13/02/2026
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে সাঈদ খোকনের অভিনন্দন, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার আশা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমি আশাকরি বিএনপি জোট সরকার গঠনের মধ্য দিয়ে দেশের অগ্রসরমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে। পাশাপাশি দেশের অন্যতম প্রাচীন ও প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করবে। আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোটের সার্বিক সফলতা প্রত্যাশা করছি।