28/07/2026
Positive থাকুন। Hard Work করুন। কিন্তু একটা প্রশ্ন করুন—আপনার কাজের মূল্যায়ন কি সত্যিই হচ্ছে?
অনেক প্রতিষ্ঠান আছে যেখানে মানুষ নয়, শুধু Profit Margin-কেই সবচেয়ে বড় KPI হিসেবে দেখা হয়। সেখানে কর্মীর পরিশ্রম, নতুন আইডিয়া, দায়িত্ববোধ কিংবা দীর্ঘমেয়াদী অবদান—সবকিছুই অনেক সময় সংখ্যার আড়ালে হারিয়ে যায়।
বাস্তবতা হলো, Positive mindset আর Hard work কোনো কোম্পানিকে বড় করে না, যদি সেই কোম্পানি তার মানুষের মূল্য বুঝতে না শেখে। কারণ একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ তার People—শুধু Client Portfolio নয়।
আবার সব দায় কোম্পানিরও নয়।
যে টিম নিজের দায়িত্বকে শুধু "Job" হিসেবে দেখে, Ownership নেয় না, শেখার আগ্রহ রাখে না, একে অপরকে Grow করতে সাহায্য করে না—সেই টিম দিয়েও কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে সফল হতে পারে না।
একটি টেকসই ব্যবসা গড়ে ওঠে তখনই, যখন—
কোম্পানি মানুষের মধ্যে বিনিয়োগ করে।
টিম কোম্পানির লক্ষ্যকে নিজের দায়িত্ব মনে করে।
Profit আসে Value তৈরির মাধ্যমে, শুধু Margin বাড়ানোর মাধ্যমে নয়।
ব্যবসা করতে হলে ব্যবসায়িক মানসিকতা থাকতে হয়। শুধু Profit Mindset নয়।
কারণ Profit হলো ফলাফল, কিন্তু মানুষের উন্নয়ন, বিশ্বাস, সংস্কৃতি আর সঠিক নেতৃত্ব—এসবই সেই ফলাফলের ভিত্তি।
যে প্রতিষ্ঠান মানুষকে Grow করায়, মানুষই একদিন সেই প্রতিষ্ঠানকে Grow করায়।
~ Tohidul Islam