26/11/2022
প্রফেশনাল লোগো ডিজাইন কী?
লোগো (Logo) বলতে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি করা কোন প্রতীক কে বোঝানো হয়ে থাকে। যা কোনো প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। মানুষের ক্ষেত্রে নাম যেমন তার পরিচয়, ঠিক তেমনি একটি কম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লোগো হলো তার পরিচয় এবং ব্র্যান্ড। আর লোগো তৈরি করার প্রক্রিয়া কে বলা হয় লোগো ডিজাইন।
প্রফেশনাল লোগো কেন প্রয়োজন?
একটি লোগো হল কোন একটি নির্দিষ্ট কোম্পানির বা প্রতিষ্ঠানের সিম্বল বা প্রতীক যেটির মাধ্যমে সেই নির্দিষ্ট কোম্পানির পরিচয় বহন করে।
আপনি হয়তো ইতিমধ্যে কোন ব্যবসা করছেন অথবা কোন ব্যবসার সাথে জড়িত আছেন আবার এমনও হতে পারে কোন চাকরির সাথে জড়িত আছেন। কিন্তু আপনি কি একবার ভেবেছেন আপনি যেখানেই থাকুন আর যেখানে কাজ করুন না কেন সেখানে একটি ব্র্যান্ডিংয়ের ব্যাপার-স্যাপার রয়েছে!
আচ্ছা সেটা বাদ দেন, আর একটি কথা, আপনি কি জানেন একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের ততক্ষণ পর্যন্ত ব্র্যান্ডিং সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না সেই কোম্পানির একটি নিজস্ব ব্র্যান্ডিং লোগো থাকে।
আপনি যদি পৃথিবীর বড় বড় কোম্পানি বা ব্রান্ডের কথা বলেন তাহলে দেখবেন তাদের প্রত্যেকের এক একটি ব্র্যান্ড লোগো রয়েছে যেটির মাধ্যমে সেই কোম্পানিকে মানুষ ভালোভাবে চিনতে পারে এবং সেই কোম্পানি সম্পর্কে মানুষের আস্থা স্থাপন হয়।
আপনার কাস্টমাররা শুধু আপনার কোম্পানির নামেই আপনার কোম্পানিকে চিনবে না বরং আপনার কাস্টমাররা আপনার কোম্পানির ব্র্যান্ডের লোগো বা চিহ্ন দেখে চিনবে।
আর দশটি কোম্পানির থেকে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানটি মোটেও রেপুটেশনের দিক থেকে পিছিয়ে থাকবে না।
একটি লোগোর মাধ্যমে আপনার কোম্পানী বা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু আরো বৃদ্ধি করতে পারবেন।
লোগো সহ যেকোন ডিজাইনের জন্যে যোগাযোগ করুন, Saddam's Design আছে আপনার পাশে।
লোগো ডিজাইন করে কত টাকা আয় করা যায়?
লোগো ডিজাইন শিখে আয় করার ব্যাপারটি মূলত আপনার কাজ করার পরিমাণ ও দক্ষতার উপর নির্ভর করে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কিংবা বড় বড় আইটি কোম্পানিগুলোতে একজন দক্ষ লোগো ডিজাইনারের চাহিদা আকাশচুম্বী হয়ে থাকে। তাই আপনি দক্ষ হয়ে থাকলে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।
অনলাইন ইনকাম কি? অনলাইনে ইনকাম করার উপায়
শুরুতে একজন লোগো ডিজাইনার তার দক্ষতা অনুযায়ী ২০ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করে থাকে। সময়ের সাথে সাথে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সাথে সাথ আয়-রোজগারও বাড়তে থাকে। একজন পরিপূর্ণ দক্ষ, অভিজ্ঞ ও সৃজনশীল লোগো ডিজাইনার প্রতিমাসে কয়েক লক্ষ টাকা উপার্জন করে থাকে।
আপনি জেনে অবাক হবেন যে, কখনও কখনও একটি লোগো ডিজাইন করার পারিশ্রমিকই লাখ টাকা হয়ে থাকে। উপার্জনের দিক থেকে গ্রাফিক্স ডিজাইনের প্রথম সারির কাজগুলোর একটি হলো লোগো ডিজাইন। তাই দক্ষতা, অভিজ্ঞতা ও সৃজনশীলতা থাকলে এ পেশায় টাকা উপার্জন নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না।
তাই সফল ফ্রিল্যান্সার হতে নেক্টট্রেক আইটি আছে আপনার পাশে।
ধন্যবাদ।
ɴᴇxᴛʀᴀᴄᴋ ɪᴛ