AR Digital Agency

AR Digital Agency Hi there , We are the best digital marketing agencies in Bangladesh. You've worked with us.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭🤲
02/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭🤲

"আমার বয়স হয়েছে আমার শরীরের মূল্য নেই! এই যু*দ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরা*য়েল যদি মনে করে আমাকে হ*ত্যা করলে তারা ...
01/03/2026

"আমার বয়স হয়েছে আমার শরীরের মূল্য নেই!
এই যু*দ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরা*য়েল যদি মনে করে আমাকে হ*ত্যা করলে তারা বিজয়ী, এটা তাদের ভুল!
এই যু*দ্ধ পরিচালনা করেছে ইরানের যুবকরা এবং তারা অপরাজিত থাকবে। আমাকে হ*ত্যা করলেও ইরানের ক্ষতি হবে না, ইরান নৈতিকতার উপর রয়েছে। ইরান দুনিয়ার কারো গোলামীর করে না!"

-আয়াতুল্লাহ খামেনি 🇮🇷👑 (১৯৩৯-২০২৬)

পরকীয়া পৃথিবীর মধ্যে সব থেকে বাজে শব্দ! পরকিয়ার করুন পরিনতি !!! কেউ সহ‍্য করতে না পেরে মৃত‍্যু বেছে নেয় ! আর কেউ মরার  ...
28/02/2026

পরকীয়া পৃথিবীর মধ্যে সব থেকে বাজে শব্দ! পরকিয়ার করুন পরিনতি !!!
কেউ সহ‍্য করতে না পেরে মৃত‍্যু বেছে নেয় ! আর কেউ মরার মত বেঁচে থাকার জন‍্য বেঁচে থাকে !!!
পরকিয়া ইদানিং এতো বেড়েছে যে একটা সুন্দর পরিবার একটা গুছানো সংসার ধংশ হয়ে যায় ! সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সন্তান !!! আহারে কত সুন্দর একটা সংসার ছিল, মুহূর্তেই সব শেষ!!
পরকিয়া যে কি ভয়ংকর যার জীবনে এ ঝড় বয়ে যায় সেই বুঝে !
যেহেতু এদেশে পরকিয়া বিরোধী কোন আইন নেই তাই এখন পরকীয়ার একটা ইসলামিক আইন হওয়া আবশ্যক 🙏

স্ত্রীর পাশে একান্তে বসে কখনো কি জিজ্ঞেস করেছেন—“তোমার মনের ভেতরটা কেমন আছে?”আপনি সারাদিন পরিশ্রম করেন, রোজগার করেন, সংস...
17/02/2026

