26/06/2022
আলহামদুলিল্লাহ ফাইবারে Level-1 উত্তীর্ণ হয়েছি. প্রথমেই শুকরিয়া আদায় করি সেই মহান সৃষ্টিকর্তার যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং ধৈর্য দিয়েছেন. এটি আমার জন্য মোটেও সহজ পথ ছিল না. তার জন্য কত পরিশ্রম করতে হয়েছে, কত রাত জাগতে হয়েছে, কাজের চাপে কত বেলা অবেলা না খেয়ে থাকতে হয়েছে একমাত্র আমি এবং উপরওয়ালা জানেন।
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর প্রতি আমার আগে থেকেই ছিল একটা ভালো লাগা . ভালোলাগা থাকে কাজের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। তারপর শুরু হয় দিনকে রাত এবং রাতকে দিন করে পরিশ্রম করা, নিজের স্কিল ডেভেলপ করা। আজ প্রায় দেব দেড় বৎসর কখনো রাতে ঘুমায়নি। সকালের খাবার বিকালে, রাতের খাবার ভোর বেলায় খেয়ে আসছি সেই রুটিন এখনো চলছে। তারপরও সবার সামনে একটি মৃদু হাসি হেসে যায়.😊
কারণ কাজের প্রতি ছিল আমার একটি অন্যরকম ভালোবাসা এসব কষ্ট আমার কাছে কিছুই মনে হত না. পরিবার এবং বন্ধুবান্ধব কাউকে কখনো বলিনি যে আমার কষ্ট হচ্ছে। কারণ আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই আমাকে সফল হতে হবে. কাজের প্রতি ছিলো আমার প্রখর ভালোবাসা কখনো নিজেকে অলসতার পাত্র বানাইনি। মাঝে মাঝে অনেক ক্ষেত্রেই ডিমোটিভেট হয়ে গিয়েছি। তখন বড় ভাইয়ের মতো পেয়েছি একজনের সাপোর্ট Khalilafroza Khayali।
এটাতো সবেমাত্র জীবনের সফলতার প্রথম ধাপ. আমাকে তো যেতে হবে অনেক দূর. তার জন্য কঠোর পরিশ্রম ধৈর্য এবং নিজের প্রতি আত্মবিশ্বাস এর কোন বিকল্প নেই. কখনো হতাশ হয়নি, ধৈর্য হারাইনি, ভেঙে পড়িনি, হাল ছাড়িনি, কারন আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই আমাকে সফল হতে হবে. আমাকে পরিবারের মুখে হাসি ফোটাতে হবে। কারণ আমি পরিবারকে একটি বড় আশা দিয়েছি ।
সর্বশেষ আল্লাহর কাছে একটাই চাওয়া যেন আমাকে আল্লাহ সুস্থ রাখেন। এবং ধৈর্যশীল হওয়ার শক্তি দেন করেন। এবং আগামীর স্বপ্ন গুলো যেন পূরণ করার তৌফিক দেন.😊