28/05/2022
ফ্রেশ ফুড চ্যানেলে সুন্দরবনের মধু : মৌচাক থেকে বোতলে
১.সরাসরি সুন্দরবন থেকে সংগৃহীত।
২.রিফাইন করা
৩.খাওয়ার পর ভেজাল মনে হলে বিক্রিত মধু ফেরত।
৪.যাচাই-বাছাই করে নিতে পারবেন।
বাংলদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস পাঠানো হয়।
ফ্রেশ ফুড চ্যানেল
ঠিকানা:
সাতক্ষীরা অফিস-
মনিরুল ইসলাম মনি,
কাটিয়া টাউন বাজার,
সাতক্ষীরা পৌরসভা,সাতক্ষীরা।
এবং
ঢাকা অফিস-
রাব্বি আহমেদ
পশ্চিম রাজাবাজার, ঢাকা।
যোগাযোগ: ০১৭১৫৬৮৯৮৯৯
সুন্দরবনের মধুর বর্ণনা:
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী এবং গাবুরা ইউনিয়নের অভিজ্ঞ মৌয়াল দ্বারা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা হয়।
সুন্দরবনে নানা ধরণের উদ্ভিদ আছে, যার অধিকাংশ গাছে ফুল ধরে। মৌমাছি সব গাছ থেকে মধু সংগ্রহ করে না। সুন্দরবনের যেসব গাছ থেকে মধু সংগ্রহ করে সেগুলো হলো – খলিশা, গরান, বাইন, গেওয়া , কেওড়া, কাকড়া , গর্জন, পশুর প্রভৃতি। সুন্দরবনকে চাঁদপাই , শরণখোলা, খুলনা এবং সাতক্ষীরা এই মোট চারটি রেঞ্জে ভাগ করা হয়েছে। আবার লবণাক্ততার উপর ভিত্তি করে সুন্দরবনকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। যথা : লবন পানির অঞ্চল, মধ্যম লবন পানির অঞ্চল ও মিঠা পানির অঞ্চল। সুন্দরবনের পশ্চিম অংশ হল লবন পানির এলাকা , সুন্দরবনে বেশি মধু উৎপন্ন হয় এই লবন পানির অঞ্চল হতে। অর্থাৎ সুন্দরবনের চারটি রেঞ্জের মধ্যে সাতক্ষীরা রেঞ্জে বেশি মধু উৎপন্ন হয়। সংক্ষেপে বলা যায় সুন্দরবনের ৯০ ভাগ মধু সাতক্ষীরা রেঞ্জের বনাঞ্চলে উৎপন্ন হয়। সাতক্ষীরা রেঞ্জের বনাঞ্চলে প্রচুর মধু উৎপন্নকারী গাছ যথা – খলিশা, গরান , বাইন, গেওয়া, কেওড়া, কাকড়া, গর্জন, পশুর প্রভৃতি আছে।
সুন্দরবনের মধু অর্ডার করতে/ পণ্য সম্পর্কে জানতে/ যে কোনো প্রয়োজনে আমাদের কল করুন ০১৭১৫৬৮৯৮৯৯ নাম্বারে।