স্ত্রীর পাশে একান্তে বসে কখনো কি জিজ্ঞেস করেছেন—
“তোমার মনের ভেতরটা কেমন আছে?”
আপনি সারাদিন পরিশ্রম করেন, রোজগার করেন, সংসারের খরচ চালান—এগুলো নিঃসন্দেহে আপনার দায়িত্ব।
কিন্তু দায়িত্বের বাইরে গিয়ে, শেষ কবে এক কাপ চা হাতে নিয়ে তার পাশে বসে বলেছিলেন—
“তোমার মনটা আজ কেমন আছে?”
যে মেয়েটি একদিন নিজের ঘর, বাবা-মা, ভাই-বোন, শৈশবের স্মৃতি—সবকিছু ছেড়ে শুধু আপনার উপর ভরসা করে আপনার জীবনে এসেছিল,
সে কি শুধু রান্না করার মানুষ?
শুধু কাপড় ধোয়ার মানুষ?
শুধু সন্তানের মা?
না…
সে-ও একজন মানুষ।
তারও অভিমান আছে,
তারও স্বপ্ন আছে,
তারও ভয় আছে,
তারও কষ্ট আছে—
আর আছে আপনার কাছ থেকে একটু যত্ন আর ভালোবাসা পাওয়ার নীরব আশা।
অনেক স্ত্রী মুখে কিছু বলে না।
অভিযোগ করে না।
চুপচাপ সংসার সামলায়, হাসিমুখে দায়িত্ব পালন করে।
কিন্তু সেই হাসির আড়ালে জমে থাকে না-বলা কষ্ট,
অদেখা চোখের পানি,
নীরব অপেক্ষা।
রাতে আপনি ঘুমিয়ে গেলে,
হয়তো সে একা চুপচাপ ভাবতে থাকে—
“আমি কি সত্যিই তার কাছে গুরুত্বপূর্ণ?”
মনে রাখবেন,
স্ত্রীরা সবসময় বড় কিছু চায় না।
দামী শাড়ি, সোনা-গয়না, বড় বাড়ি—
এসবের চেয়েও তাদের কাছে বেশি মূল্যবান হলো—
স্বামীর একটু সময়,
একটু সম্মান,
একটু মনোযোগ,
আর ভালোবাসার কয়েকটি আন্তরিক কথা।
আপনার একটি কঠিন কথা,
একটি অবহেলা—
তার হৃদয়ে গভীর আঘাত হয়ে লাগে।
আবার আপনার একটি মিষ্টি কথা,
একটি ছোট যত্ন—
তার পুরো দিনটাই সুন্দর করে দিতে পারে।
ভাবুন তো—
শেষ কবে তার হাত ধরে বলেছিলেন,
“তুমি থাকলে আমার জীবনটা সত্যিই সুন্দর।”
শেষ কবে জিজ্ঞেস করেছিলেন,
“তোমার কোনো কষ্ট থাকলে আমাকে বলো।”
মনে রাখবেন—
অভাব সংসার ভাঙে না,
অবহেলা সংসার ভাঙে।
টাকা দিয়ে ঘর বানানো যায়,
কিন্তু ভালোবাসা ছাড়া পরিবার তৈরি হয় না।
আজই একটু সময় বের করুন।
তার পাশে বসুন।
তার চোখের দিকে তাকিয়ে শুধু একটি প্রশ্ন করুন—
“তুমি ঠিক আছো তো?”
দেখবেন,
তার মুখের সেই ছোট্ট হাসিটাই
পুরো ঘরকে শান্তি আর সুখে ভরে দেবে।
কারণ সত্যিই—
স্ত্রীর হাসি থাকলে
সংসার জান্নাতের মতো হয়ে যায়।

ড. ইউনূস আজ বিদায়ী ভাষণ দিয়েছেন। ক্ষমতা ছাড়ার সময় তিনি দেশের রিজার্ভ রেখে গেছেন ৩৩ বিলিয়ন ডলার এবং ছয় মাসের খাদ্য মজুদ। ...
17/02/2026

ড. ইউনূস আজ বিদায়ী ভাষণ দিয়েছেন। ক্ষমতা ছাড়ার সময় তিনি দেশের রিজার্ভ রেখে গেছেন ৩৩ বিলিয়ন ডলার এবং ছয় মাসের খাদ্য মজুদ। অথচ দায়িত্ব নেওয়ার সময় রিজার্ভ ছিল মাত্র ১৯ বিলিয়ন ডলার—বিধ্বস্ত, দুর্বল এক অর্থনীতি।

দেড় বছরে তিনি রিজার্ভ বাড়িয়েছেন ১৪ বিলিয়ন ডলার (প্রায় ১,৬৮০,০০০,০০০,০০০ টাকা)। আরও বাড়ানোর সুযোগ থাকলেও আগের সরকারের রেখে যাওয়া প্রায় ২১,০০,০০,০০,০০,০০,০০,০০০ টাকার ঋণ পরিশোধ করতে হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শত শত কোটি টাকা ভর্তুকিও দিতে হয়েছে।

আগের আমলে বৈদেশিক ঋণ এনে তা লুটপাট হয়েছে, যার বোঝা টানতে হয়েছে ইউনূস সরকারকে। শুরুতে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে চাননি; ছাত্রদের অনুরোধে এক বছরের শর্তে রাজি হন—শর্ত ছিল কাজের স্বাধীনতা ও জনগণের সহযোগিতা। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, সহিংসতা ও প্রশাসনিক সীমাবদ্ধতায় তিনি কাঙ্ক্ষিতভাবে কাজ করতে পারেননি।

তিনি চেয়েছিলেন সেনাবাহিনী, রাজনৈতিক দল ও প্রশাসন সংস্কার করবে, আর তিনি আন্তর্জাতিক বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করবেন। কিন্তু দেশের অস্থিতিশীলতা তার সেই পরিকল্পনাকে বাধাগ্রস্ত করে।

