Shaheen Alam

Shaheen Alam *WEB DEVELOPMENT

*APP DEVELOPMENT

*SOCIAL MEDIA MARKETING

*SEO

*AFFILIATE MARKETING

*BUSINESS MANAGEMENT

সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার ব্যবসা অথবা ক্যারিয়ারে কিভাবে ভূমিকা রাখতে পারে? ১) পরিচিতি বৃদ্ধিযে কোন মার্কেটিং ক্যম্প...
26/09/2021

সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার ব্যবসা অথবা ক্যারিয়ারে কিভাবে ভূমিকা রাখতে পারে?


১) পরিচিতি বৃদ্ধি

যে কোন মার্কেটিং ক্যম্পেইন এর একটি মূল উদ্যেশ্য হচ্ছে কোন পণ্য বা প্রতিষ্ঠানের পরিচিতি বৃদ্ধি করা। নতুন নতুন অফারগুলোকে প্রচার করা। সম্ভাব্য সব ক্ষেত্র থেকে ক্রেতা খুজে বের করা। আপনার ব্যবসা ছোট হোক অথবা বড়, ব্যবসার সফলতা অনেকটা নির্ভর করবে আপনি কতটা পরিচিত। আপনি যত বেশী পরিচিত, আপনার ক্রেতা পাওয়ার সম্ভাবনা তত বেশী। আর আপনি যদি পরিচিতি পেতে চান আপনাকে সেখানেই একটিভ থাকতে হবে যেখানে আপনার সম্ভাব্য ক্রেতার উপস্থিতি রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে টিভি, রেডিও এবং পত্রিকার পর সোস্যাল মিডিয়া বেশী জনপ্রিয়, এবং এর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে খুব দ্রুত এটা অন্য সবগুলাকে ছাড়িয়ে যাবে অথবা আরো বেশী জনপ্রিয় হবে তা সহজেই অনুমান করা যায়।

ফেসবুকের জনপ্রিয়তা যাচাই করার জন্য আপনি নিচে প্রদত্ত ডাটা গুলো দেখে নিতে পারেন।

ফেসবুকের বর্তমানে (২০২১) একটিভ ব্যবহারকারির সংখ্যা ২.৮ বিলিয়ন।
২০০ মিলিয়ন ব্যবসা ফেসবুকে একটিভ আছে বর্তমানে (২০২১)।
৬৫% ফেসবুক ব্যবহারকারীর বয়স ৩৫ বছরের নিচে।
৯৮.৩% মানুষ ফেসবুক মোবাইল এপ থেকে ব্যবহার করে।
পৃথিবীব্যাপী ফেসবুক ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ১৯.৫ ঘণ্টা ফেসবুক ব্যবহার করে থাকে।
৮৬% আমেরিকান মার্কেটার ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকে।
৭৮% আমেরিকান, ফেসবুকে পণ্যের বিজ্ঞাপন দেখার পর সেই পণ্য কিনে থাকে।
২) যোগাযোগ তৈরী

আপনি অনেক পরিচিতি পেলেন, কিছু ক্রেতাও পেলেন, কিন্তু এর মানে এই নয় যে আপনার কাজ শেষ বা আপনি সফল হয়ে গেলেন। কাজের প্রথম ধাপ সম্পন্ন হলেও সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে এখনই করতে হবে। আর তা হচ্ছে ক্রেতার সাথে যোগাযোগ রক্ষা করা। তারা আপনার পণ্য বা সেবাতে সন্তুষ্ট কিনা এর উত্তর বের করা। তাদের কোন অভিযোগ অথবা পরামর্শ আছে কিনা তা জানতে চাওয়া। অথবা আপনার পণ্য এবং সেবা সংক্রান্ত যেকোন ব্যাপারে তারা কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এবং হয়ে থাকলে সেটা কি ধরনের। এই উত্তর গুলো যদি আপনি বের করতে না পারেন এবং বের করার পর যদি এর সমাধান বের করতে না পারেন তাহলে আপনি যতই প্রচারনা চালান, আপনার ব্যবসা বেশীদিন টিকে থাকবে না। আর এই উত্তর গুলো পাওয়ার সব চাইতে সহজ উপায় হচ্ছে সোস্যাল মিডিয়া। কারন মানুষ ফোনে অথবা সামনা সামনি অভিযোগ দেয়ার চাইতে লিখতে বেশী সাচ্ছন্দ বোধ করেন। একই ঘটনা ঘটবে প্রশংশা করার বেলায়। আবার সোস্যাল মিডিয়াতে লিখার সময় মানুষ পর্যাপ্ত সময় নিতে পারে, যা অন্য মাধ্যমগুলাতে সম্ভব নয়। তাই সোস্যাল মিডীয়াকে শুধু মাত্র প্রচারনার জন্য ব্যাবহার করা হলে তা ভুল হবে। সোস্যাল মিডিয়াকে ক্রেতা অথবা সম্ভাব্য ক্রেতার সাথে যোগাযোগ এর মাধ্যম হিসেবে ব্যাবহার করতে হবে।

