21/03/2025
এই রমজানে আপনার এড কি স্যাচুরেটেড হয়ে এড কস্ট বেড়েছে, কিন্তু সেল নাই?
Believe or not, এই প্রবলেম শুধু আপনার না, পুরো মার্কেটেই সবাই এই একই প্রবলেম ফেস করছে। কারণ, রমজানে "Attention Economy" এর হায়েস্ট পিক থাকে, কিন্তু বায়ারদের মাইন্ডসেট পুরোপুরি ডিফারেন্ট হয়ে যায়। এই সময় মানুষ scrolling mindset এ থাকে, buying mindset এ না।
কিন্তু নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম গুলা কী করে? তারা "Binge Watching Model" ইউজ করে, যার কারণে মানুষ একটা কন্টেন্ট দেখে আরেকটা কন্টেন্টে মুভ করে। এই একই মডেল আপনি আপনার এড স্ট্র্যাটেজিতে ইউজ করতে পারেন।
রমজানে এডস কেন ফেইল করে?
যদি আপনি ২০% ডিসকাউন্ট দিয়ে "Buy Now" টাইপের এড রান করেন, তাহলে সেটা অন্য হাজারটা এডের সাথে মিশে যাবে। আপনার এড কেন আলাদা হবে?
আমরা Super Bowl Ads থেকে দেখেছি, যারা storytelling দিয়ে branding করে, তাদের ROI সবসময় বেশি হয়। এখন আপনাকে আপনার target audience কে emotion-driven buying mindset এ নিয়ে আসতে হবে।
Emotion-Driven Buying আবার ৩ ভাবে আনা যায়!!!
১. Nostalgia Effect – পুরনো ফিলিংস ট্রিগার করা
রমজান মানেই family bonding, iftar, sehri, donation, spiritual purification। এই ইমোশন গুলা যদি ইউজ না করেন, তাহলে আপনার এড একটা price discount এ কনভার্ট হয়ে যাবে।
Example: কোকাকোলার রমজান ক্যাম্পেইন সবসময় family bonding নিয়ে থাকে। তাদের মেসেজ হলো – "ইফতারের সময়, একটি কোকা-কোলা শেয়ার করুন।" এই মেসেজে মানুষ নিজেকে কানেক্ট করতে পারে।
২. Scarcity & Urgency – কেন এখনই কিনতে হবে?
যদি আপনি "Special Offer" রমজানের শেষের দিকে লঞ্চ করেন, তাহলে লেট হয়ে যাবে। রমজান শেষ হলে মানুষ আর "Ramadan Special" কিনবে না।
Example: Tesla কখনোই "Ready Stock" রাখে না। তারা বলে, "Limited Booking Available." এই অ্যাপ্রোচ অডিয়েন্সের মাইন্ডে urgency ক্রিয়েট করে।
৩. Community Impact – মানুষ তাদের আইডেন্টিটির সাথে কেনে
রমজানে মানুষ তাদের Islamic identity এর সাথে বেশি কানেক্টেড থাকে। তাই তাদের values align করে ব্র্যান্ড পজিশনিং করতে হবে।
Example: Modest fashion brands রমজানে "Wear with Purpose" ট্যাগলাইন ইউজ করে। তারা বলে, "Your style reflects your beliefs." এই positioning ব্র্যান্ডের trust level বাড়ায়।
কাটাকাটি শেষ এবার রান্না শুরু করা যাক, কিভাবে Scroll-Stopping Ads বানাবেন?
১. Hook – প্রথম ৩ সেকেন্ডে Attention Capture
"Special Discount Available" এভাবে না দিয়ে বরং,
"ঈদের আগে কেন ৯০% ব্র্যান্ড ফেইল করে?"
২. Storytelling – Problem এর সাথে Audience এর Connection Create করা
"Modest Dress Now 20% Off!" এভাবে না বলে,
বলুন "এই রমজানে আপনার modest look কেমন হতে পারে?"
৩. Action – Audience কে Instant Action নিতে Encourage করা
অফার ক্রিয়েট করার সময় "Offer Ending Soon!" ন বলে বলুন, "Exclusive Ramadan Collection – একবার স্টক আউট হলে আর আসবে না!"
Blv or not, রমজানে শুধু এড কস্ট বাড়ালেই সেলস আসবে না, প্রোপারলি Strategy Optimize করতে হবে।
যদি আপনি শুধু discount এর পিছনে দৌড়ান, তাহলে ফেসবুক এড কস্ট বাড়বে, কিন্তু ROI আসবে না। কিন্তু আপনি যদি Emotion + Urgency + Identity-Based Positioning ইউজ করেন, তাহলে—
১. Ad cost কমবে
২. CPC (Cost Per Conversion) কমবে
৩. Organic engagement boost পাবে
Netflix, Tesla, Nike এর মতো ব্র্যান্ডস এই একই অ্যাপ্রোচ ইউজ করে। আপনি কী করবেন?
রমজানের ad noise এ হারিয়ে যাবেন, না কি real connection build করবেন?