Insurance Media TV

Insurance Media TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Insurance Media TV, Social Media Agency, Motijheel., Dhaka.

22/08/2026
22/08/2026

মহামান্য রাষ্ট্রপতির স্বীকৃতিতে নতুন আলোয় বীমা খাত । ইন্স্যুরেন্স চাকরির গর্বিত গল্প শোনালেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগমের সংগ্রামী জীবনের কথা তুলে ধরে বীমা খাতের প্রতি গভীর সম্মান প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁর স্ত্রী দীর্ঘদিন একটি বীমা কোম্পানিতে চাকরি করেছেন এবং সেই আয়ের ওপর ভর করেই তাঁদের দুই মেয়ের পড়াশোনা এগিয়ে গেছে।

রাষ্ট্রপতি বলেন, “আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। রাজনৈতিক জীবনের অনিশ্চয়তার মধ্যে তিনিই পরিবারকে আগলে রেখেছেন। তিনি দীর্ঘদিন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছেন, তাঁর চেষ্টাতেই আমার মেয়েরা লেখাপড়া শিখেছে এবং হলিক্রসে পড়াশোনা করেছে।”



তিনি আরও স্মরণ করেন, আর্থিক সংকটের সেই সময়ে তাঁর স্ত্রী ও মেয়েরা টেম্পোতে যাতায়াত করতেন এবং অসীম ধৈর্য ও ত্যাগের মাধ্যমে পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলেছিলেন। পরবর্তীতে চাকরিতে ভালো বেতন পাওয়ার পর পরিবারের অবস্থারও উন্নতি হয়।



বীমা বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতির এই বক্তব্য দেশের বীমা খাতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন শীর্ষ রাষ্ট্রনায়কের মুখে ইন্স্যুরেন্স পেশার মর্যাদা ও একটি পরিবারের শিক্ষা-নিরাপত্তায় বীমা পেশার অবদান উঠে আসায় সাধারণ মানুষের মধ্যে বীমার প্রতি আস্থা ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করছেন।

 #যে_৫টি_কাজ_আল্লাহর_অসন্তোষ_থেকে_বাঁচায়!!!মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি, আর সবচেয়ে বড় বিপর্যয়...
19/08/2026

#যে_৫টি_কাজ_আল্লাহর_অসন্তোষ_থেকে_বাঁচায়!!!
মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি, আর সবচেয়ে বড় বিপর্যয় তাঁর অসন্তুষ্টি। তাই মুমিনের জীবনের অন্যতম প্রধান সাধনা হওয়া উচিত আল্লাহকে সন্তুষ্ট করা এবং তাঁর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করা।

হাদিসে এমন কিছু আমলের কথা এসেছে, যেগুলো আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে সহায়তা করে। এমন ৫টি আমল হলো—

১. রাগ নিয়ন্ত্রণ করা
মানুষের ভেতরের সবচেয়ে বিপজ্জনক প্রবৃত্তিগুলোর একটি হলো ক্রোধ। এ সময় মানুষ এমন সব কথা বলে ফেলে, যা পরে হাজারবার অনুতপ্ত হয়েও ফিরিয়ে নিতে পারে না। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার গুরুত্বপূর্ণ উপায়।আবদুল্লাহ ইবনে আমর (রা.) একদিন নবীজিকে জিজ্ঞেস করলেন, ‘কোন জিনিস আমাকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করবে?’ নবীজি (সা.) বললেন, ‘তুমি রাগ কোরো না।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ২৯৬)

রাগ নিয়ন্ত্রণ জান্নাতের পথকে সহজ করে দেয়। আবুদ্দারদা (রা.) নবীজিকে বললেন, ‘আমাকে এমন একটি আমলের পথ দেখান, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে।’ তিনি বললেন, ‘রাগ কোরো না।’ (আত-তাবরানি, আল-মুজামুল আওসাত, হাদিস: ২৩৫৩)

রাগ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। ইসলাম রাগের অস্তিত্বকে অস্বীকার করেনি। বরং রাগের লাগাম নিজের হাতে রাখার শিক্ষা দিয়েছে। রাগ নিয়ন্ত্রণকারীকে নবীজি (সা.) প্রকৃত শক্তিশালী আখ্যা দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪)

২. সদকা করা
সম্পদ মানুষের হাতে আল্লাহর আমানত। সেই সম্পদের একটি অংশ যখন দরিদ্র, অসহায়, অভাবগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হয়, তখন তা আল্লাহর ক্রোধ প্রশমনের কারণ হয়।

রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয় সদকা প্রতিপালক ক্রোধ প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৬৬৪)

অনেকে সম্পদ কমে যাওয়ার ভয়ে দান-সদকা থেকে বিরত থাকে। অথচ হাদিসে বলা হয়েছে এতে কখনো সম্পদ কমে না। বরং মুমিনের জন্য কল্যাণ ও বরকতের দরজা খুলে দেয়। (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮৮)

৩. পিতা-মাতাকে খুশি রাখা
আল্লাহর হকের পর মানুষের ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকারগুলোর একটি পিতা-মাতার। তাঁদের সঙ্গে সদাচরণ যেমন সামাজিক কর্তব্য, তেমনি তা আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও অন্যতম মাধ্যম।

রাসুল (সা.) বলেন, ‘রবের সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং রবের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৮৯৯)

পিতা-মাতার আন্তরিক দোয়া সন্তানের জীবনে এমন বরকত এনে দিতে পারে, যা বহু সম্পদেও অর্জিত হয় না।

৪. মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহকে অসন্তুষ্ট না করা
প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের সহজাত স্বভাব। কিন্তু মুমিনের কাছে মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টিই অধিক মূল্যবান। তাই মানুষের সাময়িক অসন্তুষ্টি মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেছে নেওয়াই প্রকৃত সফলতা।

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির বিনিময়ে মানুষের সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হন এবং মানুষকেও তার ওপর অসন্তুষ্ট করে দেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪১৪)

৫. কথাবার্তায় সংযত হওয়া
সামান্য একটি বাক্যও কখনো মানুষের মর্যাদা বাড়িয়ে দিতে পারে, আবার অসতর্ক উচ্চারণ ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। তাই জিহ্বার হেফাজত মুমিনের জন্য নিছক শিষ্টাচার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তার আখিরাতের সফলতা ও ব্যর্থতা।

রাসুল (সা.) বলেন, ‘বান্দা কখনো এমন একটি কথা বলে, যাতে আল্লাহ সন্তুষ্ট হন, অথচ সে কথাটিকে তেমন গুরুত্বও দেয় না, এর কারণে আল্লাহ তার মর্যাদা বহুস্তর উন্নীত করেন। আবার বান্দা কখনো এমন একটি কথা বলে, যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, অথচ সে কথাটিকে তেমন গুরুত্বও দেয় না, এর কারণে সে দোজখে পতিত হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৭৮)

মুমিনের নীরবতাও কখনো কখনো ইবাদত হয়ে যায়, যদি সে আল্লাহর অসন্তুষ্টির আশঙ্কায় অনর্থক কথা থেকে বিরত থাকে।

লেখক:
এম.আমিনুল ইসলাম চৌধুরী, কলামিস্ট ও গবেষক এবং সিনিয়র.ডিএমডি-জেনিথ ইসলামী লাইফ পিএলসি
BBC News বাংলা
BBC News BBC London
BBC BBC Two

 #মানুষের_জীবন_অনিশ্চিত_ও_ঝুঁকিপূর্ণ! দেখুন মানুষ এর কাজ ও পরিকল্পনা! কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ও পরিকল্পনা!!!  #কোরআনের ...
19/08/2026

#মানুষের_জীবন_অনিশ্চিত_ও_ঝুঁকিপূর্ণ!
দেখুন মানুষ এর কাজ ও পরিকল্পনা!
কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ও পরিকল্পনা!!!

#কোরআনের রেফারেন্স:-"প্রত্যেক সম্প্রদায়ের একটি নির্দিষ্ট সময় রয়েছে। যখন তাদের সেই সময় আসবে, তখন তারা এক মুহূর্তও পিছিয়ে যেতে পারবে না এবং এগিয়েও আসতে পারবে না।" (সূরা আল-আ'রাফ, আয়াত: ৩৪)

"...কেউই জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত।" (সূরা লোকমান,আয়াত
-৩৪)

#তাকদির বা ভাগ্য দুই ধরনের হয়:
১. তাকদিরে মুবরাম (চূড়ান্ত ভাগ্য): যা অবধারিত, যেমন আমাদের জন্ম ও মৃত্যু। এতে মানুষের কোনো হাত নেই।
২. তাকদিরে মুআল্লাহ (ঝুলন্ত ভাগ্য):- যা মানুষের চেষ্টা, দুআ বা কর্মের সাথে শর্তযুক্ত থাকে।

