Md Azizur Rahman Palash

Md Azizur Rahman Palash Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Azizur Rahman Palash, Internet Marketing Service, Dhaka.

07/06/2022

বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন
মুসলিম নও মুনাফিক তুমি রাসূলের দুশমন।
ফ্যাক্ট: ইন্ডিয়া

গভীরভাবে শোকাহত 🏴চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে পুড়ে নিহত সকল শ্রমিক ভাইবোন, ফায়ার ব্রি...
06/06/2022

গভীরভাবে শোকাহত 🏴

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে পুড়ে নিহত সকল শ্রমিক ভাইবোন, ফায়ার ব্রিগেডের সদস্যসহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করি,সেই সাথে, পুলিশ, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক ও রক্তদাতা সকলের জন্য অনেক অনেক দোয়া ও বিনম্র শ্রদ্ধা।

ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে। মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।মেয়েটি ভাবছে, আমি নীচ...
02/06/2022

ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে। মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।

মেয়েটি ভাবছে, আমি নীচে পড়ে যাচ্ছি এবং আমি বেয়ে উপরে উঠতে পারব না কারণ সাপটা আমাকে কামড়ে দেবে। কেন সে আরেকটু শক্তি দিয়ে আমাকে টেনে তুলছে না?

ছেলেটি ভাবছে, আমি খুবই ব্যথা অনুভব করছি। তথাপি আমি তাকে আমার সাধ্য মতো টেনে তুলছি। কেন সে নিজে চেষ্টা করে আরেকটু উঠছে না?

শিক্ষাঃ অপরপক্ষ কতোটা চাপে আছে তা আপনি কখনো জানবেন না, এবং আপনি কতোটা চাপে আছেন তা অপরপক্ষও কখনো জানবে না। এটাই জীবন, আপনার কাজ, পরিবার, অনুভূতি, বন্ধু যাই হোক না কেন একে অন্যকে বোঝার চেষ্টা করা উচিত। তাই ভিন্ন ভাবে ভাবতে শিখুন। একে অপরকে বুঝতে চেষ্টা করুন এবং সুসম্পর্ক গড়ে তুলুন।

সকল ভুল বোঝাবুঝির অবসান হোক, সুন্দর হোক সবার জীবন।

মুরগী ডিম দেয়,একটি ডিমের দাম মাত্র আটথেকে দশ টাকা। কিন্ত ডিম দিয়েই সে 'কক কক' আওয়াজ করে সমগ্র বাড়ির লোকদের জানিয়ে দেয় যে...
05/04/2022

মুরগী ডিম দেয়,একটি ডিমের দাম মাত্র আটথেকে দশ টাকা। কিন্ত ডিম দিয়েই সে 'কক কক' আওয়াজ করে সমগ্র বাড়ির লোকদের জানিয়ে দেয় যে,সে ডিম প্রসব করেছে। অথচ ঝিনুক-কে দেখুন। লক্ষ-কোটি টাকার মুক্তা দিয়েও নিরবে-নিভৃতে থাকে।

আপনি ঝিনুকের মত দামি হতে চান?তাহলে বিশেষ অনুরোধ: লোক দেখানো দান-সদাকা বন্ধ করুন।যাদেরকে আপনারা খাবার দিচ্ছেন তারা পরিস্থিতির শিকার, ভিখারি নয়!দয়া করে ছবি তুলে তাদের লজ্জিত করবেন না।
বিশ্ব নবী (সাঃ) বলেছেন-- ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেনো না জানে। ❤

🌸আসুন জেনে নেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সুন্নাত ❤
25/08/2021

🌸আসুন জেনে নেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সুন্নাত ❤

→ শিক্ষনীয় গল্পএই পাখিটা তাড়াহুড়ো করে ভয়ানক একটা সাপকে মাছ মনে করে শিকার করে তাকে গিলে নিল,, এবার সে আসমানের দিকে উড়তে শ...
24/08/2021

