Wp-Hatekhori

Wp-Hatekhori Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wp-Hatekhori, Web designer, Mirpur/10, Dhaka.

25/11/2020
ওয়ার্ডপ্রেস কি?ওয়ার্ডপ্রেস হলো একটি CMS (Content Management System)। সহজভাবে বলতে গেলে ওয়েবসাইটের কনটেন্ট ম্যানেজম্যান্ট...
25/11/2020

ওয়ার্ডপ্রেস কি?
ওয়ার্ডপ্রেস হলো একটি CMS (Content Management System)। সহজভাবে বলতে গেলে ওয়েবসাইটের কনটেন্ট ম্যানেজম্যান্ট সিষ্টেম। কনটেন্ট হলো ওয়েবসাইটের উপাদান। ছবি, লেখা ও যাবতীয় তথ্য আপনি যা একটি ওয়েবসাইটে দেখে থাকেন তাই হলো কনটেন্ট। এইগুলি ম্যানেজ করাই হলো Content Management. আর ওয়ার্ডপ্রেস হলো এমন একটি কনটেন্ট ম্যানেজম্যান্ট সিষ্টেম।

আপনি যদি ওয়েবসাইট বানাতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস শিখার বিকল্প নেই বর্তমান বাজারে। আর আপনি যদি ওয়েব ডেভেলাপমেন্টে ক্যারিয়ার গড়তে চান তাহলে ওয়ার্ডপ্রেস শেখা আপনার জন্য বাধ্যতামূলক। আপনি যদি চান শখের বশে শুধু মাত্র একটা সাধারন ওয়েবসাইট বানাবেন, তাহলেও আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। এতে করে আপনাকে অনেক কঠিন কঠিন কোডিং শেখা লাগবে না। রেডিমেট হাজার হাজার থিম পাওয়া যায় যা দিয়ে আপনি অনাআসেই একটি ওয়েবসাইট বানাতে ও মেইনটেইন করতে পারবেন।

মার্কেটের চাহিদা কেমনঃ
বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হলো ওয়ার্ডপ্রেস এর। এতে কোন প্রকার সন্দেহ নেই। বিশ্বে প্রতিদিন যত ওয়েবসাইট তৈরি হয় তার বেশিরভাগ তৈরি হয় শুধুমাত্র

ওয়ার্ডপ্রেস দিয়ে। তাই আলাদা করে এইটা নিয়ে বর্ননা করার দরকার আছে বলে আমি মনে করি না।

আয় সম্ভাবনা কেমনঃ
ইন্টারন্যাশনাল ষ্টান্ডার্ড অনুযায়ী আপনি এভারেজ মানের একটি ওয়েবসাইট বানিয়ে ২০০ ডলার থেকে ২০০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি ২০০-৫০০ ডলারের মধ্যেই হয়ে থাকে। আর এভারেজ মানের একটি ওয়েবসাইটের কাজ শেষ করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ ৩ দিন। তাহলে বলা যেতে পারে যে, আপনি ওয়ার্ডপ্রেস ভালো জানলে মাসে মাত্র ৩ টি কাজ করলেও ৬০০ ডলার অর্থাৎ ৫০,০০০ টাকা আয় করা খুব একটা কঠিন নয়। জেনে রাখা ভালো যে, আমি ‍শুধু এভারেজ এর কথা বলেছি। তবে একজন ভালো মানের ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এর আয় এভারেজ ২ হাজার ডলার প্রতি মাসে। তাছাড়া অনেক সময় ই আপনি টুকটাক সমস্যা সমাধান করে দেওয়ার কাজ পারেন যা করতে হয়তো আপনার মাত্র ১৫ মিনিট লাগবে সবমিলিয়ে কিন্তু আপনার আয় হবে ৩০-১০০ ডলার। এইটি খুব মজার ব্যাপার। তবে ব্যাপার হলো যে, আপনাকে এক্সপার্ট হতে হবে। কোন রকম কাজ শিখে আয় করা সম্ভব নয় এই সেক্টরে।

Address

Mirpur/10
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wp-Hatekhori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category