29/05/2023
লোগো ডিজাইন কি | প্রফেশনাল লোগো ডিজাইন
Logo Design
লোগো ডিজাইন নিয়ে কিছু কথাঃ
লোগো একটি কোম্পানির ব্রান্ড আইডেন্টিটি। একটি ছোটো কম্পানি থেকে শুরু করে অনেক বড় বড় কোম্পানিরও লোগো থাকে। খুব ছোট সাইজের একটি লোগোর মধ্যে বিশাল সাইজের কোম্পানির সম্মান নির্ভর করে। সুন্দর ডিজাইনের একটি লোগো আপনার ব্যবসায়ের বিক্রি এবং সুনাম দুটোই বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই কোম্পানি, সংস্থা কিংবা ব্যবসাকে শক্তিশালী এবং ব্রান্ড আইডেন্টিটি দিতে হলে অবশ্যই একটি লোগো থাকা বাধ্যতামূলক।
লোগো ডিজাইন কি / What is Logo Design
আমরা প্রথমেই আসি গ্রাফিক্স ডিজাইন এর মধ্যে অন্যতম সেক্টর হলো লোগো। আমরা সাধারণত একটি লোক বলতে একটি কোম্পানির ব্র্যান্ডিং বা যেটি দেখে সকলেই বুঝতে পারে যে এটি এই কোম্পানি। বিশ্বের নামকরা বেশকিছু কোম্পানি বা ব্র্যান্ড যেগুলোর লগো দেখে অনায়াসে চিনে ফেলা যায়- যেমন অ্যাপল, স্যামসাং, গুগল কিংবা ফেইসবুক এবং বাংলাদেশের ব্র্যান্ড আড়ং, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, প্রাণ কিংবা প্রথম আলো। প্রত্যেকটি কোম্পানি বা তাদের ব্র্যান্ড অনেকটাই লোগোর উপর নির্ভর করে। লোগো সিম্পল বা সুন্দর হবে ততই সে কোম্পানির থেকে মানুষ সহজেই মনে রাখতে পারবে।
কেন লগো ডিজাইন শিখবেন / why learn logo design
যদি আপনার ক্রিয়েটিভ আইডিয়া থাকে বা ডিজাইন করার মত ভাল আইডিয়া থাকে তাহলে আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন এর সেক্টরে লোগো ডিজাইন শিখতে পারেন। বিশ্বে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস এবং অফলাইন মার্কেটপ্লেসের এর চাহিদা ব্যাপক। প্রত্যেকটা কোম্পানি চায় তাদের কোম্পানির লোগো টা যেন ইউনিক এবং খুব সুন্দর এবং সাদাসিদা হয়। যাতে করে একজন কাস্টমার বা একজন পাবলিক এটাকে খুব সহজেই নিতে পারে এবং মনে রাখতে পারে। তাই এর জন্য বিভিন্ন কোম্পানির লোগোর পিছনের ৪০ ডলার থেকে শুরু করে ৩০০ ডলার পর্যন্ত তার চেয়েও বেশি খরচ করে থাকে। একবার ভাবুন যদি একটি লোকের জন্য আপনাকে ১০০ ডলার দেওয়া হয় অর্থাৎ আমাদের বাংলাদেশি টাকায় প্রায় ৮৫০০ হাজার টাকার মতো। এবং সে কাজটি যদি আপনি একদিনে করতে পারেন বা কয়েক ঘন্টায় করতে পারেন তাহলে এর ভবিষ্যৎ কেমন হতে পারে?