুনিক মার্কেটিং যতটা না মার্কেটিং তার চেয়ে বেশি যুদ্ধ। কে কার মার্কেট শেয়ার দখল করবে, কে কত আকর্ষনীয় অফার মাথা নষ্ট করা এড দিয়ে কিভাবে অন্যের ক্লায়েন্ট বেজ ধরে টান দিতে পারে, মার্কেটিং এর এই দিকগুলোই আধুনিক মার্কেটিং এর সবচেয়ে বেশি প্রাকটিস করা হয়।
এই যুদ্ধের সবচেয়ে কমন প্রাকটিস দাম কমিয়ে ফেলা বা ফ্রি অফার দেয়া। অন্য সেক্টর বাদই দিলাম, ইকমার্স সেক্টরের কথাই বলি।

ইকমার্সে ২০/৩০ কিংবা ৫০% ডিসকাউন্ট তো ডালভাত, অনেকে তো মাঝে মাঝে ১৪০% পর্যন্ত ডিসকাউন্ট দেয়। তাই বলে কিন্তু দারাজ, পিকাবু, বাগডুম এর মতো মার্কেট লিডাররা হারিয়েও যাননি কিংবা গোস্বা করে বিজনেসও ছেড়ে দেন নি।

মডার্ন মার্কেটিং এর অন্যতম একটা স্ট্রাটেজি হল প্রচুর পরিমানে টাকা খরচ কর, মার্কেট শেয়ার দখল কর, ইনভেস্টমেন্ট রেইজ করে পজিশন পোক্ত কর। যদিও এই বিজনেস মডেলটা অনেক বেশি রিস্কি, পাকা খেলোয়ার না হলে পদে পদে পিছলে যাওয়ার ভয় থাকে। কিন্তু যারা ঠিকমত খেলতে পেরেছে তাদের অনেকেই গেইন করেছে।

চলুন গোটা কতক উদাহরন দেখে আসি, উবার যখন বাংলাদেশে ঢুকল মিলিয়ন ডলারের ফ্রি রাইড দিল, অথচ রাইডারদের কিন্তু তারা পকেট থেকে পে করেছে। অর্থাৎ নিজের পকেটের টাকা খরচ করে ক্লায়েন্ট রিক্রুট করেছে, ক্লায়েন্ট একুইজিশন রেট বাড়িয়েছে, মানুষকে অভ্যস্ত করেছে রাইড শেয়ারিং এ। এখন কিন্তু তারা সেই টাকা বহুগুনে তুলে নিচ্ছে।

আমাজন প্রতি মাসে বিলিয়ন ডলার খরচ করে এই খাতে, এবং মজার বিষয় কি জানেন? টাকলা ব্যাটা জেফ বাসোস কিন্তু এখন দুনিয়ার সেরা ধনীদের একজন। এই মডেল ব্যাবহার করেই।

মডার্ন মার্কেটিং এর আরেকটা উল্লেখ যোগ্য দিক হল ব্রান্ড ওয়ার, এখানে নিতী নৈতিকতার কোন বালাই নেই। শুধুমাত্র মুখ রক্ষার খাতিরে যতটুকু রাখডাক। শত শত আন্তর্জাতিক ব্রান্ড এজেন্সি, সার্ভে কোম্পানি আর লাখো প্রফেশনাল দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কিভাবে কম্পিটিটরকে টপকে, তাকে বাশ দিয়ে নিজের জায়গাটা তৈরী করা যায় …

তাই যারা উদ্যোক্তা আছেন, তাদের উদ্যেশ্যে একটা কথাই বলতে চাই, বিজনেস এর সারমর্ম একটাইঃ

বিজনেস হল নিজের পশ্চাদ্দেশ বাচিয়ে (কারন কম্পিটিটর রা কেউই আপনার পশ্চাদ্দেশে বাশ দিতে দ্বিধা করবে না) অন্যের মুখ থেকে খাবার (পড়ুন সুযোগ / ব্যাবসা / ক্লায়েন্ট) কেড়ে নিয়ে মার্কেটে নিজস্ব পজিশন ধরে রাখার লড়াই।

ডিজাইন আর কপি হোক এমন  বিশ্বাস এবং আস্থার প্রতীক যেমন।আপনিও আপনার প্রডাক্ট এবং সার্ভিসকে সুন্দরভাবে উপস্থাপন করতে এখনই আ...
14/06/2022

