16/09/2026
দুরুত্বটা এক কিলোমিটার
এই এক কিলোমিটার পথ যদি আপনি হেঁটে যেতে চান, তাহলে আপনার হয়তো ১২-১৫ মিনিট লাগবে।আবার এই পথ যদি আপনি সাইকেলে যেতে চান,তাহলে সেটা হয়তো ৭/৮ মিনিট লাগবে।আবার যদি আপনি এই পথ পাড়ি দিতে চান বাইক নিয়ে,তাহলে হয়তো ২/৩ মিনিট লাগবে।আচ্ছা যদি বিমানে যেতে চান,তাহলে হয়তো ৫ থেকে ৬ সেকেন্ড লাগবে এই পথ পাড়ি দিতে।
একটু খেয়াল করলে দেখবেন যে,এইখানে দুরুত্ব একই আছে তবে আমরা দুরুত্ব পাড়ি দেবার জন্য যে সকল টুলস ব্যবহার করেছি সেটা আলাদা।
জীবনের কোন না কোন একটা সময়ে আপনাকে সেই লেভেলের পরিশ্রম করতে হবে।এটা নিশ্চিত থাকুন যে করতেই হবে।এখন কখন করবেন আর কিভাবে সেটা করবেন,সেই সিধান্তটা আপনার।
একজন মেন্টর হলেন আপনার সেই টুলস।যিনি সবার আগে আপনাকে গাইড করবেন,কখন আর কিভাবে কোন কাজ করতে হবে।
মেন্টর আসলে কি করেন?
মেন্টর আসলে খেলাটা খেলে দেন না।তিনি আপনার হাতে স্ট্রাইক দিয়ে বলবেন কোন গুটিকে পকেটে ফেলতে হবে আর কখন ফেলতে হবে।
আপনি ভুল করবেন আর তিনি শুধরে দিবেন।কয়েক মাস পরে আপনি নিজেই বুঝে যাবেন,আপনার ব্যবসার অবস্থান কোথায় তখন আর বর্তমানে মানে এপ্লাই করার সময়ে কি অবস্থা।
Let's start together.
Note - আবেগে পড়ে বা কাউকে দেখে এমন মেন্টর চয়েজ করলেই, ভুল করবেন।নিজে বুঝে তবেই এই কাজে ছুটবেন।
মনে রাখবেন,মেন্টর হিসাবে আমি কিন্তু আপনার সাথে আবেগে চলবোনা,আপনার মনের খবর নেবার নামে নিজের পকেট ভরবোনা।
ব্যবসা আসলে কোন মলম বিক্রেতা বা আলাদ্দিনের ঐ দৈত্য দিয়ে হয়না।ব্যবসা হয় স্ট্র্যাটেজি দিয়ে আর সোজা বাংলায় টাকা দিয়ে।