Digital Marketing by Rubel Mahmud

Digital Marketing by Rubel Mahmud Nothing is possible if our Almighty Allah will not with you. Having more than 10 years of experienc

19/07/2025

কাস্টমার দাম জিজ্ঞেস করে তারপর চলে যায়, কারন আপনি দাম বলতে যানেন না । তালে কিভাবে বলবেন?

📩 প্রতিদিন ২০টা ইনবক্স—কিন্তু ক্লায়েন্ট মাত্র গুটিকয়েক?চলুন হিসাব করে দেখি:✅ প্রতিদিন ইনবক্স: ২০টা✅ বছরে: ২০ x ৩৬৫ = ৭,৩...
18/07/2025

📩 প্রতিদিন ২০টা ইনবক্স—কিন্তু ক্লায়েন্ট মাত্র গুটিকয়েক?

চলুন হিসাব করে দেখি:
✅ প্রতিদিন ইনবক্স: ২০টা
✅ বছরে: ২০ x ৩৬৫ = ৭,৩০০টি মেসেজ ইনকোয়ারি
✅ যদি ১% রূপান্তর হয় = ৭৩ জন ক্লায়েন্ট/বছর

এত ইনবক্স, তবুও এত কম ক্লায়েন্ট কেন?

🔍 তাহলে সমস্যা কোথায়?

১. ❌ মেসেজে রিপ্লাই দিচ্ছে অপ্রশিক্ষিত টিম

আপনার ইনবক্স হচ্ছে, কিন্তু রিপ্লাই কারা দিচ্ছে?
অভিজ্ঞতা নেই, তথ্য নেই, স্ক্রিপ্ট নেই—সোজা কথায়, তারা জানেই না কীভাবে গ্রাহকের আগ্রহকে বিশ্বাসে, বিশ্বাসকে সিদ্ধান্তে রূপান্তর করতে হয়।

২. ❌ সেলস ফানেল তৈরি হয়নি

যারা মেসেজ করছে, তারা Ready Buyer না—তাদেরকে Educate করতে হয়।
✅ Video
✅ Case study
✅ FAQs
✅ Testimonial
এসব না থাকলে আগ্রহ হারিয়ে যাবে।

৩. ❌ Messenger এ 3-Message Rule ভাঙা

প্রথম মেসেজে শুধু Info দিলে হবে না,
👉 দ্বিতীয় মেসেজে ক্লায়েন্টের সমস্যা বুঝে emotional hook দিতে হয়,
👉 তৃতীয় মেসেজে Clear CTA (Call to Action) দিতে হয়।

এটা না করলে মানুষ Seen করে চলে যায়।

৪. ❌ Automation নাই, কিংবা বেশি robotic

আপনি যদি ManyChat বা অন্যান্য টুলে শুধু boring menu টাইপ chatbot বসান, মানুষ খুব দ্রুত disconnect করে।
Human touch + Smart Automation এর মিল না থাকলে কেউ বসে থাকবে না।

✅ তাহলে সমাধান কী?

🔑 আপনার ইনবক্স টিমকে দিন ৩টি অস্ত্র:
1. 🎓 ট্রেনিং: Inquiries → Objection → Trust → Conversion
2. 🧠 Ready-made Messenger Script
3. 🎥 Daily 1 Educational Content (so they can share instantly)

🎯 Bottom Line:
আপনি যদি প্রতিদিন ২০ জনকে Inquire করতে পারেন—
তাহলে আপনি বছরে ৭৩ জন নয়, ৭৩০ জন ক্লায়েন্ট পেতে পারেন—শুধু মেসেজগুলো ঠিকভাবে কনভার্ট করলে।

একটা খুবই সাধারণ কথা 📣 মনে রাখবেন:

💰 মার্কেটিং মানুষকে আনে,
🤝 সেলস মানুষকে রাখে,
❤️ কিন্তু কনভার্সেশন মানুষকে ক্লায়েন্ট করে।

—Rubel Mahmud

অ্যাড চালাচ্ছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না? কনটেন্ট ভালো, তবুও ROI শুন্য!কারণ এখন Facebook আর আগের মতো নেই।হ্যাঁ, আপনি ঠ...
09/07/2025

অ্যাড চালাচ্ছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না? কনটেন্ট ভালো, তবুও ROI শুন্য!

কারণ এখন Facebook আর আগের মতো নেই।
হ্যাঁ, আপনি ঠিকই Ads দিচ্ছেন… Creative ও ভালো…
Boost তো চলছেই … রিলসে লাখ লাখ রিচ…

তবু কাস্টমার নাই! কনভার্সন নাই! ROI একেবারে 0!
কারণ এখন Facebook আর আগের মতো নেই।

এই Beast এখন শুধু কনটেন্ট দেখে না— এখন সে ডেটা পড়ে। সিগন্যাল বোঝে। মেশিন লার্নিং-এ ইউজার খুঁজে। আপনার কনটেন্ট যতই সুন্দর হোক, যদি নিচের ৪টা জিনিস দুর্বল থাকে, তাহলে Facebook confused হয়ে যায় 👇
👉 Campaign Structure
👉 Pixel Data
👉 Attribution Setting
👉 CAPI (Conversion API)

ওরে বাবা কি কঠিন কঠিন কথা, এগুলো আবার কি 🧐🧐 ? আসুন সংক্ষেপে বুঝার চেষ্টা করি ।

ভাই , আপনি কাস্টমারদের কী বোঝাতে চাচ্ছেন, সেটা যদি ভুলভাবে গঠন করেন, তাহলে Facebook কখনোই বুঝবেই না কে আপনার কাস্টমার। তাছাড়া আপনার ওয়েব সাইটে যদি পিক্সেল বসানো না থাকে , কিংবা ঠিকভাবে কাজ না করে Facebook বুঝবেই না কে Visit করলো, কে Buy করতে চায়। Conversion কবে, কোথায় হয়েছে সেটা ট্র্যাকই করতে পারছে না → Result দেখাচ্ছে but reality নাই! সবচেয়ে বড় কথা হচ্ছে, iOS 14 এর পর থেকে শুধু pixel দিয়ে Conversion বুঝা যায় না। এর জন্য প্রয়োজন Server side tracking → Server-Side CAPI না থাকলে Facebook blind হয়ে যায়।