→ শিক্ষনীয় গল্প

এই পাখিটা তাড়াহুড়ো করে ভয়ানক একটা সাপকে মাছ মনে করে শিকার করে তাকে গিলে নিল,,
এবার সে আসমানের দিকে উড়তে শুরু করলো,
তখন সে উড়তে গিয়ে, অনুমান করলো এটি মাছ নয় সাপ,কিন্তু ততখনে খুব বেশি দেরি হয়েগেছে।
অচিরেই সে অনুভব করল যে, সাপটি তার পেট চিরে বাহিরে বের হয়ে যাচ্ছে, অগত্যা সে এখন চিরকালের জন্য ভূপৃষ্ঠে নেমে আসতে লাগলো,,,

"""""উপদেশ""""
জীবিকা অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে নিজের জন্য হারাম গ্রাস এবং হারাম পন্হা অবলম্বন করবেন না,, কে জানে জীবিকার এই গ্রাস এবং মাধ্যমটি হয়তো তার মূল্য বাবদ আপনার মূল্যবান জীবনটাই কেড়ে নিবে,,,
" আসলে বাস্তব এটাই যে,হারাম কোটি টাকার চেয়ে
হালাল ১টাকাই ভালো।

 #জানেন_কিপুরুষ জলহস্তী কেন নিজ শিশুকে হত্যা করে? 🦛একবার ভাবুন তো, জলহস্তী পরিবারে ২৪৩ দিন গর্ভধারণের পর একটা শিশু জলহস্...
20/08/2021

#জানেন_কি

পুরুষ জলহস্তী কেন নিজ শিশুকে হত্যা করে? 🦛

একবার ভাবুন তো, জলহস্তী পরিবারে ২৪৩ দিন গর্ভধারণের পর একটা শিশু জলহস্তীর জন্ম। কিন্তু ছেলে সন্তান হলেই বাড়ে যত বিপত্তি। পিতার হাতে ছেলে খুন। এমন ভাবনায় পরিবারের বাকি সদস্যরা সন্তানকে সারাক্ষণ পাহাড়ায় রাখে, যাতে বাবা তার সন্তানকে হত্যা করতে না পারে। আর বাবা সারাক্ষণই সুযোগ খুঁজে বেড়ায়। একটা ছোট সুযোগই যথেষ্ট; বাবার বিশালাকৃতি মুখের ১ ফুট লম্বা তীক্ষ্ণ দাঁতের আঘাতে সন্তানকে হত্যা করার জন্য।

কিন্তু বাবার হাতে ছেলে খুনের কেনো এই নৃশংসতা?

ডাঙ্গায় থাকা প্রাণীদের মধ্যে তৃতীয় বৃহত্তম প্রাণী হচ্ছে জলহস্তী। তৃণভোজী এই প্রাণীর ওজন, ১৩০০-১৮০০ কেজি পর্যন্ত হয়। এদের এক একটি দলে ৬-১০ টি পর্যন্ত সদস্য থাকে। যাদের মধ্যে একটিই মাত্র পুরুষ সদস্য। বাকিসব নারী সদস্য। পুরুষ সদস্যটি তার হেরেমে কখনো অন্য পুরুষকে আশ্রয় দিতে চায়না। কারণ, সে কখনো তার রাজত্ব হাতছাড়া করতে চায়না। পরিবারে কণ্যা সন্তানের জন্ম হলে পরম মমতায় সে বড় হয়। আর ছেলে সন্তানের জন্ম মানেই তার রাজত্বের জন্য হুমকি। তাই পুরুষ সদস্যটি সুযোগ পেলে ছেলে জন্মের পরপরই হত্যা করে ফেলে। তবে ছেলে সন্তানটি যদি বাবার পায়ে পড়ে বশ্যতা স্বীকার করে, তখন কোন কোন ক্ষেত্রে বাবা তাকে হত্যা করে না। তবে সবসময়ই সতর্ক থাকে। রাজ্যের জন্য হুমকি মনে হলে মৃত্যু ব্যাতিত অন্য কোন পথ নেই।

তবে পরিবারের অন্যান্য সদস্যরা ছেলে সন্তানটিকে লুকিয়ে বড় করার চেষ্টা করে। তবে সেজন্য ২৪ ঘন্টাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়। এক সময় সন্তান যখন পরিনত হয়, তখন সে বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তখন পিতা ও সন্তানের মাঝে জীবন মরন লড়াই হয়। সেখানে মৃত্যু বা পরাজয় বরণ করে মৃতপ্রায় হয়ে দলত্যাগ ব্যাতিত ভিন্ন কোন সুযোগ নেন। প্রকৃতিতে আরো কিছু প্রাণীদের মধ্যে এই প্রবণতা দেখা গেলেও জলহস্তীদের মধ্যে এর প্রবণতা সবচেয়ে বেশি।

*কালেক্টেড*

রিজিক নিয়ে আগে কখনো এভাবে ভাবি নি ?রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা , পয়সা , অর্থ , সম্পদ । সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসি...
18/08/2021

রিজিক নিয়ে আগে কখনো এভাবে ভাবি নি ?

রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা , পয়সা , অর্থ , সম্পদ ।
সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসিক সুস্থতা ।
সর্বোত্তম স্তরঃ পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান।
পরিপূর্ণ স্তরঃ মহান আল্লাহর সন্তুষ্টি ।
রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি । আমি পুরাে জীবনে কত টাকা আয় করবাে সেটা লিখিত , কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত , কবে কোথায় মারা যাবাে সেটা লিখিত । আশ্চর্যের ব্যাপার হচ্ছে , আমি কতগুলাে দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবাে সেটা লিখিত । একটি দানাও কম না , একটিও বেশি না ।

ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবাে , এই সিদ্ধান্ত আল্লাহ্ তায়ালা নিয়েছেন ।
আমি হালাল উপায়ে আয় করবাে না হারাম উপায়ে আয় করবাে সেই সিদ্ধান্ত আমার ।
যদি ধৈর্য ধারণ করি , আল্লাহ্ তায়ালার কাছে চাই , তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি আয় করেই আমি মারা যাবাে , হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই ... নাথিং মাের , নাথিং লেস !
আমি যেই ফলটি আজকে কলকাতা তে বসে খাচ্ছি , সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপাের্ট করা । ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে । এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে , কত মানুষ এই ফলটি পাড়তে গেছে , দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে , পছন্দ হয় নি , কিনে নি । এই সব ঘটনার কারণ একটাই , ফলটি আমার রিজিকে লিখিত । যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি , ততক্ষণ সেটা ওখানেই থাকবে ।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম , অন্য কোথাও চলে যেতে পারতাম , কিন্তু না । রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবাে না ।
.......................
রিজিক জিনিসটা এতােটাই শক্তিশালী ! কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু - বান্ধব আমার বাসায় আসছে , সে আসলে আমার খাবার খাচ্ছে না । এটা তারই রিজিক , শুধুমাত্র আল্লাহ্ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন । হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে ।
আলহামদুলিল্লাহ্ ...
.......................
কেউ কারােটা খাচ্ছে না , যে যার রিজিকের ভাগই খাচ্ছে । আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি , কতটুকু ভরসা করে আছি ।

আল্লাহ তা'আলা বলেন ,
দুনিয়ায় বিচরণকারী এমন কোনাে প্রাণী নেই , যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই । তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত । সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে ।
( সুরা হুদ : আয়াত ৬ )

যে আল্লাহকে ভয় করে , আল্লাহ তার জন্য কোনাে না কোনাে পথ বের করে দেবেন । আর তাকে ( এমন উৎস থেকে ) রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না ।
( সুরা ত্বালাক : আয়াত ২-৩ ) }

আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে সঠিক পথে রিজিক তালাশের তৌফিক দান করুন । আমীন 🤲

সংগৃহীত.....

আলহামদুলিল্লাহ!❤️এ বিজয় ১৯০ কোটি মুসলমানের,,আফগা*নিস্তান..!💕এ বিজয় যেন মালিক কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন! আমীন ইয়া রব! ...
15/08/2021

আলহামদুলিল্লাহ!❤️
এ বিজয় ১৯০ কোটি মুসলমানের,,
আফগা*নিস্তান..!💕
এ বিজয় যেন মালিক কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন! আমীন ইয়া রব! 🤲
نَصرٌ مِنَ اللَّهِ وَفَتحٌ قَريبٌ
''নাসরুম্ মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরীব।''
- আল্লাহর পক্ষ হতে সাহায্য এবং বিজয় অতি নিকটবর্তী।
[] Surah: As-Saff: 13[]

