Md A J Solution

Md A J Solution We are provide social media marketing in any platform.

ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কয়েকদিন স্টাডি করতেছি। US, CANADA, EUROPE, AUS এ প্রচুর ইনফ্লুয়েন্সার মার্কেটিং হয়। আমি কয়ে...
07/01/2022

ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কয়েকদিন স্টাডি করতেছি। US, CANADA, EUROPE, AUS এ প্রচুর ইনফ্লুয়েন্সার মার্কেটিং হয়। আমি কয়েকদিন US এর ইনফ্লুয়েন্সার এর সাথে কথা বললাম যাদের এক মিলিওন ফলোয়ার তারা প্রতি পোস্টে ৩০ থেকে ৫০ ডলার নেয়।
এখন কথা হচ্ছে ইনফ্লুয়েন্সার কারা?

ইনফ্লুয়েন্সার তারাই যারা মানুষকে ইনফ্লুয়েন্স করে। যেমন ধরেন আজহারী হুজুর বা কাজী ইব্রাহীম হুজুর। এরা যদি একটা স্টাটাস দেয় যে আমি অমুক ইকমার্স থেকে এই প্রডাক্ট টা কিনছি। লোকজন হুমরি খেয়ে পড়বে ঐ ইকমার্সে ঐ প্রডাক্ট কেনার জন্য।

তো যায় হোক। বাংলাদেশে ছোট খাটো অনেক ইনফ্লুয়েন্সার আছে। যেমন ধরেন ফখরুল ইসলাম ভাই। উনাকে অনেক মানুষ ফলো করে। বছর তিনেক আগে একদিন ফখরুল ভাই বল্লো ভাই অনলাইনে প্রডাক্ট সেল করতে চাই। একটা পেইজ খুলবো। ফেইসবুকে এড দিবো। আমি বললাম ভাই আপনার ফলোয়ার কতজন। সে বল্লো ৩০ হাজার জন আর ফ্রেন্ড আছে ৫ হাজার। আমি বললাম আগে টাকা খরচ কইরেন না আপনার আইডিতে স্টাটাস দেন। দেখেন সেল হয় কি না। যদি হয় সেখান থেকে লাভ করে তার পর ইনভেস্ট কইরেন। আল্লাহর রহমতে প্রথম বারে যে সোয়েটার বিক্রি করতে চেয়েছিলো তা কয়েকদিনে সোলড আউট। এর পর শুরু করলো প্যান্ট। একদিন, ফখরুল ভাই আমার অফিসে আসলেন। খুব খুশি খুশি ভাব। আমি বললাম ভাই মনে হচ্ছে অনেক খুশি কোন ব্যাপারে? সে বল্লো ভাই শুধু মাত্র স্টাটাস দিয়ে সোয়েটার আর প্যান্ট বিক্রি করে আজকে এই মোবাইল কিনছি।

এর পর বাকীটা ইতিহাস। মানে তার গার্মেন্ট এর লাখ টাকার চাকুরী ছেড়ে একজন ইকমার্স উদ্যোক্তা।আসলে সেদিন আমি মনের অজান্তেই তাকে ইনফ্লুয়েন্সিং মার্কেটিং এর কন্সেপ্ট দিয়েছিলাম।এছাড়া অনেক ইনফ্লুয়েন্সার আছে বাংলাদেশে। ম্যাক্সিমাম ই বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় গ্রুপের ইনফ্লুয়েন্সার। উনারা নিজেরা কোন ইকমার্স না খুলেও মানুষের ইকমার্স কে প্রমোট করে টাকা ইনকাম করতে পারে। ধরুন একজন ইনফ্লুয়েন্সার ১ টা স্টাটাস দিতে যদি ৩ হাজার করে টাকা নেয় তাহলে মাস শেষে সে ৯০ হাজার টাকা ইনকাম করতে পারে।

যারা ফেইসবুক বা স্যোসার মিডিয়াতে তাদের ফলোয়ার বৃদ্ধি করেছে তারা এমনিতেই ফলোয়ার পায়নাই। দিনের পর দিন মাসের পর মাস কস্ট করেছে এই প্রফাইলের পিছনে। এবং তারা যদি কোয়ালিটি প্রডাক্ট তার ফলোয়ারদের সাজেস্ট করে তাহলে হয়তো ভালো পরিমান সেল পেতে পারে। এতে করে তারা দিন রাত কস্ট করে যে প্রফাইল তৈরী করেছে তার কিছুটা পারিশ্রমিক পেলো এই আর কি।যায় হোক বাংলাদেশে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর চল টা শুরু করা দরকার।

