23/03/2022
"কল্পনায় ডিজিটাল '৭১" -ক্যাম্পেইনে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে কল্পনা করেছি আমাদের সময়ে। আমরা কল্পনা করেছি যদি সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যম থাকতো তবে কেমন হতো তার ব্যবহার।
২৫ শে মার্চ ১৯৭১, রাত ১টায় "অপারেশন সার্চলাইট" -এর নামে সারা দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা। ঘুমন্ত নিরস্ত্র জনতার উপর নির্বিচারে হানাদার বাহিনী পৈশাচিক হত্যাযজ্ঞ চালায়। ঢাকার মধ্যে শুধু শহরেই ৫০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয় সেই রাতে। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়ে যায় ইতিহাসের এই কালরাত্রি।
১৯৭১ সালের ২৬ শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। তাঁর পক্ষ থেকে বেতারে প্রথমে এম এ হান্নান ও পরে মেজর জিয়াউর রহমান ঘোষণা পত্রটি পাঠ করেন। বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে হত্যাযজ্ঞ ও তাঁর প্রেক্ষিতে স্বাধীনতা ঘোষণা করার খবর। এনবিসি নিউজ, এবিসি নিউজ, বিবিসি, ভয়েস অব আমেরিকা-সহ বিভিন্ন সংবাদ সংস্থার প্রধান খবরে পরিণত হয় বাংলাদেশের এই স্বাধীনতার ডাক।
[তথ্যসূত্র : এনবিসি নিউজ ও এবিসি নিউজ]
#কল্পনায়ডিজিটাল৭১