তাহলে সমাধান কি , একটার পর একটা সমস্যা যদি আসতেই থাকে😭😭😭 “ব্যবসা করবেন কিভাবে” ? নিচের এই ধাপ গুলো আজ থেকেই শুরু করে দিন ।

📌 Campaign Structure → Funnel অনুযায়ী গঠন করুন (TOFU-MOFU-BOFU)

📌 Pixel → ঠিকঠাক বসান, Page View থেকে Purchase পর্যন্ত সব Event Tag করুন

📌 Attribution → 7-day Click বা 1-day View এমনভাবে সেট করুন যাতে আসল Buyer কে Facebook ধরতে পারে

📌 CAPI → শুধুমাত্র Developer দিয়ে নয়, Shopify/WordPress/CMS থেকে নিজেই Server-side Tracking সেটআপ শিখুন এবং করুন ।

ভাই, Facebook আর আগের মতো Boost খেয়ে চলে না, এখন তাকে খাওয়াতে হয়—Data, Signal আর Strategy!

আপনি কনটেন্ট দিচ্ছেন, কিন্তু Facebook আপনার কাস্টমার চিনতেই পারছে না। কারণ আপনার Signal — Low, Weak, Confused.

মনে রাখবেন ভাই…
ROI আসে Data থেকে, না যে শুধু ডিজাইন দিয়ে!

Facebook এখন Predictive Engine —
তাকে বুঝতে না পারলে, পকেট ফাঁকা হবেই হবে।

✅ Full Conversion Funnel Setup
✅ Pixel & CAPI Integration
✅ Attribution Fix
✅ Predictive Strategy Plan

আমরা সেট করে দিতে পারি—

📞 কল করুন: +880 1660051342
📩 ইনবক্স দিন এখনই।

Ads চালিয়ে শুধু কাস্টমার না,
→ Data-Driven কাস্টমার আনুন।
→ Predictive ROI বোঝা Ads দিন।
→ Budget ফেলুন Data-এর পকেটে, সন্দেহের পকেটে নয়।

আজ এই পর্যন্ত, নতুন কোন বিষয় নিয়ে আবার আসছি খুব শিগগিরই । সে পর্যন্ত ভালো থাকবেন।

Rubel Mahmud
Digital Marketer

আপনি একটা Facebook Ad বানালেন, 📈 প্রথমে সেটি খুব ভালো performance দিলো, লিড এলো, সেলও হলো।কিন্তু কিছুদিন পর বা অবার নতুন...
02/07/2025

আপনি একটা Facebook Ad বানালেন, 📈 প্রথমে সেটি খুব ভালো performance দিলো, লিড এলো, সেলও হলো।

কিন্তু কিছুদিন পর বা অবার নতুন করে AD দেওয়ার পর দেখলেন—
👉 সেই একই অ্যাড আর কাজ করছে না।
ক্লিক কমছে, রিচ কমছে, কাস্টমার রিঅ্যাকশনও কমছে!

এটা আসলে ফেসবুকের অ্যালগরিদম, অডিয়েন্স behavior ও psychological saturation এর মিশ্র প্রভাব:

১. Ad Fatigue (অ্যাড ক্লান্তি)

➤ একই অ্যাড বারবার দেখলে অডিয়েন্স বিরক্ত হয়
➤ CTR (Click Through Rate) কমে যায়
➤ Facebook ধরে নেয় Ad টি আর Relevant না

২. Audience Burnout

➤ আপনি যদি বারবার একই অডিয়েন্সে টার্গেট করেন
➤ তাহলে তাদের মধ্যে curiosity বা urgency মরে যায়
➤ ফলে তারা skip করে দেয়

৩. অ্যাড প্লেসমেন্ট ও টাইমিং

➤ একই Ad দিন-রাতের আলাদা সময়ে পারফর্ম করে ভিন্নভাবে
➤ Facebook-এর traffic pattern & competing advertisers এর কারণে performance কমে বা বাড়ে

৪. Market Temperature Change

➤ উৎসব, বেতন, ট্রেন্ড, লোকজনের মনোভাব—এসব পরিবর্তনের সঙ্গে Ad-এর resonance কমে যেতে পারে।

তাহলে সমাধানা কি ভাবে করবেন , আসুন জেনেই নেই ।

🧠 ১. Ad Variation & Refreshing Strategy

👉 একই Product হলেও Caption, Hook, Visual পাল্টান
👉 প্রতি ৫–৭ দিনে একবার Creative রিফ্রেশ করুন

🎯 ২. Multiple Audience Testing

👉 বারবার একসাথে Broad, Lookalike ও Retargeting audience ব্যবহার করুন
👉 Dynamic Creative চালিয়ে দেখে নিন কোন কম্বিনেশন পারফর্ম করছে

⏱ ৩. Ad Scheduling & Budget Optimization

👉 সব সময় “Boost” না করে Campaign Objective অনুযায়ী Ad চালান
👉 CBO (Campaign Budget Optimization) ব্যবহার করুন
👉 Timing ও Frequency কন্ট্রোল করুন

📊 ৪. Performance-Based Decision

👉 কনভার্সন, CTR, CPM—সব মেট্রিক দেখে বুঝে অপ্টিমাইজ করুন
👉 Don’t guess. Trust data.

একটা অ্যাড পারফর্ম না করলেই ভয় পাবেন না।
বরং বুঝুন, Audience মানুষ—তারা বদলায়, তাদের মনোভাবও বদলায়।
তাই আপনাকেও Ad Psychology, Design & Targeting বদলাতে হবে।

যে মার্কেটার এটা বোঝে, তার অ্যাড কখনোই Dead হয় না। বরং প্রতি সপ্তাহে নতুন প্রাণ নিয়ে ফেরে!

তাহলে আজ এই পর্যন্ত,
ধন্যবাদ

Rubel Mahmud
Digital Marketer
01847186612

ক্লায়েন্ট কেন পোস্ট দেখে ইনবক্স করে না? কারণ আপনি কনটেন্ট Hack জানেননা। সত্যিই কি তাই?চলুন জেনে নেই কনটেন্ট এর Psycholog...
21/06/2025

ক্লায়েন্ট কেন পোস্ট দেখে ইনবক্স করে না? কারণ আপনি কনটেন্ট Hack জানেননা। সত্যিই কি তাই?