আর্টিকেল লিখছেনঃ Shiplu Hridoy ভাই

আপনি কি আপনার পণ্য অনলাইনে বিক্রয় এর কথা ভাবছেন? ভাবছেন কিভাবে আপনার পণ্য অফলাইন এর পাশাপাশি অনলাইনে বিক্রয় বৃদ্ধি করতে।...
26/12/2021

আপনি কি আপনার পণ্য অনলাইনে বিক্রয় এর কথা ভাবছেন? ভাবছেন কিভাবে আপনার পণ্য অফলাইন এর পাশাপাশি অনলাইনে বিক্রয় বৃদ্ধি করতে। আপনার বিজনেস এর এই সমস্যা সমাধান এর জন্য আমরা নিয়ে এসেছি আপনার জন্য সমাধান।আপনি হয়ত আমার পোষ্ট দেখার আগে অনেক এজেন্সি কাছে বুস্টিং সার্ভিস নিয়েছেন ।হয়ত, আপনি কোথাও ভাল ফলাফল পেয়েছেন আবার কোথাও আপনি আপনার কাংখিত ফলাফল পাননি এবং সেই হতাশাই আপনি আপনার বিজনেস এর অনলাইন মার্কেটিং অফ করে দিয়েছেন।তাই আমরা বলব আপনি আর একটি বার চেষ্টা করে দেখুন আমাদের মাধমে এবং আমাদের কে একটি সুযোগ দিন আপনার অনলাইন বুস্টিং এর জন্য। আমি আশা করি আমার দাড়া আপনি হতাশ হবেন না এবং আমিও আপনাকে হতাশ করব না।

👉👉কেন আপনি আমাদের সার্ভিস গ্রহণ করবেন?
=============================
👉ফেসবুক অথরাইজড এড অ্যাকাউন্ট দিয়ে বুস্টিং করা হয়।তাই আপনার পেইজ এর কোন সমস্যা হওয়ার সুযোগ নেই।
👉 কোন প্রকার কুপন কোড বা ভার্চুয়াল কার্ড ব্যাবহার করা হয় না।
👉আপনার প্রোডাক্ট অনুযায়ী কাস্টমার টার্গেট করা হয়।
👉লোকেশন অনুযায়ী এড পরিচালনা করা হয়।
👉 এড চালু হওয়ার পর টাকা পেমেন্ট এর সুবিধা।
👉 ২৪/৭ যেকোনো সমস্যা সমাধান করা হবে।
👉 বুস্টিং শেষ হওয়ার পর যেকোনো সার্ভিস পাবেন বিনামূল্যে।

যেকোনো তথ্যের জন্য ইনবক্স করুন অথবা ফোন দিন-০১৯৮২৩০৪৯৪৭
A J Solution For Any Digital Marketing Service.

Get people to engage with consideration objectives.App installsDrive more installs of your app by linking directly to th...
26/12/2021

Get people to engage with consideration objectives.
App installs
Drive more installs of your app by linking directly to the App Store and Google Play Store. You can also choose to target high-value users.
Traffic
Grow the number of people who are visiting your site, app or Messenger conversation, and increase the likelihood they’ll take a valuable action when they get there.
Lead generation
Make it easy for interested people to learn more about your business. Encourage them to sign up for more info or spend time with your app or website.
Messages
Prompt people to open more Messenger interactions. Scale your ability to have personal conversations with them – so you can answer questions, collect leads and boost sales.

Engagement
Get more people to follow your Page or engage with your posts through comments, shares and likes. You can also choose to optimize for more event responses or offer claims.

Video Views
Show your videos to people who are most likely to be interested in them and watch them to completion.

10 Facebook Rules Every Business Needs to Know Before Posting.1. Keep things positiveBeing positive promotes engagement ...
25/12/2021

10 Facebook Rules Every Business Needs to Know Before Posting.
1. Keep things positive
Being positive promotes engagement and encourages sharing. Equally as important, being negative may cost you fans. People are quick to unlike a business if posts are negative or controversial.

