23/12/2023
পিপল স্কিলের মধ্যে অন্যতম হলো লিসেনিং স্কিল। যদিও পিপল স্কিলের মধ্যে টিমওয়ার্ক, লিডারশিপ এবং প্যাশন্স ইত্যাদিও অন্তর্ভুক্ত যা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো, তবে এখানে লিসেনিং স্কিলের গুরুত্ব নিয়ে কথা বলবো। অন্যেকে বুঝতে এবং তার মন জয় করতে লিসেনিং স্কিল অন্যতম একটি দক্ষতা। সুতরাং পরবর্তীতে যখন আপনি পিপল স্কিল উন্নত করতে চেষ্টা করবেন, সর্বপ্রথম অন্যের কথা শোনার অভ্যাস তৈরি করুন। বিশ্বাস করুন, বেশিরভাগ মানুষ নিজের সম্পর্কে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তারা এমন কাউকে খোঁজেন যিনি তাদের মতামত শুনতে চান, তাদের পয়েন্ট অফ ভিউ জানতে চান। সুতরাং আপনি যখন বাকি সবার থেকে এগিয়ে যেতে চান আপনার লিসেনিং স্কিল উন্নত করুন। এক্ষেত্রে আপনাকে সহনশীল ও ধৈর্যশীলও হতে হবে।
আপনার ব্যবহার, আবেগ, এবং চিন্তা-ভাবনা পজিটিভলি ম্যানেজ করতে পারলে আপনার প্রোডাক্টিভিটি বহুগুণ বৃদ্ধি পায়। আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে এটি ব্যাপক প্রভাব ফেলে। কার্যকরীভাবে সেলফ ম্যানেজমেন্ট করতে পারলে আপনি আবেগকে কন্ট্রোল করতে পারবেন—আর এ জন্যই সেল্ফ ম্যানেজমেন্ট অতীব গুরুত্বপূর্ণ লিডারশীপ স্কিল। সেল্ফ ম্যানেজমেন্টের মধ্যে টাইম ম্যানেজমেন্ট, সেল্ফ মোটিভেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, এডাপ্টাবেলিটি, ডিসিশন মেকিং, গোল এলাইনমেন্ট, এবং পার্সোনাল ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত। সর্বোপরি আপনার চিন্তা শক্তিকে কন্ট্রোল করে ডিসিশন মেকিং করতে পারলে সেটি ভালো ফল নিয়ে আসে। অনেক অভিজ্ঞ বলে থাকেন যিনি সেল্ফ ম্যানেজমেন্টে দক্ষ না তিনি অন্য অনেক কাজের ম্যানেজমেন্টেও দূর্বল।