10/08/2026
Assalamualaikum,
Extremo AI—আমাদের কাছে শুধু একটি AI Solution নয়; এটি Extremo-এর একটি Dream Project।
এই প্রজেক্টটি শুরু করার পেছনে আমাদের ভাবনাটা খুব সাধারণ ছিল—AI Technology যেন শুধু বড় বাজেটের ব্যবসাগুলোর জন্য সীমাবদ্ধ না থাকে। একজন উদ্যোক্তা যখন একটি Small বা Medium-sized Business পরিচালনা করেন, তখন ব্যবসার প্রতিটি খরচ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি নতুন Technology adopt করার পেছনে তাকে অনেক কিছু ভাবতে হয়। বড় অঙ্কের বাজেটের চাপ নেওয়া সবসময় সম্ভব হয় না।
ঠিক সেই জায়গা থেকেই Extremo AI-এর যাত্রা শুরু।
আমরা চেয়েছিলাম এমন একটি AI Solution তৈরি করতে, যেটা একজন উদ্যোক্তার জন্য সত্যিকার অর্থে কার্যকর হবে, আবার একইসাথে থাকবে তার সাধ্যের মধ্যেও।
Extremo AI যে Price Range-এ আমরা launch করেছি, সেখানে আপনাদের কাছ থেকে যে পরিমাণ সাড়া ও ভালোবাসা পেয়েছি—সত্যি বলতে আমরা নিজেরাও এতটা প্রত্যাশা করিনি। এর জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তবে এই অভাবনীয় সাড়ার সঙ্গে আমাদের সামনে একটি বড় Challenge-ও এসেছে।
প্রতিদিন ৫০–৭০টি Setup সম্পন্ন করার পরও, এই মুহূর্তে আমাদের ১৫১টিরও বেশি AI Setup Pending রয়েছে।
ফলে স্বাভাবিকভাবেই কিছু Customer-এর Setup সম্পন্ন হতে সময় লাগছে। অনেকেই হয়তো মনে করছেন আমরা তাদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না, কিংবা সময়মতো Response করছি না।
কিন্তু বাস্তবতা একদমই তা নয়।
আমাদের কাছে প্রতিটি Customer গুরুত্বপূর্ণ।
আমরা শুধু একটি Account তৈরি করে Setup Complete দেখিয়ে দিতে চাই না। প্রতিটি Business-এর জন্য AI System-টি যথাযথভাবে Setup ও Train করার চেষ্টা করি, যাতে এটি সেই Business-এর Customer-দের সঙ্গে যতটা সম্ভব Properly এবং Accurately communicate করতে পারে। আর AI Training ও Business-specific Setup-এর এই অংশটিই কিছুটা সময়সাপেক্ষ।
আমরা ইতোমধ্যেই আমাদের Manpower বাড়ানোর কাজ করছি, যাতে Pending Setup-গুলো আরও দ্রুত সম্পন্ন করা যায়। তবে সঠিক Team তৈরি করাও একটি Process, যেটা রাতারাতি করা সম্ভব নয়। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি নিয়ে কাজ করছি।
যাদের Setup এখনো Pending, তাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ—দয়া করে আমাদের আরেকটু সময় দিন এবং ধৈর্য রাখুন।
আর একটি বিষয় আমরা খুব পরিষ্কারভাবে জানাতে চাই—
আপনি যেদিন Payment করেছেন, সেদিন থেকে আপনার Subscription শুরু হচ্ছে না।
আপনার AI Setup সম্পূর্ণ করে যেদিন থেকে আমরা System Running করে দেব, ঠিক সেদিন থেকেই আপনার Subscription Period শুরু হবে।
অর্থাৎ Setup-এর জন্য অপেক্ষা করার কারণে আপনার Subscription-এর একটি দিনও নষ্ট হবে না। আপনার একটি টাকাও বিফলে যাবে না।
তাই এই সাময়িক Delay-এর জন্য দয়া করে আমাদের ভুল বুঝবেন না। আমরা কাউকে অপেক্ষা করাতে চাই না; বরং প্রত্যেকটি Setup যথাযথভাবে সম্পন্ন করেই Deliver করতে চাই।
একইসঙ্গে আমাদের একজন Customer Extremo AI নিয়ে যে News-টি লিখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষভাবে বলতে চাই—এটি কোনো Paid News বা Paid Promotion নয়। এটি আমাদের Customer-এর নিজের অভিজ্ঞতা থেকে লেখা। এমন Feedback আমাদের জন্য শুধু আনন্দের নয়, আরও ভালো কিছু করার বড় Motivation।
Extremo AI-এর পাশে থাকার জন্য, আমাদের বিশ্বাস করার জন্য এবং এত অল্প সময়ে এত অসাধারণ Response দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি Extremo-এর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।
নতুন যারা Extremo AI-এর সঙ্গে যুক্ত হচ্ছেন, আপনাদেরও স্বাগতম। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি as soon as possible প্রতিটি Setup সম্পন্ন করে আপনাদের AI System Running করে দেওয়ার।
Thank you so much for your trust, love and patience. ❤️
দয়া করে আমাদের সঙ্গে থাকবেন।
আমরা কাজ করছি—আরও দ্রুত, আরও ভালো এবং আরও শক্তিশালী একটি Extremo AI আপনাদের দেওয়ার জন্য।
— Team Extremo
ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল সেবায় নজর কাড়ছে ExtremoAI অটো-রিপ্লাই ও অনলাইন ব্যবসায়িক সেবায় গ্রাহকদের আস্থার দাবি...