ডিজাইন আর কপি হোক এমন
বিশ্বাস এবং আস্থার প্রতীক যেমন।

আপনিও আপনার প্রডাক্ট এবং সার্ভিসকে সুন্দরভাবে উপস্থাপন করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।



#আমাদেরকাজ

ডিজাইন আর কপি হোক এমন  বিশ্বাস এবং আস্থার প্রতীক যেমন।আপনিও আপনার প্রডাক্ট এবং সার্ভিসকে সুন্দরভাবে উপস্থাপন করতে এখনই আ...
14/06/2022

ডিজাইন আর কপি হোক এমন
বিশ্বাস এবং আস্থার প্রতীক যেমন।

আপনিও আপনার প্রডাক্ট এবং সার্ভিসকে সুন্দরভাবে উপস্থাপন করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।



#আমাদেরকাজ

05/06/2022

স্বল্প ইনভেস্টমেন্ট, সুবিশাল রিটার্ন

১) পেন্টা কিউঃ মার্কেটিং স্ট্রাটেজির প্রান ভোমরা
২) ফেসবুক সেলস ফানেল
৩) ফেসবুক এড পলিসি (বাংলায়)
৪) ফেসবুক কমিউনিটি স্টান্ডার্ড (বাংলায়)
৫) ইনবাউন্ড মার্কেটিং

প্রখ্যাত ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট Tanveer Razwan এর লেখা এই ৫ টি পিডিএফ বুক পেয়ে যাচ্ছেন মাত্র ৫০ টাকায়।

এই পিডিএফ বুক বান্ডেলটি অর্ডার করতে এখনই 01863669922 (বিকাশ/নগদ - পারসোনাল) নাম্বারে ৫০ টাকা বিকাশ করুন এবংনিচের তথ্যগুলো ইনবক্স করুন।

নামঃ
ফোন নাম্বারঃ
মেইল এড্ড্রেসঃ
যে নাম্বার থেকে বিকাশ/ নগদ করেছেনঃ

পেমেন্ট করে ইনবক্স এ তথ্যগুলো দিলেই ২৪ ঘন্টার মধ্যে আপনার ইনবক্স এ পিডিএফ বুকগুলো পেয়ে যাবেন।

বিনা টাকায় পণ্য বা সেবার প্রচারনার জন্য আমরা অনেকেই বিভিন্ন গ্রুপে পোস্ট করি। কিন্তু সেসব পোস্টে অনেক সময়েই পর্যাপ্ত লাই...
05/06/2022

বিনা টাকায় পণ্য বা সেবার প্রচারনার জন্য আমরা অনেকেই বিভিন্ন গ্রুপে পোস্ট করি। কিন্তু সেসব পোস্টে অনেক সময়েই পর্যাপ্ত লাইক কমেন্ট না আসায় ঠিকমতো সেল আসে না।

যাদের পোস্টে লাইক কমেন্ট আসে না বা কম আসে তারা অবশ্যই পড়বেন।

পড়ার আগে কমেন্ট এ উপস্থিতি জানান দিন, প্লিজ।
আর পড়ে যদি মনে হয় এই পোস্টটি উপকারী তাহলে অবশ্যই আপনার পরিচিতদের কমেন্ট এ মেনশন করুন।

পোস্টে লাইক কমেন্ট আসে না, তাই অনেকেরই মন খারাপ। মন খারাপ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। এত কষ্ট করে একেকটা পোস্ট লেখা হয় সেটা যদি কেউ নাই পড়লো তাহলে কেমন লাগে ?

চলুন আজকে কেন পোস্টে লাইক কমেন্ট আসে না আজকে তার চুলচেড়া বিশ্লেষন করি।

ধরুন একটা জমজমাট মাল্টিকমপ্লেক্স মার্কেটে শোরুম দিয়েছেন, আশে পাশের অনেক দোকানেই প্রচুর কাস্টমারের ভিড়, কিন্তু আপনার শোরুমে মাছিও আসে না।

কি করবেন? যাহ ধুর কেউ আমার শোরুমে আসে বলে মন খারাপ করে শোরুম বন্ধ করে বাড়ি চলে যাবেন? নাকি কেন আসে না ও যাদের শোরুমে ভীড় হয় সেখানে কেন আসে সেটার কারন অনুসন্ধান করে অদানুযায়ী পদক্ষেপ নিবেন?