2. Make your posts informative by giving "tips" and including links
The most appealing updates are ones that offer something. Don't disclose everything - this increases the likelihood that fans will click. Post an interesting fact. If you are an expert in the field, share tips. If you're sharing a blog post or an online article, create a status update that features the piece's most interesting fact or statement to stir reader curiosity and encourage click-throughs. Instead of copying and pasting a long URL into your status update, use a link-shortener like Bit.ly to make your post brief and more likely to be shared.

3. Always Include images and your logo
Posts with images get the highest amount of engagement on Facebook, so be sure to include one when you can. The perfect size is 800×600. Increase your brand awareness by including your logo on the images that you post. Creating content is "king." The more original content you can create, the better.

4. Keep your posts mobile-friendly
Use simple imagery that can easily be seen on mobile devices - anywhere from 50-70% of your fans read your posts on their phones. This means that when you are creating content, mobile users should be your first thought as opposed to being an afterthought.

5. Thank and reward your fans
Your fans want to feel as if they are part of a community. This turns casual fans into brand advocates. Make your fans feel as if they are benefiting from being your fan. Offer Facebook exclusive deals and thank them. This helps your business grow through word of mouth and proves popular as a post topic.

6. Always respond to posts
Posts aren't the only activities that grab attention - comments and responses are equally as important. Engage with people and build relationships through conversation. This includes being available to respond and addressing negative feedback. Never delete a negative post. Instead, address it and own it. Admitting fault makes you look more credible.

7. All of your posts need to be engaging
Ask questions to get engagement. Multiple choice questions, fill in the blank, and describe this picture in three words are all simple techniques that increase engagement. You cannot simply share stories or information. Engage the audience with your posts. The more people are engaged with your content, the more people that will see your content. If you are posting consistently with your company logo (see #3), the more people will develop a connection between your company and your message.

8. You should be posting 5-10 times a week
A common mistake many companies make is posting too much or too little. You want to make sure that fans see your brand. Your "superfans" will see all of what you post, whereas casual fans will see less. Posting 5-10 times a week helps assure that if fans missed a message on Monday, they will see a different message on Tuesday.

9. Get feedback from your fans
All too many companies fail to get feedback from their fans. Your Facebook fans can be your own personal focus group and they are often interested in sharing their opinions. Additionally, they like to think that their opinion could help shape future business decisions.

10. Develop a consistent tone
It is important that you aren't harming your brand by posting information that does not match your brand identity. Just because you find something amusing, doesn't mean that your fans will.

Bonus:
11. Tell users what to expect
If you're posting a video or linking to a lengthy blog article, set your followers' expectations by telling them exactly how long it is so they know what to expect.

Day of the week:
Moods change by the day of the week:
Mondays: Morale is low but optimistic.
Tuesdays: People are at their lowest. The week feels as if it has still only started. People are also most susceptible to advertisements.
Wednesday: The week is starting to look up. People are more motivated.
Thursday: There is a light at the end of the tunnel. People are in good moods and like to be reminded of it.
Friday: People are checked-out and looking to get out. They are easily distracted.
Saturday: People are out enjoying their weekends.
Sunday: People are optimistic and motivated about the next week.

In essence, mood matters. This means that you should post different content on different days of the week.

Small business==========Boost your presence online to help raise awareness for your business. You can use Facebook to le...
25/12/2021

Small business
==========
Boost your presence online to help raise awareness for your business. You can use Facebook to let more people discover what you do and think of your brand when it's time to buy.

Engage your community.
--------------------------
Keep people engaged with your business by staying active and marketing on Facebook or Instagram. Make sure that you're following the best practices for growing your audience and engagement, and stay top of mind using our free tools to increase awareness online.

Build deeper relationships.
----------------------------
Facebook offers many ways for businesses to message and connect more personally with customers. From one-on-one conversations to live broadcasts that reach a larger community, you can find the way to reach your customers that works best for your business.

Reach more people.
------------------------
To increase awareness of your business, it's important to reach people who don't already know about your business. Facebook has simple tools to promote your business directly from your Page so you can connect with new people and customers.

