Jiban Bima Corporation —Pension Campaign 2023

Jiban Bima Corporation —Pension Campaign 2023 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jiban Bima Corporation —Pension Campaign 2023, Internet Marketing Service, 80, Motijheel, Jibon Bima Tower, 4th Floor, Dhaka.

আর মাত্র ২২ দিন বাকী বছর শেষ হতে।৩১ ডিসেম্বর এর ভিতরে সরকারি জীবন বীমা কর্পোরেশনে যেকোন একটা পলিসি করলেই পাচ্ছেন সারা বছ...
09/12/2023

আর মাত্র ২২ দিন বাকী বছর শেষ হতে।
৩১ ডিসেম্বর এর ভিতরে সরকারি জীবন বীমা কর্পোরেশনে যেকোন একটা পলিসি করলেই পাচ্ছেন সারা বছরের বোনাস। একটা কিস্তি দিয়ে পলিসি করলেই ২০২৩ সালটা কাউন্ট হবে। আমাদের প্রতিষ্ঠানে রয়েছে:
(১)সন্তানের উচ্চ শিক্ষার জন্য "শিক্ষা বীমা"

(২) বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তার জন্য "আজীবন পেনশন বীমা"

(৩) প্রত্যাশিত মেয়াদি বীমা বা বহুকিস্তি বীমা (২ বছর পর পর বীমা অংকের ১০% করে প্রত্যাশিত সুবিধা বা বোনাস পাওয়া যায়)

(৪) বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বীমা

(৫) শিশু নিরাপত্তা বীমা

(৬) প্রবাসী কর্মী বীমা (বাধ্যতামূলক)

সহ আরও অনেক ভালো ভালো পলিসি।
তাই দেরি না করে ৩১ ডিসেম্বর এর ভিতরে যেকোন একটা পলিসি গ্রহণ করেই সারা বছরের বোনাস সুবিধা নিন এবং পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

✡️ ধন্যবাদান্তে,
মোঃ বিল্লাল হোসেন (DM)
ব্রাঞ্চ ম্যানেজার (মতিঝিল)
ব্রাঞ্চ -৫১২ সেলস ০৩

জীবন বীমা কর্পোরেশন
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রণালয়।
ঠিকানা- ৮০ মতিঝিল জীবন বীমা ভবন,
৪র্থ তলা, ঢাকা - ১০০০
01707105053 01815652025
হোয়াটসঅ্যাপ।

07/12/2023
07/12/2023

দ্বৈত-নিরাপত্তা মেয়াদী বীমা (লাভসহ)
প্ল্যান-১০
কর্মজীবনের প্রারম্ভিক দিনগুলিতে একজন মানুসের আয় তেমন বেশী হয় না। ফলে পরিবারের নিরাপত্তার জন্যে যেমন মোটা অংকের সঞ্চয় করা যায় না, তেমনি ইচ্ছা থাকলেও পর্যাপ্ত জীবন বীমার ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না। এ সময়ে একমাত্র রোজগারী ব্যক্তির অকাল মৃত্যু ঘটলে যে কোনো পরিবারেই বিপর্যয় আসতে বাধ্য। জনগণের এই গভীর সমস্যার সমাধানে জীবন বীমাকর্পোরেশন প্রবর্তন করেছে “দ্বৈত-নিরাপত্তা মেয়াদী বীমা “পরিকল্পনা”। এর মাধ্যমে স্বল্পতম ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভবপর।

বিশেষত্ব সমূহ :

(ক) দ্বৈত-নিরাপত্তা পরিকল্পনায় বীমা গ্রাহকের অকাল মৃত্যুতে মূল বীমার দ্বিগুণ অর্থ প্রদান করা হয়।

(খ) মৃত্যুজনিত সুবিধা হিসেবে নামমাত্র অতিরিক্ত প্রিমিয়ামের মূল বীমার সমপরিমাণের অর্থ প্রদানের ব্যবস্থা থাকায় এ পরিকল্পনা স্বল্পতম ব্যয়ে বীমাগ্রাহকের মৃত্যু-ঝুঁকি গ্রহণের নিশ্চয়তা দেয়।