চলুন জেনে নেই কনটেন্ট এর Psychology Hack এর বিস্তারিত।

একটি successful content এর secret formula হচ্ছে Problem → Reason → Solution” = sales 😍😍.

কি এখনো বুজেলনা ? আপনি যখন সমস্যা না বলে সরাসরি সলিউশন বলে দিচ্ছেন, কিন্তু ক্লায়েন্ট জানেই না যে এটা তার সমস্যা সমাধান। আর তাই আপনার সেল হচ্ছে না । তাহলে কিভাবে কনটেন্ট তৈরি করবেন? অবশ্যই এই ৩টি স্টেপ ফলো করে কনটেন্ট তৈরি করতে হবে।

প্রথমেই আসা যাক problem কিভাবে আইডেন্টিফাই করবেন। কিছু উদাহরণ দিচ্ছি ।

✅ প্রতিদিন কনটেন্ট বানান, তবুও কেউ ইনবক্স করে না?

✅ রাত ৩টায় ঘুম ভাঙে, বুক ধড়ফড় করে — বুঝতে পারছেন না কেন?

✅ পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসে, আর আপনি ভাবেন এটাই স্বাভাবিক?”

এগুলো কিছু রেনডম সমস্যা হতে পারে । যা সরাসরি এই ধরনের সমস্যার অন্তর্ভুক্ত ব্যক্তিদের নজর কেড়েনিবে । তাদের কারণ জানতে আগ্রহী করে তুলবে । তারা আপনার কনটেন্ট থেকে সমাধান খুঁজবে । তারপর আসুন এই ৩টি সমস্যার কারণ বলি, যেমন :

✅ কারণ, আপনি শুধু কনটেন্ট দিচ্ছেন, কনটেক্সট দিচ্ছেন না।

✅ বেশিরভাগ মানুষ anxiety আর sleep disorder আলাদা করতে পারে না।

✅ কারণ, আপনি এখনও পুরনো ছুরি দিয়ে আধা ঘণ্টা ধরে কাটছেন!

কি মনে হচ্ছে ? আপনার চিন্তার সাথে মিলে যাচ্ছে ? হ্যাঁ এটাই হ্যাক। আসুন এবার সমাধান খুঁজি যেটা আপনার ক্লায়েন্ট ও খুঁজছেন । হ্যাঁ আবারও উদাহরণ দিয়ে বলছি । অবশ্যই সহজ একটা সলিউশন দিবেন , যেমন

✅ এই তিনটা কনটেন্ট টাইপ ট্রাই করুন— রেজাল্ট আসবেই।

✅ এই ৫ মিনিটের ব্যায়াম আপনাকে ৭ ঘণ্টা শান্ত ঘুম দিবে।

✅ ৫-in-1 কাটার নিন—১ মিনিটেই পেঁয়াজ/গাজর/শসা কুচি!

এখন কি মনে হচ্ছে , আপনার কনটেন্ট কি কাজ করবে ? হ্যাঁ করবে। কারণ, মানুষ তখনই action নেয়— যখন সে বুঝে, “এই সমস্যাটা আমারও আছে! আর আপনি যদি তাকে এই ৩টা ধাপে বলেন:
1. তুমি সমস্যায় আছো
2. কারণ এটা হচ্ছে
3. আর এই ছোট্ট জিনিসটাই তোমার সমাধান

তাহলেই সে নিজে থেকেই বলবে “ভাই, এইটা কই পাবো, Link দেন, Price কতো? ইত্যাদি।

বাহ সবই তো বুঝে গেলেন । তাহলে এখন প্রশ্ন হলো—
আপনি কি এখনও শুধু প্রোডাক্ট ফিচার বলছেন,
নাকি এই psychological formula ব্যবহার করছেন? কনটেন্টে জাদু আনতে চাইলে, বদলে ফেলুন আপনার কনটেন্টের ভাষা।
“Problem → Reason → Solution = Sale “

Because… “Logic sells, but psychology compels.” 🔥

😵‍💫 “ফেসবুকে আপনি পোস্ট করেন, অথচ মানুষ কমেন্টও করে না? হয়ত দোষ আপনার না…”আপনি হয়ত অনেক চেষ্টা করছেন।👉 প্রতিদিন পোস্ট কর...
20/06/2025

😵‍💫 “ফেসবুকে আপনি পোস্ট করেন, অথচ মানুষ কমেন্টও করে না? হয়ত দোষ আপনার না…”

আপনি হয়ত অনেক চেষ্টা করছেন।
👉 প্রতিদিন পোস্ট করছেন
👉 ফলোয়ার বাড়াতে টাকা খরচ করছেন
👉 রিল বানাচ্ছেন, লাইভ করছেন
তারপরও—ক্লায়েন্ট আসছে না।

এবং এই জায়গায় এসে আমরা সবাই একবার না একবার বলি—
“হয়ত আমার বিজনেসই ভালো না।”

কিন্তু ভাই, বিজনেসের দোষ না।
আপনার মেসেজটা ঠিকভাবে পৌঁছাচ্ছে না।

🧠 আমি একটা প্রশ্ন করি—

Netflix কি “সিরিজ দেখুন” লিখে পোস্ট দেয়?

না, তারা আপনাকে একটা জীবন দেখায়।
একটা মুড, একটা অস্থিরতা, একটা escapism।

তেমনি Amul শুধুই দুধ বিক্রি করে না—
তারা একটা জাতিগত স্মৃতি তৈরি করে।

এবং Apple? তারা তো কখনোই ফোন বিক্রি করে না।
তারা বিক্রি করে একটা আত্মপরিচয় (Identity)
যেটা বলে: “Think different.”

তাহলে আপনি কী করছেন?