23/12/2021

আপনি কি আপনার পণ্য অনলাইনে বিক্রয় এর কথা ভাবছেন? ভাবছেন কিভাবে আপনার পণ্য অফলাইন এর পাশাপাশি অনলাইনে বিক্রয় বৃদ্ধি করতে। আপনার বিজনেস এর এই সমস্যা সমাধান এর জন্য আমরা নিয়ে এসেছি আপনার জন্য সমাধান।আপনি হয়ত আমার পোষ্ট দেখার আগে অনেক এজেন্সি কাছে বুস্টিং সার্ভিস নিয়েছেন ।হয়ত, আপনি কোথাও ভাল ফলাফল পেয়েছেন আবার কোথাও আপনি আপনার কাংখিত ফলাফল পাননি এবং সেই হতাশাই আপনি আপনার বিজনেস এর অনলাইন মার্কেটিং অফ করে দিয়েছেন।তাই আমরা বলব আপনি আর একটি বার চেষ্টা করে দেখুন আমাদের মাধমে এবং আমাদের কে একটি সুযোগ দিন আপনার অনলাইন বুস্টিং এর জন্য। আমি আশা করি আমার দাড়া আপনি হতাশ হবেন না এবং আমিও আপনাকে হতাশ করব না।
👉👉কেন আপনি আমাদের সার্ভিস গ্রহণ করবেন?
=============================
👉ফেসবুক অথরাইজড এড অ্যাকাউন্ট দিয়ে বুস্টিং করা হয়।তাই আপনার পেইজ এর কোন সমস্যা হওয়ার সুযোগ নেই।
👉 কোন প্রকার কুপন কোড বা ভার্চুয়াল কার্ড ব্যাবহার করা হয় না।
👉আপনার প্রোডাক্ট অনুযায়ী কাস্টমার টার্গেট করা হয়।
👉লোকেশন অনুযায়ী এড পরিচালনা করা হয়।
👉 এড চালু হওয়ার পর টাকা পেমেন্ট এর সুবিধা।
👉 ২৪/৭ যেকোনো সমস্যা সমাধান করা হবে।
👉 বুস্টিং শেষ হওয়ার পর যেকোনো সার্ভিস পাবেন বিনামূল্যে।
যেকোনো তথ্যের জন্য ইনবক্স করুন অথবা ফোন দিন-০১৯৮২৩০৪৯৪৭
A J Solution For Any Digital Marketing Service.

ফেসবুকের Text overlay নিয়মটি কি এবং ইমেজে ২০% টেক্সট রুলস মানা কি আবশ্যক?    ফেসবুকের Text Overlay রুলসটি হলো আপনি যখন ...
23/12/2021

ফেসবুকের Text overlay নিয়মটি কি এবং ইমেজে ২০% টেক্সট রুলস মানা কি আবশ্যক?
ফেসবুকের Text Overlay রুলসটি হলো আপনি যখন কোন পোস্ট বুস্ট করবেন তখন সেই পোস্টের ইমেজে ২০% এর বেশি টেক্সট বা লিখা থাকা যাবে না। সম্প্রতি ২০২০ সালে, ইমেজে ২০% টেক্সট রাখার রুলসটি ফেসবুক বাতিল করেছে। ফলে এখন যেকোন টেক্সটের ইমেজ দিয়েই এড রান করা যাবে। তবে পোস্টের সৌন্দর্য ও গ্রাহক আকৃষ্ট করতে টেক্সটে ২০% এর বেশি ইমেজ না দেওয়াই ভালো।

