29/04/2026
লোগো ডিজাইন নিয়ে পড়ালেখা — সিজন ০১, পর্ব ০১
আজকের গল্পটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে
লোগো কি শুধু সুন্দর হওয়ার জন্য, নাকি কাজ করার জন্য?
আজকের শেখাটা এসেছে Paula Scher–এর কাছ থেকে, Skillshare-এর Dynamic Brand Identity: Designing Logos That Evolve ক্লাসে। উনি বলেন—একটা identity simple হওয়া দরকার, কারণ এটাকে আসলে খুব complex কাজ করতে হয়।
প্রথমে এই কথাটা একটু অদ্ভুত লাগে। আমরা সাধারণত ভাবি simple মানে কম effort, কম design। একটা line, একটা box, একটা circle—এগুলো কি আসলেই strong design হতে পারে? অনেক student এখানেই ভুল বোঝে। তাদের মনে হয় designer হয়তো যথেষ্ট কাজ করেনি।
কিন্তু Paula Scher ব্যাখ্যা করেন, আসল শক্তিটা simplicity-র ভেতরেই থাকে। একটি ভালো identity system বাইরে থেকে যতই simple দেখাক, এটি ভেতরে ভীষণ dynamic। এটি move করে, adapt করে, evolve করেএবং সময়ের সাথে সাথে brand-এর complex message গুলো communicate করে।
অন্যদিকে, যদি একটি logo শুরু থেকেই খুব ornate বা overly detailed হয়, তাহলে সেটাকে extend করা কঠিন হয়ে যায়। কারণ যখনই এর সাথে নতুন কিছু যোগ করা হয়, designটা ধীরে ধীরে এত busy হয়ে যায় যে এটি তার মূল কাজটাই ঠিকভাবে করতে পারে না।
Paula Scher–এর এই insight থেকে আজকের শেখা খুব পরিষ্কার
simplicity মানে কম design না, বরং smart এবং strategic design।
একটা ভালো logo শুধু দেখতে সুন্দর না, এটি কাজ করে, evolve করে, এবং সময়ের সাথে brand-কে এগিয়ে নিয়ে যায়।
ক্লাস নোট সংগ্রহ —
Nurunnobi Abir,
Brand Identity Designer