৩) ভাইরাল প্রমোশন

মানুষ শেয়ার করতে ভালোবাসে, সোস্যাল মিডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশী সত্য। মানুষ সারাদিন কি করলো, কিভাবে করলো, কোথা থেকে করলো এই ধরনের ঘটনাগুলো সবচেয়ে বেশি শেয়ার করে। এই সুযোগটাই আপনাকে কাজে লাগাতে হবে। একটা উদাহরন দেই, পিজা হাটে এক রোযার মাসে ইফতারের সময় ৮০০ টাকায় একজনের জন্য আনলিমিটেড পিজা এর ব্যাবস্থা করা হয়েছিল। এই খবরটি হয়ত অনেকেই জানতেন না। একটা স্ট্যাটাস দিন, “আজ পিজা হাটে ৮০০ টাকায় ৪ টা পিজা খেয়েছি, হুররে!” আর কিছু লাগবে না, আপনার ফ্রেন্ডলিষ্ট থেকে কম করে হলেও ৩০-৪০ জন নতুন মানুষ এই তথ্যটা পেয়ে যাবে, তার মানে কোন খরচ ছাড়াই প্রচারনা। আর এই ৩০-৪০ জন এর থেকে যদি একজনও যায় তাহলে এখানেও খরচ ছাড়াই কাষ্টমার। এখন পিজা হাটের পরিবর্তে আপনার ব্যাবসা প্রতিষ্ঠানকে ভাবুন, আপনিও একই ভাবে সুবিধা পেয়ে যেতেন।

৪) পণ্য অথবা সেবা বিক্রি করা

প্রচারনা আর যোগাযোগের মাধ্যম হিসেবেই নয় আপনি চাইলে ফেসবুকের মাধ্যমেও আপনার পণ্য বিক্রি করতে পারবেন। শপিফাই ইতিমধ্যেই ফেসবুকের মাধ্যমে বিক্রি করার সুবিধা দিচ্ছে। তাই একই মিডিয়াতে যদি প্রচারনা, যোগাযোগ এবং বিক্রি করা যায় তাহলে একে পাশ কাটিয়ে যাওয়ার মানে হচ্ছে নিজের ব্যাবসার অনেকগুলো সুযোগ নিজ হাতে বন্ধ করে দেয়া।

একজন ব্যাবসায়ী হিসেবে আপনার কাজ হচ্ছে আপনার ক্রেতার সব চাওয়া, সব সুবিধা তাদের হাতের কাছেই রাখা, আর তা করতে হলে আপনাকে সোস্যাল মিডিয়া মার্কেটিং গুরুত্বের সাথে নিতে হবে। আপনাকে সোস্যাল মিডিয়া মার্কেটিং এর কৌশল গুলো জানতে হবে। তাহলেই আপনি এই চ্যানেল থেকে পর্যাপ্ত সুবিধা নিতে পারবেন, আপনার ব্যাবসার প্রসার ঘটাতে পারবেন।

Shaheen Alam
https://shaheenalam.xyz

প্রতিষ্টানের জন্য ওয়েবসাইট তৈরী করা প্রয়োজন ?অথবা প্রয়োজন একটি ইকমার্স ওয়েবসাইট।  প্রিমিয়াম সার্ভিস এর শতভাগ নিশ্চিত সেব...
25/09/2021

