seamzone

seamzone Portfolio: https://www.behance.net/seamzonegfx
Whatsapp Business : +8801607396621

একজন একটা ডিজাইন যখন দেখে তখন ১ সেকেন্ড একটু থামে, এরপর ১ সেকেন্ড নিয়ে দেখে যে এর মধ্যে কি আছে, তারপর ১ সেকেন্ডে ডিসিশন...
22/12/2025

একজন একটা ডিজাইন যখন দেখে তখন ১ সেকেন্ড একটু থামে, এরপর ১ সেকেন্ড নিয়ে দেখে যে এর মধ্যে কি আছে, তারপর ১ সেকেন্ডে ডিসিশন নেয় ক্লিক করবে কিনা।

এই ৩ সেকেন্ড গুরুত্বপূর্ণ।
কেন ৩ সেকেন্ডই বললাম?
কারন এখন হিউম্যান ব্রেইনের ডিসিশন মেকিং ক্ষমতায় "জাস্টিফাইংয়ের" এর ব্যাপারটি দ্রুত স্কিপ হয়েছে।

এর অন্যতম কারণ রিলস্।
যাই হোক, আমার বিষয় রিলস্ নয়।
৩ সেকেন্ডে সমস্যার সমাধান কিভাবে তুলে ধরবেন সেটা।

১ সেকেন্ডে থামানো যাবে - ডিজাইনে ব্রিদিং স্পেস দিয়ে,
১ সেকেন্ড দেখা যে কি আছে এর মধ্যে - এটা পারবেন কালার ব্যালেন্স দিয়ে।
১ সেকেন্ড ক্লিক করাতে পারবেন - প্রব্লেম সলভিং এর মাধ্যমে।

এরপর যখন ক্লিক করলো,
এখন স্টোরিটেলিং আপনি দেখাতে পারবেন না সরাসরি।
তখন অডিয়েন্সের সাবকন্সিয়াস মাইন্ড নিজেই ঐ প্রব্লেম সলভিং নিয়ে নিজের সাথে ঘটা কিছু ঘটনার সাথে রিলেট করতে থাকবে।

এবার আপনার কাজ হবে ঐযে ডিজাইন করেছেন,
সেখানে অডিয়েন্সের সাবকন্সিয়াস মাইন্ড যেটা নিয়ে ভাবছে, আপনিও সেটার প্রব্লেম সলভ করেছেন।
এই দু'টোকেই সমন্বয়ে আনতে পারলেই ডিজাইন সুন্দর।

ক্রিয়েটিভ ডিজাইনার হওয়া এতো সহজ না 🙂

তবে চেষ্টা করতে থাকুন, হবে ইনশাআল্লাহ।

আমাদের চারপাশে যত নেগেটিভিটি আছে সেগুলো আমাদের ক্রিয়েটিভিটির ওপর প্রভাব ফেলে।নতুন কিছু যেন করা একটা ভুল।আসলে নতুন কিছু ...
21/12/2025

আমাদের চারপাশে যত নেগেটিভিটি আছে সেগুলো আমাদের ক্রিয়েটিভিটির ওপর প্রভাব ফেলে।

নতুন কিছু যেন করা একটা ভুল।

আসলে নতুন কিছু যদি ট্রাই নাই করেন তাহলে কিভাবে সৃজনশীলতা বাড়বে? এইযে একটা ভয় লোকে কি বলবে, কিভাবে নিবে, এই জিনিসটা একটা জায়গায় আমাদেরকে বেঁধে রাখে।

এই ভয় একবার কাটিয়ে উঠতে যে পারে তার জন্য পরবর্তী সময়ে জিনিসগুলো সহজ হয়ে যায়।

মনে রাখবেন, আপনার নতুন কিছু নিয়ে সমালোচনার পেছনে হয়তো থাকতে পারে সমালোচনাকারীদের পার্সোনাল লাইফের কিছু ফ্রাস্ট্রেশন।

তাদেরকে তাদের অবস্থানে ছেড়ে আপনি এগিয়ে যেতে থাকুন।

এইযে পোস্ট গুলো পড়ছেন আপনি,সত্যি বলতে এমন পোস্ট মোটামুটি অনেকেই করছে।কিন্তু কেন তবুও আপনি থেমে যাচ্ছেন এই পোস্টটিতে?কার...
20/12/2025

এইযে পোস্ট গুলো পড়ছেন আপনি,

সত্যি বলতে এমন পোস্ট মোটামুটি অনেকেই করছে।
কিন্তু কেন তবুও আপনি থেমে যাচ্ছেন এই পোস্টটিতে?

কারন এই পোস্টগুলো অবহেলা করে লেখা নয়, এআই দিয়ে লেখা নয়। এটা একজন লিখছে।
আপনার জন্য লিখেছে।
আপনি পড়ছেন।
ঠিক এমনভাবে পড়ছেন যেন আমি আপনার সাথে কথা বলছি, কারন আমি আসলেই আপনাকেই আমার কথাগুলো লিখি।

এইযে একটা জিনিস,
"আমার জন্য" এই অনুভব দিতে এআই পারেনা।
আমি খুব যত্ন করে লিখতে বসি।
যখন আমি লিখতে বসি তখন আমি এটা ভেবেই বসি যে আগামী কিছুক্ষণ আমি গল্প করবো আপনার সাথে।

আমি মিথ্যে কোনো প্রতিশ্রুতি দিতে না, কোনো কোর্স বিক্রি করতে না, আপনার দ্বারা নিজেকে ফলো করাতেও না।

আমি শুধু আমার সময় থেকে আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে লিখি। যে গল্প হয়তো আপনাকে একটু সামলে নিতে সাহায্য করবে।

আমাকে কোন জিনিসটা আলাদা করে জানেন?

আপনাকে আমি আমার "ক্লাইন্ট" মনে করে লিখি না। নিজেকে "বড় কিছু" ভেবেও লিখি না।

আমি শুধু কিছু উপায় ও উপলব্ধি লিখছি,
এর থেকে বেশি কিছু না।

Address

Rajbari
Dhaka
7700

Alerts

Be the first to know and let us send you an email when seamzone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share