Fly Abroad Tours & Travels

Fly Abroad Tours & Travels নিজের এবং পরিবারের ভবিষ্যৎ গড়বো, ইনশাআল্লাহ।

20/07/2026

আলহামদুলিল্লাহ,
অনেক প্রতীক্ষার পর দুবাই/ইউএই ভ্রমন ভিসা চালু !
৩০ দিন / ৬০ দিন / ০৫ বছর!

প্রিয় সম্মানিত গ্রাহক,বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সংযুক্ত আরব আমিরাত (UAE) টুরিস্ট ভিসা এখনো চ...
18/07/2026

প্রিয় সম্মানিত গ্রাহক,

বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সংযুক্ত আরব আমিরাত (UAE) টুরিস্ট ভিসা এখনো চালু হয়নি।

এছাড়াও, বাংলাদেশি নাগরিকদের জন্য ৫ বছরের Multiple Entry Visa-ও বর্তমানে চালু নয়।

⚠️ সম্প্রতি কিছু ব্যক্তি ও এজেন্সি ভিসা চালুর দাবি করে মার্কেটিং বা অর্থ লেনদেনের আহ্বান জানাচ্ছে। অনুগ্রহ করে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের অর্থ প্রদান বা আবেদন করবেন না।

Fly abroad tours & travels-এর পক্ষ থেকে অনুরোধ:

* ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকুন।
* কোনো প্রকার অগ্রিম অর্থ লেনদেন করার আগে তথ্য নিশ্চিত করুন।
* ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হলে আমরা আমাদের অফিসিয়াল পেজ ও যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সর্বপ্রথম আপডেট জানিয়ে দেব।

আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

Fly Abroad Tours & Travels
Your Trusted Travel Partner

08/04/2026

মাশা-আল্লাহ

ভিসা আবেদন, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা নিয়ে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে ১৩ দেশের দূতাবাস। যৌথ এই বার্তায় স্পষ্ট ...
08/04/2026

ভিসা আবেদন, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা নিয়ে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে ১৩ দেশের দূতাবাস। যৌথ এই বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে—অফিসিয়াল পদ্ধতি এড়িয়ে কোনোভাবে আবেদন করলে তার গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে। বুধবার (৮ এপ্রিল) অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য একসঙ্গে এই কঠোর অবস্থান জানায়। দূতাবাসগুলো জোর দিয়ে বলেছে, ভুয়া নথি ব্যবহার বা অনির্ভরযোগ্য, লাইসেন্সবিহীন এজেন্টের মাধ্যমে আবেদন করা হলে তা সরাসরি বিপদের দিকে ঠেলে দিতে পারে। এমনকি ভুল পথে আবেদন করলে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব, বড় ধরনের আর্থিক ক্ষতি, সীমান্তে সরাসরি প্রত্যাখ্যান কিংবা গুরুতর আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে। বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে—কোনও দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে যুক্ত নয়। তাই যারা ‘ভিসা নিশ্চিত’, ‘বিশেষ প্রভাব’ বা দ্রুত অনুমোদনের নামে প্রলোভন দেখায়, তাদের ওপর নির্ভর করা মারাত্মক ভুল হতে পারে। অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করলে তা পুরোপুরি নিজের ঝুঁকিতে করতে হবে। আবেদনকারীদের প্রতি কঠোর আহ্বান জানিয়ে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি ও যাচাইকৃত অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই সব ধরনের তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায়, প্রতারণার ফাঁদে পড়ে বড় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। দূতাবাসগুলোর ভাষায়, নিরাপদ, স্বচ্ছ ও সুষ্ঠু আবেদন প্রক্রিয়া নিশ্চিত করা তাদের অগ্রাধিকার—তবে নিয়ম না মানলে দায় সম্পূর্ণভাবে আবেদনকারীর ওপরই বর্তাবে।

09/02/2026
06/01/2026

গ্রীক সাইপ্রাসে রিলিজ দিলে কি করবেন?

রিলিজ দিলে এই রিলিজ এর মেয়াদ থাকে ৩০ দিন।এই ৩০ দিন পর আপনি অবৈধ হয়ে যাবেন তবে আপনি যদি Imigration অফিসে গিয়ে তাদের রিকুয়েষ্ট করে এই রিলিজ এর মেয়াদ ৬ মাস সর্বোচ্চ বাড়িয়ে নিতে পারবেন।

আপনাকে রিলিজ দেওয়ার ৩০ দিনের মধে সেইম জব ম্যানেজ করতে হবে। যদি আপনি রিলিজ এর মেয়াদ না বাড়ান তাহলে ৩০ দিন পর আপনি অবৈধ হয়ে যাবেন আপনার TRC ও বাতিল হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে।
এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজটি ফলো দিয়ে সাথে থাকুন।

🚨🇵🇹 আপনার রেসিডেন্স কার্ড কি AIMA-তে ফেরত গেছে?⚠️ জানেন কি, এখন AIMA কী বলছে?পর্তুগালে 🇵🇹 হাজারো প্রবাসী এখন একই সমস্যায...
01/01/2026

🚨🇵🇹 আপনার রেসিডেন্স কার্ড কি AIMA-তে ফেরত গেছে?
⚠️ জানেন কি, এখন AIMA কী বলছে?