প্রতিষ্টানের জন্য ওয়েবসাইট তৈরী করা প্রয়োজন ?
অথবা প্রয়োজন একটি ইকমার্স ওয়েবসাইট।
প্রিমিয়াম সার্ভিস এর শতভাগ নিশ্চিত সেবা দিচ্ছি আমরা।
ইউজার ফ্রেন্ডলি ট্রেন্ডিং ডিজাইনের নিশ্চয়তা
কাস্টমাইজড ফিচার
নিজের ইচ্ছে মত প্রয়োজনিয় অপশন
বেটার পারফরমেন্স ও ডিউরেবিলিটি
যেকোন ডিভাইসে সাইট সুন্দর ভাবে দেখা যাবে।
SEO ফ্রেন্ডলি ওয়েবসাইট, অর্গানিক ভাবে ট্রাফিক নিয়ে আসে।
তিনস্তরের ওয়েবসাইট নিরাপত্তা, সাইট থাকবে সম্পুর্ন নিরাপদ।
ফ্রি টপ লেভেল ডোমেইন
ওয়ার্ল্ড ক্লাস হোস্টিং এর সুব্যবস্থা
পেমেন্ট গেটওয়ে যার মাদ্ধমে বিকাশ, ক্রেডিট কার্ড সহ যেকোন ভাবে পেমেন্ট করা যাবে।
অফলাইন বিজনেস কে অনলাইনে নিয়ে ব্যবসা পরিচালনা করা এখন একদম সহজ। স্লো, নন কাস্টমাইজড, ইউজার ফ্রেন্ডলি নয় এমন সাইট না করে ভাল মানের সাইট তৈরি করতে পারেন টেকডাইনো বিডি থেকে। এতে লাভবান হওয়া যাবে। সাইট যদি দুর্বল হয়ে তবে সেটা দিয়ে কাজ পরিচালনা করা যায় না, সে সাইট থেকেও কোন লাভ নেই।
ভালো ও আন্তর্জাতিকমানের ই-কমার্স সাইট আপনাকে প্রয়োজনীয় সকল চাহিদা পূরণ করতে সাহায্য করবে। নিম্নোলিখিত Category ছাড়াও আমাদের সব ধরনের রেডি e-commerce , ERP সফটওয়্যারসহ সব Category এর e-commerce ওয়েবসাইট সিঙ্গেল অথবা multi-vendor ই-কমার্স সাইট তৈরি করিঃ
ই-কমার্স ওয়েবসাইট
বিজনেস ওয়েবসাইট
শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাই
ব্যাক্তিগত ওয়েবসাইট
ব্লগ ওয়েবসাইট
ট্যুর/পিকনিক/রিসোর্ট ওয়েবসাইট )
হোটেল ও পর্যটন ওয়েবসাইট
ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট
ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট
রিয়েল ইস্টেট কোম্পানী ওয়েবসাইট
ইঞ্জিনিয়ারিং/টেকনিক্যাল/ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট
গ্রুপ অব কোম্পানী ওয়েবসাইট (Group of Company Website)
বায়িং হাউজ/গার্মেন্টস এসোসিয়েশন ওয়েবসাইট
ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট
মার্কেটিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট
ল-ফার্ম ওয়েবসাইট
হাসপাতাল/ ক্লিনিক ওয়েবসাইট
ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট
এনজিও এবং সামাজিক কার্যক্রম সংবলিত ওয়েবসাই
ট্রেইনিং প্রতিষ্ঠান/কোচিং সেন্টার ওয়েবসাইট
এটাকে পরিচালনা করা একদম সহজ হবে, কারন সিস্টেম টা হবে ঠিক আপনার ইচ্ছে অনুযায়ী। এছাড়া ই-কমার্স ওয়েবসাইটে কমপ্লিট হলে লাইভ এবং টিউটোরিয়াল ভিডিও তে পরিচালনার সব কিছু আপনাকে দিয়ে দেয়া হবে। যাতে আপনি নিজেই মেনেজ করতে পারেন।
ই-কমার্স বা ভাল মানের ওয়েবসাইট মানে অনেক বিষয় নিশ্চিত করতে হয় তাই কম সার্ভিস ফিতে ভাল সাইট পাওয়া যাবে এটা আশা করা যায় না। অফলাইনে যেমন ভাল স্টোর খুলতে অনেক টাকা প্রয়োজন তেমনি অনলাইনেও ভাল সাইট তৈরি করতে গেলে খরচ একটু বেশি পরলেও আউটপুট অনেক ভাল আসে।এটা আমাদের পুর্ব অভিজ্ঞতা থেকে বলছি।