বিদায়ের সময় তিনি ক্লান্ত ছিলেন, তবুও কারও বিরুদ্ধে অভিযোগ না তুলে নিজের ব্যর্থতার দায় নিয়ে জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। সমালোচনা যেমন আছে, তেমনি আক্ষেপও রয়ে গেছে—আমাদের অস্থিরতার কারণে হয়তো তাকে পুরোপুরি কাজে লাগানো গেল না। হয়তো একদিন সমালোচনা করতে গিয়ে মনে পড়বে, আমাদের একজন ড. ইউনূস ছিলেন।

The men The mythThe legendFirst MP of Bangladesh ❤️
12/02/2026

The men
The myth
The legend
First MP of Bangladesh ❤️

ড. ইউনূস তাঁর শেষ ভাষণ দিয়েছেন।অনেকে বলেছিলেন, তিনি নাকি পদত্যাগ করবেন না, নির্বাচন দেবেন না, এমনকি দেশ বিক্রি করে দেবে...
11/02/2026

ড. ইউনূস তাঁর শেষ ভাষণ দিয়েছেন।
অনেকে বলেছিলেন, তিনি নাকি পদত্যাগ করবেন না, নির্বাচন দেবেন না, এমনকি দেশ বিক্রি করে দেবেন। কিন্তু মাত্র দেড় বছরের মধ্যেই তিনি শুরুতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
দায়িত্ব ছাড়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাকের জন্য শুল্ক-সুবিধা নিশ্চিত করেছেন এবং জাপানে ১,১০০টি পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার অর্জন করেছেন। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্র—দুই দেশের সঙ্গেই গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে।
নানা সমালোচনা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুফল আনার চেষ্টা করেছেন। তাঁর সময়কালের একটি অস্বীকার করার মতো নয় এমন বিষয় ছিল—মতপ্রকাশের স্বাধীনতার পরিসর।
শুধু একটি আক্ষেপ রয়ে গেল… তাঁকে কখনোই তাঁর পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি কাজ করার সুযোগ দেওয়া হয়নি।
সর্ব পরি আমরা আশা করেছিলাম আপনি ওসমান হাদী ভাইয়ের বিচার টা করবেন সেই আক্ষেপ টা রয়েই গেল। জানিনা আদেও বিচার টা পাবো কি না 🥹😭

Abdullah Al Jaber এর কান্না আমার মন ভেঙ্গে দিলো ভাইইইই!Osman Hadi - ওসমান হাদি আর জাবের এর সম্পর্ক টা কেমন, সেটার উদাহরণ...
10/02/2026

Abdullah Al Jaber এর কান্না আমার মন ভেঙ্গে দিলো ভাইইইই!
Osman Hadi - ওসমান হাদি আর জাবের এর সম্পর্ক টা কেমন, সেটার উদাহরণ দিলো জাবের!
জাবেরের একটা চাকরি হয়,ইংরেজি শিক্ষক হিসাবে। যেদিন চলে যাবে, তার আগের দিন রাতে জাবের কে বিদায় দেয় ওসমান হাদি। তারপর সকালে নামাজ পড়তে উঠার পরে হাদি জাবের এর হাত ধরে বলে 'জাবের তুমি চলে গেলে আমি খুব একা হয়ে যাবো!'
জাবের শুধুমাত্র হাদি'র কথা শুনে চাকরি করার জন্য আর যায় নাই! শুধুমাত্র হাদি'র জন্য!
জাবের কান্না করতে করতে বলে, 'এই যে এতো কিছুর কথা হচ্ছে, প্লিজ ভাই আপনারা একবার বলেন আপনারা শহীদ হাদি হ***ত্যা**র বিচার টা করবেন! আমরা আর কেউ রাজপথে গিয়ে দাঁড়াবো না! তিনি তো ইলেকশন টাই করতে চাইছেন!'

এই কথা গুলা বলার টাইমে জাবের এর কান্না দেখলে আপনার চোখেই পানি চলে আসবে নিশ্চিত! জাবের হাদি কে নিশ্চিত আপন ভাই এর চেয়েও বেশি ভালোবাসে! মানুষ তার আপন ভাই এর জন্য ও বোধহয় এতো কিছু করেনা!

