14/08/2021
হ্যালো বন্ধুরা,,
আমরা সবাই ডিজিটাল মার্কেটিং বা আধুনিক বিপণন শব্দটার সাথে খুব বেশি পরিচিত। অথবা কারও মনে প্রশ্ন থাকতেই পারে যে ডিজিটাল মার্কেটিং বা আধুনিক বিপণন কি??
"কোনো পণ্য বা ব্র্যান্ডের বিজ্ঞাপন অনলাইনের মাধ্যমে প্রচার ও ব্যবসায় প্রসার ঘটানোকেই ডিজিটাল মার্কেটিং বলে।"
তবে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ রয়েছে যেগুলো জানা অত্যন্ত আবশ্যক। যেগুলো প্রয়োগ করে বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করা হয়ে থাকে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
1. SEO বা Search Engine Optimization
2. SEM বা Search Engine Marketing
3. Content Marketing
4. SMM বা Social Media Marketing
5. Affiliate Marketing
6. Email Marketing
7. E-Commerce Product Marketing
8. CPA Marketing
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং ব্যাবসাক্ষেত্রে একটি অপরিহার্য অংশ হয়ে দাড়িয়েছে। কারণ এখন মানুষ কোনো পণ্য কেনার পূর্বে বা ব্র্যান্ড যাচাই এর পূর্বে অনলাইনে জেনে বুঝে তারপর ক্রয় করে থাকে। এতে করে সময় ও অর্থ দুটোই বাচে।
তবে আজ আমরা জানবো SMM বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্তর্ভুক্ত একটি বিখ্যাত প্ল্যাটফর্ম "ফেসবুক মার্কেটিং" বিষয়ে।
ফেসবুক মার্কেটিং কি?
ফেসবুক মার্কেটিং হলো এমন এক সামাজিক যোগাযোগ মাধ্যম যার দ্বারা এর ব্যাবহারকারীদের কাছে ব্যাবসার পন্য ও সুবিধা ও সেবাসমূহের বিষয়ে প্রচার করা হয়ে থাকে। সহযে বলতে গেলে আমরা প্রতিদিন ফেসবুক ব্যাবহার করার সময় নানা ধরনের পণ্য ও ব্র্যান্ডের যেসব বিজ্ঞাপন গুলো দেখতে পাই সেটাই হলো ফেসবুক মার্কেটিং। কারণ সেই পণ্যের মালিক তার পণ্য ও ব্র্যান্ডের প্রচারের জন্যে ফেসবুকে মার্কেটিং করেছেবার তাই আপনার সামনে এসে প্রচার করছে। আর এভাবেই খুব অল্প সময়ে দ্রুত চারিদিকে বিজ্ঞাপন ছড়িয়ে দেয়া যায়।
ফেসবুক মার্কেটিং কেনো করবেন?
ফেসবুক বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্ক। ফেসবুকে প্রায় ২.২৭ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে, যার মধ্যে প্রায় ১.৫ বিলিয়ন মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করছে। আজকাল আমাদের দেশে ১০ বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে যুবক বৃদ্ধ প্রায় সবাই ফেসবুক ব্যবহার করছে। ১ বিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন মিনিমাম ৩০ মিনিট সময় ফেসবুকে ব্যয় করে। তাদের মধ্যে অনেকেই আবার ফেসবুকে কেনাকাটা করেন। বিশেষ করে এই করোনা মহামারী সময়ে অনলাইনে কেনাকাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
এখন প্রশ্ন হলো ফেসবুক মার্কেটিং কেনো করবেন?