👉 আপনি কি শুধু বলছেন “আমার এই সার্ভিস আছে, দাম কম, কোয়ালিটি ভালো”?
👉 নাকি এমনভাবে বলছেন—
“আপনার মতো উদ্যোক্তা যেন একাই লড়তে না হয়, সেই জন্যেই আমি আছি।”

🔥 আমি Rubel Mahmud

আপনার মতো অনেক ছোট উদ্যোক্তা, ব্র্যান্ড, স্টার্টআপ—যারা
নিজের বিজনেস দাঁড় করাতে গিয়ে মাথা খাচ্ছে—
তাদের জন্য result-driven digital marketing করি।

কীভাবে?
🧲 এমন কনটেন্ট যেটা মানুষ দেখে বলে, “এটা তো আমার গল্প!”
🧠 এমন ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি যা দেখে ক্লায়েন্ট ভাবে “ওরে ভাই! দেরি করে ফেলছি”
🎯 এমন কপিরাইটিং যেটা CTA না দিয়েই সেল করে ফেলে

একটা গল্প বলি—

একজন ফ্যাশন ব্র্যান্ডের ক্লায়েন্ট ছিলেন, যার ৩ মাসে ৪৫টা পোস্ট ছিল—but ১ টাকাও সেল হয়নি।

আমরা তার কনটেন্ট স্ট্রাকচার চেঞ্জ করলাম—
জাস্ট তার “আমি কী করি” বাদ দিয়ে “তুমি কী পাবে” দিয়ে শুরু করলাম।

১ মাসের মধ্যে DM-এর সংখ্যা ৫x হলো।
এরপর… সেল এমন পর্যায়ে গেল, সে নিজেই বললো—
“ভাই, এখন order নিতে ভয় লাগে।”

🎯 আপনি যদি মনে করেন—“আমি সব কিছু করছি, তাও মানুষ রিঅ্যাক্ট করছে না”

👉 তাহলে আপনি কনটেন্ট করছেন ঠিকই,
কিন্তু কনভার্সনের বিজ্ঞান জানেন না।

এবং সেই কারণেই
“Digital Marketing by Rubel Mahmud”
শুধু ডিজাইন বা পোস্ট নয়—
একটা Conversion Engine তৈরি করে দেয়।

এখন প্রশ্ন—
আপনি কি শুধু কনটেন্ট বানাতে চান,
নাকি এমন এক ব্র্যান্ডিং তৈরি করতে চান,
যা মানুষ follow না করে থাকতে পারে না?

👉 যদি দ্বিতীয়টা চান, তাহলে DM করুন এখনই।
নইলে হয়ত আপনার কম্পিটিটর আপনাকেও পেছনে ফেলবে।

But wait, this is just the beginning 😏

Tomorrow 5PM আসছে নতুন একটা সিরিজ:
“ডিজিটাল মার্কেটিং-এর ৩টি সাইকোলজিকাল টুইস্ট, যা ২০২৫ সালে সেল বাড়াবে।”

Follow করুন, শেয়ার করুন, আর বসে থাকুন না… ভালো মার্কেটিং এখন অনুভবের বিষয়।


😵‍💫 “মানুষ এখন আর পণ্য কিনে না। তারা কেনে বিশ্বাস। আর আপনি শুধু caption দিচ্ছেন: ‘Buy now’?”একটা সত্যি কথা বলি?এই মুহূর্...
18/06/2025

😵‍💫 “মানুষ এখন আর পণ্য কিনে না। তারা কেনে বিশ্বাস। আর আপনি শুধু caption দিচ্ছেন: ‘Buy now’?”

একটা সত্যি কথা বলি?
এই মুহূর্তে আপনার আশেপাশে হাজারটা পোস্ট ঘুরছে—
🧊 “Special Offer!”
🔥 “Limited Stock!”
💸 “Discount চলছে, মিস করবেন না!”

কিন্তু তারপরও বিক্রি হচ্ছে না। কেন?

কারণ মানুষ এখন Emotional Firewall দিয়ে নিজেকে প্রটেক্ট করে।

তারা জানে—
“আপনি কিছু একটা বেচতে চাচ্ছেন।”
আর এই ফিল করলেই… তারা scroll করে চলে যায়।

💥 তাহলে কনটেন্ট কেমন হওয়া উচিত?

যেটা মানুষ দেখে ভাবে—“This was written for me.”
না salesman-এর মতো, বরং
একজন ভালো বন্ধু যেমন quietly বলে—
‘তুই এইটারে ট্রাই করে দেখ, আমার অনেক উপকারে লেগেছে।’

আমরা ভুলে যাই—
মানুষ নিজের ইনসাইট থেকে action নেয়, চাপ থেকে না।
তাই কনটেন্টে CTA না দিয়ে curiosity build করতে হয়।

কি বুঝতে কষ্ট হচ্ছে, আচ্ছা 🧪 উদাহরণ দিয়ে বলছি —

ধরেন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি করেন।
আপনার পোস্ট যদি হয় ⛔️

“১০% ডিসকাউন্টে আজই কিনুন Mexpro Capsule!”
তাহলে স্ক্রল করা ছাড়া অন্য কিছু হবে না।

কিন্তু কনটেন্ট যদি এমন হয় ✅

প্রতিদিন সকালের এই একটা অভ্যাসই হয়ত আপনার পেটের সমস্যার আসল কারণ।
আর সেটার সমাধান হয়ত আপনি জানেন না…
আমিও জানতাম না—যতদিন না এটা ট্রাই করেছিলাম।

👉 এখানে পণ্য নাই, কিন্তু সমস্যা আছে।
👉 প্রশ্ন নাই, কিন্তু চিন্তা আছে।
👉 CTA নাই, কিন্তু ক্লিক আছে।

Content এমন হতে হবে যা দেখে মানুষ ভাবে:
‘এটা তো আমার কথা বলছে, এত দিন আমি এটাই মনে মনে খুঁজছিলাম ’

📌 প্রোডাক্ট না দেখিয়ে, মানুষের বর্তমান বাস্তবতা দেখান।
📌 “Buy now” না বলে, “Feel this?” বলুন।
📌 আপনি বলবেন না, তারা বলবে: ‘এইটা আমার লাগবে।’

একবার 🎬 Netflix এর মতো করে ভাবুন—

খেয়াল করে দেখবেন Netflix কোনো সিরিজ বেচে না।
ওরা আপনার টাইমলাইন জুড়ে এমন গল্প ছড়ায়—
যেটা দেখে আপনি ভাবেন, “একটু দেখি কী হয়।”

Content এর Mission হলো—

মানুষকে একটা অনুভূতি দেয়া,
যাতে সে নিজেই action নিতে চায়।

এই অনুভূতির নাম?
👉 “Ownership Trigger”
যখন মানুষ ভাবে—“এইটা আমার ইস্যু। আমি নিজেই এটা ঠিক করব।”
আর আপনি যদি সেই “fix” এর পথ দেখান—
আপনিই হবেন তাদের chosen brand.