পর্তুগালে 🇵🇹 হাজারো প্রবাসী এখন একই সমস্যায়—
📩 কার্ড পাঠানো হয়েছে, কিন্তু হাতে পাননি!
👉 কারণ? কার্ড ফিরে গেছে সরাসরি AIMA অফিসে।

❌ ভয় পাবেন না
⚠️ কিন্তু এই ৩টা ভুল করলে বড় বিপদ হতে পারে
এই লেখাটি পড়ুন শেষ পর্যন্ত—
কারণ এখানে আছে যাচাইকৃত, বাস্তব ও আপডেট তথ্য ✅

❗ কার্ড ফেরত যাওয়া মানে কী?
অনেকে ভাবেন—
“ফেরত গেলে আবার নিজে থেকেই পাঠাবে”
🔴 না! AIMA স্পষ্ট করে বলেছে—এটা ভুল ধারণা।
একবার CTT কার্ড ফেরত পাঠালে,
📌 AIMA আর অটোমেটিকভাবে নতুন করে পাঠায় না।

❓ কেন কার্ড ফেরত যায়? (সাধারণ কারণ)
📮 ঠিকানা ভুল বা অসম্পূর্ণ
🚪 ডেলিভারির সময় বাসায় কেউ ছিল না
📦 পোস্ট অফিস থেকে সংগ্রহ করা হয়নি
🔁 ঠিকানা বদলেছে, কিন্তু AIMA-কে জানানো হয়নি।

📌 ছোট মনে হলেও, এগুলোই বড় সমস্যার মূল।
📢 AIMA-র অফিসিয়াল নির্দেশনা (গুরুত্ব দিয়ে পড়ুন)
AIMA যা পরিষ্কারভাবে জানিয়েছে—
🔴 কার্ড ফেরত গেলে নিজ দায়িত্বে যোগাযোগ করতে হবে।
🔴 রিনিউ প্রমাণ সাথে না থাকলে অবস্থান ঝুঁকিপূর্ণ
🔴 প্রমাণই আপনার অস্থায়ী লিগ্যাল সাপোর্ট
এই নির্দেশনা ইতোমধ্যে বাস্তবে কার্যকর হচ্ছে।

✅ এখনই আপনার করণীয় (সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ)
এই অংশটি স্ক্রিনশট রেখে দিন 📸
1️⃣ রিনিউ প্রমাণ পকেটে রাখুন — বাধ্যতামূলক
AIMA স্পষ্ট বলছে—

📌 রিনিউ প্রমাণ ছাড়া চলাফেরা করবেন না
সাথে রাখুন👇
✔ রিনিউ আবেদন রিসিপ্ট
✔ পেমেন্ট কনফার্মেশন
✔ AIMA ইমেইল বা SMS

👉 পুলিশ বা অফিস চাইলে এগুলোই আপনার ঢাল 🛡️

2️⃣ ঠিকানা এখনই যাচাই করুন
❌ ভুল ঠিকানা মানেই আবার কার্ড ফেরত
✔ ঠিকানা সঠিক থাকলে সমস্যার অর্ধেক সমাধান
📌 ঠিকানা পরিবর্তন হলে অবশ্যই AIMA-কে জানাতে হবে।

3️⃣ নিজ দায়িত্বে AIMA-র সাথে যোগাযোগ করুন
কার্ড ফেরত মানে বসে থাকা নয় ❌
✔ অফিসে যোগাযোগ
✔ প্রয়োজনে নতুন অ্যাপয়েন্টমেন্ট
✔ অনেক ক্ষেত্রে নিজে গিয়ে কার্ড সংগ্রহ করতে হচ্ছে।

🚫 এই ভুলগুলো করলে বিপদ বাড়বে
🚫 “কার্ড আসবেই” ভেবে নিশ্চিন্ত থাকা
🚫 প্রমাণ ছাড়া বাইরে চলাফেরা
🚫 ঠিকানা আপডেট না করা

⚠️ এগুলো ভবিষ্যৎ রিনিউ, চাকরি ও ট্রাভেলে সমস্যা তৈরি করতে পারে।

🌍 বাস্তব সত্য (প্রবাসীদের জন্য বার্তা)
পর্তুগালে 🇵🇹
রেসিডেন্স কার্ড মানে শুধু প্লাস্টিক নয়—
এটা আপনার আইনি পরিচয়, নিরাপত্তা আর ভবিষ্যৎ।
কার্ড ফেরত গেছে মানেই শেষ নয় ❌
কিন্তু সচেতন না হলে ঝুঁকি নিশ্চিত ⚠️

🇵🇹 শেষ কথা
📍 রিনিউ প্রমাণ রাখুন
📍 ঠিকানা আপডেট রাখুন
📍 AIMA-র নির্দেশনা মেনে চলুন।

👉 আজ শেয়ার করুন—কারণ
একটি শেয়ার কারও বড় সমস্যার সমাধান হতে পারে।

🇵🇹



Address

53 Baitul Abed, Room-803 (Lift-8), Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801706926289

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly Abroad Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fly Abroad Tours & Travels:

Shortcuts

Share