23/12/2021

বুস্টিং কী?
প্রথমেই জেনে নেই বুস্টিং কী? আপনারা প্রতিনিয়ত শুনে থাকবেন হয়তো, বুস্টিং করুন মাত্র এত টাকা । অথবা ডলার রেট এত আজই বুস্ট করুন । প্রচুর এড দেখা যায় এই টাইপের । তো সোজাসুজি বললে, সবচেয়ে সহজ ভাবে ফেসবুকে পেজ প্রোমোট করাটাই হলো বুস্টিং । ফেসবুক এই ফিচার টা রেখেছে যারা একেবারেই নতুন তারা যেন অতি সহজে ফেসবুকে পেজ বা ব্যবসা প্রোমোট করতে পারে । এই পদ্ধতিতে আপনার বিশেষ ভাবে তেমন কোন কিছু জানা থাকার প্রয়োজন পড়ে না । আপনার ফেসবুক পেজের প্রতিটি পোস্টের নীচেই দেখবেন Boost Post বলে একটা বাটন আছেন । এখানে ক্লিক করে অল্প কিছু ধাপ সম্পন্ন করলেই আপনার পোস্টের এড চালু হয়ে যাবে । খুব একটা কঠিন না । একটু সময় দিলেই সহজে করে ফেলা সম্ভব । তবে এখানে একটা বড়সড় কিন্তু আছে । আমি সরাসরি কাউকে বলি না এটা করতে । এটাকে খারাপ বলছি না । আপনি দ্রুত একটা এড রান করলে এই অপশন চুজ করতেই পারেন । তবে এটার থেকেও ভাল অপশন আছে ।

23/12/2021

ফেসবুকের এড কি বুস্ট পোস্ট থেকে করা উচিত নাকি এড ম্যানেজার থেকে করা উচিত? এবং কেন?
আমাদের অনেকেরই এখন অনলাইন ব্যবসা আছে। অনেকেই একটি ফেসবুক পেইজ খুলে বা একটা ওয়েবসাইট খুলে নিজেদের উদ্যোগ চালু করেছি।
আর নিজেদের এই ব্যবসা বা উদ্যোগ এর জন্য চাই প্রচার। প্রচারের মাধ্যম হিসেবে আমাদের মাঝে অনেক বড় একটা অংশ “ফেসবুক এড” বা চলতি ভাষায় “ফেসবুক বুস্ট” করাকে বেছে নিয়েছি।
ফেসবুকের এড বা বুস্ট মূলত আপনি দুইভাবে দিতে পারেন। একটি হলো পোস্টের নিচের নীল “বুস্ট পোস্ট” বাটনে ক্লিক করে অথবা ফেসবুক এড ম্যানেজারের ভিতর থেকে।
স্বাভাবিক ভাবেই “বুস্ট পোস্ট” বাটনে ক্লিক করে প্রচারের কাজটা খুব সহজ এবং যে কেউই তা দ্রুত করতে পারবেন। আর ফেসবুক এড ম্যানেজারের ভিতর থেকে এড দেয়া টা বেশ জটিল এবং এটা ভালোভাবে করতে হলে এর সম্পর্কে আপনার আগে থেকেই মোটামুটি একটা ভালো ধারণা থাকা জরুরী।
কিন্তু “বুস্ট পোস্ট” বাটনে ক্লিক করে এড দিলে আপনি খুব একটা বেশি অপশন বা ভালোভাবে টার্গেটিং করার সুযোগ পাবেন না। এখানের ইন্টারফেইসটাও অনেক সীমিত। ফেসবুক এডের সব বিস্তারিত কার্যকরি সুযোগসুবিধা আপনি “বুস্ট পোস্ট” – এ পাবেন না।
ভালোভাবে এবং সব ধরণের সুযোগসুবিধা সহ কার্যকরি মার্কেটিং করতে হলে আপনার উচিত হবে ফেসবুক এড ম্যানেজারের ভিতর থেকে এড দেয়া।
কিন্তু যেহেতু ফেসবুক এড ম্যানেজারের ভিতরের ইন্টারফেইসটি একটু জটিল, তাই আপনার উচিত হবে এটার পিছনে সময় দিয়ে মোটামুটি রকম একটা ধারণা নিয়ে, আস্তে আস্তে অল্প অল্প বাজেট করে আপনার অনলাইন বিজনেস/ফেসবুক পেইজ/ওয়েব সাইট এর জন্য এড দেয়া।
আর কিছুদিন চর্চা এবং প্রাক্টিকাল অভিজ্ঞতা হলে, আপনি মোটামুটি বেশ ভালো রেজাল্ট পাবেন ফেসবুক এড ম্যানেজারের ভিতর থেকে এড দেয়ার ফলে।

ফেসবুক এড কুপন কি?ফেসবুক এড কুপন হল পেজ ব্যবহারকারীদের জন্য এক ধরনের প্রণোদনা। বলা যায় ফেসবুকের পক্ষ থেকে এটা একটা উপহার...
23/12/2021