এছাড়া যদি এখন কোন ই-কমার্স সাইট থেকে থাকে কিন্তু সেটা দিয়ে কাঙ্খিত সেবা না পাওয়া যায় তবে চাহিদামত ই-কমার্স সাইট তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে।
আমাদের সক্রিয় মেম্বার এবং সদস্য, দেশি-বিদেশি সব ধরনের ক্লায়েন্টকে কয়েকবছর সেবা দিয়ে যাচ্ছি আমরা । আশা করি আপনাকেও প্রয়োজনীয় সেবা দিতে পারব।
আমাদের সাথে যোগাযোগ করলে, আমাদের টিম চলে যাবে আপনার প্রতিষ্ঠানে।
সঠিক সময়ে প্রফেশনাল সার্ভিস দেয়াই আমাদের মুল উদ্দেশ্য।
তাই সার্ভিস নিতে আমাদের কে ম্যাসেজে নক করতে পারেন, অথবা কল করে জেনে নিতে পারেন বিস্তারিত সব তথ্য।
কল করুন এই নাম্বারে: 01838790573
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: shaheenalam.xyz

কেন ছোট ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা উচিত ?যুক্তরাষ্ট্রের এক গবেষণা সংস্থা ডেলয়েট, অনলাইন বিজনেস পরিচালনার জন্য...
06/09/2021

কেন ছোট ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা উচিত ?

যুক্তরাষ্ট্রের এক গবেষণা সংস্থা ডেলয়েট, অনলাইন বিজনেস পরিচালনার জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহারের বেশকিছু সুবিধা খুঁজে পেয়েছে:

ইকমার্স ওয়েবসাইট ব্যবহারে বিজনেসের লাভ চার গুন পর্যন্ত এমনকি তার বেশিও বৃদ্ধি করা সম্ভব
অনলাইন বিজনেসে পূর্বের বছরের তুলনায় প্রায় তিনগুন নতুন চাকরি ক্ষেত্র তৈরি হয়েছে
অনলাইন বিজনেসে গড় কর্মসংস্থান বৃদ্ধির হার ছিল ছয় গুণ বেশি
অনলাইন বিজনেসে প্রযুক্তির ব্যবহার শুরু হয় একটি ইকমার্স ওয়েবসাইট দিয়ে। তবে শুধুমাত্র একটি ইকমার্স ওয়েবসাইট লাভজনক বিজনেস পরিচালনা করতে যথেষ্ট না

এর জন্য আপনাকে প্রতিনিয়ত ইকমার্স ওয়েবসাইটটি সমৃদ্ধ করে এর সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করতে হবে।

৩০% কাস্টমার ই কমার্স ওয়েবসাইট ছাড়া অনলাইন বিজনেসকে গুরুত্ব দেয় না

আমরা ডিজিটাল যুগে বাস করি আর এই সময়ে আপনার ইকমার্স ওয়েবসাইট অনলাইন বিজনেসের একনম্বর সম্পদ ।

BTRC (Bangladesh Telephone Regulatory Commission) এর তথ্যানুসারে, জুন ২০১৯ এ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯৬.১৯৯ মিলিয়ন বা প্রায় ৯ কোটি ৬০ লক্ষ।

তথ্যপ্রযুক্তির এই সময়ে, কাস্টমাররা আশা করে যে কোনো বিজনেসের একটি অনলাইন উপস্থিতি (একটি ইকমার্স ওয়েবসাইট সহ)। যাদের সেটা নাই তারা ননপ্রফেশনাল হিসাবে বিবেচিত হয়।

গ্রাহক আপনার পণ্য অনলাইনে অনুসন্ধান করে

অনলাইন বিজনেসের জন্য একটি ই কমার্স ওয়েবসাইট থাকার সুবিধা হল যেকোনো জায়গা থেকে কাস্টমার আপনার পণ্য দেখতে ও কিনতে পারে।

৯৩% কাস্টমারদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতার শুরু হয় সার্চ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে দিয়ে।

বিশ্বাস করুন আর নাই করুন, প্রতি দিনে Google এ ৩.৫ বিলিয়ন মানুষ বিভিন্ন বিষয় ও পণ্য অনুসন্ধান করছে এবং এই মুহুর্তে আপনার এলাকার কেউ না কেউ অনলাইনে আছেন এবং আপনার পণ্যটি সন্ধান করছেন। তারা অনলাইনে এই মুহূর্তে কাকে খুঁজে পাচ্ছে?