আসল কথা হলো কন্টেন্টে 🧠 Product বিক্রি হয় না, Perspective বিক্রি হয়।
যেই মুহূর্তে আপনি কারো চিন্তার ধরণ বদলাতে পারেন—
সেই মুহূর্তে বিক্রি নিশ্চিত।

Don’t make people feel “sold to”.
Make them feel “seen, heard and understood.”

তাহলেই মানুষ বলবে:

“এইটা আমি কিনছি, কেউ আমাকে বিক্রি করেনি।”

এটাই হলো সেলস নয়, সেন্স মেকিং কনটেন্ট।
এটাই হলো ২০২৫ সালের Sales Psychology.

আর আপনি যদি এমন কনটেন্ট বানাতে চান—
Like করুন, Save করুন,
আর ভাবুন: আপনি এখনো শুধু পোস্ট করেন, নাকি Demand তৈরি করেন?

😏 Next episode dropping soon :

“3 স্টেপে Viral কনটেন্ট লিখে ক্লায়েন্টকে আগ্রহী করে তুলুন (No Sales Tone)”

আপনার ব্যবসা যদি দিনে দিনে স্লো হয়ে পড়ে—সম্ভবত আপনি কনটেন্ট মার্কেটিং করতে পারছেন না।না, এটা শুধু ফেসবুকের ট্রেন্ড না। এ...
17/06/2025

আপনার ব্যবসা যদি দিনে দিনে স্লো হয়ে পড়ে—সম্ভবত আপনি কনটেন্ট মার্কেটিং করতে পারছেন না।

না, এটা শুধু ফেসবুকের ট্রেন্ড না। এটা এখন আপনার সারভাইভাল স্ট্রাটেজি।

আপনার পণ্য ভালো? সার্ভিসে আপনি দক্ষ?
তাহলে মানুষ কেন জানে না আপনি কী করছেন?

সোজা কথা, মানুষ দেখে যাকে, বিশ্বাস করে তাকেই।
কনটেন্ট এমন একটা জিনিস যা আপনার ব্যবসাকে মানুষকে রোজ মনে করিয়ে দেয়।
যে দিন আপনি কনটেন্ট বন্ধ করেন, সেই দিন বাজার আপনাকে ভুলে যেতে শুরু করে।

➡️ আপনি পণ্য বিক্রি করছেন মানেই আপনি ব্যবসায়ী না।
➡️ আপনি মানুষের মনে জায়গা করে নিচ্ছেন, তাহলেই আপনি ব্র্যান্ড হচ্ছেন।

আপনার কনটেন্ট হওয়া উচিত তিন ধরনের:
1. Educate – মানুষকে শেখান, যাতে সে বোঝে আপনি এক্সপার্ট।
🔹 যেমন: “আপনার হজমের সমস্যা আসলে শুরু হয় সকালে যে ভুলগুলো করেন তার থেকে।”

2. Relate – মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন, যেন তারা ভাবে, “এই লোকটা তো আমাকেই বলছে!”

🔹 যেমন: “আপনার ওমুক সমস্যাটা কি সপ্তাহে ৩ দিন হয়? তাহলে আপনি একা না!”
3. Compel to Act – এমনভাবে বলুন, যেন মানুষ ভাবে, “এইটা না নিলে আমি মিস করব!”

🔹 যেমন: “এই ১টি অভ্যাস না বদলালে আপনার ইনকাম ২০২৫ সালেও একই থাকবে!”

🧠 মনে রাখবেন: Content is not for views — it’s for trust, positioning, and demand.

কনটেন্ট দিয়ে বিক্রি বাড়াতে চান? তাহলে…

👉 প্রথমত, “বিক্রি” শব্দটা বাদ দিন।
আপনার কনটেন্ট যেন বিশ্বাস তৈরি করে, আর মানুষ নিজে থেকেই বলুক—“এইটা আমার লাগবে।”

✅ আপনি যদি সার্ভিস দেন—

দেখান কিভাবে আপনি সমস্যার সমাধান করেন, আপনার কাজের প্রমাণ দিন।

✅ আপনি যদি পণ্য বিক্রি করেন—

দেখান সেটা ব্যবহার করলে মানুষ কেমন উপকার পাবে। মানুষের আগের অবস্থা vs এখন কেমন—এই before-after শো করুন।

✅ আপনি যদি পার্সোনাল ব্র্যান্ড গড়তে চান—

নিয়মিত আপনার চিন্তা, দর্শন, অভিজ্ঞতা শেয়ার করুন। মানুষ মানুষকে ফলো করে, শুধু স্কিল নয়।

📊 Daniel Priestley বলেছিলেন,

“People buy when they trust. And they trust when they see consistency, clarity, and confidence.”

আজকের দিনে ব্যবসার চাবিকাঠি কনটেন্ট।
পণ্য নয়, মানুষ এখন গল্পে, বিশ্বাসে আর মানসিক সংযোগে কোন পন্য কিনে।

আপনার কনটেন্ট যদি কেবল পোস্ট হয়, সেটা হারিয়ে যাবে।
কিন্তু যদি সেটা স্টেটমেন্ট হয়—মানুষ সেটাকে মনে রাখবে।

👉 আপনার ব্যবসার জন্য আজই ১টি কনটেন্ট তৈরি করুন যেটা মানুষকে:
• নতুন কিছু শেখায়
• নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত করে
• আর কিছু কিনতে অনুপ্রাণিত করে

আর যদি আপনি চান আপনার কনটেন্ট এক্সপার্টের মতো তৈরি হোক—আমাকে Follow করতে পারেন।
কারণ এখানে কনটেন্ট হয় না, ক্লায়েন্ট আসে।

💬 “আপনার প্রোডাক্ট সবার জন্য”—এই লাইনটাই আপনার প্রোডাক্ট সেল না হওয়ার সবচেয়ে বড় কারণ আমরা ভাবি, ভালো পণ্যে হলেই সেল আসবে...
12/06/2025