(গ) তেমন কোন বাড়তি প্রিমিয়াম না দিয়ে যারা অকাল মৃত্যুর মোকাবেলায় পরিবারের জন্যে মোট অংকের অর্থের বন্দোবস্ত করে রাখতে চান, এই বীমা তাদের জন্যে অত্যন্ত উপযোগী। সাধারণতঃ সময়ের অতিμান্তির সাথে সাথে বীমাগ্রাহকের আয় বৃদ্ধি পায় এবং সেই সাথে শিশু পুত্র-কন্যাদের জন্যে সম্ভাব্য দায়ের পরিমাণও হ্রাস পেতে থাকে। এর ফলে এ পরিকল্পনায় পরবর্তীকালে ইচ্ছা করলে তার জীবন বীমা চুক্তি পরিবর্তন করে নিতে পারেন। কেবলমাত্র মৃত্যুর কারণে দ্বিগুণ অর্থ প্রাপ্তি-ব্যবস্থার সাথে সাথে বীমার মেয়াদ পুর্তি হলেও যাতে ঐ অতিরিক্ত অর্থ পাওয়া যায়, সে ব্যবস্থাটিও বীমাগ্রহক করে নিতে পারেন। সেক্ষেত্রে স্বভাবতঃই প্রিমিয়ামের হার বর্ধিত হবে, তবে নতুন করে কোন ডাক্তারী পরীক্ষা করানোর প্রয়োজন হবে না। বীমার মেয়াদ পূর্তির অন্ততঃ দশ বছর আগে চুক্তি পরিবর্তনের এ সুবিধা গ্রহণ করা যায়।

(ঘ) দ্বৈত-নিরাপত্তা মেয়াদী বীমা ১০ বছর, ১৫ বছর, ২০ বছর কিংবা ২৫ বছরের মেয়াদে গ্রহণ করা যায়।

(ঙ) মূল বীমা অংকের উপর বোনাস দেয়া হয় এবং আয়কর রেয়াৎসহ সমর্পণ মূল্য পরিশোধিত মূল্য ইত্যাদির মতো সাধারণ সকল সুবিধা এই বীমাতেও পাওয়া যায়। (চ) কর্মজীবনের প্রারম্ভিক বছরগুলিতে এই বীমা কেবলমাত্র উপযুক্ত নিরাপত্তাই বিধান করেনা, সেই সাথে জীবনের পরবর্তী দিনগুলির জন্যে পর্যাপ্ত আর্থিক সুবিধাও প্রদান করে।

(ছ) এই বীমার সঙ্গে কোন অতিরিক্ত সুবিধার বীমা (Supplementary benefit)) গ্রহণ করা যায় না।

দৃষ্টান্ত ঃ

মনে করুন, ত্রিশ বছর বয়সে করিম সাহেব কুড়ি বছরের মেয়াদে একটি ২৫,০০০.০০ টাকার দ্বৈত-নিরাপত্তা মেয়াদী বীমা গ্রহণ করলেন। তিনি প্রতিবছর প্রিমিয়াম হিসাবে দেবেন ৬১.৩০ টাকা-(১.৫০ টাকা + ১.০০ টাকা) * ২৫ অথবা ১,৪৭০.০০ টাকা। এবং সুবিধা পাবেন নিমÍরূপ :

বীমার মেয়াদ পূর্তি হলে :

২৫,০০০.০০ টাকা + অর্জিত বোনাস।

অকাল মৃত্যুতে:

খোদা না করুন, যদি পলিসি গ্রহণের বছরেই করিম সাহেবের মৃত্যু ঘটে তাহলেও তার মনোনীতককে দেয়া হবে ৫০,০০০.০০ টাকা। মাত্র ১,৪৭০.০০ টাকার একটি বার্ষিক প্রিমিয়ামের বদলে এভাবে করিম সাহেব তার প্রিয় পরিবার পরিজনের জন্যে ৫০,০০০.০০ টাকার আর্থিক নিরাপত্তা করলেন। অন্য কোন পরিকল্পনাই এতো স্বল্প মূল্যে এতো বেশি নিরাপত্তা দিতে পারবে না।