জাবের এর খুব আফসোস, ''আমি হাদি ভাইয়ের জন্য আমার ক্যারিয়ার এর কথা চিন্তা করলাম না। আমি থেকে গেলাম কিন্তু ভাই তো আমাকে একা রেখে চলে গেলেন! যেই রিকশায় ভাই ছিলো, আমি সব সময় সেই সেই রিকশায় থাকতাম। আমি ওইদিন ছিলাম না, কিন্তু আমি থাকলে বোধহয় ভাই কে গু****লি করতে পারতো না!''

এই যে জাবের দিনের পর দিন রাস্তায় পড়ে থাকে বিচারের জন্য, কেনো? ওদের সম্পর্ক টাই এমন ছিলো, হাদি জাবের কে নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসতেন। নিজের হাতে খাওয়াইয়া দিতেন,নিজে বালিশে না ঘুমাইয়া তাদের কে ঘুমানোর জন্য বালিশ দিয়ে দিতেন। এমন ই মানুষ ছিলেন আমাদের হাদি!

শেষে জাবের বললেন, 'আমরা জানি আমার খুব নিঃসঙ্গ,আমাদের কোনো অভিভাবক নাই। এইজন্য আমরা একজন কেই অভিভাবক হিসাবে মেনে নিছি,আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নাই!'

আমি জাবের এর কথা শুনলাম আর চোখের পানি ফেললাম! এই নির্বাচন নিয়ে সবাই কতো এক্সাইটেড।
আমি সবার প্রচার প্রচারণা দেখি আর আফসোস করি, 'ইশ! হাদি ও তো এখানে থাকতে পারতো!' ইশ!'

আর মাত্র ৮দিন। এরপরেই বিদায় নিবে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের ইতিহাসের সফলতম সরকার। হ্যা এটা অস্বীকার করছিনা যে এ ...
04/02/2026

আর মাত্র ৮দিন। এরপরেই বিদায় নিবে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের ইতিহাসের সফলতম সরকার।

হ্যা এটা অস্বীকার করছিনা যে এ সরকারের বিভিন্ন ভুল, সীমাবদ্ধতা বা ব্যর্থতা ছিলো। বিশেষ করে আইনি পরিস্থিতি উন্নয়নে। কিন্তু যে দেশের একটা পুলিশ বর্তমান সরকার কে দেখতে পারে না, একজন কনস্টেবল পর্যন্ত ঠিক মতো সহযোগীতা করে না সেই দেশের আইন ব্যবস্থার আপনি কীভাবে উন্নতি করবেন? এর বাইরে আরেকটা বড় ব্যর্থতা তারা বিচার নিশ্চিত করতে পারে নি। কিন্তু বিচার নিশ্চিত করা কী অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নাকি বিচারকের কাজ? এখানে হস্তক্ষেপ করলে ঠিকই বলতেন ইউনুস সরকার গণতন্ত্র পছন্দ করে না। পুলিশকে চাপ দিয়ে তাও কিছু লীগের দোসরকে জেলে ডুকানো যায় কিন্তু ২ দিন পর আবার বিচারকরা এদের জামিন দিয়ে দেয় এখন এখানে সরকারের অনৈতিক উপায়ে চাপ দেওয়া ছাড়া নৈতিক ভাবে কিছু করার ছিলো বা আছে?

এরপর আসি মানুষের এক্সপেকটেশনে। সত্যি কথা বলতে বেশিরভাগ মনে করছে হাসিনা পালানোর পর ইউনুস সাহেব এসে কোন যাদুর মাধ্যমে এক বছরে বাংলাদেশকে আমেরিকা বা ইউরোপ বানিয়ে দিবে। কিন্তু একবছরের মধ্যে একটা দেশর কতটুকু দৃশ্যমান পরিবর্তন সম্ভব? তবুও তাদের চেষ্টার কমতি ছিলো না। কিন্তু যতই তারা চেষ্টা করছে ততই আমরা বাঁধা দিয়েছি। বড় বড় আমলা থেকে ব্যবসায়ি এদের চাপ তো বিভিন্ন বিষয়ে সবসময় ছিলো সাথে জনগণের চাপ। পলিথিন বন্ধ করতে চাইলে আন্দোলন, সেন্ট মার্টিন দ্বিপ বাঁচাইতে চাইলো তাও ঝামেলা, বন্দরকে দূর্ণীতি মুক্ত করতে চাইলো তাও আন্দোলন। কার সহযোগিতা পাইছে এই সরকার? ভালোই হইতো যদি এই সরকার একচুয়াল উন্নয়ন না করে হাসিনার মতো দৃশ্যমান উন্নয়ন করতো এবং অর্থনীতির অবস্থা আরো বাজে করতো। কারণ বাংলাদেশের মানুষ একে তো অশিক্ষিত । এদের সামনে বিশাল শাইনি বাটপ্লাগ রাখলেই এরা খুশি কিন্তু একটু পর এই বিশাল শাইনি চকচকা বাটপ্লাগ যে তাদের বাটেই প্রবেশ করবে তা তারা ভুলে যায়।

