Homey & Familiar

Homey & Familiar Content Creator

19/09/2025
04/09/2025

"যে লোক অন্যদের নিয়ে ঠাট্টা-মশকরা করে, একদিন তাকে নিয়েও ঠাট্টা-মশকরা করা হবে। যে লোক তার ভাইয়ের কোনো কাজ নিয়ে তাকে খোঁচায়, সে নিজেও একদিন ঐ কাজ করবে।"

— ইমাম ইবনুল কাইয়িম (রহ.)
সূত্র: আল-ফুরুসিয়্যাহ, পৃঃ ৪৪৬

07/08/2025

দুরুদ শরীফ পড়ার অপার ফজিলত

চারটি বিষয় মাথায় রেখে দুরুদ শরীফ পড়ুন,
আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনার নাম জানেন!

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর যখন আপনি দুরুদ পাঠ করেন, তখন একজন বিশেষ ফেরেশতা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এই দুরুদের সংবাদ পৌঁছে দেন।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছায়।"
(সুনান আবু দাউদ, হাদিস: ২০৪২; মুসনাদ আহমদ: ১০৫৯৪)

অন্য হাদিসে এসেছে,
"তোমাদের দুরুদ ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম উল্লেখ করে।"
(মুসনাদ আহমদ: ১৬৩০৩, সহিহ ইবনে হিব্বান: ৯১০, হাদিস সহিহ)

২) একবার দুরুদ পড়লে আল্লাহ দশগুণ রহমত বর্ষণ করেন!

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:
"যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন।"
(সুনান আন-নাসায়ি: ১২৯৭, সহিহ ইবনে হিব্বান: ৯০৮, সহিহ হাদিস)

আর আল্লাহ তাআলা কুরআনে বলেন:
"নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে বিশ্বাসীগণ! তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো।"
(সুরা আল-আহযাব: ৫৬)

৩) দুরুদ শরীফ সমস্যার সমাধান এনে দেয়

যে ব্যক্তি দুরুদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন, এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে।

হাদিসে এসেছে,
"তোমাদের সমস্যার সমাধান ও গুমাহ মাফের জন্য দুরুদকে অধিক পরিমাণে নিজের উপর আবশ্যক করো।"
(সুনান আত-তিরমিজি: ২৩৮১, সহিহ হাদিস)

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বলল:
"হে আল্লাহর রাসূল! আমি আমার দোয়ার একাংশকে আপনার জন্য দুরুদে নির্ধারণ করেছি।"
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন:
"তাহলে তোমার চিন্তা-ভাবনা থেকে দুঃখ-কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে।"
(সুনান আত-তিরমিজি: ২৪৫৭, সহিহ হাদিস)

৪) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছেন

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন!

অসম্ভব সুন্দর সাদা জবা...  🤍🤍🤍
13/07/2025

অসম্ভব সুন্দর সাদা জবা... 🤍🤍🤍

11/07/2025

মারিয়াম (আ.) —
স্বামী ছাড়াই জীবন কাটালেন। অপবাদ সহ্য করেও ছিলেন ইমান ও লজ্জাশীলতার অনন্য দৃষ্টান্ত। আল্লাহর প্রিয় বান্দীদের একজন।

আয়েশা (রা.) —
সন্তান ছাড়াই ছিলেন রাসূল ﷺ-এর প্রিয়তমা। জ্ঞান, হাদীস ও উম্মাহর মা হয়ে গেলেন ইতিহাসে অমর।

ফাতিমা (রা.) —
দারিদ্র্য, কষ্ট আর সাদাসিধে জীবনেও ছিলেন ধৈর্যের পাহাড়। জান্নাতে নারীদের নেত্রী হবেন

আসিয়া (রা.) —
ফিরআউনের স্ত্রী, কিন্তু ঈমানের আলোয় উদ্ভাসিত। জুলুম সহ্য করে শাহাদাতের মহান মর্যাদা লাভ করলেন।

খাদিজা (রা.) —
সম্পদ, সম্মান, ভালোবাসা—সব কিছু রাসূল ﷺ-এর পাশে বিলিয়ে দিলেন। নারীদের মাঝে সেরা এক উদাহরণ।

রাবেয়া বসরী (রহ.) —
ইশকের আগুনে পুড়েই আল্লাহর সাথে সম্পর্ক গড়লেন। দুনিয়ার সব মোহ ত্যাগ করে ছিলেন ইবাদতের দীপ্ত আলো।

সুমাইয়া (রা.) —
ইসলামের প্রথম শহিদা নারী। কঠিন নির্যাতনে প্রাণ দিলেন, তবু ঈমান ছাড়লেন না।

দোয়া:
হে আল্লাহ! আমাদেরকেও এই মহিয়সী নারীদের মতো ধৈর্যশীল, সাহসী, ইবাদতগুজার ও ঈমানদার বানাও।

আমিন
💖 اللهم آمين يا رب العالمين 💖

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Homey & Familiar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Homey & Familiar:

Share