বয়স সীমা:

স্বাভাবিক জীবনের জন্যে বীমা গ্রহণ কালীন সময় সর্বোচ্চ ৫৫ বছর। অবমান জীবনের ক্ষেত্রে এই সীমা ৪০ বছর। মেয়াদ পূর্তিকালীন সর্বোচ্চ বয়স হলো ৬৫ বছর।



বীমা চলাকালীন সময়ে মৃত্যু হলে টাকা ২,০০০.০০ অথবা মেয়াদ পূর্তিতে টাকা ১,০০০.০০ প্রদেয় বীমার বার্ষিক প্রিমিয়ামের হার । এই বার্ষিক প্রিমিয়াম মেয়াদ পূর্তি অথবা বীমা গ্রাহকের মৃত্যু পর্যন্ত দেয়। বোনাস মূল বীমা টাকা ১,০০০.০০ এর উপর দেয়।

✡️ ধন্যবাদান্তে,
মোঃ বিল্লাল হোসেন (DM)
ব্রাঞ্চ ম্যানেজার (মতিঝিল)

জীবন বীমা কর্পোরেশন
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রণালয়।
ঠিকানা- ৮০ মতিঝিল জীবন বীমা ভবন,
৪র্থ তলা, ঢাকা - ১০০০
01707105053 01815652025
হোয়াটসঅ্যাপ।

07/12/2023

তিন কিস্তি বীমা ( একটি বহুল প্রচলিত বীমা)
আমাদের প্রত্যাশিত মেয়াদী বীমা আপনার ভবিষ্যতকে সম্ভাবনাময় করে তুলতে পারে। বীমাগ্রাহক মহলে আমাদের প্রত্যাশিত মেয়াদী বীমা ‘তিন কিস্তি বীমা পলিসি’ হিসেবেই সুপরিচিত। অর্থাৎ বীমাগ্রহীতা বেঁচে থাকলে বীমা মেয়াদকে তিনভাগে ভাগ করে প্রতিভাগ মেয়াদ শেষে বীমাকৃত অর্থের ২৫%, ২৫% এবং অবশিষ্ট ৫০% ও নির্ধারিত বোনাস প্রদান করা হয়।

এর মাধ্যমে বীমাগ্রাহক প্রধানত: ২টি সুবিধা পেয়ে থাকেন:

(১) বীমাকৃত অর্থ মেয়াদকালে তিন কিস্তিতে প্রাপ্তির ব্যবস্থা থাকায় এই বীমা ভবিষ্যতে আর্থিক প্রয়োজন একাধিকবার মেটাতে সক্ষম।

(২) প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা সত্ত্বেও বীমার মেয়াদকালে মৃত্যু হলে বীমাকৃত সম্পূর্ণ অর্থ এবং নির্ধারিত সময়ে বোনাস প্রদান করা হয়। এটা এই বীমার সবচেয়ে আকর্ষণীয় দিক।

বিশেষ সুবিধাদি:

(ক) প্রথম কিস্তির প্রাপ্ত (বীমার অংকের ২৫%) অর্থ অন্যত্র বিনিয়োগ করে যে লভ্যাংশ পাবেন তা নিয়েই বীমা পলিসির প্রিমিয়াম জমা দেয়া সম্ভব। উপরন্তু প্রাপ্ত প্রথম কিস্তির অর্থ মূলধন হিসেবে থেকে যাবে।

(খ) ২য় কিস্তির প্রাপ্ত (বীমা অংকের ২৫% ) সম্পূর্ণ অর্থ একইভাবে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন।

(গ) ৩য় কিস্তি (শষ কিস্তি) হিসেবে বীমাগ্রহীতা পাবেন বীমা অংকের অবশিষ্ট ৫০% অর্থ নির্ধারিত সময়ের বোনাস।