একজন সাধারন মানুষ হিসেবে ধুরছাই বলে হাল ছেড়ে দেয়া অত্যন্ত সহজ, কিন্তু আপনি যদি সত্যিকারের উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে জেনে রাখুন উদ্যোক্তারা কখনো হাল ছাড়েন না।

এবার আসুন দেখি গ্রুপের ব্যাপারে, গ্রুপ ও একটা মার্কেটপ্লেস এর মতো। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসেন। তারা যার যেই দোকান ভাল লাগবে (পড়ুন যেই পোস্ট ভাল লাগবে) সেই দোকানে যাবে, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে কিনবে (পড়ুন লাইক কমেন্ট করবে) এখানে মার্কেট কর্তৃপক্ষের (পড়ুন গ্রুপ মডারেটর / এডমিনদের) আসলেই কিছু করার নেই।

এবার আসি যাদের পোস্টে লাইক কমেন্ট আসে না বলে তাদের বিষয়ে। ডিজিটাল মার্কেটার হবার সুবাদে প্রতিনিয়ত বিভিন্নগ্রুপে প্রচুর মানুষের পোস্ট অবজার্ভ করি। কি কি কারনে পোস্টগুলো পর্যাপ্ত এঙ্গেজমেন্ট পায় না তার অনুসন্ধান করতে গিয়ে যে সব কাওরন খুজে পেয়েছি সেগুলো একটু শেয়ার করিঃ

১) সরাসরি সেল পোস্টঃ ধরুন কোথাও বসে ধুম আড্ডা দিচ্ছেন, এর মধ্যে একটা হকার এসে কথা নেই বার্তা নেই ধুম করে আপনার কাছে এসে ঘ্যান ঘ্যান শুরু করলো ভাই তোয়ালে নিবেন তোয়ালে? খুব ভাল তোয়ালে, নেন না ভাই? কেমন লাগবে? খারাপ লাগবে তাইনা? প্রচন্ড বিরক্ত লাগবে না? যথা সম্ভব এভোয়েড করে যেতে চাইবেন না?

ফেসবুক গ্রুপ ও বাই নেচার মূলত একটা ভার্চুয়াল আড্ডাখানা, তাই গ্রুপে আড্ডা না জমিয়ে সরাসরি এসে কিনুন কিনুন বলে আওয়াজ তুললে বিষয়টা কেমন দেখায় এবং সেটা কেন অন্যদের বিরক্তির কারন হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন।

২) মানুষের আগ্রহ নিয়ে কথা না বলাঃ ধরুন আগের পয়েন্ট এর আড্ডার কথাই বলি।

‍আপনারা আড্ডা দিচ্ছেন ক্রিকেট নিয়ে, এর মধ্যে আপনাদেরই একজন তোয়ালে নিয়ে কথা শুরু করলেন। জানেন ক্রিকেটাররা যেসব তোয়ালে ম্যাচের সময় ব্যাবহার করে সেগুলোকে বিশেষভাবে তৈরী করা হয়, যাতে সেগুলো দ্রুত ঘাম শোষন করে নিতে পারে ...

যেহেতু ক্রিকেট নিয়ে আড্ডা হচ্ছে এবং সবাই ক্রিকেট নিয়ে আগ্রহী তাই এই নতুন তথ্যে কিন্তু সবাই নড়েচড়ে উঠবে এবং আগ্রহী হয়ে শুনবে। শেষে ছোট্ট করে একটু বলে বলে দিলেই হবে আপনাদের জন্য আমি এই মানে তোয়ালের ব্যাবস্থা করেছি, তাইলে দেখতে পারেন। কি মনে হয় সেল হবে না?

