21/04/2021
এইযে এত এত বাজেট ফ্রেন্ডলী কম্পানী, ২০০/৩০০ টাকায় হোস্টিং বিক্রি করে, ২০০০ টাকায় ওয়েবসাইট বানিয়ে দেয়।
খারাপ তা জানি, কিভাবে করে তা কি জানি?
ব্যাপার টা নিয়ে আমরা কজন বসেছিলাম। আমরা বলতে ইক্যাবের কজন, আর দেশের কয়েকজন লিগ্যাল ওয়েব হোস্টিং প্রভাইডার। সো সেখানে আলোচনার একটা সামারী এইটাঃ
এই যায়গায় একেবারে শুরুতে থাকেন রিসেলার বিক্রেতারা। তিনি নিজে প্রথমে একদম বাজেট একটা vps নেন, কই থেকে, কিভাবে কিছু বলবো না, নাম নেয়া যাবে না বিজনেসে। তো সেটার মাসিক খরচ ২৫০০ টাকা। এই সংখ্যা টা মাথায় রাখবেন।
এটা আবার ম্যানেজড ভিপিএস, যেখানে একটা নালড ( মানে লাইসেন্স নেই, ক্র্যাক) এমন ওয়েব হোস্ট ম্যানেজার ( WHM+WHMCS ) আর নালড সিপ্যানেল (cPanel) ইন্সটল করেই শুরু করে দেয়া গেলো হোস্টিং বিজনেস।
আলাপের এই পর্যায়ে সরাসরি জিগেস করেছি, ভাই তারপর? রিসেলার পান কই এত?
উত্তর সহজ। উনার রিসেলার প্যাকেজের মুল্য মাসিক ৪০০ টাকা মাত্র, তো উনি ১০ জন রিসেলার দিলে মাসে উঠে চার হাজার টাকা। এটা বেইজ, এর বাইরে যতগুলো সিংগেল একাউন্ট বিক্রি করবে সেগুলো উপরি প্রফিট।
এই রিসেলার ভাই ৪০০ টাকায় ২০ টা একাউন্ট পাইলে, আর প্রতিটা ৪০০ টাকায় বিক্রি করলে উনার থাকবে ৮ হাজার টাকা। দারুন, না?
এইযে পিচ্চি কনফিগের লো এন্ড একটা VPS, সেটায় এত এত একাউন্ট, পারফমেন্স কেমন হবে আশা করেন? এই কম্পানী ম্যাক্সিমাম দুই বছর মার্কেটে থাকতে সক্ষম, তারপর আপনি মুভ করবেন। ঠকে শিখবেন তো? শেখেন।
এবার একটু নিরাপদ কিছু নিয়ে আলাপ করা যাক, আমার ডেডিকেটেড অফিস নেই, স্টাফের বেতন দিতে হয় না অনেক, জাস্ট একজন আছে সাপোর্টে। সার্ভার বিল, ওয়েবসাইট মেইনটেনেন্স, ডিজাইন, সিপ্যানেল লাইসেন্স, এগুলো সব মিলিয়ে একটা সিপ্যানেল একাউন্ট এর খরচ পড়বে ১২০০ টাকার কাছাকাছি। এর বাইরেও আমার কারেন্টের বিল, নেটের বিল আছে। ট্রেড লাইসেন্স এর জন্য দিতে হয় বছরে ৪৫০০ টাকার মত।
তো এগুলো দিয়ে থুয়ে একেবারে নাক সমান পানিতে দাড়িয়েও যদি বিক্রি করতে চাই, ১ টা সিপ্যানেল ১৫০০ টাকার নিচে বিক্রি করলে লসে করতে হবে। আমার সার্ভার কনফিগ যদি আরো ভালো হয়, এই খরচ বেড়ে দাঁড়াবে হাজার দুয়েকে। এরপর আমি যদি কর্পোরেট এলাকায় একটা অফিস নিয়ে বসতে চাই, তিন হাজারের নিচে সম্ভব ই না।
সো আইটি নাট বলেন, এক্সোনহোস্ট বলেন আর আমার ওয়েবসি, দাম বেশী এই কারনেই, বাট এই কম্পানীগুলোর বয়স ৫-১০ বছরের উপরে, তারা রেপুটেটেড, বছর শেষে পালাবে না।আপনার ডোমেইন, ওয়েবসাইট সেইফ
আচ্ছা, ২ হাজার টাকার ওয়েবসাইট কেমনে সম্ভব, এটা নিয়ে আমার মাথায় প্রশ্ন যাচ্ছিলো ই না। তো সিহাব ভাই কইলেন বয় ব্যাটা, তরে দেখাই কাহিনী।
একটা ডোমেইন, সিপ্যানেলের সাথে সেটাপ করতে লাগে ১৫ মিনিট ম্যাক্স। একটা ওয়ার্ডপ্রেস ওয়ান ক্লিক ইন্সটলার দিয়ে ইন্সটল দেন। তারপর নালড একটা প্রিমিয়াম থিম আপলোড দিয়ে জাস্ট এদিক ওদিক, লোগো টা চেঞ্জ।
অফারে ডোমেইন প্লাস হোস্টিং উপরের কম্পানী বিক্রি করে ৯৯৯ টাকায়। সেটা কিনে এক ঘন্টা সময় দিয়া লোগো আলাদা একটা সাইট বানায় দিয়ে ১০০১ টাকা প্রফিট থাকলে লস কই ব্যাটা।
এই সকল অফারের ফাদে পা দিলে কি হবে?
১। গুডবাই সার্চ ট্রাফিক।এগুলো হোস্টিং যে পরিমান ঢিলা, ডাউন থাকে সপ্তাহে দুইদিন, সার্চ থেকে ভিজিটর পাওয়ার আশা শুরুতেই বাদ।
২। গুডবাই কাস্টমার, সাইট লোড হইতে হইতে টেস্ট ক্রিকেট ম্যাচ শেষ হয়ে যাবে।
৩। গুডবাই বিজনেসঃ এইটা সুধুই একটা শো অফ হবে, যে এইযে আমার একটা সাইট আছে, এডসেন্স করি আর ইকমার্স করি, যাহোক আমার একটা আছে, এইযে লিংক। এতটুকুই, ঐ দুই হাজার টাকা পানিতে ফালানো আর সাইট না বানায় সেই টাকা দিয়া একটা গ্যাজেট কিনে লাগিয়ে ঘুরে বেড়ানো একি কথা। দুইটার কোনটাতেই কোন বেনিফিট নাই।
৪। গুড বাই সিকুরিটিঃ সব কিছুই তো নালড নাহলে ক্র্যাকড। সিকুরিটি শব্দটাই বা আসে কই থেকে রে ভাই।
যান, এবার বাজেটে ওয়েবসাইট বানান, হোস্টিং কেনেন। :)