তাহলে উত্তরও আপনার কাছেই। বর্তমান সময়ে আমাদের দেশে ৩,৮৪,৭৫,০০০ মানুষ ফেসবুক ব্যবহার করছে। যেটি আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় ২২.৬% এর বেশি। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৭০.৯% পুরুষ এবং ২৯.১% মহিলা। এখন আপনি নিজেই বলুন, আপনার পন্যের প্রচার করানোর জন্য কেন ফেসবুক মার্কেটিং করবেন না? আপনি ঘরে বসে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষের কাছে আপনার পন্য এর প্রচার ঘটাতে পারবেন। আমার মনেহয় পন্যের বিজ্ঞাপন বা প্রচার ঘটানোর জন্য এর চাইতে সহজ কোন উপায় আমাদের দেশে নেই।
ফেসবুক মার্কেটিং কত প্রকার ও কি কি?
ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকার।
১) ফ্রি ফেসবুক মার্কেটিং ও
২) পেইড প্রমোশন ফেসবুক মার্কেটিং।
ফ্রি ফেসবুক মার্কেটিং
ফ্রি ফেসবুক মার্কেটিং করতে হলে প্রথমে আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি ফেসবুক পেজ খোলতে হবে। সেই পেজের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের পন্য প্রচার করাই হচ্ছে ফ্রি ফেসবুক মার্কেটিং। এজন্য আপনার ফেসবুক পেজে প্রচুর পরিমানে ফ্যান ফলোয়ার থাকতে হবে তাহলে খুব সহজে আপনি ফ্রি ফেসবুক মার্কেটিং করতে পারবেন।
তাছাড়া আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করেও আপনার পন্যের প্রচার ঘটাতে পারেন। এ ছাড়াও ফেসবুক প্রোফাইল এ শেয়ারের মাধ্যমে ও ফেসবুক ম্যাসেজঞ্জার দিয়েও আপনি ফ্রি ফেসবুক মার্কেটিং করতে পারবেন। সাধারণত ছোট খাটো ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফ্রি ফেসবুক মার্কেটিং করে থাকে তাদের পণ্য প্রচারের জন্যে।
পেইড প্রমোশন ফেসবুক মার্কেটিং
টাকার বিনিময়ে ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেসবুক পেইড মার্কেটিং বলা হয়ে থাকে। যে কোন ধরণের বিজ্ঞাপন ফেসবুকে টাকার মাধ্যমে দেয়া যায়। এ ধরণের বিজ্ঞাপন সাধারণত ফেসবুক নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট হিসেবে শো হয় এবং ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্যের ছবি বা অফার আকারে শো হয়। তাছাড়া পেইড প্রমোশন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে নির্দিষ্ট কোনো এলাকা ও নির্দিষ্ট সংখ্যা ও বয়সের উপর টার্গেট করে বিজ্ঞাপন প্রচার করা যায় যা অনেক লাভজনক হয়। যেমন আপনার পেজের ফলোয়ার বেশির ভাগই মেয়ে। এখন আপনার পণ্য যদি হয় পুরুষকেন্দ্রিক তাহলে তো মেয়ে কাস্টমার দরকার নেই। পেইড প্রমোশন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে তাই নিদিষ্ট বয়সের ব্যাক্তি ও এলাকাগুলোকে টার্গেট করে খুব সহজেই পণ্যের বিজ্ঞাপন প্রচার করা যায় যা ফ্রি ফেসবুক মার্কেটিং এ সম্ভব নয়।
ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া যায় না। সে জন্য প্রথমে আপনার কোম্পানির নামে একটি ফেসবুক পেজ তৈরি করে নিতে হবে। তারপর ফেসবুক পেজে আপনার পন্যের বিস্তারিত তথ্য সংযোজন করে আপনার পন্যের বিজ্ঞাপন দিতে পারবেন।
আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন।
যদি এতে আপনাদের কারও উপকার হয়ে থাকে তাহলে আমি সত্যিই খুবই আনন্দিত হবো সেই সাথে সবার কাছে অনুরোধ থাকবে আমার পেইজটিতে একটি লাইক দিবেন ও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরও নতুন নতুন আর্টিকেল পেতে ফলো করে আমাদের সাথেই থাকবেন।
ধন্যবাদ।।