13/02/2023
Once upon a time … অথবা একদেশে ছিল এক রাজা আর এক রানী🫅👸। এমনভাবেই শুরু হয়েছে কত গল্প। গল্প বিষয়টার সঙ্গে আমাদের পরিচয় খুব ছোটবেলা থেকেই। এমনকি হয়তো মায়ের পেটে থাকার সময়ও আমরা গল্প শুনতাম।
তারপর বাবা-মা, দাদা-দাদী, নানা-নানীর থেকে গল্প। ভুতের গল্প, রাজকন্যার কিংবা রাজপুত্রের গল্প। আবার রাতে ঘুমানোর সময় বাবা মা গল্পের বই পড়ে শুনানো শুরু করলো। তারপর আমরা নিজেরাই শুরু করি কমিকস, তিন গোয়েন্দা, কিশোর উপন্যাস। বড় হতে হতে দেশ বিদেশের সব লেখকদের বিখ্যাত সব গল্প।
এই গল্প শুনতে বা পড়তে আমাদের থাকে এক্সসাইটমেন্ট। আমরা গল্পের মধ্যে ডুবে যাই। ইমাজিনেশানে গল্পের ক্যারেক্টারের জায়গায় আমরা নিজেদের দেখা শুরু করি। প্রতিটা গল্প যেন আমাদের ইমাজিনেশানের জগতে দারুণ একটা রূপ নেয়। আবার বই থেকে তৈরি হয় সিনেমা, নাটক। সুপার হিট সব সিনেমা। সিনেমার নায়ক নায়িকার কষ্ট দেখে আমাদের চোখ দিয়ে পানি পড়ে, আর তাদের খুশিতে আমরাও খুশি হয়ে উঠি।
গল্প হচ্ছে বহুকাল থেকে চলে আসা কমিউনিকেশান এর একটা ফর্ম।মানুষ মুখে মুখে গল্প বলতো গল্প ছড়াতো, তারপর পাথরের গায়ে চিত্র একে গল্প বলা শুরু করলো, তারপর এলো বর্নমালা, মানুষ লিখে গল্প বলা শুরু করলো। গল্প ছড়িয়ে গেল। কিন্তু গল্পে আছে টা কি? গল্পে আছে ইমোশান, অনেক রকমের ইমোশানাল ইম্পালস, গল্পে আছে সাসপেন্স, এরপর কি হবে, এর পর কি হবে, শেষ পর্যন্ত কি হবে জানার প্রবল ইচ্ছা। গল্পে আছে চরিত্র, আর চরিত্রদের সঙ্গে হয় আমাদের সম্পর্ক। সবকিছু মিলিয়ে গল্প একটা দারুণ জিনিষ। The best form of communication.
আর মার্কেটিং এর জায়গায়, কিংবা আধুনিক যুগে কন্টেন্ট মার্কেটিং এও আমরা সবসময় শুনি স্টোরি টেলিং, টেল ইউর স্টোরি। মার্কেটিং এও আপনার দারুণ দারুণ গল্প লাগবে, আপনার বিজনেসের গল্প, আপনার প্রডাক্টের গল্প।
আমরা যারা মার্কেটিং করছি বিজনেস কিংবা প্রডাক্টের, দারুণ দারুণ কন্টেন্ট বানাচ্ছি, ওভিসি, টিভিসি বানাচ্ছি, যেই গল্পটা যত ইন্টারেস্টিং হবে এবং মানুষের ইমোশনকে টাচ করতে পারবে সেই গল্প তত সাকসেসফুল।
প্রতিটা কন্টেন্ট একেকটা গল্প, সেটা একটা স্টিল ইমেজ হোক কিংবা ভিডিও, বা ব্লগ, একটা ইনফোগ্রাফ। কেন বানাচ্ছেন আপনি এই গল্প, কীভাবে আপনার এই গল্প মানুষকে টাচ করবে, গল্প পুরো বুঝতে পারবে তো? গল্পের সিকোয়েন্স ঠিক আছে তো? গল্প দেখতে বা পড়তে মজার তো? না মানুষ বিরক্ত হয়ে চলে যাবে। গল্পের কমিউনিকেশান ক্লিয়ার তো, যা বলতে চেয়েছিলেন সেটাই তো বোঝা যাচ্ছে?
এসব ঠিক থাকলে গল্প হিট, আর গল্প হিট তো সিনেমা মানে আপনার বিজনেস হিট। প্রত্যাকেটা কন্টেন্ট একেকটা সিনেমা। এখন মার্কেটারদের চ্যালেঞ্জ হচ্ছে এই সিনেমা মানুষ টিকেট কেটে দেখেনা, অনেকটা জোড় করে দেখাতে হয়। তার উপর আবার সময় কম; মার্কেটারদের সর্টফিল্ম এখন ৩ থেকে ১৫ সেকেন্ডের আর বিশাল ফিল্ম হলেও ৩-৭ মিনিট। কিংবা একটা স্টিল গ্রাফিক্স। বিশাল ক্যাচাল। যার মধ্যে সবই থাকবে তবে স্যোসাল মিডিয়ার রকমভেদে মেকিং টা একটু ডিফারেন্ট হতে হবে, স্টোরি টেলিং পেইস, অর্ডার, ফ্রেমিং, ডায়ালগ এসবে চেঞ্জ আনতে হবে। বাট পুরো বিষয়টা বেশ ইন্টারেস্টিং কারণ গল্প হিট তো বিজনেস হিট। কেউ দাবায় রাখতে পারবে না। চলেন শুরু করি একদেশে ছিল ...