ঠিক ধরেছেন, যার একটি ইকমার্স ওয়েবসাইট আছে ।

৬৩% কাস্টমার আপনার পণ্য ও প্রতিষ্ঠান খুঁজে পেতে ওয়েবসাইট খোঁজ করে

এপ্রিল ২০১৭ এর এলএসএর (স্থানীয় অনুসন্ধান সংস্থা) প্রতিবেদন অনুযায়ী, “ডিজিটাল কনজিউমার স্টাডি”, ৬৩% কাস্টমার প্রাথমিকভাবে অনলাইন শপ অনুসন্ধান এবং তাঁর থেকে কেনাকাটা করার জন্য ই কমার্স ওয়েবসাইট খোঁজ করে।

যে ৯৩ শতাংশ কাস্টমারদের অনলাইন অভিজ্ঞতা একটি সার্চ ইঞ্জিন দিয়ে শুরু হয় তাঁদের একটি বড় অংশ এটি।

আপনার ব্যবসার জন্য ই কমার্স ওয়েবসাইট থাকার আরেকটি বাধ্যতামূলক কারণ হল –

ইয়েলো পেজেস এবং এলএসএর গবেষণায় দেখা গেছে যে, কাস্টমার ব্যক্তিগত ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণত তিনটি উৎস শর্টলিস্ট করে এবং ৩০ শতাংশ কাস্টমার – যাদের ইকমার্স ওয়েবসাইট নাই – তাদের এই শর্টলিস্টের বাইরে রাখে ।

৪৮% গ্রাহক একটি অনলাইন বিজনেসকে বিশ্বাস করে হয় তাঁদের একটি ইকমার্স ওয়েবসাইট থাকে

ইকমার্স ওয়েবসাইট না থাকাটা কাস্টমারদের কাছে আপনাকে কম বিশ্বাসযোগ্য করে তোলে। ৪৮ শতাংশ মানুষ মনে করে একটি ই কমার্স ওয়েবসাইট অনলাইন বিজনেসের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে এক নম্বর ফ্যাক্টর হিসাবে কাজ করে।

মানুষ এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে ও কেনাকাটা করতে স্বাচ্ছন্দ বোধ করে যাদের একটি ই কমার্স ওয়েবসাইট আছে। কাস্টমাররা ওয়েবসাইট থেকে সহজেই ওই বিজনেসের প্রয়োজনীয় সকল তথ্য যেমন প্রশংসাপত্র, পর্যালোচনা, পুরষ্কার কাস্টমার রিভিউ ইত্যাদি দেখে নিতে পারে ।

সোশ্যাল মিডিয়া রিচ ক্রমে কমে যাচ্ছে

আপনি মনে করতে পারেন যে আপনার কোন ওয়েবসাইটের প্রয়োজন নেই, কারণ আপনি ফেসবুকে দিয়ে ভালো বিজনেস করছেন।

প্রত্যেকটি বড় এবং সফল বিজনেসের একটি ইকমার্স ওয়েবসাইট এবং একই সাথে একটি ফেসবুক পেজও রয়েছে।

সর্বশেষ ফেসবুক অ্যালগরিদম আপডেটের পর বিজনেস পেজের অরগানিক রিচ আগের চেয়ে অনেকাংশে কমে গেছে।এখন বুস্টিং ছাড়া পোস্ট রিচ হয় না বললেই চলে ।

তথাপি, বর্তমানে মানুষ ২০১৭ সালের চেয়ে ৫০ মিলিয়ন ঘণ্টা কম সক্রিয় থাকছে ফেসবুকে।