💬 “আপনার প্রোডাক্ট সবার জন্য”—এই লাইনটাই আপনার প্রোডাক্ট সেল না হওয়ার সবচেয়ে বড় কারণ

আমরা ভাবি, ভালো পণ্যে হলেই সেল আসবে। কিন্তু বাস্তবটা একটু আলাদা। পণ্য নয়, সঠিক ক্রেতা ঠিক না হলে—সেল হবে না।

ফেসবুক এখন আর সোশ্যাল প্ল্যাটফর্ম না। এটা হলো Attention Market, যেখানে ভুল লোকের সামনে আপনি যত ভালো অফারই দেন, ফল শূন্য।😁😁😁

তাই প্রশ্নটা সোজা—আপনার প্রোডাক্ট কার জীবন বদলাবে কোন সমস্যার সমাধান করবে ?

এই প্রশ্নের উত্তর জানাটাই হলো টার্গেট অডিয়েন্স চেনার প্রক্রিয়া শুরু। আর এটা শুধু বয়স-লোকেশন না, এটা হলো psychology, intent আর unmet desire বোঝা।

চলুন ব্যাপারটা ভেঙে বলি—
🧠 Step 1: পণ্যের ‘মূল সমস্যা’ ধরুন, ফিচার না

ধরুন, আপনি সুন্দরবন মধু বিক্রি করছেন।
প্রশ্ন হলো, এটা কে কেন কিনবে?
১, স্বাস্থ্য সচেতন মানুষ?
২, শিশুদের প্রতিদিন প্রাকৃতিক কিছু দিতে চাওয়া মা?
৩, কফি বা গ্রীন টি-তে রিফাইন্ড সুগার বাদ দিতে চাওয়া কর্পোরেট ওয়ার্কার?
৪, পরিবারের অসুস্থ বাবা-মা
৫, অর্গানিক খাবার খেতে চাওয়া বৃদ্ধ

একটু ভালো করে রিসার্স করলেই আপনি নিজেই বুঝে যাবেন আপনার টার্গেটেড কাস্টমার কে?

সবগুলোই সম্ভাব্য কাস্টমার।
কিন্তু এই ৫ জনের বেদনা, ভাষা, আর ক্রয়ের কারণ—আলাদা।

✅ Step 2: পারসোনা তৈরি করুন

সফল ব্র্যান্ডরা কাস্টমার দেখে না, তারা যেন কাস্টমার হয়ে কথা বলে। তারা বুঝে কাস্টমার এর ব‍্যথা কোথায়। তাই তাদের বিজ্ঞাপন ঠিক সেই পেইন পয়েন্টকে টারগেট করে ক‍্যপসন নির্বাচন করে।
যেমন: “তুমি জানো তোমার immunity কমে গেছে। এটা শুধু মধু না—এটা প্রতিদিনের বেঁচে থাকার লড়াই।”

🎯 Step 3: টুল নয়, ইনসাইট ব্যবহার করুন

ফেসবুকের টার্গেটিং অপশন একটা যন্ত্র। কিন্তু আপনি যদি নাই জানেন আপনার গ্রাহক কী নিয়ে রাতে আয়নার সামনে চিন্তায় পড়ে থাকে, তাহলে হাজার ডলার খরচ করলেও লাভ হবে না।

🪞“আপনার ত্বক আজও নিস্তেজ?”
🪞“চিনি ছাড়ছেন, কিন্তু বিকল্প কিছু খুঁজে পাচ্ছেন না?”
🪞“রোগা হচ্ছেন, কিন্তু এনার্জি কমে যাচ্ছে?”

👉 এইসব প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে কীভাবে টার্গেট অডিয়েন্স চিনবেন।

🔥 এখন প্রশ্ন—সঠিক মানুষদের খুঁজবেন কীভাবে? আমি কয়েকটি পয়েন্টের মাধ্যমে সংক্ষেপে তুলে ধরছি । আস করছি এটাই বুঝে যাবেন । না বুজলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

✅ ইন্টারেস্ট + ইনটেন্ট মেলান।
যারা ‘সুস্থ জীবনধারা’ নিয়ে ভিডিও দেখে, কিন্তু এখনো শারীরিক সমস্যায় ভোগছেন, ওদেরই টার্গেট করুন বা খুঁজুন খুঁজুন।

✅ লোকেশন + লাইফস্টাইল বুঝুন।
আপনার পণ্য যদি ন্যাচারাল ও লোকাল হয়, তাহলে সেই অঞ্চলের ওপর বিশ্বাস রাখা মানুষই আপনার সম্পদ।

✅ রিমার্কেটিং ব্যবহার করুন।
যারা আপনার পোস্ট স্ক্রল করে থেমেছিল, ভিডিওর ৩ সেকেন্ড দেখেছিল, ওয়েবসাইটে এসেছিল—ওদের আবার ধরুন। কিন্তু এবার, ওদের কথায় কথা বলুন।

💬 “আপনার প্রোডাক্ট সবার জন্য”—এই লাইনটাই আজ সেল না হওয়ার সবচেয়ে বড় কারণ

🎁 এখন আপনার টার্ন—

আপনি কি ভাবছেন, “আপনার পণ্য কার জন্য?”
চোখ বন্ধ করে ভাবুন, কাকে দেখে আপনি বলেন—“তোমার জন্য এটা দরকার।

💬 এখন সময়, তাদের হয়ে কথা বলা।
আর আমি আছি, আপনাকে সেই কণ্ঠ তৈরি করতে সাহায্য করতে।

👇 যদি আপনি চান, আমি আপনাকে একটা কাস্টম টার্গেটিং স্ট্র্যাটেজি দিয়ে দিই আপনার পণ্যের জন্য।

কমেন্ট করুন “TELL ME HOW” অথবা ইনবক্স করুন।



📣 পেইড ফেসবুক মার্কেটিং:ব্রাউজার থেকে ক্রেতা—আপনার গল্পের যাত্রা শুরু হোক আজ থেকেইবর্তমানের ডিজিটাল দুনিয়ায়, মনোযোগ মা...
10/06/2025

📣 পেইড ফেসবুক মার্কেটিং:
ব্রাউজার থেকে ক্রেতা—আপনার গল্পের যাত্রা শুরু হোক আজ থেকেই

বর্তমানের ডিজিটাল দুনিয়ায়, মনোযোগ মানেই মুদ্রা। আর যখন প্রতিমুহূর্তে কোটি কোটি ব্যবহারকারী স্ক্রল করছে, তখন আপনার বার্তাটি কেবল উপস্থিত থাকলেই হবে না—তা প্রভাব ফেলতে হবে। সেখানেই আসে পেইড ফেসবুক মার্কেটিং, যা সাধারণ দর্শকদের পরিণত করে বিশ্বস্ত ক্রেতায়—একটি শক্তিশালী গল্প বলার মাধ্যমে।

🔥 কেন পেইড ফেসবুক মার্কেটিং গুরুত্বপূর্ণ?

