23/04/2026
আপনার সঙ্গেই শুরু হোক আগামী দিনের যাত্রা, চলো ঘুরে আসি Face of Tomorrow
ZoomBangla.com আনন্দের সঙ্গে ঘোষণা করছে, বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং Marketers 360 Degree এর আয়োজনে অনুষ্ঠিতব্য "চলো ঘুরে আসি, Face of Tomorrow" এর Official Media Partner হিসেবে আমরা যুক্ত হয়েছি।
এই আয়োজনের মূল লক্ষ্য বাংলাদেশের সেই লুকিয়ে থাকা পর্যটন গন্তব্যগুলোকে সামনে নিয়ে আসা, যেগুলো এখনো যথাযথ পরিচিতি পায়নি। দেশের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর গল্পগুলোকে দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরাই এই উদ্যোগের প্রাণ।
একই সঙ্গে এই Platform নতুন মুখ খুঁজে বের করবে, যারা আগামী দিনে বাংলাদেশের পর্যটনের প্রতিনিধি হয়ে উঠবে। তাদের গল্প, তাদের যাত্রা, তাদের সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরতে জুম বাংলা থাকবে প্রতিটি ধাপে।
দেশের তরুণ Talent দের এগিয়ে নিতে এবং বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে ZoomBangla সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার ও Marketers 360 Degree এর এই অনন্য উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।
সাথে থাকুন, চোখ রাখুন এই অনন্য আয়োজনে।