যদিও সোশ্যাল মিডিয়া আপনার বিজনেস বাড়িয়ে তুলতে ভুমিকা রাখে তবে এটিকে একমাত্র সেলস এবং মার্কেটিং চ্যানেল হিসাবে ব্যবহার করা মোটেও বুদ্ধিমানের পরিচয় নয়। ঠিক এই ভুলটি ঐ দেওলিয়া বন্ধুটি করেছিলেন।

ইকমার্স ওয়েবসাইট নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

যারা অনলাইন বিজনেস করেন আমরা তাঁদের সাথে কাজ করি । যখন ইকমার্স ওয়েবসাইট প্রসঙ্গে কথা হয়, তখন আমরা প্রায়ই ইকমার্স নিয়ে কিছু ভুল ধারনা শুনি ।

কেন এই ধারণাগুলো ভুল নিচে আমরা তা ব্যাখ্যা করেছি

আমার বিজনেস ছোট, আমার এই মুহূর্তে ওয়েবসাইট দরকার নাই।

ছোট ব্যবসায়ীরা প্রায়ই এই কথাটি বলে থাকেন ।

একটি ইকমার্স ওয়েবসাইট আপনার বিজনেসের মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। বলার অপেক্ষা রাখে না যে, এটির জন্য আপনার কাছে বাজেট নেই বলা মানে হল আপনার ব্যবসার লাইসেন্সের জন্য বাজেট নেই এমনটি বলা।

আপনি যদি প্রাথমিক এই বিনিয়োগের উপর নজর না দেন তবে পরবর্তীতে আপনি বড় সমস্যায় পড়তে যাচ্ছেন।

একটি ওয়েবসাইট খুব দামি আর আহামরি কিছু হতে হবে এমনটা না, কিন্তু সুনির্দিষ্ট কিছু ফিচারসহ এটি অবশ্যই থাকতে হবে যাতে কাস্টমাররা আপনাকে সহজেই অর্ডার করতে পারে এবং কারা আপনার পণ্য সম্পর্কে আগ্রহী সেটা আপনি জানতে পারেন।

কোনো ছোট বিজনেসে ওয়েবসাইট না থাকার অর্থ হলো – আপনি বর্তমানে বিজনেস মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল টি ব্যবহার করছেন না। ফলে

– আপনার বিজনেস এর উপর কাস্টমারদের আস্থা তৈরী হচ্ছে না
– আপনি প্রতিনিয়ত নতুন কাস্টমার পাচ্ছেন না
– আপনার বর্তমান কাস্টমারদের বায়িং প্যাটার্ন এর সাথে তাল মেলাতে পারছেন না

সর্বোপরি আপনার বিজনেস বড় করার সম্ভাবনাকে আপনি নিজেই নষ্ট করছেন! এক্ষেত্রে Bill Gates এর একটি উক্তি স্মরণযোগ্য:

বেচাকেনা ভালো । ওয়েবসাইট না করলেও চলবে।

আপনি হয়তো এই মুহূর্তে ভালো বেচাকেনা করছেন। তবুও আপনার ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন আছে।

জানতে চান, কেন?

কারন – আজ যারা আপনার থেকে সরাসরি প্রোডাক্ট কিনছে তাদের ‘বায়িং প্যাটার্ন’ বদলে যাচ্ছে। মানুষ এখন তার পছন্দের/প্রয়োজনীয় জিনিসটি কয়েকটি ক্লিক করেই পেতে চায়।

আপনার বর্তমান কাস্টমাররাই ওয়েবসাইট এর মাধ্যমে আপনার পণ্য অর্ডার করতে বা আপনার নতুন পণ্য সম্পর্কে জানতে চাইবে।

বাংলাদেশে প্রতি মাসে ইকমার্স এর মাধ্যমে খুচরা বিক্রি বাড়ছে প্রায় ৭২% এবং ২০২১ সাল নাগাদ ইকমার্স এর মাধ্যমে লেনদেনের পরিমান হবে প্রায় ৭০০০ কোটি টাকা!