৩) ধারাবাহিকতার অভাবঃ ধারাবাহিকতার অভাব অনেক বড় একটা সমস্যা। যে কোন গ্রুপে আপনি ধারাবাহিকভাবে নিয়মিত পোস্ট করুন, অন্যদের পোস্টে গঠনমূলক কমেন্ট করুন। দেখবেন আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে।

৪) প্রিয়জন ও প্রয়োজনে পরিনত না হতে পারাঃ ভাইরে আপুরে একটা গ্রুপে নানা ধরনের নানা ব্যাকগ্রাউন্ড এর মানুষ আসেন। কোন এডমিন বা এডিটর প্যানেলের পক্ষেই সম্ভব না তাদের একশনকে কন্ট্রোল করা, সেটা করতে গেলে গ্রুপ প্রান হারাবে এতে কোন সন্দেহ নেই। তাই আপনাকে এই মানুষগুলোর কমন পেইন পয়েন্ট ও গেইন পয়েন্ট খুজে বের করে তদানুযায়ি কন্টেন্ট লিখতে হবে। তাহলেই ধীরে ধীরে তাদের প্রিয়জনে রুপান্তরিত হবেন, প্রয়োজনে তারা আপনার কথাই মনে করবে।

৫) কমেন্ট এর রিপ্লাই না দেয়াঃ কিছু কিছু পোস্ট দেখি, পোস্টদাতা পোস্ট দিয়েই কেন যেন হাওয়া হয়ে যান। যারা উৎসাহ নিয়ে তার পোস্টে কমেন্ট করেন তাদের কোন রিপ্লাই ই দেন না। পোস্ট টা এতিম এর মতো পড়ে থাকে। এতে করে যারা কমেন্ট করেন তারা নিরুৎসাহিত হয়ে কমেন্ট করা বন্ধ করে দেন একটা সময়।

তাহলে কি করবেন? ফেসবুকের এলগোরিদম অনুযায়ী প্রতিটি কমেন্ট একটি করে নোটিফিকেশন তৈরী করে। তাই পোস্ট দিয়ে একটু মনযোগ দিতে হবে। যতগুলো কমেন্ট আসে প্রতিটি কমেন্ট এর রিপ্লাই সাথে সাথে দেয়ার চেষ্টা করুন। দেখবেন ম্যাজিকের মতো পোস্টের রিচ, লাইক ও কমেন্ট বেড়ে যাচ্ছে। কমেন্ট এর রিপ্লাই দেয়ার সময় যাকে রিপ্লাই দিচ্ছেন সম্ভব হলে তাকে মেনশন করে রিপ্লাই দিন, এতে করে নোটিফিকেশন আরো স্ট্রং হবে। হয়তো তার ওয়ালেও আপনার পোস্টটা ভেসে উঠবে। এক দুই শব্দে ক্লোজ সেন্টেন্স এ রিপ্লাই না দিয়ে কয়েক শব্দে ওপেন সেন্টেন্স এ রিপ্লাই দিন। আলোচনা জমানোর চেষ্টা করুন। মতামত দিন, মতামত চান। দেখবেন পোস্টটি জমে উঠেছে।

আরেকটি কাজ করতে পারেন, যখন দেখবেন পর্যাপ্ত কমেন্ট আসছে তখন কিছু কমেন্ট এর রিপ্লাই (২০%) ৫/৬ ঘন্টা পরে দিন। এতে করে আপনার পোস্টটি আবার উপরের দিকে ভেসে উঠবে এবং বাড়তি এঙ্গেজমেন্ট পাবে।

৬) এঙ্গেজমেন্টাল পোস্ট না করাঃ আপনি যখন পোস্ট করছেন তখন শুধুই নিজের কথা বলছেন। মানুষ কি শুনতে চায় বা তাদের আগ্রহ কিসে সেগুলোর কোন তোয়াক্কাই করছেন না। এতে করে তারাও আপনার পোস্টে আগ্রহ দেখাচ্ছে না।

কি করবেন? মতামত চান, আলোচনা শুরু করুন, মানুষ আগ্রহী হয় এমন বিষয় নিয়ে লিখুন। যেই গ্রুপে উদ্যোক্তা এবং হবু উদ্যোক্তা বেশি সেখানে উদ্যোক্তাদের কাজে লাগে এমন কিছু পোস্ট দিন মাঝে মাঝে, দেখবেন অনেকেই আপনার পোস্টের প্রতি আগ্রহী হয়ে উঠছে।

৭) আন্তরিকতার অভাবঃ আমরা অনেকেই পোস্টে শুধুমাত্র নিজের পন্যের কিছু বিবরন লিখেই ছেড়ে দেই। ভাবখানা এমন প্রোডাক্ট নিয়ে এসেছি তাই কত?