কিন্তু যেসব যায়গায় একটু কম বাঁধা পেয়েছে সেখানে দেদারসে উন্নতি করেছে সরকার। আই মিন এক বছরে এই পরিমাণ পরিবর্তন সম্ভব তা আমার নিজের বিশ্বাস করাই কষ্টকর। এই যেমন ধরেন হাসিনা এবং তার গঙের লুট করা ৮ ব্যাংককে সরকার সেইফ করছে, আকাশে ভাসতে থাকা স্যাটালাইট থেকে এই প্রথম লাভ আনছে সরকার। বাংলাদেশ বিমান ইতিহাসের সর্বোচ্চ লাভ করছে। চট্টগ্রাম বন্দর ও ইতিহাসের সর্বোচ্চ লাভ করছে। এর বাইরে বিদেশি বিনোয়গ থেকে শুরু করে কয়েকশ সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন। বিভিন্ন বড় বড় প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা সেইফ করছে। রিজার্ভ বাড়াইছে। এত কিছু কোন সরকার এক বছরে তো দূরে থাক পাঁচ বছরেও করে নাই এবং ভবিষ্যতেও করতে পারবেনা।

এরপরে তো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। আমাদের মানসম্মান, ডিগনিটি ফিরিয়ে দিয়েছে এ সরকার। এ সরকারের আমলে বাংলাদেশ যেভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে এবং ইন্ডিয়ার আদিপত্যের বিরুদ্ধে দাড়াইছে তা আর কার সময় দেখছেন? এন্ড মার্ক মাই ওয়ার্ড ফিউচারেও দেখবেন না।

এ সরকারের হাতে সময়, সুযোগ এবং দেশবাসী সহ সকলের সুযোগ থাকে আমরা হয়তো আরো অনেক কিছু দেখতে পারতাম। কিন্তু লেটস বি রিয়েল, একটা গণ-অভ্যুত্থানের পরে একটা দেশ যে পরিমাণ বাজে অর্থনৈতিক, সামাজিক অবস্থার মধ্যে দিয়ে যায় এবং যে পরিমাণ সাফার করে তার ১% ও আমরা করি নাই। এসবের জন্য এবং বাংলাদেশর ভবিষ্যত কে আরেকটু ব্যাটার করার জন্য যে পরিমাণ এফোর্ট এ সরকার দিছে তার জন্য আমি কৃতজ্ঞ ইউনুস সাহেব এবং তার উপদেষ্টাদের প্রতি।

(এ সরকার এই এক বছরে হাজার হাজার কাজ করছে। যে পরিমাণ বড় বড় কাজ করছে তার ১% আমার পক্ষে একটা পোস্টে উল্লেখ করা সম্ভব না। কিন্তু আজ মিডিয়া ট্রায়াল আর অজ্ঞতার কারণে ইতিহাসের সবচেয়ে সফলতম সরকারের আমলে আমাকে শুনতে হয় হাসিনার আমলেই দেশ ঠিক ছিলো।

হাদি ভাই হ*ত্যার বিচার চাই।
16/01/2026

হাদি ভাই হ*ত্যার বিচার চাই।

Happy New Year 2026
01/01/2026

Happy New Year 2026

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬:০০ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাই...
30/12/2025

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬:০০ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন, আমিন।

Address

Rayer Bag Main Road, Mujahid Nagar
Dhaka
1362

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Digital Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AR Digital Agency:

Share