Congratulations banglar tiger
04/08/2021

Congratulations banglar tiger

১) নামায শেষ করে উঠে যাওয়ার সময় জানতে পারলাম মেহমান চলে এসেছে। এজন্য মেহমান ঘরে প্রবেশ করা পর্যন্ত জায়নামাজে বসে থাকলাম।...
25/07/2021

১) নামায শেষ করে উঠে যাওয়ার সময় জানতে পারলাম মেহমান চলে এসেছে। এজন্য মেহমান ঘরে প্রবেশ করা পর্যন্ত জায়নামাজে বসে থাকলাম। সম্পুর্ন ইচ্ছাকৃত না হলেও অবচেতন মন চাইছে নামায যে পড়তেছি মেহমান দেখুক! এটি ই রিয়া।

২) কেউ জিজ্ঞেস করলো-আপনি কি করছেন?
উত্তরে বললাম-আমি নামায পড়ে উঠে নাস্তা করতেছি বা নামায পড়ে উঠে এখন রান্না করতেছি।এখানে শুধু নাস্তা বা রান্না করার কথা বললেই হতো, সাথে -নামায পড়ে উঠে" কথাটি জুড়ে দিয়ে অতি সুক্ষভাবে নামাযকে প্রচারে নিয়ে আসা হল। এটি ই রিয়া।

৩) ফজরে যে নামায পড়তে উঠলাম কিন্তু কেউ জানলো না, তাই সেটা মানুষকে জানানোর জন্য দিলাম ফেসবুকে একটা পোস্ট, লিখলাম : "সবাই নামায পড়তে উঠুন/ঐ সময় ই ফজর নামাজের ফযীলত সম্পর্কিত/শাস্তি নিয়ে পোস্ট করলাম।" আমি জানি আমার এই পোস্টে কারো ঘুম ভাংগবেনা,তাও দিলাম। মোদ্দাকথা নামাযের ব্যাপারটা সবাইকে জানাতেই হবে। এটি ই রিয়া।

৪) নফল রোজা রেখে দুপুরে বন্ধুর সাথে চ্যাট করছি, হঠাৎ তাকে জিজ্ঞেস করেছি,ভাত খেয়েছিস কিনা?অথচ আজীবন তার ভাতের খবর নেয়নি,সে হ্যাঁ/না উত্তরের সাথে যে "তুই খেয়েছিস?"এটা জিজ্ঞেস করবে সেটার গ্যারান্টি সূর্য উঠার মতই,সে সুযোগে না দোস্ত রোজা রেখেছি বলে রোজার প্রচার করে দিলাম, এটি ই রিয়া।

৫) কুরবানির গরু কিনলাম, অফলাইনের আশেপাশের সবাই দেখলেও অনলাইন বন্ধুদের সামনে তো আর শো আপ করা হলো না।তাই প্রাইভেসি পাবলিক করে দিয়ে দিলাম পোস্ট, আলহামদুলিল্লাহ্‌ Done এইটি রিয়া।

৬) বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মজার ছলেই টেকনিকে বলে দিলাম, তুই বেটা কিপটা, কিছুই দান করিস না। প্রতিউত্তরে, "তুই কি দান করে উল্টিয়ে ফেলছিস? এই প্রশ্নটা যে করবে তা জানুয়ারির পর ফেব্রুয়ারি আসার মতই নিশ্চিত আমি, সাথে সাথেই দিয়ে দিলাম আমার দানের লিস্ট, সম্পূর্ণ ডিটেল সহকারে। এইটি রিয়া।

উপরের প্রত্যেক উদ্দীপক পড়ে কিছু আয়ত্ত করতে পারলেন কি? একেই বলে রিয়া। এতক্ষণ যে ইবাদত গুলো করলাম সেগুলা কি আল্লাহর জন্য, নাকি লোক দেখানো? লোক দেখানো মানেই রিয়া।

কখনো ভেবেছেন, এসব ইবাদত আদৌ কবুল হবে কি? উপরোক্ত প্রত্যেকটি ইবাদতই হলো "রিয়া"

আল্লাহ আমাদের রিয়ামুক্ত ইবাদতের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।❤️

সংগৃহীত

কিছু অজানা তথ্য।
24/07/2021

কিছু অজানা তথ্য।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Azizur Rahman Palash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Azizur Rahman Palash:

Share