ভাইরে আপুরে, এভাবে আরও যাই হোক মার্কেটিং হতে পারে না। আপনার পন্য বা সেবা একজনের জীবনের কোন সমস্যার সমাধান করবে, কিভাবে করবে, কেন তার এই পণ্য বা সেবা ক্রয় করা উচিত - ইত্যাদি বিষয়ে লিখুন। একটু আন্তরিক হন, কিছুটা পরিশ্রম করুন। এটা আপনার ব্যাবসায় আপনি যদি আন্তরিক না হন, তাহলে বাকিরা কিভাবে আগ্রহী হবে?

৮) গ্রুপে ফ্রেন্ড কম থাকাঃ ফেসবুকের এলগোরিদম অনুসারে কোন গ্রুপে পোস্ট করলে ওই পোস্টের নোটিফিকেশন এর ক্ষেত্রে সেই গ্রুপে থাকা ফ্রেন্ডরা সর্বাধিক প্রায়োরিটি পায়। তাদের কাছে নোটিফিকেশন আগে যায় এবং ওয়ালে পোস্ট শো করার ক্ষেত্রে তারা প্রায়োরিটি পায়। তাই গ্রুপে আপনার ফ্রেন্ড এর পরিমান বাড়ানোর ক্ষেত্রে সচেতন হন।
এই কাজটা দুইভাবে করতে পারেন।

ক) নিজের ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করেঃ
আপনার ফ্রেন্ড লিস্টে যাদের সাথে নিয়মিত যোগাযোগ হয় তাদেরকে গ্রুপে ইনভাইট করতে পারেন। তাহলে তারা আপনার পোস্ট এর নোটিফিকেশন আগে পাবে এবং পূর্বপরিচিত হবার সুবাদে আপনার পোস্টে তাদের কমেন্ট আসার পরিমান বেড়ে যাবে।

খ) গ্রুপের মেম্বারদেরকে ফ্রেন্ড লিস্টে এড করেঃ
গ্রুপের একটিভ মেম্বারদেরকে ফ্রেন্ড লিস্টে এড করুন। তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরী করুন। তারা গ্রুপে একটিভ থাকার কারনে এমনিতেই কমেন্ট বেশি করেন। আবার তারা যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকেন তাহলে তাদের সামনে আপনার পোস্ট চলে আসার সম্ভাবনা বেশি থাকে। এতে করে আপনার পোস্টে কমেন্ট ও এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যাবে।

৯) আকর্ষনীয় ছবি ব্যাবহার না করাঃ আমরা অনেক সময় পোস্টে কোন ছবি ব্যাবহার করি না। করলেও লো রেজ্যুলেশনের যা তা ছবি ব্যাবহার করি। পোস্টে ছবি ব্যবহারের ক্ষেত্রে মনযোগী হন। দৃষ্টি আকর্ষনকারী কোয়ালিটি সম্পন্ন ছবি ব্যাবহার করুন। ভাল ছবি ফ্রিতে পেতে ফ্রিপিক, পিক্সাবে, আনস্প্লাস এর মতো ওয়েবসাইটগুলোতে সার্চ করুন।

এখন আপনি বলতেই পারেন, এত কষ্ট করলাম না। কি দরকার বাপু এত কষ্ট করার? সেটা বলার অধিকার আপনার আছে। কিন্তু একজন মার্কেটার হিসেবে আমি বলবো মার্কেটিং এর মূল হল সম্পর্ক। একদল সম্ভাব্য ক্রেতার সাথে আপনি যদি অন্তরংগ সম্পর্ক তৈরী না করতে পারেন তাহলে ব্যাবসায়ের আসল মজা থেকে আপনি বঞ্চিত হবেন।

চিন্তা করে দেখেন সেই হকারের মতো তোয়ালে লাগবে তোয়ালে স্টাইলে সেল করবেন নাকি আড্ডা অই বন্ধুর মতো সেল করবেন যার আকর্ষনীয় বর্ননা শুনে বাকিরা, "ওয়াও ভাই বলেন কি? এই জিনিস আপনার কাছে আছে আগে বলেন নি কেন?" বলে কাড়াকাড়ি করে তার সব পণ্য নিয়ে নেয় তার স্টাইলে সেল করবেন?