(ঘ) বীমার মেয়াদ চলাকালীন জীবনের উপর মূল বীমার অর্থ-ঝুঁকি হিসেবে থাকবে এবং মেয়াদ শেষে অকল্পনীয় সঞ্চয় হবে যা আপনার জীবনে আর্থিক নিশ্চয়তা এনে দেবে।



এছাড়া দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানীর অতিরিক্ত ঝুকিঁ (DIAB অথবা PDAB) গ্রহণ করা হলে নিন্মোক্ত সুবিধা দেয়া হয়:

(ক) বীমাগ্রাহক ১টি মাত্র প্রিমিয়াম দেয়ার পরও যদি দুর্ঘটনায় (৯০ দিনের মধ্যে/সাথে সাথে) মৃত্যুবরণ করেন তাহলে নমিনী পাবেন বীমাকৃত অর্থের দ্বিগুণ।

(খ) বীমার মেয়াদকালে দুর্ঘটনায় বীমাগ্রহকের ১টি পা/১টি হাত/ ১টি চোখ নষ্ট হলে তৎক্ষণাৎ বীমাকৃত অর্থের (৫০%) অর্ধ পরিমাণ অর্থ প্রদান করা হবে। মূল বীমার অর্থ যথারীতি নির্দিষ্ট সময় অন্তে দেয়া হবে।

(গ) উভয় হাত/ উভয় পা / উভয় চোখ নষ্ট হলে অথবা ১ হাত এবং এক পা নষ্ট হলে তৎক্ষণাৎ বীমাকৃত অর্থের সমপরিমান অর্থ প্রদান করা হবে। ভবিষ্যতে দেয় অবশিষ্ট প্রিমিয়ামসমূহ মওকুফ হয়ে যাবে। বীমার নির্দিষ্ট সময় অন্তে মূল বীমার অর্থ দেয়া হবে।

(ঘ) দুর্ঘটনায় বীমাগ্রহকের সম্পূর্ণ অথবা স্থায়ী পঙ্গুত্ব হলে- পরবর্তী ১০(দশ) বছর যাবৎ বীমার এক দশমাংশ পরিমান অর্থ বার্ষিক বৃত্তি বা ভাতা হিসেবে প্রদান করা হবে। ভবিষ্যতে দেয় সকল প্রিমিয়াম মওকুফ করা হবে। মূল বীমার অর্থ নির্দিষ্ট সময় অন্তে দেয়া হবে।

প্রত্যাশিত মেয়াদী বা তিন কিস্তি বীমার জনপ্রিয়তা দ্রুত বেড়ে চলেছে। তার কারণ বীমাগ্রহাক জীবিতাবস্থায় ধাপে ধাপে বীমার টাকাটা লাভজনক খাতে কিংবা গঠনমূলক কাজে খাটাতে পারেন।

একটি পলিসি ক্রয়ের মাধ্যমে জীবন বীমার এই পরিকল্পনায় আপনিও আস্থা সহকারে অংশগ্রহণ করতে পারেন। এই বীমা ১২, ১৫, ১৮, ২১, ২৪ অথবা ৩০ বছর মেয়াদের হয়ে থাকে।

মেয়াদকালীন বিভিন্ন সময় দেয় কিস্তির পরিমান নিম্নরূপ:

(ক) মেয়াদের এক তৃতীয়াংশ সময়কাল অতিবাহিত হওয়ার পরে বীমাকৃত অংকের ২৫ ভাগ।

(খ) মেয়াদের দুই- তৃতীয়াংশ সময়কাল অতিবাহিত হওয়ার পরে আবার শতকরা অংকের ২৫ ভাগ।

(গ) মেয়াদ শেষে বাকি ৫০ ভাগ।



তিন কিস্তি বীমার জনপ্রিয়তা

দ্রুত বেড়ে চলেছে--

কেন?