ফেসবুক এড কুপন কি?
ফেসবুক এড কুপন হল পেজ ব্যবহারকারীদের জন্য এক ধরনের প্রণোদনা। বলা যায় ফেসবুকের পক্ষ থেকে এটা একটা উপহার। এটার অফিসিয়াল নাম হল “ফেসবুক এড ক্রেডিট”। এটা এক ধরনের বিশেষ পেমেন্ট মেথড যার মাধ্যমে ফেসবুক এবং ইন্সটাগ্রামের এড এর পেমেন্ট প্রদান করা যায়। নতুন কোন অ্যাকাউন্ট তৈরি করলে কিংবা অনেকদিন ধরে বুস্ট অফ রাখলে ফেসবুক কুপনের অফার দেয়। এ ছাড়া ফেসবুক এর সঙ্গে যে সব সাইট বা কোম্পানি পার্টনারশীপ হিসেবে আছে তাদের কিছু কার্যক্রমে অংশগ্রহণ করলে এড ক্রেডিট পাওয়া যায়। যেমন - ফেসবুকের নিজস্ব জরিপ কাজ।

বর্তমানে ফেসবুকের নিকট থেকে সরাসরি কুপন কেনা যায় না বা এ ব্যাপারে অনুরোধ প্রদান করা যায় না। এড কুপন পাওয়ার প্রাথমিক শর্ত হল একটা একটিভ পেজের এডমিন রোল থাকতে হবে এবং সেই সঙ্গে একটিভ পার্সোনাল এড অ্যাকাউন্ট থাকতে হবে।

ফেসবুকের এড কুপন কিভাবে কাজ করে?

ফেসবুকের এড কুপনের অফার পার্সোনাল প্রফাইলে বা ইমেইলে নোটিফিকেশন আকারে দিয়ে থাকে। তবে সেটা উপভোগ করতে হলে তা রিডিম করতে হয়। এই ক্ষেত্রে সেই ব্যক্তির পার্সোনাল ‘এড অ্যাকাউন্ট’ একটিভ থাকতে হবে এবং একটা প্রাইমারি পেমেন্ট মেথড এড অ্যাকাউন্ট এর সঙ্গে যুক্ত করতে হবে। যেমন – মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি। কুপন টা ঠিকমত রিডিম হয়ে গেলে সেটা দিয়ে ফেসবুক বা ইন্সটাগ্রামের এড বুস্ট করা যাবে এবং তার বিল কুপন দিয়ে প্রদান করা যাবে। ফেসবুক প্রতিদিন এড এর বিল কুপন থেকে কেটে নেয়। তবে কুপন রিডিম করার আগের বিল ডিউ থাকলে তা কুপন দিয়ে পরিশোধ করা যাবে না। সেটা পরিশোধ করতে হবে প্রাইমারি পেমেন্ট মেথড দিয়ে।

কুপন এর কি মেয়াদ থাকে?
কুপন এর অফার যখন দেয়া হয় সেদিন থেকে ৩০ দিনের মধ্যে তা রিডিম করে ব্যবহার করা যায়। রিডিম করার পর তা ব্যবহার করার জন্য ৩০ দিন মেয়াদ পাওয়া যায়। এড অ্যাকাউন্ট এর “পেমেন্ট সেটিংস” থেকে কুপনের ব্যালেন্স এবং তার মেয়াদ জানা যায়।

কুপনে ব্যবহারে কি রিচ কম পাওয়া যায়?
অনেকের মধ্যে এই রকম একটা ধারণা আছে কুপন ব্যবহার করলে রিচ কম পাওয়া যায় বা এড ভাল পারফর্ম করে না। এটা একটা ভুল ধারণা। আমি আগেই বলেছি এটা একটা বিশেষ পেমেন্ট মেথড। এটা দিয়ে এড এর পেমেন্ট দেয়া যায় তাই রিচ কম বা বেশি হওয়ার কোন সম্পর্ক নেই এটার সঙ্গে। অন্য পেমেন্ট মেথড ব্যবহার করলে যেভাবে কাজ করবে ঠিক একই ভাবে এটাও কাজ করবে।

