07/07/2021
Boosting VS. Digital Marketing :
আমাদের দেশের ছোট থেকে মাঝারি লেভেলে যারা উদ্যোক্তা আছেন তারা অনেকেই মনে করেন Boosting এবং Digital Marketing সেইম জিনিস. এমনকি যারা বড় বড় ব্যবসা রান করছেন, তাদের মধ্যেও অনেকে ভাবেন যে বুষ্টিংই ডিজিটাল মার্কেটিং. তাদের জন্য আজকের এই পোস্ট.
ডিজিটাল মার্কেটিং এর খুবই ক্ষুদ্র একটা পার্ট হচ্ছে বুষ্টিং. যারা নিজের কার্ড ব্যবহার করে $5, $10 boosting করেন এবং ভাবেন যে আমি ডিজিটাল মার্কেটিং করছি তারা ভুল না. আপনারা অবশ্যই একজন ডিজিটাল মার্কেটার. নিচের কথাগুলো আপনাদের জন্য একটু মনোযোগ দিয়ে পড়বেন.
একটু খেয়াল করে দেখবেন যে শুরুর দিকে যারা ৩/৪ বছর আগে বুষ্টিং করতেন, তখন দেখা যেত যে ১০ ডলারে এ আনুমানিক ৫০-১০০ টার মত মেসেজ আসত. এবং যেখান থেকে ২০ থেকে ৫০ জন ব্যক্তি আপনার প্রোডাক্ট/ সার্ভিস কিনে নিত এবং আপনি দেখতেন ৮৫০ টাকা খরচ করে আপনার (১০-৫০) হাজার টাকা প্রফিট হয়ে যাচ্ছে. ওটা ছিল ২০১৫- ২০১৭ এর গল্প. এখন 2021 এ দেখা যায় একটি বুষ্টিং করলে ১০ ডলার এ message Campaign এ সর্বোচ্চ ১৫ থেকে ২৫ টি মেসেজ পাওয়া যায়. যেখান থেকে কাস্টমার হওয়ার চান্স থাকে ২-৫ জন. আপনি যখন $10 = ৮৬০ টাকা + ১২৮ টাকা (Vat) = আনুমানিক ১০০০ টাকা খরচ করছেন আপনি আউটপুটে পাচ্ছেন হয়তো সর্বোচ্চ ১,০০০-২,৫০০ টাকা প্রফিট. কিন্তু এই বুষ্টিং যখন আপনি কন্টিনিউ করছেন তখন দেখছেন কখনো ২৫ টা আবার কখনো ৫টা মেসেজ আসছে. আবার কখনো মেসেজ আসছে না. এবং এক পর্যায়ে শুধু খরচে হচ্ছে কোন রেজাল্ট আসছে না, কেন?
কেন জানতে আপনার এখন ঢুকতে হয় Full-fledged Digital Marketing OR 360° Marketing OR Data Driven Digital Marketing এ. এখন full-fledged ডিজিটাল মার্কেটিং আর Boosting এর মধ্যে পার্থক্য কি তা খুব সহজ ভাষায় যদি বলতে হয় (টেকনিকাল টার্ম ছাড়া) - আপনার বিজনেসের মেসেজ কনভারসেশন কতগুলো হবে বা আপনার কনভার্শন হবে, কোন পোস্টে এঙ্গেজমেন্ট বেশি হবে, কিভাবে পেইজে ম্যাক্সিমাম লাইক আসবে, কোন পোস্ট ভাইরাল হবে, কনটেন্ট কিভাবে ডিজাইন করতে হবে, কাস্টমার কোথা থেকে আসতেছে, ডাটা কিভাবে ট্র্যাক করতে হয়, SEO, SMO কিভাবে স্টাবলিশ করতে হয় ইত্যাদি যখন আপনি নিজেই forecast করতে পারবেন তখন হবে full-fledged Digital Marketing.
নিচের ভিডিওতে আপনাদের একটি স্যাম্পল দেখাচ্ছি যেখানে একটি Direct boosting এ 10$ এর message Conversion এর রেজাল্ট এবং 5$ এ full-fledged Digital Marketing Campaign রান করার পরের output.
Full-fledged Digital Marketing Campaign:
- Dollar Spent = $5.29 ($8.5 full budget)
- Message received = 104 (155, after spending $8.5)
- Per message Cost = 4.7 টাকা
- Total Reach = 6500
- Total Impression = 11500
- Total Customer on Board = 38
- Business outcome = 3,90,000 টাকা (approx.)
N. B. : এটি ছিল একটি রিসেলার নিয়োগ করার ক্যাম্পেইন . ইতিমধ্যে তারা ৩ লাখ ৯০ হাজার টাকার অর্ডার পেয়ে গিয়েছেন. এই রিসেলার এর সাথে বিজনেস তিন বছর কন্টিনিউ হবে.
অন্যদিকে
Direct Boosting for Message Campaign:
- Dollar Spent = $10
- Message received = 24
- Per message Cost = 35.8 টাকা
- Total Reach = 7500
- Total Impression = 10500
- Total Customer on Board = 1
- Business outcome = 4,000 টাকা (approx.)
N.B.: এটি ছিল একটি ফটোগ্রাফি পেইজের ক্যাম্পেইন. তাদের এই বুষ্টিং এ একজন কাস্টোমার পেলেও, তাদের গত boosting এ তারা ৪-৫ জন কাস্টমার পেয়েছিলেন. যারা আনুমানিক 12 থেকে 15 হাজার টাকার কাজ দিয়েছিলেন.
উল্লেখ্য যারা full-fledged ডিজিটাল মার্কেটিং করছেন তাদের মাসে আনুমানিক ৫০ থেকে এক লাখ টাকা এই মার্কেটিং এর খরচ হতো হয় এবং কোটা মাধ্যমে তাদের মাসে ১০ লাখ টাকার উপরে বিজনেস আসে.
যেখানে অন্যরা যারা ছোট ছোট boosting করছেন তাদের মাসে খরচ যাচ্ছে সর্বোচ্চ ৪-৫ হাজার টাকা বা কারো ১০-২০ হাজার টাকা. আপনার কাছে এই অ্যামাউন্টটা যদি বেশি মনে হয় তাহলে আপনি ভিডিওটি দেখুন.
আপনি ১০ ডলার খরচ করছেন - ২টা কাস্টমার কাস্টমার পাচ্ছেন. ১০০০ টাকা খরচ করে ২০০০ টাকা লাভ করে ফেলছেন. পরে ২০০০ টাকা খরচ করছেন ওইখানে ৪ টা কাস্টমার পাচ্ছেন. আপনারা যা টাকা প্রফিট আসতেছে - আপনি ক্যালকুলেশন করে দেখছেন কিছুনা কিছু প্রফিট বা সমান সমান থাকছে. কিন্তু দিন যত যাচ্ছে আপনি পন দেখছেন যে মেসেজ রেট অনেক কমে গেছে আর প্রফিট হচ্ছে না এবং এই ভাবে আপনি আরো হাজার হাজার টাকা ফেলে দিচ্ছেন এবং রেজাল্ট আসছে না এক পর্যায়ে আপনি বুষ্টিং থেকে আশাহত হয়ে যাচ্ছেন.
আপনার জন্যই এই ভিডিও যে ডিজিটাল মার্কেটিং এ আসুন একটি গোছানো মার্কেটিং প্ল্যান করলে তখন আপনার কনভার্শন ভালো হবে.