05/09/2021
"আজ ৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র জগতের আলোড়ন সৃষ্টিকারী চিত্র নায়ক সালমান শাহ'র ২৫ তম মৃত্যু বার্ষিকী" তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন প্লাজায় নিজ বাসায় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। বাংলাদেশ চলচ্চিত্র হারিয়েছে সবচেয়ে প্রতিভাবান এক তারকাকে,যিনি খুবই কম সময়ের মধ্যে বদলে দিয়েছিলেন গোটা চলচ্চিত্র জগৎ। তার অকাল প্রস্থানে বাংলাদেশের চলচ্চিত্র যে শূণ্যতা সৃষ্টি হয়েছিল,গত চব্বিশ বছরেও সেই শূন্যতা পূরণ হয়নি।
১৯৯৩ সালে চলচ্চিত্র জগতে এসেছিলেন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেতা। এর পর থেকেই সালমান শাহকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপার হিট ছবি দিয়েছেন তিনি।
পরিচিতির কারণ : আনন্দ অশ্রু, স্বপ্নের নায়ক,এই ঘর এই সংসার,অন্তরে অন্তরে,রঙিন সুজন সখি,বিচার হবে,আঞ্জুমান।
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নায়কের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ। সে সময় সারা দেশজুড়ে শোকের কালো ছায়া ছড়িয়ে পরে তার অসংখ্য ভক্তদের মাঝে। তার মৃত্যু মেনে নিতে না পারায় বেশ কয়েকজন নর–নারী আত্মহত্যা করেন বলেও পত্রিকার খবর আসে।
আজকে এই দিনে আমরা তাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। কোডেনড্রিম টীম থেকে তাকে জানাই আবেগপূর্ণ আরাধনা ও ভালোবাসা। সহজ হোক স্বপ্নের পথ চলা। কোডেনড্রিম এর সাথেই থাকুন।