যদিও আপনার এই মুহূর্তে পর্যাপ্ত গ্রাহক থাকে তবুও কেউ জানে না ভবিষ্যতে কী হতে চলেছে।

তাই এখনি উপযুক্ত সময় ডিজিটাল যুগে প্রবেশের যা ভবিষ্যতের জন্য অপরিহার্য।

আমার পরিচিত লোক আছে যে আমাকে বিনামূল্যে একটি ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে।

যদি লোকটি প্রফেশনাল ওয়েব ডিজাইনার না হয় এবং ইকমার্স কাস্টমারদের সম্পর্কে তার ভালো ধারণা না থাকে, তাহলে এই ওয়েবসাইট আপনার কোনো কাজে আসবে না । বরং একটা নিন্মমানের ওয়েবসাইট আপনার বিজনেস সম্পর্কে ক্রেতাদের মনে খারাপ ধারণা তৈরী করবে ।

যদি আপনার কোনও বন্ধু একজন পেশাদার ওয়েব ডিজাইনার হন এবং আপনি তার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি তৈরী করতে চান, তবে ভালো করে তার কাজ সম্পর্কে জেনে নিন । কারন ভালো ডিজাইনার হলেই যে ভালো ইকমার্স ওয়েবসাইট বানাতে পারবেন এমনটা নাও হতে পারে।

উদাহরণস্বরূপ, একটি ইকমার্স ওয়েবসাইট একটি স্বাস্থ্যসেবামুলক ওয়েবসাইটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন স্ট্রাকচারের হয়ে থাকে ।

ইকমার্স ওয়েবসাইটে কিছু দরকারি ফিচার থাকতে হয়। যেমন – শপিং কার্ট, স্টক ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, অফার/ডিস্কাউন্ট/ কুপন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও বিভিন্ন এনালিটিক্স রিপোর্ট । এই জিনিসগুলো একটি ইকমার্স বিজনেসের সাফল্য ও ব্যর্থতার মধ্যে বিশাল পার্থক্য তৈরী করে দিতে পারে।

আরো একটি ব্যাপার গুরুত্বপূর্ণ – ইকমার্স ওয়েবসাইট ভালোভাবে পরিচালনার জন্য এটা নিয়মিত রক্ষনাবেক্ষনের দরকার হয়। এটি কোন ‘one time’ ব্যাপার নয় যে আপনি একবার সেটআপ করে ফেললেই এটা চলতে থাকবে।

আপনার পরিচিত কেউ বিনামূল্যে আপনার ওয়েবসাইটটি নিয়মিত রক্ষণাবেক্ষন করবে কি? সম্ভবত, না! তাই এ ব্যাপারে প্রফেশনালদের সাহায্য নেয়াই ভালো ।

কাস্টমাররা কম্পিউটার ব্যবহারকারী না।

আপনার কাস্টমাররা “কম্পিউটার ব্যবহারকারী” নয়? আপনি কি জানেন, কাস্টমাররা কেবলমাত্র কম্পিউটার নয়, মোবাইল ডিভাইস দ্বারাও ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে?

BTRC এর তথ্যানুসারে, ২০১৯ সালের জুলাই মাসে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা ছিল প্রায় ৯৬ মিলিয়ন বা ৯ কোটি ৬০ লক্ষ্য। এর মধ্যে প্রায় ৯ কোটি মানুষই মোবাইল ফোন থেকে ইন্টারনেট করে ।

তাই আপনার কাস্টমাররা কম্পিউটার ব্যবহার না করলেও তারা ইন্টারনেট এ আপনার পণ্য খুঁজতে বা কিনতে পারে । ওয়েবসাইট না থাকার কারণে আপনি নিশ্চিতভাবে এই কাস্টমারদের একটা বড় অংশকে হারাচ্ছেন!

পরিশেষে,

আপনার বিজনেসটি লাভজনক ও সফল দেখতে চান? তাহলে যত দ্রুত সম্ভব তৈরী করে ফেলুন এমন একটি ওয়েবসাইট যেটি কাস্টমারের সামনে আপনার পণ্যকে সুন্দর ভাবে তুলে ধরবে, কাস্টমারদের ডাটা সংরক্ষণ করবে এবং আপনাকে আপনার পণ্য এবং কাস্টমারদের সম্পর্কে বিভিন্ন ধরণের তথ্য দিয়ে বিজনেস বাড়াতে সাহায্য করবে।

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Shaheen Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaheen Alam:

Share

Category