✅ অ্যাডভান্সড টার্গেটিং, প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার
ফেসবুকের অডিয়েন্স সেগমেন্টেশন প্রযুক্তি ব্যবহার করে আপনার বার্তাটি ঠিক সেই মানুষের কাছে পৌঁছে দিন, যারা আপনার পণ্য বা সেবা পেতে মুখিয়ে আছে। বয়স, আগ্রহ, লোকেশন—সবকিছু আপনার নিয়ন্ত্রণে।

✅ অল্প বাজেটে সর্বোচ্চ ROI
অযথা খরচ না করে নির্দিষ্ট অডিয়েন্সে ফোকাস করুন। অল্প বাজেটেই হাজারো মানুষের কাছে পৌঁছাতে পারেন—আর প্রতিটি ক্লিক আপনার বিক্রিতে রূপ নেবে।

✅ ব্র্যান্ড স্টোরিটেলিং—যা মন জয় করে
একটা বিজ্ঞাপন কেবল তথ্য দেয়, কিন্তু একটি গল্প মানুষের মন জয় করে। পেইড ফেসবুক মার্কেটিং-এর মাধ্যমে আপনার ব্র্যান্ডের গল্প এমনভাবে বলুন, যা কৌতূহল জাগায়, বিশ্বাস গড়ে তোলে এবং কর্মে অনুপ্রাণিত করে।

🌟 কীভাবে তৈরি করবেন সেই পারফেক্ট অ্যাড?

✅ দৃষ্টি আটকে রাখা ভিজুয়াল
আপনার ক্রেতার সাথে প্রথম করমর্দন—আপনার ভিজুয়াল। হোক তা হাই-ডেফিনিশন ফটো কিংবা প্রাণবন্ত ভিডিও—প্রতিটি ফ্রেমে ফুটিয়ে তুলুন গুণমান, উদ্ভাবন ও আস্থার ছাপ।

✅ ইমোশনাল কপি—যা হৃদয় ছুঁয়ে যায়
মানুষ ব্র্যান্ড থেকে কেনে না—আপনাকে দেখে কেনে। তাদের স্বপ্ন, সমস্যার সমাধান, আশা-আকাঙ্ক্ষাকে স্পর্শ করুন। কেবল দেখাবেন না আপনার পণ্য—দেখান কেন তা তাদের জীবনের অংশ হয়ে উঠতে পারে।

✅ অটল বিশ্বাসের বুনন
রিভিউ, ব্যবহারকারীর গল্প, এবং বাস্তব কেস স্টাডি—আপনার পণ্য বা সেবার আসল প্রভাব দেখান। যখন একজন সম্ভাব্য গ্রাহক দেখে অন্য কেউ ইতিমধ্যেই আপনার উপর আস্থা রেখেছে, তখন তাদের জন্য সিদ্ধান্ত নেয়া সহজ হয়ে যায়।

✅ অ্যাকশনমুখী CTA—যা সিদ্ধান্তে পৌঁছে দেয়
দর্শককে দিক নির্দেশনা দিন। পথ দেখান। তাদের আগ্রহকে রূপ দিন বাস্তব সিদ্ধান্তে:
“এখনই কিনুন!”, “আজই পরিবর্তন শুরু করুন!”, “এক ক্লিকে বুক করুন!”—আপনার প্রতিটি শব্দ যেন তাদের হাত ধরে এগিয়ে নিয়ে যায়।

🎯 ধরুন আপনার পণ্য হেয়ার কেয়ার প্রোডাক্ট—

👉 ফিড-স্টপিং ভিডিওতে দেখান ঝলমলে চুল, আর টেক্সটে বলুন:
💬 “চুল পড়া আর নয়! 🌿
অর্গানিক হেয়ার কেয়ার অয়েলের জাদুতে মাত্র ৩০ দিনে নতুন প্রাণ পাবে আপনার চুল।
✅ ১০০% প্রাকৃতিক
✅ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই
✅ পুরুষ ও মহিলাদের জন্য উপযোগী

আজই অর্ডার করুন—১০% ছাড় চলছে! 👇👇👇”

🛠️ কিংবা ধরুন আপনার সেবা ফেসবুক মার্কেটিং নিয়ে—

💬 “বিক্রি কি থেমে গেছে? 😔
আমাদের এক্সপার্ট ফেসবুক মার্কেটিং সার্ভিস দিয়ে আপনার ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যান।
🔝 কাস্টমাইজড ক্যাম্পেইন
🔝 বাজেট-ফ্রেন্ডলি সলিউশন
🔝 প্রমাণিত ফলাফল

আজই ফ্রি কনসাল্টেশন বুক করুন—আর আপনার ব্যবসার সম্ভাবনাকে আনলক করুন।”

🚀 উপসংহার

পেইড ফেসবুক মার্কেটিং শুধু একটা বিজ্ঞাপন নয়—এটি একটি সুযোগ। সম্ভাব্য ক্রেতার মনোযোগে প্রবেশ করে তাদের কাছে আপনার গল্প পৌঁছে দেওয়ার, বিশ্বাস গড়ে তোলার এবং কার্যকর সিদ্ধান্তে導 করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। প্রতিটি অ্যাড একটি গল্প। একটি সংযোগ। একটি সম্ভাবনা।