কুপন নিয়ে প্রতারণা বা বাটপারিঃ

কুপন হল ফেসবুক এর একটা বৈধ পেমেন্ট মেথড। ফেসবুক বিনামূল্যে তার কিছু ব্যবহারকারীদের প্রমোশনের জন্য তা প্রদান করে থাকে। আর এটাকে পুঁজি করে অনেকেই নতুন নতুন প্রফাইল খুলে বিভিন্ন ধরনের ট্রিক্সস ব্যবহার করে কুপন বের করে। কেউ সেটা নিজে ব্যবহার করে আবার কেউ তা বিক্রি করে দেয়। এই কুপন নিয়ে চলে আবার অনেক ধরনের প্রতারণা বা বাটপারি। নিচে কিছু বাটপারির নমুনা তুলে ধরছি।

১। কুপন রিডিম করা যায় অফার গ্রহনকারীর “পার্সোনাল এড অ্যাকাউন্ট”–এ। ঐ অ্যাকাউন্ট এর মুল এডমিন হলো ওটার মালিক। তাকে দেয়া হয় অনেক বেশি ক্ষমতা। উনি ইচ্ছে করলে যে কাউকে ঐ এড অ্যাকাউন্ট এর এডমিন, এডিটর বা এডভারটাইজার বানাতে পারেন। আবার যে কোন সময় তাদের কে রিমুভ করে দিতে পারেন। অন্য এডমিনরা মূল এডমিন কে রিমুভ করতে পারে না। আর এই ক্ষমতা কে ব্যবহার করেই চলে বাটপারি। ধরুন আপনি কারো থেকে কুপন যুক্ত এড অ্যাকাউন্ট কিনলেন, সেই ক্ষেত্রে আপনি সেটার মালিকানা পাবেন না। আপনাকে এডমিন বানিয়ে তা ব্যবহার করার একটা সুযোগ তৈরি দেয়া হবে মাত্র। আপনি মূল্য প্রদান করলে আপনাকে সেটার এডমিন করা হবে। এর পর দেখা গেল আপনাকে এডমিন রোল থেকে রিমুভ করা হল, আপনি আর সেটা ব্যবহার করতে পারবেন না। পূরা টাকাই গচ্চা।
২। এড চলাকালিন কোন একজন এডমিন তার একটা এড জোর করেই বুস্টে দিল। কুপন থেকে সেই এড এর টাকা কাটা যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন।
৩। পলিসি ভায়োলেট করে কোন এডমিন এমন কিছু এড বুস্টে দিল তাতে ঐ অ্যাকাউন্ট ফ্লাগ হয়ে যেতে পারে।
৪। আপনি যদি কোন ব্যক্তি বা এজেন্সি দিয়ে বুস্ট করান সেই ক্ষেত্রে তারা এড এর বিল ডিউ রাখতে পারে, এতে করে আপনার পেজের ক্ষতি হতে পারে।
৫। কম টাকায় কুপন পাওয়া যায় বলে অনেকেই তা কিনে বুস্ট এর জন্য কম রেট অফার করে। বুস্ট এর ব্যাপারে তাদের নেই কোন অভিজ্ঞতা বা পড়াশুনা। যেনতেন ভাবে তারা বুস্ট সার্ভিস প্রদান করে। ঐ ফাঁদে পা দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কুপন ব্যবহারের ক্ষতিকর কিছু দিকঃ
১। একই আইডি দিয়ে বার বার বুস্ট করলে ফেসবুক সেটাকে স্পামিং মনে করতে পারে। আমার নিজস্ব গবেষণায় দেখেছি এই ক্ষেত্রে সেই আইডি কে ফেসবুক “এডভারটাইজিং রেস্ট্রিক্টেড” করে দিতে পারে। এর ফলে ঐ আইডি দিয়ে আর এড বুস্ট করা যায় না।
২। বিভিন্ন হাত ঘুরে এই কুপনগুলো বাজারজাত করা হয় এটার কারণে অনেক গুলো আইডি “এড অ্যাকাউন্ট” এর সঙ্গে এডমিন হিসেবে যুক্ত থাকে। তাই এইগুলো ব্যবহার করা ততটা নিরাপদ নয়, ‘আন-ইউজিয়াল এক্টিভিটি’ দেখিয়ে ফেসবুক সেই অ্যাকাউন্ট কে অকার্যকর করে দেয়।
৩। ভার্চুয়াল কার্ড প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে যুক্ত করা হয়। অনেক সময় এই কার্ড ভেরিফিকেশন করে। সেই ক্ষেত্রে ঝামেলায় পড়ে যেতে পারেন।
৪। ফেক আইডি ব্যবহার করে এই কুপনগুলো বের করা হয় তাই অনেক সময় আইডি ভেরফিকেশন করতে পারে। এই গুলো আর ভেরিফিকেশন করা যায় না।
কুপন দিয়ে বুস্ট করলে কি পেজের ক্ষতি হয়?
এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন। অনেকের মধ্যে এ ব্যাপারে ভাল ধারণা নেই বা ভুল ধারণা আছে। এটার সহজ উত্তর হলো পলিসি মেনে কুপন দিয়ে এড বুস্ট করলে পেজের কোন ক্ষতি করে না। এর কারণ কুপনযুক্ত এড অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করলেও সেটার মালিকানা কিন্ত হস্তান্তর করা যায় না। মুল এডমিন সেটার সঙ্গে যুক্ত থেকেই যায়। অন্য কাউকে এডমিন করা ফেসবুকের পলিসি অনুযায়ী বৈধ। সে ঐ অ্যাকাউন্ট ব্যবহার করে বুস্ট করতে পারবে। অনেকেই হয়ত বলবেন কুপন টা দেয়া হয় স্পেসিফিক একটা পেজের এড বুস্ট করার জন্য তাই অন্য পেজের এড বুস্ট করা ঠিক না। ফেসবুকের এড পলিসি বা কুপনের ব্যবহারের শর্তাবলী তে এমন কিছু বিধি নিষেধ লেখা নেই। আসলে কুপন টা দেয়া হয় একটা আইডি কে এবং সেই আইডি ফেসবুকের এড পলিসি মেনে তা ব্যবহার করতে পারবে।