#কোরআনের রেফারেন্স:- "এবং মানুষ তাই পায়, যার জন্য সে চেষ্টা করে।" *(সূরা আন-নাজম, আয়াত: ৩৯)*

এই জন্য আল্লাহর উপর তাওয়াককুল এর পরে চেষ্টা, দোয়া এবং বিভিন্ন মাধ্যমে জীবন কে এগিয়ে নিতে হবে।
ইসলাম অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হিসাবে সঞ্চয়কে উৎসাহিত করেছে।
বিশ্বনবী মুহাম্মদ (সা:) বলছেন, আমি দারিদ্র হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। কেননা দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায়।

#বিপদে_অর্থিক_সাহায্য,মৃত্যুতে পরিবার কে অর্থ সাহায্য ও জীবিত অবস্থায় চিকিৎসা খরচ পাওয়ার জন্য জেনিথ ইসলামী লাইফে একটি পলিসি করুন।
যেমন,(একক পরিকল্প সমূহ)
১.সঞ্চয়ী বীমা(মুনাফাসহ)
২.দ্বি-বার্ষিক বীমা(মুনাফাসহ)
৩.তিন কিস্তি বীমা(মুনাফাসহ)
৪.চার কিস্তি বীমা (মুনাফাসহ)
৫.পাঁচ কিস্তি বীমা (মুনাফাসহ)
৬.হজ্ব বীমা(মুনাফাসহ)
৭.দেনমোহর বীমা( মুনাফাসহ)
৮.শিশু নিরাপত্তা বীমা(মুনাফাসহ)
৯.শিক্ষা ব্যয় বীমা(মুনাফাসহ)
১০.একক প্রদান সঞ্চয়ী বীমা
(মুনাফাসহ)
১১.পেনশন বীমা(মুনাফাবিহীন)
১২.মাসিক সঞ্চয়ী বীমা মুনাফাসহ(এমএসপি)
১৩.মাসিক (৩কিস্তি)সঞ্চয়ী মুনাফাসহ( এমএসপি)
১৪.প্রত্যাশিত এক কিস্তি বীমা (মুনাফাসহ)
১৫.প্রত্যাশিত এক কিস্তি বীমা (মুনাফাবিহীন)
১৬.যুগ্ম মেয়াদি বীমা(মুনাফাসহ)
১৭.জেনিথ ইসলামী লাইফ (ডিপিএস)
১৮.মাসিক পেনশন সুবিধা
১৯.মাসিক পেনশন সুবিধা (২বছর
পর পর)
২০.মাসিক সঞ্চয়ী (লেভেল প্রিমিয়াম)

(গ্রুপ বীমা পরিকল্প সমূহ)

২১.গ্রুপ সাময়িক জীবন বীমা ও সহযোগী বীমা
২২.সাধারণ মৃত্যু বীমা
২৩.দূর্ঘটনা জনিত মৃত্যু বীমা
২৪.স্থায়ী এবং সম্পূর্ণ অক্ষমতা বীমা
২৫.স্থায়ী এবং আংশিক অক্ষমতা বীমা
২৬.গুরুতর অসুস্থতা বীমা(HI.ICU)
২৭.গ্রুপ মেয়াদী বীমা
২৮.গ্রুপ হাসপাতাল চিকিৎসা বীমা
২৯.পোশাক শিল্প কর্মীদের গ্রুপ বীমা

এছাড়াও রয়েছে হেল্থ ডিসকাউন্ট কার্ড সুবিধা।
তাই আজই যোগাযোগ করুন, আমাদের যে কোন শাখা অফিসে।
আধুনিক সেবার নিশ্চিতা পাবেন।

এম.আমিনুল ইসলাম চৌধুরী, সিনিয়র.ডিএমডি ও হেড অব ওরগেনাইজেশন।
জেনিথ ইসলামী লাইফ পিএলসি ।
প্রধান কার্যালয়,ঢাকা।
প্রয়োজনে:
Call-01711-030139

17/08/2026

১৩ বছরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সফলতা 🌹

Good job
17/08/2026

Good job

Address

Motijheel.
Dhaka
1000.

Alerts

Be the first to know and let us send you an email when Insurance Media TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Insurance Media TV:

Shortcuts

Share