তাহলে আর অপেক্ষা নয়—
👉 আপনার অডিয়েন্স নির্ধারণ করুন
👉 এমন ভিজুয়াল তৈরি করুন যা চোখ আটকে দেয়
👉 এমন গল্প বলুন যা মন জয় করে
👉 আর সেই শক্তিশালী CTA দিয়ে সম্ভাবনাকে রূপ দিন বাস্তব ক্রেতায়।

কারণ এই ডিজিটাল দুনিয়ায়, যেখানে প্রতিটি স্ক্রোল মানে একেকটা সিদ্ধান্তের মুহূর্ত—সেই মুহূর্তেই আপনার গল্প যেন অগ্রাহ্য করা না যায়।

10/06/2025

ডলার আয় করুন ঘরে বসেই: গ্রাফিক ডিজাইনারদের জন্য ১০টি সেরা রিমোট জব সাইটগ্রাফিক ডিজাইনের দক্ষতা থাকলে ঘরে বসে ডলার আয় করা...
29/05/2025

ডলার আয় করুন ঘরে বসেই: গ্রাফিক ডিজাইনারদের জন্য ১০টি সেরা রিমোট জব সাইট

গ্রাফিক ডিজাইনের দক্ষতা থাকলে ঘরে বসে ডলার আয় করা এখন আরও সহজ। অনলাইনে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে শুধু ডিজাইনারদের জন্যই কাজের অফার থাকে। নিচে এমন ১০টি নির্ভরযোগ্য ওয়েবসাইটের তালিকা দেওয়া হলো, যেগুলো থেকে আপনি গ্রাফিক ডিজাইন করে আয় করতে পারেন মার্কিন ডলারে।

১. 99designs (99designs.com)
বিশ্বের অন্যতম জনপ্রিয় গ্রাফিক ডিজাইন মার্কেটপ্লেস। এখানে ক্লায়েন্টরা তাদের প্রজেক্ট পোস্ট করে, আর আপনি সেই কাজের জন্য কনটেস্টে অংশ নিতে পারেন।

✅ পেমেন্ট: USD
✅ বিশেষত্ব: লোগো, ব্র্যান্ডিং, UI/UX ডিজাইন

২. Dribbble Jobs (dribbble.com/jobs)
Dribbble মূলত ডিজাইনারদের একটি কমিউনিটি। এখানকার জব বোর্ডে হাই-পেয়িং রিমোট জব পোস্ট করা হয়, বিশেষ করে ওয়েব ও প্রোডাক্ট ডিজাইনের জন্য।

✅ পেমেন্ট: USD
✅ রিকোয়ায়ারমেন্ট: স্ট্রং পোর্টফোলিও

৩. Behance Jobs (behance.net/joblist)
Adobe এর Behance শুধু পোর্টফোলিও শেয়ার করার জায়গা না, এখানে টপ কোম্পানির রিমোট ডিজাইন জবও নিয়মিত পোস্ট হয়।

✅ পেমেন্ট: কোম্পানি নির্ধারিত
✅ লেভেল: মিড থেকে এক্সপার্ট

৪. DesignCrowd (designcrowd.com)
কনটেস্ট ভিত্তিক ডিজাইন মার্কেটপ্লেস। এখানে লোগো, বিজনেস কার্ড, ওয়েবসাইট ডিজাইনের মতো কাজ পাওয়া যায়।

✅ পেমেন্ট: USD
✅ প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম

৫. Fiverr (fiverr.com)
আপনার সার্ভিস লিস্ট করে রেখে দিলে ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিতে পারে। এটি বিগিনারদের জন্য বেশ ভালো অপশন।

✅ পেমেন্ট: USD
✅ বিগিনার ফ্রেন্ডলি

৬. Upwork (upwork.com)
প্রজেক্ট ভিত্তিক কাজ করার সুযোগ, যেখানে আপনি ক্লায়েন্টকে প্রপোজাল পাঠিয়ে কাজ নিতে পারেন।

✅ পেমেন্ট: USD (PayPal/Payoneer সাপোর্টেড)
✅ রেটিং ও রিভিউ ভিত্তিক গ্রোথ

৭. PeoplePerHour (peopleperhour.com)
ফিক্সড প্রাইস ও আওয়ারলি বেসিসে কাজ করতে পারেন। এখানে গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স ও ব্র্যান্ডিং কাজ বেশি থাকে।

✅ পেমেন্ট: USD
✅ ইউরোপিয়ান মার্কেট ফোকাস

৮. We Work Remotely (weworkremotely.com)
বিশ্বজুড়ে কোম্পানিগুলোর পোস্ট করা রিমোট ডিজাইন জবের জন্য ভালো একটি জায়গা।

✅ পেমেন্ট: কোম্পানি নির্ধারিত
✅ স্যালারি সাধারণত USD

৯. Working Not Working (workingnotworking.com)
এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে তাদের কিউরেশন পাস করতে হয়। তবে একবার সুযোগ পেলে হাই-পেয়িং প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন।

✅ পেমেন্ট: Premium USD Rate
✅ স্পেশালাইজড ট্যালেন্ট নেটওয়ার্ক

১০. Contra (contra.com)
নতুন কিন্তু দ্রুত জনপ্রিয়তা পাওয়া একটি ফ্রি কমিশন-ফ্রি ফ্রিল্যান্সিং সাইট। গ্রাফিক ডিজাইনারদের জন্য খুবই ভালো প্ল্যাটফর্ম।

✅ পেমেন্ট: USD (Stripe এর মাধ্যমে)
✅ কোনো ফিজ কাটে না

ঘরে বসেই যদি আপনি ডলার ইনকাম করতে চান, তবে এই সাইটগুলো আপনার জন্য সেরা মাধ্যম হতে পারে। শুরুতেই নিজের পোর্টফোলিও ঠিক করে নিন, ক্লায়েন্টদের সাথে পেশাদার আচরণ বজায় রাখুন এবং প্রতিনিয়ত কাজ শিখে নিজেকে উন্নত করুন।

Follow therubelmahmud
👉 রিমোট জব টিপস, ডিজাইন স্কিল ডেভেলপমেন্ট ও অনলাইন ইনকামের সেরা গাইড পেতে!

Address

House: 14, Road : 5
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Digital Marketing by Rubel Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Marketing by Rubel Mahmud:

Share