গবেষণার জন্য আমি প্রায় ৩০০ এর মত কুপন ব্যবহার করেছি প্রায় ৫০ টি পেজে। এখন পর্যন্ত কোন পেজের ক্ষতি হয়নি। হবার কথাও না। এখন অনেকেই বলতে পারেন কুপন ব্যবহার করার কারণে তাদের পেজ ‘এড রেসট্রিক্টেড” করে দিয়েছে বা আন-পাবলিশড করেছে। এটা আসলে কুপনের কারণে করে না। আপনি ফেসবুকের এড পলিসি মেনে চলেননি তাই ফেসবুক ব্যবস্থা নিয়েছে। যেমন – কুপন ব্যবহার করে আপনি বুস্ট করেছেন ঠিকই কিন্তু পলিসি না মানার কারণে আপনার এড লাগাতার ৩/৪ বার রিজেক্ট হয়েছে। বার বার এড রিজেক্ট হলে ফেসবুক সেই পেজ ব্লক করে দেয়, এড দিতে দেয় না। আবার দেখা গেল আপনি অতিরিক্ত ক্রেডিট ব্যবহার করে কোন পেজের বুস্ট এর টাকা ডিউ রেখেছেন কয়েকবার, এই ক্ষেত্রে ঐ পেজটা আন-পাবলিশড করে দিবে ফেসবুক। এখন বলুন এটা কি কুপন ব্যবহারের জন্য করেছে?

আশা করছি আমার এই গবেষণাধর্মী লেখা থেকে ফেসবুক এড কুপন এর ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছেন। ফেসবুক কুপন যারা বিক্রি করে তারা সবাই যে প্রতারক তা আমি ঢালাও ভাবে বলতে চাই না। অনেক ভাল কুপন সেলার আছে। কোন সমস্যা হলে তার প্রতিকার করে দেয় বা রিপ্লেসমেন্ট দেয়। কারো থেকে কুপন কেনার আগে তার ব্যাপারে ভাল করে জানুন, তাকে ভেরিফাই করে তারপর কুপন ব্যবহার করুন। না হলে টাকা তো পানিতে যাবেই সেই সঙ্গে আপনার পেজ চিরতরে হারাতে পারেন।

Address

Dhanmondi 27
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Md A J Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md A J Solution:

Share