সিদ্ধান্ত আপনার।
নোটঃ আপনি যদি এই পোস্টটিকে উপকারী মনে করেন তাহলে আপনার পরিচিতদেরকে এই পোস্টের কমেন্ট এ মেনশন করুন। কে জানে হয়ত এই সামান্য একটু উপকারের জন্য তার অনেক বড় লাভ হতে পারে।

প্রতিদিনই কেউ না কেউ নক দিয়ে জিজ্ঞাসা করেন ফেসবুকে এড দিলে লাইক কমেন্ট আসে কিন্তু সেল আসে না। চলুন আজকে আমরা এই সমস্যাটা...
05/06/2022

প্রতিদিনই কেউ না কেউ নক দিয়ে জিজ্ঞাসা করেন ফেসবুকে এড দিলে লাইক কমেন্ট আসে কিন্তু সেল আসে না। চলুন আজকে আমরা এই সমস্যাটার সমাধানের চেস্টা করি।

ফেসবুকে যে কোন এড এর সফলতার জন্য চারটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্নঃ

১) কি অফার করছি?

নির্দিষ্ট একটি এড এ আমরা কিছু একটা করার জন্য অডিয়েন্সকে উদ্বুদ্ধ করি। এখানে আমাদের নিশ্চিত হতে হবে আমরা যে অফারটি করছি সেটি যাকে অফার করছি তার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। আমরা যে পন্থায় তাকে অফার করছি সেটি তার কাছে কতটুকু বোধগম্য। আমরা যে ভাষা বা কন্টেন্ট ব্যাবহার করছি সেটি তার কাছে কতটুকু আবেদন তৈরী করতে পারছে

২) কাকে অফার করছি?

কাস্টমার সেগমেন্টেশন খুবই গুরুত্বপূর্ন, যা আমরা প্রায়ই এড়িয়ে যাই এবং ক্ষতিগ্রস্ত হই। আপনাকে ঠিক করে নিতে হবে এই এডটি আপনি কাদের জন্য বানাচ্ছেন (খুব বেশি ব্রড বা খুব বেশি ন্যারো টার্গেটিং প্রচন্ড ক্ষতিকর)। তাদের মনমানসিকতা, চিন্তা চেতনা, আচার ব্যাবহার, সংস্কৃতি, বায়িং বিহাভিয়ার, পার্চেজ হ্যাবিট, ইনফ্লুয়েন্সিং এলিমেন্টস ইত্যাদি সম্পর্কে সম্যক ধারনা নিয়ে সেই অনুযায়ী এড এর কন্টেন্ট তৈরী করতে হবে।

৩) টার্গেটিং কতটুকু সঠিক?

ফেসবুকে লোকেশন, বয়স, লিংগ ছাড়াও "ডিটেইল্ড টার্গেটিং" অপশনে শত শত উপায়ে টার্গেটিং করা যায়, এছাড়াও কাস্টম অডিয়েন্স, পিক্সেল সহ আরো অনেকগুলো উপায় আছে শুধুমাত্র এটা নিশ্চিত করার জন্য যে সঠিক মানুষটা আপনার এডটি সঠিক সময়ে দেখছে। সেই সাথে পোস্ট বুস্ট,পেজ বুস্ট ছাড়াও আরো ৯+ ধরনের এড এর ফরমেট আছে যেগুলো একেকটা একেক কাজের জন্য সেরা। এগুলোর সঠিক ব্যাবহার এপনার রেজাল্ট রাড়িয়ে দিবে বহুগুনে।

৪) ক্লোজ মনিটরিং হচ্ছে কি?

একটা এড রান করানোর পরেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রিলেভেন্স স্কোর কত হল, কস্ট পার রেজাল্ট কত, কনভার্সন কি ঠিকমত হচ্ছে, না হলে কেন হচ্ছে না ... এমন ১৫ থেকে ২০ টা মেট্রিক্স এ চোখ রেখে সেই অনুযায়ী একশন প্লান তৈরী করা ও প্রয়োজনে পরিবর্তন বা সংশোধন করা খুবই গুরুত্বপূর্ণ।

এর পরেরবার ফেসবুকে এড দেয়ার সময় এই বিষয়গুলো খেয়াল রেখে সেই অনুযায়ী কাজ করলে আপনার ফেসবুক এড থেকে আশাতীত রেজাল্ট পাবেন।

Address

House 3, Road 13, Nikunja 2, Dhaka/
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801863669922

Alerts

Be the first to know and let us send you an email when Curve Maker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Curve Maker:

Share