বীমাগ্রাহক জীবিতাবস্থায় বীমার টাকা লাভজনক খাতে খাতে খাটাতে পারেন।নির্দিষ্ট মেয়াদ পুর্তির আগে বা ১টি মাত্র প্রিমিয়াম প্রদানের পরেও বীমাগ্রহকের মৃত্যু হলে নমিনীকে বীমকৃত অংক প্রদেয়। একাধিকবার কিস্তির টাকা প্রদান করা সত্ত্বেও বীমার কালে বীমাগ্রাহকের মৃত্যু হলে বীমাকৃত সম্পূর্ণ টাকা প্রদেয়। দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানীর অতিরিক্ত ঝুকিঁর (DIAB অথবা PDAB) গ্রহণের সুবিধা বিদ্যমান।
✡️ ধন্যবাদান্তে,
মোঃ বিল্লাল হোসেন (DM)

জীবন বীমা কর্পোরেশন
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রণালয়।
ঠিকানা- ৮০, মতিঝিল, জীবন বীমা ভবন, ৪র্থ তলা, ঢাকা - ১০০০
01707105053 01815652025
হোয়াটসঅ্যাপ।

06/12/2023

hi

06/12/2023
06/12/2023

বুড়োটা মরলেই বাঁচি।’ কিংবা ‘বুড়িটা জ্বালিয়ে মারলো।’ শেষ বয়সে ছেলে-মেয়ে বা বৌমার কাছে এমন গলগ্রহ হয়ে বেঁচে থাকাটা কারোরই প্রত্যাশিত নয়। এক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের শেষ জীবন আর্থিকভাবে সবচেয়ে সুরক্ষিত কারণটা হলো ‘পেনশন’।

‘পেনশন’ খুব দারুণ একটা আর্থিক সহায়তার বিষয়। বার্ধক্যে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার একাউন্টে তথা আপনার সন্তানের সংসারে টাকা আসতে থাকবে। সুতরাং আপনি অসুস্থ হোন বা মারা যান - এটা মোটেও চাইবে না সন্তানেরা। সেবা-যত্ন করে যতদিন মা/বাবাকে বাঁচিয়ে রাখা যাবে, ততদিন তাদের সংসারে অর্থ সমাগম ঘটতে থাকবে। তাই শেষ বয়সে পেনশন সত্যিই আশীর্বাদ স্বরূপ। মনে রাখবেন বার্ধক্য চলে আসলে আপনার শরীর ও আপনার কথা শুনবে না,,,মানুষ তো অনেক দূরের ব্যাপার।

কিন্তু আমাদের সিংহভাগ মানুষই তো সরকারি চাকরি করি না। সরকারি, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী, স্বল্প আয়ের পেশাজীবীদের কোনো পেনশন আছে কি? সবাই জানি, নেই। কিন্তু বাংলাদেশ সরকার সবার জন্য পেনশনের একটি বিকল্প ব্যবস্থা রেখেছে। কর্মজীবনেই আপনি কিছু কিছু টাকা সঞ্চয় করলে শেষ জীবনে আমৃত্যু পেনশন প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন।

আপনি ইচ্ছা করলেই ৫৫ বছর বয়স থেকে আমৃত্যু প্রতিমাসে ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পেনশন কিংবা ৫০ হাজার থেকে শুরু করে ইচ্ছামতো আনলিমিটেড পরিমাণ পেনশন প্রাপ্ত হতে পারবেন। এটি একটি সরকারি স্কিম। তাই আপনার শতভাগ আস্থা ও নিশ্চয়তার বিশ্বস্ত সঙ্গী হতে পারে এটা।

বীমা সম্পর্কিত যে কোন জিজ্ঞাসার জন্য:
01707105053 (WhatsApp)
#জীবন_বীমা_কর্পোরেশন

#একমাত্র_রাষ্ট্রীয়_বীমা_প্রতিষ্ঠান

াল_থেকে_সেবা_ও_আস্থায়

23/11/2023

Address

80, Motijheel, Jibon Bima Tower, 4th Floor
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jiban Bima Corporation —Pension Campaign 2023 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share