05/03/2026
ফরিদপুর শহরে সাধারণ মানুষের স্বস্তিদায়ক কেনাকাটা নিশ্চিত করতে, যানজট নিয়ন্ত্রণ এবং ফুটপাত হকারমুক্ত রাখতে আজ বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন পুলিশ সুপার, ফরিদপুর।
[০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ]
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার, শপিংমল, প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় পুলিশ সুপার মহোদয় ক্রেতাদের নির্বিঘ্ন চলাচল, ব্যবসায়ীদের স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম এবং শহরের সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও ফরিদপুরবাসী যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের কেনাকাটা সম্পন্ন করতে পারে সে লক্ষে বিশেষভাবে ফুটপাত দখলমুক্ত রাখা, যানবাহনের সুশৃঙ্খল পার্কিং নিশ্চিত করা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার, ফরিদপুর।
পরিদর্শনকালে ফরিদপুর ডিবি, ট্রাফিক বিভাগ ও কোতয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।