19/05/2026
ভূমিসেবা মেলা ২০২৬
বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনায় আজ সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘ভূমিসেবা মেলা ২০২৬’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাননীয় ভূমি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ভূমি সচিব মহোদয়।
দেশের স্বনির্ভর অর্থনীতি ও ভূমি সংস্কারের ঐতিহাসিক ভিত্তি থেকে শুরু করে বর্তমানের আধুনিক ও প্রযুক্তিনির্ভর নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা—সবকিছুই এই মেলায় এক ছাদের নিচে সুশৃঙ্খলভাবে প্রদর্শিত হয়েছে। এই বৃহৎ আয়োজনটিকে সফল ও সার্থক করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বর্ণমালা টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেলার কিছু স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র আপনাদের সাথে শেয়ার করা হলো।
Land Service Fair 2026
The 'Land Service Fair 2026', organized by Barnamala Communication Limited, was successfully held today.
The event was officially inaugurated by the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tareq Rahman. The auspicious occasion was further graced by the distinguished presence of the Honorable Land Minister, the State Minister, and the Secretary of the Ministry of Land.
The exhibition comprehensively showcased the entire evolution of the country’s land administration under one roof—spanning from the historical foundations of a self-reliant economy and landmark land reforms to today's modern, technology-driven, and citizen-centric land management systems.
We are pleased to share some captured highlights and memorable moments from the event. On behalf of Team Barnamala, we extend our heartfelt gratitude and sincere thanks to everyone whose invaluable cooperation and dedication made this grand initiative a resounding success.