11/08/2026
একসময় মানুষ অনেক আগ্রহ নিয়ে কোর্সে জয়েন হতো কিন্তু সময়ের সাথে সাথে কিছু সো কল্ড কোর্স ক্রিয়েটর এবং লোভী মানুষের কারণে আজকে কোর্স বিজনেসের এই দৈন্যদশা। এটা যে শুধু আমাদের দেশেই এমন তা কিন্তু না, প্রত্যেক দেশেই এমন ছোট বড় গুরু আছে।
যাকগে,আসল কথায় আসি।
সেচুরেটেড মার্কেটে টিকে থাকার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কোয়ালিটি। কোর্স বিজনেসের মার্কেট নষ্ট হওয়ার পেছনে মূল কারণও এটাই। আপনি যদি এই মার্কেটে নিজের পজিটিভ অবস্থান ধরে রাখতে চান তাহলে অবশ্যই কোয়ালিটি ডেলিভার করতে হবে নয়তো টাকা যতই কামান সাথে মানুষের অভিশাপ এবং দূর্নামও কামাবেন।
আর যদি আপনি কোয়ালিটি ডেলিভার করতে পারেন তাহলে শুরুটা হয়তো এতো সহজ হবেনা কিন্তু ফিউচার মার্কেটে আপনি খুব সহজেই নিজের অবস্থান করতে পারবেন।
সো ডিসিশন ইজ ইউর,
কোয়ালিটি ডেলিভার নাকি শর্ট টার্ম মার্কেট আউট।